Astha Air International

Astha Air International Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Astha Air International, Travel Company, Road 2 House 14 Block L, Banani, Dhaka.

29/09/2026

ইবলিশ পাগল ছিল না, সে আলেম ছিল।
ইবলিশ কাফের ছিল না, সে আল্লাহকে চিনতো।
তাহলে সে ধ্বংস হলো কেন?
এই একটা প্রশ্ন বুঝলে
তুমি তোমার পুরো জীবন বুঝে যাবে।
ইবলিশ জানতো আল্লাহ এক।
সে আল্লাহর সাথে কথা বলেছে।
সে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে।
ফেরেশতাদের ওস্তাদ ছিল সে।
তার ইবাদতের কোনো কমতি ছিল না।
তাহলে তার অভাব কিসের ছিল?
তার অভাব ছিল একটা জিনিসের - সে নিজেকে চিনতে পারেনি।
আল্লাহ তাকে জিজ্ঞেস করেননি - "তুই সিজদা করলি না কেন?"
আল্লাহ জিজ্ঞেস করেছেন - *"মা মানা'আকা?"
তোকে কিসে বাধা দিল?*
মানে তোর ভিতরে এমন কি ঢুকলো যে - তুই আমাকে মানতে পারলি না?
সেই বাধাটা ছিল - "আনা খাইরুম মিনহু - আমি তার চেয়ে উত্তম।"
ইবলিশ আগুনের তৈরি, আদম (আ) মাটির তৈরি - এটা ছিল তার যুক্তি।
কিন্তু তার ভিতরের রোগ ছিল -
সে নিজের একটা ইমেজ বানিয়ে ফেলেছিল।
"আমি অনেক ইবাদত করেছি,
আমি ফেরেশতাদের সাথে থাকি,
আমি ভিআইপি।
আমি কেন মাটির আদমের (আ) সামনে মাথা নত করবো?"
আল্লাহর দরবারে ভিআইপি বলে কিছু নাই।
আল্লাহর দরবারে যে নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাকে বড় করেন।
যে নিজেকে বড় মনে করে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন।
আর তারপর ইবলিশ কি করলো জানো?
সে তওবা করলো না।
সে বললো না - "আল্লাহ ভুল হয়ে গেছে।"
সে উল্টা দোষ দিল।
প্রথমে আদমকে (আ) দোষ দিল,
তারপর আল্লাহকে বললো - "আপনি আমাকে গোমরাহ করেছেন।"
নাউযুবিল্লাহ।
এইখানেই আদম (আ) আর ইবলিশের পার্থক্য।

আদম (আঃ) ভুল করে বলেছিলেন - "রব্বানা জলামনা আনফুসানা -
হে আল্লাহ আমরা নিজের উপর জুলুম করেছি।"

আর ইবলিশ ভুল করে বলেছিল - "আপনি আমাকে দিয়ে ভুল করিয়েছেন।"
একজন নিজের দিকে আঙুল তুললো, সে নবী হয়ে গেল।
আরেকজন অন্যের দিকে আঙুল তুললো, সে শয়তান হয়ে গেল।
"ইবলিশ মরেনি, ইবলিশ তোমার ভিতরেই থাকে।"*
যখন তুমি বলো -
"আমি ঠিক, ও ভুল।"
"আমি এটা করেছি ওর জন্য।"
"আমার কোনো দোষ নাই, পরিস্থিতি খারাপ ছিল।"
"আমি ওর চেয়ে ভালো।"
তখন বুঝবে তোমার ভিতরে ইবলিশ কথা বলছে।
শয়তান চায় তুমি কখনো নিজের ভুলটা স্বীকার না করো।
কারণ যে নিজের ভুল স্বীকার করে না, সে কখনো তওবা করে না। আর যে তওবা করে না, সে কখনো আল্লাহর কাছে ফিরতে পারে না।

তাই আজই নিজেকে জিজ্ঞেস করো - আমার ভিতরে "আনা খাইরুম মিনহু" টা কোথায় লুকিয়ে আছে?
ওইটাকে মারতে পারলেই তুমি মানুষ।
ওইটাকে পুষে রাখলেই তুমি ইবলিশ।

লেখাটা কালেক্টেড অবস্থায় পেয়েছি আরেকজনের কাছে, তাই প্রকৃত লেখকের নামটা মেনশন করতে পারলাম না, আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দিক যিনি লিখেছেন ❤️

কেউ বিভ্রান্ত হবেন না ধৈর্য ধরে অপেক্ষা করুন।
16/09/2026

কেউ বিভ্রান্ত হবেন না ধৈর্য ধরে অপেক্ষা করুন।

14/09/2026
13/09/2026

মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট।✈️🇲🇾
১৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে: বাংলাদেশে মালয়েশিয়ান হাইকমিশনে Bestinet-এর ২ জন কর্মকর্তা অন-সাইট সাপোর্ট দেবেন।

১৫ সেপ্টেম্বর: PRA Registration & Activation Training।

১৬ সেপ্টেম্বর: System Go-Live। অর্থাৎ eEmbassy, eRecruitment এবং BioMedical সিস্টেম চালু করা হবে।

১৭ সেপ্টেম্বর: PRA-দের Registration ও Activation Invitation পাঠানো শুরু হবে।

১৮ সেপ্টেম্বর: Worker Registration ও Operational Training শুরু হবে।

১৮ সেপ্টেম্বরের পর: Operations Begin। মালয়েশিয়ান নিয়োগকর্তারা কর্মী বরাদ্দ করতে পারবেন এবং eEmbassy-এর মাধ্যমে attestation application জমা দিতে পারবেন।
#মালয়শিয়া #আস্থাএয়ারএরসাথেথাকোনকলিং #ভিসা

13/09/2026

🇲🇾🇧🇩 মালয়েশিয়া কলিং ভিসা | FWCMS বাস্তবায়নের নতুন আপডেট 🇲🇾
আলহামদুলিল্লাহ। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও ডিজিটাল, স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করার লক্ষ্যে FWCMS (Foreign Workers Centralized Management System)-এর কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে।

প্রাপ্ত Bangladesh FWCMS Implementation Timeline অনুযায়ী:

📌 ১৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে
🇲🇾 হাইকমিশনে Bestinet-এর অন-সাইট সাপোর্ট কার্যক্রম

📌 ১৫ সেপ্টেম্বর ২০২৬
🟢 PRA Registration & Activation Training

📌 ১৬ সেপ্টেম্বর ২০২৬
🔵 System Go-Live
eEmbassy, eRecruitment ও BioMedical সিস্টেম চালুর ধাপ

📌 ১৭ সেপ্টেম্বর ২০২৬
🟣 PRA Invitations
নিবন্ধিত রিক্রুটিং এজেন্সিগুলোকে রেজিস্ট্রেশন ও অ্যাক্টিভেশনের আমন্ত্রণ

📌 ১৮ সেপ্টেম্বর ২০২৬
🟠 Worker Registration & Operational Training

📌 ১৮ সেপ্টেম্বরের পর
🟢 Operations Begin
নিয়োগকর্তারা কর্মী বরাদ্দ এবং eEmbassy-এর মাধ্যমে attestation আবেদন জমা দেওয়ার কার্যক্রমে যেতে পারবেন।

FWCMS-এর কাঠামোতে eRecruitment, Bio-Medical এবং eVDR গুরুত্বপূর্ণ ধাপ। FWCMS-এর নিজস্ব তথ্য অনুযায়ী, Bio-Medical সম্পন্ন হওয়ার পর eVDR/Calling Visa প্রক্রিয়ায় এগোনোর ব্যবস্থা রয়েছে।

⚠️ গুরুত্বপূর্ণ:
উপরের তারিখগুলোকে আমরা বর্তমানে পাওয়া Implementation Timeline হিসেবে শেয়ার করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত নির্দেশনা বা পরিবর্তন হলে সেটিই সর্বশেষ হিসেবে বিবেচিত হবে।

Astha air international মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত যেকোনো গুরুত্বপূর্ণ ও যাচাই করা আপডেট আমাদের অফিসিয়াল page এবং ওয়েবসাইটের মাধ্যমে জানাবে।

🤲 ইনশাআল্লাহ, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মালয়েশিয়ার শ্রমবাজার আবারও এগিয়ে যাবে।

Tarif International Limited
Building career beyond borders

⚠️ জরুরি সতর্কবার্তা | 🇲🇾 মালয়েশিয়া কলিং ভিসামেডিকেল শুরু হলে বিশেষভাবে সতর্ক থাকুন।মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল করা...
31/08/2026

⚠️ জরুরি সতর্কবার্তা | 🇲🇾 মালয়েশিয়া কলিং ভিসা
মেডিকেল শুরু হলে বিশেষভাবে সতর্ক থাকুন।
মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল করার আগে অবশ্যই MIGRAMS-এর অফিসিয়াল স্লিপ/ফরম সংগ্রহ করে নিন।
🚫 MIGRAMS স্লিপ/ফরম ছাড়া কোনোভাবেই মেডিকেল করতে যাবেন না।

কেউ যদি MIGRAMS স্লিপ ছাড়া মেডিকেল করানোর কথা বলে অথবা মেডিকেলের নামে আগে টাকা দাবি করে, তাহলে অবশ্যই বিষয়টি ভালোভাবে যাচাই করুন।

কারণ, প্রয়োজনীয় সরকারি/অফিশিয়াল কাগজপত্র ছাড়া মেডিকেল করাতে গেলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকতে পারে।

📌 সবাইকে অনুরোধ:

✅ অফিসিয়াল কাগজপত্র যাচাই করুন
✅ অনুমোদিত মেডিকেল সেন্টার নিশ্চিত করুন
✅ যাচাই না করে কাউকে টাকা দেবেন না
✅ পাসপোর্ট বা গুরুত্বপূর্ণ কাগজপত্র অপরিচিত কারও কাছে জমা দেবেন না
✅ সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব বা কথায় সিদ্ধান্ত নেবেন না

সতর্ক থাকুন, সচেতন থাকুন।
🇧🇩🤝🇲🇾 মালয়েশিয়া যেতে আগ্রহী সকল ভাই-বোনের নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত হোক।

11/08/2026

ফিজি-তে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি: 01776115868 ওয়ার্ক পারমিট ভিসা
৩০ থেকে ৪০ দিনের ভিতরে প্রসেসিং ও ম্যানপাওয়ার করে ফ্লাইট।

✓ রেস্টুরেন্ট ওয়ার্কার, ৭০,০০০ টাকা বেতন। নির্দিষ্ট ০৮ ঘন্টা ডিউটি ও ডিউটির পরে ওভারটাইম সুবিধা।

✓ ফ্যাক্টরি ও ওয়্যারহাউস ওয়ার্কার, ৭০,০০০ টাকা বেতন। নির্দিষ্ট ০৮ ঘন্টা ডিউটি ও ডিউটির পরে ওভারটাইম সুবিধা।

✓ আবাসিক হোটেল ক্লিনার,
৭০,০০০ টাকা বেতন। নির্দিষ্ট ০৮ ঘন্টা ডিউটি ও ডিউটির পরে ওভারটাইম সুবিধা।

✓ কনস্ট্রাকশন ওয়ার্কার অভিজ্ঞ, ৭০,০০০ থেকে ১,০০,০০০ টাকা বেতন।

✓ড্রাইভার, ৭০,০০০ থেকে ৮০,০০০ টাকা বেতন।

তিন বছরের টি.আর.সি, স্বচ্ছ ও দ্রুত সময় ভিসা প্রসেসিং।

•••• এছাড়াও আমাদের কাছে সৌদি আরব ও মরিশাস-এর, আবাসিক হোটেল ক্লিনার,রেস্টুরেন্ট ওয়ার্কার ও সুপার শপ ক্লিনারের ভিসা রয়েছে•••••

বিস্তারিত জানতে আমাদের মোবাইল নাম্বারে ফোন কল করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে।

আমরা বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি, "আস্থা এয়ার ইন্টারন্যাশনাল", অফিস ঠিকানা: বনানী, ব্লক- এল , রোড নাম্বার-০২, হাউস নাম্বার ১৪, ঢাকা। বনানী সাউথ পয়েন্ট স্কুলের পাশে।
01776115868

Address

Road 2 House 14 Block L, Banani
Dhaka
1213

Website

Alerts

Be the first to know and let us send you an email when Astha Air International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby travel agencies