3 DoT Travel Solution

3 DoT Travel Solution আপনাদের সেবায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন ই আমাদের একমাত্র লক্ষ্য !! Let us guide you on this sacred journey of a lifetime.
(4)

Welcome to "3DoT Travel Solution", where we strive to make your spiritual journey a memorable and seamless experience. With years of expertise in organizing pilgrimages to the holy cities of Mecca and Medina, we are committed to providing top-notch services to ensure your trip is filled with peace, devotion, and comfort.

09/08/2026

information:

#মদীনা

যদি কোনো মা বোন মনে করেন "জিহাদ, বড় বড় আমল বা আল্লাহর পথে জীবন বাজি রাখা-এসব তো পুরুষদের জন্য। আমাদের জন্য সেই সুযোগ ক...
08/08/2026

যদি কোনো মা বোন মনে করেন "জিহাদ, বড় বড় আমল বা আল্লাহর পথে জীবন বাজি রাখা-এসব তো পুরুষদের জন্য। আমাদের জন্য সেই সুযোগ কোথায়?"

আপনি যদি কখনো এমনটা মনে করে থাকেন, তাহলে আজকের লেখাটা আপনার জন্য।

কারণ ঠিক এই প্রশ্নটাই একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা করেছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি জিজ্ঞেস করলেন-

"হে আল্লাহর রাসূল, আমরা তো জিহাদকে সর্বোত্তম আমল মনে করি। আমরা কি আপনাদের সাথে যুদ্ধে গিয়ে জিহাদ করব না?"

ভাবুন একবার। একজন নারীর অন্তরে আল্লাহর জন্য কতটা আকুলতা থাকলে তিনি এই প্রশ্ন করেন।নবীজি (সা) কী উত্তর দিলেন জানেন? তিনি বললেন-"না। বরং তোমাদের জন্য সবচেয়ে উত্তম আর সবচেয়ে সুন্দর জিহাদ হলো হজ্ব- একটি মাবরূর হজ্ব।"(সহিহ বুখারি)

একটু থামুন। কথাটার ওয়েট বুঝুন।

যে জিহাদের এত মর্যাদা, যার প্রতিদানের কথা শুনলে অন্তর কেঁপে ওঠে- আল্লাহর রাসূল বলছেন, একজন নারীর একটি কবুল হজ্ব সেই জিহাদের সমান।শুধু সমান নয়। তিনি বললেন "সবচেয়ে সুন্দর জিহাদ।"

তার মানে কী দাঁড়াল?

আপনি যখন ইহরাম বেঁধে বেরিয়ে পড়েন, সেটা একজন মুজাহিদের যুদ্ধে বেরিয়ে পড়ার মতো। আপনি যখন প্রচণ্ড ভিড়ে ধাক্কা খেয়ে, রোদে পুড়ে, ক্লান্ত শরীরে তাওয়াফ করেন- আপনার প্রতিটা কদম জিহাদের ময়দানে ফেলা কদমের মতো।

আপনার প্রতিটা ফোঁটা ঘাম, প্রতিটা কষ্ট, প্রতিটা "লাব্বাইক" বলা শব্দ-সব লেখা হচ্ছে সবচেয়ে সুন্দর জিহাদের খাতায়।

আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ফজিলত শোনার পর কী বলেছিলেন জানেন?তিনি বলেছিলেন-"এই কথা শোনার পর থেকে আমি মনস্থির করে ফেলেছি, আমি হজ্ব কখনো ছাড়ব না।"

সুবহাআল্লাহ।উম্মুল মুমিনিন, যাঁর মর্যাদা আকাশছোঁয়া-তিনিই এই একটা হাদিস শুনে হজ্বকে আঁকড়ে ধরলেন। কারণ তিনি বুঝে গিয়েছিলেন, নারীর জন্য এর চেয়ে বড় সুযোগ আর নেই।

তাই প্রিয় বোন, আপনি কখনো ভাববেন না আপনার ইবাদত ছোট, আপনার সুযোগ কম। আল্লাহ আপনার জন্য সবচেয়ে সুন্দর পথটাই খুলে রেখেছেন। আর এই জিহাদের প্রতিদান?

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
"মাবরূর হজ্বের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়।"(সহিহ বুখারি)

ভেবে দেখুন। একটা কবুল হজ্ব। বিনিময়ে জান্নাত।
পুরুষ যে পথে জিহাদ করে জান্নাত খোঁজে, নারী সেই একই জান্নাত পেয়ে যান একটি কবুল হজ্বে। এখানে কেউ কারও চেয়ে পিছিয়ে নেই। কষ্টটা শারীরিক, কিন্তু প্রাপ্তিটা অসীম।

এবার আরেকটা কথা বলি। একটু মন খুলে বুঝুন।

আমাদের সমাজে অনেক বোন আছেন, যাঁরা স্বপ্ন দেখেন-এবার ছুটিতে অমুক দেশ, আগামীবার তমুক দেশ। স্বামীকে বায়না ধরেন, কবে ঘুরতে নিয়ে যাবে।এটা দোষের কিছু না। দুনিয়া দেখা, প্রকৃতি দেখা-এতে বাধা নেই।

কিন্তু একটু ভাবুন তো।

যে অন্তরটা প্যারিস- দুবাই- মালদ্বীপ দেখার জন্য এত ব্যাকুল, সেই অন্তরটা কি একবারও কেঁপে ওঠে না-"আল্লাহর ঘরটা এখনো দেখা হলো না" বলে?

যে টাকাটা বছরের পর বছর ঘুরতে ঘুরতে খরচ হয়, তার একটা অংশ কি জমিয়ে রাখা যায় না জীবনের সবচেয়ে বড় সফরের জন্য?

আর অনেক বোন তো আছেন, যাঁদের নিজের গচ্ছিত সোনা-সম্পদেই হজ্ব কবে থেকে ফরজ হয়ে বসে আছে। হয়তো নিজেও জানেন না। সেই ফরজটা মাথার ওপর রয়ে গেছে, অথচ আমরা পরের ছুটির প্ল্যান করছি।

মৃত্যু তো বলে-কয়ে আসে না, বোন।

তাই আজই একবার নিজেকে জিজ্ঞেস করুন-দুনিয়ার কত জায়গা ঘোরার লিস্ট করেছি, সেই লিস্টে আল্লাহর ঘরটা কত নম্বরে?

যে বোন হজ্বের কথা ভাবছেন, দ্বিধা ঝেড়ে ফেলুন। আপনি ছোট কোনো কাজে যাচ্ছেন না। আপনি যাচ্ছেন আপনার জীবনের সবচেয়ে সুন্দর জিহাদে।

আল্লাহ আমাদের মা-বোনদের হজ্ব কবুল করুন। তাঁদের সফর সহজ করুন, নিরাপদ করুন। আর তাঁদের এই "সবচেয়ে সুন্দর জিহাদ" জান্নাতের পথ বানিয়ে দিন।

আমীন।

যারা এখনো হজ্জের জন্য রেজিস্ট্রেশন করেন নি বা চিন্তা করছেন করবেন বা অপেক্ষা করছেন আরেকটু দেখি, তারা নিশ্চিন্তে" 3DoT Travel Solutuon" এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা হতাশ হবেন না ইন সা আল্লাহ। কথা ও কাজের সঙ্গে শতভাগ মিল পাবেন ইন সা আল্লাহ।

আল্লাহ আপনাদের হজ্জের যাত্রাকে সহজ ও কবুল করুন।

যোগাযোগ:
আবদুল্লাহ আল মাহবুব( শাহীন)
মোবাইল:+8801711504915

3DoT Travel Solution
Govt Approved Travel Agency.

House:146,Road:2,Block:A,Pallabi,Mirpur:12,Dhaka:1216

সৌদি আরব সরকার মসজিদে নববীতে রওযাতুল জান্নাহ (রিয়াযুল জান্নাহ)-এ নফল নামাজ আদায়ের জন্য Nusuk অ্যাপের মাধ্যমে নির্ধারিত...
07/08/2026

সৌদি আরব সরকার মসজিদে নববীতে রওযাতুল জান্নাহ (রিয়াযুল জান্নাহ)-এ নফল নামাজ আদায়ের জন্য Nusuk অ্যাপের মাধ্যমে নির্ধারিত সময় অনুযায়ী পূর্ব থেকে বুকিং করার ব্যবস্থা করেছে, যাতে শৃঙ্খলাপূর্ণভাবে মুসল্লিরা প্রবেশ করতে পারেন।
কিন্তু বর্তমানে প্রবেশের সীমাবদ্ধতা ও বুকিং সংকটের সুযোগ নিয়ে কিছু ব্যক্তি প্রকৃত যাত্রীর তথ্য ব্যবহার না করে, বরং সম্পূর্ণ ভুয়া নাম, ভুয়া ভিসা নম্বর ও ভুয়া পাসপোর্ট নম্বর দিয়ে আগেভাগে অসংখ্য বুকিং করে রাখেন। পরে প্রকৃত যাত্রীদের কাছে অর্থের বিনিময়ে সেই বুকিং বা স্লট বিক্রি করেন।এভাবে ভুয়া তথ্য ব্যবহার করে সরকারি বুকিং ব্যবস্থা দখল করে রাখা এবং পরবর্তীতে অর্থের বিনিময়ে সেই বুকিং বিক্রি করা শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়। এ ধরনের লেনদেন থেকে অর্জিত অর্থ হালাল হবে না, এটি প্রতারণা ও অন্যায় উপার্জনের অন্তর্ভুক্ত।

যাহা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম এবং প্রতারণা (غش) ও মিথ্যা (كذب)-এর অন্তর্ভুক্ত। এর মাধ্যমে অর্জিত অর্থ হালাল নয়; বরং এটি অন্যায় উপার্জন (سحت) এবং হারাম মাল।

বিস্তারিত ব্যাখ্যা:

১. মিথ্যা ও প্রতারণা:ভুয়া নাম, ভুয়া ভিসা ও ভুয়া পাসপোর্ট নম্বর দিয়ে বুকিং করা স্পষ্ট মিথ্যা ও প্রতারণা। রাসূলুল্লাহ ﷺ বলেছেন:«مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»(যে আমাদের সাথে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।)- সহীহ মুসলিম আর মিথ্যা সম্পর্কে তিনি বলেছেন:«إِيَّاكُمْ وَالْكَذِبَ، فَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ، وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ»(মিথ্যা থেকে দূরে থাকো। কারণ মিথ্যা ফাসাদের দিকে নিয়ে যায়, আর ফাসাদ জাহান্নামের দিকে নিয়ে যায়।)- সহীহ বুখারী ও মুসলিম

২. সরকারি ব্যবস্থার লঙ্ঘন ও অন্যের অধিকার হরণ:Nusuk অ্যাপের মাধ্যমে বুকিং ব্যবস্থা সৌদি সরকার কর্তৃক শৃঙ্খলা রক্ষা, ভিড় নিয়ন্ত্রণ এবং সকল মুসল্লির সুবিধার্থে চালু করা হয়েছে। এটি একটি বৈধ প্রশাসনিক ব্যবস্থা, যা জনসাধারণের কল্যাণের জন্য। ভুয়া তথ্য দিয়ে অসংখ্য স্লট দখল করে রাখা মানে অন্যান্য প্রকৃত যাত্রীদের বৈধ অধিকার থেকে বঞ্চিত করা। এটি ظلم (অন্যায়) এবং أذية المسلمين (মুসলিমদের কষ্ট দেওয়া)-এর শামিল।
আল্লাহ তাআলা বলেন:وَلَا تَعْتَدُوا ۚ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ (এবং সীমালঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।)-সূরা আল-বাকারা: ১৯০

৩. বুকিং বিক্রি করা:এই বুকিং ব্যক্তিগত কোনো মালিকানাধীন সম্পদ নয় যে তা বিক্রি করা যাবে। এটি সরকার কর্তৃক প্রদত্ত একটি অস্থায়ী অনুমতি (إذن) বা সুযোগ, যা শুধুমাত্র সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তির জন্য। ভুয়া তথ্যে অর্জিত এই অনুমতি বিক্রি করা হলো بيع ما لا يملك (যা মালিকানাধীন নয় তা বিক্রি) এবং بيع المحظور (নিষিদ্ধ বস্তু বিক্রি)-এর মতো।

অধিকন্তু, যেহেতু মূল বুকিংই হারাম পদ্ধতিতে করা হয়েছে, তাই তার বিনিময়ে অর্থ গ্রহণ করা সম্পূর্ণ অবৈধ।

৪. অর্জিত অর্থের হুকুম:এভাবে অর্জিত অর্থ হারাম। এটি مال خبيث এবং سحت। রাসূলুল্লাহ ﷺ বলেছেন:«كُلُّ لَحْمٍ نَبَتَ مِنْ سُحْتٍ فَالنَّارُ أَوْلَى بِهِ»(যে মাংস হারাম উপার্জন থেকে গঠিত হয়, তার জন্য জাহান্নামই উপযুক্ত।) আহমদ, তিরমিযী প্রমুখ; হাসান লিগাইরিহি যে ব্যক্তি এভাবে অর্থ উপার্জন করেছে, তার কর্তব্য হলো:

• তওবা করা।
• যতটুকু সম্ভব সেই অর্থ ফিরিয়ে দেওয়া বা সদকা করে দেওয়া (যদি প্রাপক চিহ্নিত না হয়)।
• এ ধরনের কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকা।

সতর্কবাণী:যারা এ ধরনের ব্যবসা করেন বা এর সুবিধা গ্রহণ করেন, তারা জেনে রাখুন যে রওযাতুল জান্নাহ একটি মহান স্থান। সেখানে প্রবেশের জন্য প্রতারণার পথ অবলম্বন করা উল্টো নিজের আমলকে নষ্ট করার কারণ হতে পারে। আল্লাহ তাআলা বলেন:﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالْأَذَى(হে ঈমানদারগণ! তোমরা দান-খয়রাতকে খোঁটা ও কষ্ট দিয়ে বিনষ্ট করো না।)-সূরা আল-বাকারা: ২৬৪
যদিও এখানে দানের কথা, কিন্তু নীতি একই: হারাম পদ্ধতিতে অর্জিত সুযোগ আমলের কবুলিয়তকে বাধাগ্রস্ত করতে পারে।
والله أعلم بالصواب، وإليه المرجع والمآب.
এই ফতওয়া সাধারণ শরঈ নীতির ভিত্তিতে প্রদান করা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে স্থানীয় আলেম বা দারুল ইফতার সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
وصلى الله على نبينا محمد
وعلى آله وصحبه وسلم.

06/08/2026

একসাথে হজে যাওয়া-এটা শুধু একটি সফর নয়, একটি ভালোবাসার ইবাদত।

জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যগুলোর একটি হলো-যে মানুষটির হাত ধরে আপনি সংসার শুরু করেছিলেন, সেই হাত ধরেই একদিন আল্লাহর ঘরের দিকে রওনা হওয়া।

যে হাত আপনার চোখের জল মুছে দিয়েছে, কঠিন সময়ে সাহস দিয়েছে, সুখে-দুঃখে পাশে থেকেছে-আজ সেই হাত ধরেই দু'জনে একসাথে বলছেন,

"লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক..."

ভাবতেই হৃদয় কেঁপে ওঠে।

কিন্তু মনে রাখবেন, এই সফর শুধু ভালোবাসার নয়; এটি সংযম, ধৈর্য আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের সফর।

ইহরাম অবস্থায় স্বামী-স্ত্রীর দাম্পত্য ঘনিষ্ঠতা, কামনা জাগায় এমন আচরণ এবং ঝগড়া-বিবাদ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন—

"হজ্বের মধ্যে স্ত্রীসম্ভোগ, পাপাচার ও ঝগড়া-বিবাদ নেই।" (সূরা আল-বাকারা: ১৯৭)

হজের পথে থাকবে ক্লান্তি, ভিড়, দীর্ঘ পথচলা, প্রচণ্ড গরম। তখন একে অপরের ভুল নয়, একে অপরের ক্লান্তি দেখুন। অভিযোগ নয়, সহানুভূতি দিন। রাগ নয়, একটি হাসি দিন। কারণ, আপনার জীবনসঙ্গীও আপনার মতোই আল্লাহর প্রিয় মেহমান।

কাবার সামনে দাঁড়িয়ে যখন স্বামী-স্ত্রী দু'জনে চোখের পানি নিয়ে একে অপরের জন্য দুআ করবেন, তখন সেই দুআ শুধু ভাষায় নয়—হৃদয়ের গভীরতম ভালোবাসায় লেখা থাকবে।

হয়তো পৃথিবীতে সব স্বপ্ন পূরণ হয় না। কিন্তু আল্লাহ যদি তাঁর ঘরে দু'জনকে একসাথে ডেকে নেন, তাহলে বুঝে নিন—এটি তাঁর বিশেষ অনুগ্রহ।

আল্লাহ তাআলা সকল দম্পতির হজ কবুল করুন, তাঁদের দাম্পত্য জীবনে রহমত, ভালোবাসা ও বরকত দান করুন। দুনিয়ায় একসাথে ইবাদতের তাওফীক দিন, আর আখিরাতে জান্নাতুল ফিরদাউসে আবারও একত্রিত করুন।

আমীন, ইয়া রব্বাল আলামীন।

30/07/2026

মানুষের খুব স্বাভাবিক একটা স্বভাব হলো সে Emotion বা অনুভূতি দিয়ে জীবন চালাতে চায়। মন ভালো থাকলে Motivation আসে, তখন নামাজ পড়তে ভালো লাগে, Quran পড়তে ইচ্ছে করে, দুআ করতে শান্তি লাগে।

কিন্তু মন খারাপ হলে, stress বাড়লে, family problem হলে বা anxiety এলে হঠাৎ মনে হয় ইবাদত করাটাই কঠিন হয়ে গেছে। তখন বুক ভার লাগে, Concentration আসে না, এমনকি আল্লাহর সাথে connection-টাও দূরে দূরে মনে হয়।

আর এখানেই অনেক মানুষ একটা ভুল করে বসে:

“আমার ইবাদত করতে ভালো লাগছে না মানে হয়তো আমার ঈমান কমে গেছে অথবা যখন মন চাইছে না, তখন হয়তো আমি hypocrite হয়ে যাচ্ছি।কিন্তু সূরা "আল হিজর" -এ খুব সুন্দর একটা সমাধান দেয়া আছে। শিক্ষাটা হলো এখানে আমাদেরকে বুঝানো হয়েছে আল্লাহর সাথে সম্পর্ক শুধু feeling-এর উপর দাঁড়িয়ে না। এটা Commitment-এর উপর দাঁড়িয়ে।

একটা real life example চিন্তা করুন। একজন মা কি শুধু ভালো লাগলে তার বাচ্চার যত্ন নেয়? না। সে ক্লান্ত থাকলেও নেয়, মন খারাপ থাকলেও নেয়। কারণ এটা শুধু emotion না, responsibility আর ভালোবাসার commitment.ঠিক তেমনি, ইবাদতও শুধু spiritual mood না। এটা আল্লাহর সাথে আমাদের lifelong relationship এর একটা ব্যাপার।

এখানে সবচেয়ে সুন্দর ব্যাপার হলো-আল্লাহ আপনার perfection চান না, consistency চান। অনেক মানুষ ভাবে, “আমি perfect concentration আনতে পারছি না, তাই নামাজ পড়ে কী লাভ?কিন্তু reality হলো, আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে struggle করেও ফিরে আসে।কখনো সেই নামাজটা ই সবচেয়ে মূল্যবান হতে পারে, যেটা আপনি কান্না ছাড়া, feeling ছাড়া, শুধু commitment থেকে পড়েছেন। কারণ তখন আপনি নিজের নফ্স-এর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন।

আজকের পৃথিবীতে motivation culture খুব strong. সবাই বলে:“Feel good-Do what you feels right” কিন্তু সমস্যা হলো,Mood সব সময় stable না। যদি মানুষ শুধু feeling follow করে, তাহলে সে কোনো relationship-ই ধরে রাখতে পারবে না-না মানুষের সাথে, না আল্লাহর সাথে।

তাই Practical solution কী?
জি,Solution হচ্ছে:ছোট হোক কিন্তু consistent ইবাদত তৈরি করা।

যেমন:
- সবকিছু perfect করার pressure না নেওয়া,
- কোনো অবস্থাতেই সালাত ছেড়ে না দেয়া।শুধু ফরজ সালাত হলেও আঁকড়ে ধরা,
- প্রতিদিন ৫ - ১০ মিনিট এর জন্য হলেও কুরআন পড়া
- মন না চাইলেও আল্লাহর সাথে কথা বলা।

কারণ মানুষের হৃদয় অনেকটা আকাশের আবহাওয়ার মতো। কখনো sunny, কখনো cloudy। কিন্তু আকাশের ওপরে সূর্য সবসময় থাকে।ঠিক তেমনি, আপনার emotion fluctuate করলেও আল্লাহর mercy fluctuate করে না।

আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো-মন খারাপের সময় ইবাদত ছেড়ে দিলে হৃদয় আরও empty হয়ে যায়। অনেকটা এমন, যেমন অসুস্থ হয়ে খাবার বন্ধ করে দেওয়া। অথচ সেই সময়ই nourishment সবচেয়ে বেশি দরকার।

তাই যখন anxiety, sadness বা spiritual numbness আসে, তখন এটা ভাবা যাবে না :“আমি কেন এমন? বরং ভাবতে হবে-এই সময়েও আমি আল্লাহর দিকে ছোট ছোট steps নিতে পারি এবং এটাই হচ্ছে আসল strength. কারণ strong believer মানে সেই মানুষ না, যার সবসময় motivation থাকে, বরং strong believer হলো সে, যে motivation না থাকলেও relationship-টা ছাড়ে না।

আল্লাহর সাথে সত্যিকারের সম্পর্ক তখনই তৈরি হয়, যখন মানুষ শুধু feeling-এর সময় না-কষ্ট, ক্লান্তি আর emptiness-এর সময়ও ফিরে আসতে শেখে।

"রাব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির"
ربي اني مغلوب فانتصر

হজ্জ ২০২৭ এর প্যাকেজ,সরকারী ঘোষনার প্রেক্ষিতে আমাদের আপডেটেড হজ প‍্যাকেজ। টিকেটের খরচ কিছুটা কমলে ও মিনা তাবু আপগ্রেড কর...
27/07/2026

হজ্জ ২০২৭ এর প্যাকেজ,সরকারী ঘোষনার প্রেক্ষিতে আমাদের আপডেটেড হজ প‍্যাকেজ। টিকেটের খরচ কিছুটা কমলে ও মিনা তাবু আপগ্রেড করার কারনে খরচ বেড়েছে। এছাড়া সৌদি রিয়াল Rate এবং খাবারের খরচও কিছুটা বেড়েছে। আমরা চেষ্টা করেছি সরকারের ঘোষিত খরচের মধ্যেই আমাদের সর্বোচ্চ সাপোর্ট নিশ্চিত করতে ইন সা আল্লাহ।

সময় আর বেশি নেই। দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনার হজ যাত্রা সুনিশ্চিত করুন। ।
আরও বিস্তারিত জানতে কিংবা রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন প‍্যাকেজ ডিটেইলস দেয়া ঠিকানা/ মোবাইল নম্বরে।

25/07/2026

আসসালামু আলাইকুম।
অক্টোবর মাসে মক্কা মদিনার weather ভালো থাকে।খুব একটা গরম অনূভুত হয় না সে সময় যেমন টা জুন জুলাইতে হয়ে থাকে।তাই আপনারা যারা এই সময়ে উমরা করতে চান তাদের জন্য আমরা নিয়ে এসেছি A ক্যাটাগরির উমরা প্যাকেজ। যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান দয়া করে সময় নিয়ে আমাদের নিম্নোক্ত প্যাকেজটি ভালোভাবে দেখে তারপর সিদ্ধান্ত নিবেন আশা করি ইন শা আল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।

যাত্রার তারিখ :২০ অক্টোবর ২০২৬
ফিরে আসার তারিখ :১ নভেম্বর ২০২৬।
ডাইরেক্ট ফ্লাইট : (ঢাকা- জেদ্দা-মদীনা-ঢাকা)

প্যাকেজ ক্যাটাগরি :A

** একটা জুম্মা মক্কায় এবং একটা জুম্মা মদিনায় পড়ার সুযোগ পাচ্ছি ইন সা আল্লাহ।

হোটেল:
মক্কা হোটেল :৩০০/৩৫০ মিটার দুরত্বে।
মদিনা হোটেল: ১৫০/২৫০ মিটার দুরত্বে।

সম্ভাব্য খরচ :
* ৪/৫ জনের ১ রুম: ১,৬৫,০০০ টাকা।
* ৩ জনের ১ রুম: ১,৮০,০০০ টাকা।
* ২ জনের ১ রুম: ১,৯৫,০০০ টাকা।

প্যাকেজ Includes /Excludes :

- সঠিক পদ্ধতিতে ওমরাহ পালনের পুর্ন সহযোগিতা।
- ডিরেক্ট ফ্লাইট
- ওমরাহ্ ভিসা +হেলথ ইনস্যুরেন্স।
- স্ট্যান্ডার্ড হোটেল।
- সম্পুর্ন ট্রান্সপোর্ট সেবা। (লাক্সারিয়াস AC বাস)
- অভিজ্ঞ গাইড দ্বারা সার্বক্ষনিক প্যাকেজ পরিচালনার ব্যবস্থা।
- মক্কা মদিনার ঐতিহাসিক জায়গা ভ্রমণ।
- তিন বেলা বাংলাদেশী বাবুর্চির রান্না করা খাবার।

***অন্য কোন অতিরিক্ত জায়গায় যাতায়াত যেমন তায়েফ, জেদ্দা, বদর,জ্বীন পাহাড়,বীরে শেফা এইস্থান গুলি প্যাকেজ এর অন্তর্ভক্ত নয় তবে কেউ যেতে চাইলে নিজ খরচে যেতে হবে এবং যেতে সহযোগীতা করা হবে।

***আগ্রহী গণ প্যাকেজ মূল্যের ৮০% পেমেন্ট করে প্যাকেজ কন্ফার্ম করবেন।

আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন।

ধন্যবাদান্তে,
আব্দুল্লাহ আল মাহবুব (শাহীন)

স্বত্বাধিকারী
3Dot Travel Solution
(Govt.Approved Travel Agent-০১৬৬৮৫)

বাড়ি :১৪৬,রোড :২, ব্লক :এ , পল্লবী , মিরপুর -১২, ঢাকা-১২১৬
ইমেইল :[email protected]/[email protected]
Mobile:+8801711504915/+8801301111111

আলহামদুলিল্লাহ। উমরা_জুলাই ২০২৬ এর সফল সমাপ্তি। আল্লাহ আমাদের সবাইকে বারবার আল্লাহর ঘরে যাওয়ার তাওফিক দান করুন।        ...
24/07/2026

আলহামদুলিল্লাহ।

উমরা_জুলাই ২০২৬ এর সফল সমাপ্তি। আল্লাহ আমাদের সবাইকে বারবার আল্লাহর ঘরে যাওয়ার তাওফিক দান করুন।





24/07/2026

উমরা জুলাই _২০২৬।

আলহামদুলিল্লাহ সফল ভাবে শেষ করে দেশে ফিরে আসলাম।






Address

146, Road#2, Block#A, Section#12, Pallabi, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when 3 DoT Travel Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 3 DoT Travel Solution:

Shortcuts

Share

Category