04/02/2021
ছাপার অক্ষরে বইয়ের মলাটে নিজের নামটা দেখার শখ বহুদিনের। টুকটাক লেখালিখি করলেও খুব বেশি মানুষকে সেটা জানতে দিতাম না। শুধু স্কুল জীবনের ঘনিষ্ঠ কয়েকজনকে কিছু লেখা পড়তে দিতাম মাঝে মাঝে। বাঘবন্দির শুরুটা হয়েছিল অনেক বছর আগে, ২০১১ সালে। একটা অনলাইন ম্যাগাজিনে ‘বন্ধু’ বিষয়ে ‘এক সকালে’ নামে একটা ছোটোগল্প লিখি। অর্থের লোভে ঘনিষ্ঠ বন্ধু আবির আর তারই সাজানো প্রেমিকা মিথিলার হাতে নৃশংসভাবে খুন হয় শফিক। মনের ভিতর ক্ষীণ ইচ্ছা ছিল আলাদাভাবে এর পরবর্তী দৃশ্যপট নিয়ে লেখার। কিন্তু নানা কারণে আর হয়ে ওঠেনি। ২০২০ সালে এসে গল্পটি ফেসবুকে দেই পেন্সিল গ্রুপে। তখন অনেকেই জিজ্ঞেস করে, এরা কি এভাবেই জিতে যাবে? মনে মনে আবির-মিথিলার পরবর্তী জীবনের দৃশ্য সাজাই। তার ফলাফল এই “বাঘবন্দি” উপন্যাসটি।
আবির, মিথিলার মতো চরিত্রগুলো আমার ভীষণ অপরিচিত। জানিনা এই চরিত্রগুলোকে অবয়ব দিতে কতটুকু সমর্থ হয়েছি। কিছুটা সাস্পেন্সধর্মী হলেও এই উপন্যাসকে সে অর্থে থ্রিলার বলা যাবে না। কারণ রহস্য নয়, আমি রহস্যের কারিগরদের নিয়ে শব্দ সাজাতে চেয়েছি। অপ্রিয় অতীত তাদের বর্তমানকে যেভাবে সংজ্ঞায়িত করেছে, তাদের সেই জীবনবোধই বাঘবন্দি উপন্যাসের মূল প্রতিপাদ্য।
অনেক হারানোর বছর ২০২০ এ এটা অন্যতম প্রাপ্তি। লেখার সময় বই করার ভাবনা ঘুণাক্ষরেও মাথায় আসেনি। কিন্তু কেউ কেউ এটিকে প্রকাশ করার সাজেশন দেই। তারা না বললে হয়তো আমিও বই প্রকাশ করতে পারব, এটা কখনও চিন্তাও করতাম না। অনেকেই উপন্যাসটি অনলাইনে পড়েছেন। যারা পড়েছেন তারা যদি বইটি সংগ্রহে রাখার মতো মনে করেন, তাহলে বইটি কিনতে পারেন। যারা পড়েননি, তারা পড়ে দেখতে পারেন। ধন্যবাদ।
প্রি অর্ডার লিংক
দূরবীনঃ https://www.facebook.com/.../a.928447167.../1531404587249782
রকমারিঃ https://www.rokomari.com/book/209122/baghbondi