Mahmud Hajj & Umrah Kafela

Mahmud Hajj & Umrah Kafela হজ ও ওমরা জগতের একটি বিশ্বস্ত ও স্বনামধন্য প্রতিষ্ঠান।

সূরা বাকারা: (আয়াত: ১৩৬-১৪১)১৩৬. তোমরা বল, 'আমরা আল্লাহতে ইমান রাখি এবং যা আমাদের প্রতি এবং ইবরাহিম, ইসমাইল, ইসহাক, ইয়া...
27/10/2025

সূরা বাকারা: (আয়াত: ১৩৬-১৪১)

১৩৬. তোমরা বল, 'আমরা আল্লাহতে ইমান রাখি এবং যা আমাদের প্রতি এবং ইবরাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাঁর বংশধরগণের প্রতি অবতীর্ণ হয়ে, যা তাদের প্রতিপালকের নিকট হতে মুসা, ইসা ও অন্যান্য নবিগণকে দেওয়া হয়েছে। আমরা তাদের মধ্যে কোন পার্থক্য করি না এবং আমরা তাঁরই নিকট আত্মসমর্পণকারী।'

১৩৭. তোমরা যাতে ইমান আনয়ন করেছ তারা যদি সেরূপ ইমান আনয়ন করে তবে নিশ্চয়ই হিদায়েত পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা নিশ্চয়ই বিরুদ্ধভাবাপন্ন এবং তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

১৩৮. আমরা গ্রহণ করলাম, আল্লাহর রং, রংয়ে আল্লাহ অপেক্ষা কে অধিকতর সুন্দর? এবং আমরা তাঁরই ইবাদতকারী।

১৩৯. বল, 'আল্লাহ সম্বন্ধে তোমরা কি আমাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হতে চাও? যখন তিনি আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক! আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের; এবং আমরা তাঁর প্রতি একনিষ্ঠ।'

১৪০. তোমরা কি বলো, 'ইবরাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাঁর বংশধরগণ অবশ্যই ইহুদি কিংবা খ্রিস্টান ছিল?' বল, 'তোমরা কি বেশি জান, না আল্লাহ?' আল্লাহর নিকট হতে তাঁর কাছে যে প্রমাণ আছে, তা যে গোপন করে তার অপেক্ষা অধিকতর জালিম আর কে হতে পারে? তোমরা যা কর আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নয়।

১৪১. সে ছিল এক উম্মত তা অতীত হয়েছে। তারা যা অর্জন করেছে তা তাদের। তোমরা যা অর্জন কর তা তোমাদের। তারা যা করতো সে সম্বন্ধে তোমাদেরকে কোন প্রশ্ন করা হবে না।

সূরা বাকারা: (আয়াত: ১৩০-১৩৫)১৩০. যে নিজেকে নির্বোধ করেছে, সে ব্যতিত ইবরাহিমের ধর্মাদর্শ হতে আর কে বিমুখ হবে। পৃথিবীতে ত...
26/10/2025

সূরা বাকারা: (আয়াত: ১৩০-১৩৫)

১৩০. যে নিজেকে নির্বোধ করেছে, সে ব্যতিত ইবরাহিমের ধর্মাদর্শ হতে আর কে বিমুখ হবে। পৃথিবীতে তাকে আমি মনোনীত করেছি; আর আখিরাতেও সে অবশ্যই সৎকর্মপরায়গণের অন্যতম।

১৩১. তাঁর প্রতিপালক যখন তাকে বলেছিলেন, 'আত্মসমর্পণ কর', সে বলেছিল, 'জগতসমূহের প্রতিপালকের নিকট আত্মত্মসমর্পণ করলাম।'

১৩২. এবং ইবরাহিম এবং ইয়াকুব এ সম্বন্ধে তাদের পুত্রগণকে নির্দেশ দিয়ে বলেছিলেন, 'হে পুত্রগণ। আল্লাহই তোমাদের জন্য এ দীনকে মনোনীত করেছেন। সুতরাং আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।

১৩৩. ইয়াকুবের নিকট যখন মৃত্যু আসল, তোমরা কি তখন উপস্থিত ছিলে? সে যেখন পুত্রগণকে জিজ্ঞাসা করেছিল, 'আমার পরে তোমরা কিসের ইবাদত করবে?' তারা তখন বলেছিল, 'আমরা আপনার ইলাহ এর এবং আপনার পিতৃপুরুষ ইবরাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহেরই ইবাদত করব। তিনি একমাত্র ইলাহ এবং আমরা তাঁর নিকট আত্মসমর্পণকারী।'

১৩৪. সে ছিল এক উম্মত তা অতীত হয়েছে। তারা যা অর্জন করেছে তা তাদের। তোমরা যা অর্জন কর তা তোমাদের। তারা যা করত সে সম্বন্ধে তোমাদেরকে কোন প্রশ্ন করা হবে না।

১৩৫. তারা বলে, 'ইহুদি বা খ্রিস্টান হও, ঠিক পথ পাবে।' বল, 'বরং একনিষ্ঠ হয়ে আমরা ইবরাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব এবং সে মুশরিকদের অন্তর্ভূক্ত ছিল না।'

সূরা বাকারা: (আয়াত:১২৬-১২৯) ১২৬. স্মরণ কর, যখন ইবরাহিম বলেছেন, 'হে আমাদের প্রতিপালক, এটাকে নিরাপদ শহর কর, আর এর অধিবাসী...
26/10/2025

সূরা বাকারা: (আয়াত:১২৬-১২৯)

১২৬. স্মরণ কর, যখন ইবরাহিম বলেছেন, 'হে আমাদের প্রতিপালক, এটাকে নিরাপদ শহর কর, আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের ইমান আনে তাদেরকে ফলমূল হতে জীবিকা প্রদান কর'। তিনি বললেন, 'যে কুফরি করবে তাকেও কিছু কালের জন্য জীবন উপভোগ করতে দিব, অতঃপর তাকে জাহান্নামে শাস্তি ভোগ করতে বাধ্য করব এবং কত নিকৃষ্ট তাদের প্রত্যাবর্তনস্থল।

১২৭. স্মরণ কর, যখন ইবরাহিম ও ইসমাইল কাবাগৃহের প্রাচীর তুলছিল তখন তারা বলেছিল, 'হে আমাদের প্রতিপালক। আমাদের এই কাজ গ্রহণ কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।'

১২৮. 'হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে তোমাদের একান্ত অনুগত কর এবং আমাদের বংশধর হতে তোমার এক অনুগত উম্মত কর। আমাদেরকে ইবাদতের নিয়ম-পদ্ধতি দেখিয়ে দাও এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও। তুমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।

১২৯. 'হে আমাদের প্রতিপালক! তাদের মধ্য হতে তাদের নিকট এক রাসুল প্রেরণ কর, যে তোমার আয়াত সমূহ তাদের নিকট তিলাওয়া করবে; তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবে। তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়।'

সূরা বাকারা: (আয়াত: ১২২-১২৫)১২২. হে ইসরাইল-সন্তানগণ, আমার সেই অনুগহকে স্মরণ কর যা দ্বারা আমি তোদেরকে অনুগৃহীত করেছি এবং...
26/10/2025

সূরা বাকারা: (আয়াত: ১২২-১২৫)

১২২. হে ইসরাইল-সন্তানগণ, আমার সেই অনুগহকে স্মরণ কর যা দ্বারা আমি তোদেরকে অনুগৃহীত করেছি এবং বিশ্বে সকলের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি।

১২৩. এবং তোমরা সেই দিনকে ভয় কর যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কারোর নিকট হতে কোন বিনিময় গৃহীত হবে না এবং কোনো সুপারিশ কারো পক্ষে লাভজনক হবে না এবং তারা সাহায্য প্রাপ্তও হবে না।

১২৪. এবং স্মরণ কর, যখন ইবরাহিমকে তার প্রতিপালক কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন এবং সেইগুলো সে পূর্ণ করেছিল। আল্লাহ বললেন, 'আমি তোমাকে মানবজাতির নেতা করেছি।' সে বলল, 'আমার বংশধরগণের মধ্য হতে?' আল্লাহ বললেন, 'আমার প্রতিশ্রুতি জালিমদের প্রতি প্রযোজ্য নয়।'

১২৫. এবং সেই সময়কে স্মরণ কর, যখন কাবাগৃহকে মানবজাতির মিলনকেন্দ্র ও নিরাপত্তাস্থল করেছিলেন এবং বলেছিলেন, 'তোমরা মাকামে ইবরাহিমকে সালাতের স্থানরূপে গ্রহণ কর।' এবং ইবরাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম।

সূরা বাকারা: (আয়াত: ১১৮-১২১)১১৮. এবং যারা কিছু জানে না তারা বলে, 'আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন? কিংবা কোন নিদর্শন...
25/10/2025

সূরা বাকারা: (আয়াত: ১১৮-১২১)

১১৮. এবং যারা কিছু জানে না তারা বলে, 'আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন? কিংবা কোন নিদর্শন আমাদের নিকট আসে না কেন?' এইভাবে তাদের পূর্ববর্তীরাও তাদের অনুরূপ কথা বলত। তাদের অন্তর একই রকম। আমি দৃঢ় প্রত্যয়শীলদের জন্য নিদর্শনাবলী স্পষ্টভাবে বিবৃত করেছি।

১১৯. আমি তোমাকে সত্যসহ শুভ সংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি। জাহান্নামীদের সম্বন্ধে তোমাকে কোন প্রশ্ন করা হবে না।

১২০. ইয়াহুদি ও খ্রিষ্টানগণ তোমার প্রতি কখনও সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তুমি তাদের ধর্মাদর্শ অনুসরণ কর।

বল, 'আল্লাহর পথনিদের্শই প্রকৃত পথনিদের্শ।' জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়াল-খুশীর অনুসরণ কর তবে আল্লাহর বিপক্ষে তোমার কোন অভিভাবক থাকবে না এবং কোন সাহায্যকারীও থাকবে না।

১২১. যাদেরকে আমি কিতাব দিয়েছি তাদের যারা যথাযথভাবে এটা তিলাওয়াত করে তারাই এটাতে বিশ্বাস করে, আর যারা এটা প্রত্যাখ্যান করে তারা ক্ষতিগ্রন্থ।

সূরা বাকারা: (আয়াত: ১১৩-১১৭)১১৩. ইয়াহুদিরা বলে, 'খ্রিষ্টানদের কোন ভিত্তি নেই' এবং খ্রিষ্টানরা বলে, 'ইয়াহুদিদের কোন ভিত্...
25/10/2025

সূরা বাকারা: (আয়াত: ১১৩-১১৭)

১১৩. ইয়াহুদিরা বলে, 'খ্রিষ্টানদের কোন ভিত্তি নেই' এবং খ্রিষ্টানরা বলে, 'ইয়াহুদিদের কোন ভিত্তি নেই'; অথচ তারা কিতাব পাঠ করে। এইভাবে যারা কিছুই জানে না তারাও অনুরূপ কথা বলে। সুতরাং যে বিষয়ে তারা মতভেদ করত কিয়ামতের দিন আল্লাহ এটার মীমাংসা করবেন।

১১৪. যে কেউ আল্লাহর মসজিদসমূহে তাঁর নাম স্মরণ করতে বাধা প্রদান করে এবং ওনাদের বিনাশ সাধনে প্রয়াসী হয় তার অপেক্ষা বড় জালিম কে হতে পারে? অথচ ভয়-বিহুল না হয়ে তাদের জন্য মসজিদে প্রবেশ করা সংগত ছিল। পৃথিবীতে তাদের জন্য লাঞ্ছনা ভোগ ও পরকালে তাদের জন্য মহাশাস্তি রয়েছে।

১১৫. পূর্ব ও পশ্চিম আল্লাহরই; এবং যেদিকেই তোমরা মুখ ফিরাবে না কেন, সেদিকেই আল্লাহর দিক। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ।

১১৬. এবং তারা বলে, 'আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।' তিনি অতি পবিত্র। বরং আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই। সব কিছু তাঁরই একান্ত অনুগত।

১১৭. আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী স্রষ্টা এবং যখন তিনি কোন কিছু করতে সিদ্ধান্ত করেন তখন এটার জন্য শুধু বলেন, 'হও', আর এটা হয়ে যায়।

সূরা বাকারা: (আয়াত: ১১০-১১২)১১০. তোমরা সালাত কায়েম করো ও যাকাত দাও। তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পূর্বে প্রের...
24/10/2025

সূরা বাকারা: (আয়াত: ১১০-১১২)

১১০. তোমরা সালাত কায়েম করো ও যাকাত দাও। তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পূর্বে প্রেরণ করবে আল্লাহর নিকট তা পাবে। তোমরা যা কর আল্লাহ তার দ্রষ্টা।

১১১. এবং তারা বলে, 'ইয়াহুদী বা খ্রিষ্টান ছাড়া অন্য কেউ কখনই জান্নাতে প্রবেশ করবে না।' এটা তাদের মিথ্যা আশা। বলো, 'যদি তোমরা সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো।'

১১২. হ্যাঁ, যে কেউ আল্লাহর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে এবং সৎকর্মপরায়ণ হয় তার ফল তার প্রতিপালকের নিকট রয়েছে এবং তাদের কোন ভয় নেই ও তারা দুঃখিত হবে না।

সূরা বাকারা: (আয়াত: ১০৪-১০৯)১০৪. হে মুমিনগণ। 'রাইনা' বলো না, বরং 'উনজুরনা' বলো এবং শুনে রাখ, কাফিরদের জন্য মর্মন্তুদ শা...
24/10/2025

সূরা বাকারা: (আয়াত: ১০৪-১০৯)

১০৪. হে মুমিনগণ। 'রাইনা' বলো না, বরং 'উনজুরনা' বলো এবং শুনে রাখ, কাফিরদের জন্য মর্মন্তুদ শান্তি রয়েছে।

১০৫. কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা এটা চায় না যে, তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের প্রতি কোন কল্যাণ অবতীর্ণ হোক। অথচ আল্লাহ যাকে ইচ্ছা নিজ রহমতের জন্য বিশেষরূপে মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল।

১০৬. আমি কোন আয়াত রহিত করলে কিংবা বিস্মৃত হতে দিলে তা হতে উত্তম কিংবা তাঁর সমতুল্য কোন আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে, আল্লাহই সর্ববিষয়ে সর্বশক্তিমান।

১০৭. তুমি কি জানো না, আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই? এবং আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবকও নেই, সাহায্যকারীও নেই।

১০৮. তোমরা কি তোমাদের রাসুলকে সেইরূপে প্রশ্ন করতে চাও যেইরূপে পূর্বে মুসাকে প্রশ্ন করা হয়েছিল? এবং যে কেউ ইমানের পরিবর্তে কুফরি গ্রহণ করে, নিশ্চিতভাবে সে সরল পথ হারায়।

১০৯. তাদের নিকট সত্য প্রকাশিত হওয়ার পরও, কিতাবীদের মধ্যে অনেকেই তোমাদের ইমান আনার পর ঈর্ষামূলক মনোভাববশত আবার তোমাদেরকে কাফিররূপে ফিরে পাওয়ার আকাঙ্খা করে। অতএব তোমরা ক্ষমা কর ও অপেক্ষা কর যতক্ষণ না আল্লাহ কোন নির্দেশ দেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।

সূরা বাকারা: (আয়াত: ১০১-১০৩)১০১. যখন আল্লাহর পক্ষ হতে তাদের নিকট রাসুল আসলো, যে তাদের নিকট যা রয়েছে এটার সমর্থক, তখন যা...
24/10/2025

সূরা বাকারা: (আয়াত: ১০১-১০৩)

১০১. যখন আল্লাহর পক্ষ হতে তাদের নিকট রাসুল আসলো, যে তাদের নিকট যা রয়েছে এটার সমর্থক, তখন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের একদল আল্লাহর কিতাবটিকে পশ্চাতে নিক্ষেপ করল, যেন তারা জানে না।

১০২. এবং সোলেমানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করল তারা তা অনুসরণ করতো। সুলায়মান কুফরি করেনি, কিন্তু শয়তানরাই কুফরি করেছিলো। তারা মানুষকে জাদু শিক্ষা দিতো- এবং যা বাবিল শহরে হারুত ও মারূত ফিরিশতাদ্বয়ের উপর অবতীর্ণ হয়েছিল। তারা কাউকে শিক্ষা দিতো না, এ কথা না বলে যে, 'আমরা পরীক্ষা স্বরূপ; সুতরাং তুমি কুফরি করো না।' তারা উভয়ের নিকট হতে স্বামী এবং স্ত্রীর মধ্যে যা বিচ্ছেদ সৃষ্টি করে তা শিক্ষা করতে, অথচ আল্লাহর নির্দেশ ব্যতিত তারা কারো কোন ক্ষতি সাধন করতে পারতো না।

তারা যা শিক্ষা করতে তা তাদের ক্ষতি সাধন করতো এবং কোন উপকারে আসতো না; আর তারা নিশ্চিতভাবে জানতো যে, যে কেউ এটা ক্রয় করে পরকালে তার কোন অংশ নেই। এটা কত নিকৃষ্ট যার বিনিময়ে তারা স্বীয় আত্মাকে বিক্রয় করেছেন।

১০৩. যদি তারা ইমান আনয়ন করতো ও মুত্তাকি হতো, তবে নিশ্চিতভাবে তাদের প্রতিফল আল্লাহর নিকট অধিক কল্যাণকর হতো।

সূরা বাকারা: (আয়াত: ৯৭-১০০)৯৭. বল, 'যে কেউ জিব্রাইলের শত্রু এজন্য যে, সে আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কুরআন পৌঁছে দিয়েছ...
24/10/2025

সূরা বাকারা: (আয়াত: ৯৭-১০০)

৯৭. বল, 'যে কেউ জিব্রাইলের শত্রু এজন্য যে, সে আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কুরআন পৌঁছে দিয়েছে, যা এটার পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যা মুমিনদের জন্য পথপ্রদর্শক ও শুভ সংবাদ'-

৯৮. 'যে কেউ আল্লাহর, তাঁর ফিরিস্তাগণের, তাঁর রাসুলগণের এবং জিব্রাইলের এবং মিকাইলের শত্রু, সে জেনে রাখুক, আল্লাহ নিশ্চয়ই কাফিরদের শত্রু।

৯৯. এবং নিশ্চয়ই আমি তোমার প্রতি স্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি। ফাসিকরা ব্যতিত অন্য কেউ তা প্রত্যাখ্যান করে না।

১০০. তবে কি যখনই তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে, তখনই তাদের কোন একদল তা ভঙ্গ করেছে? বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না।

সূরা বাকারা: (আয়াত: ৯৪-৯৬)৯৪. বল, 'যদি আল্লাহর নিকট আখিরাতের বাসস্থান অন্য লোক ব্যতিত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয় ত...
23/10/2025

সূরা বাকারা: (আয়াত: ৯৪-৯৬)

৯৪. বল, 'যদি আল্লাহর নিকট আখিরাতের বাসস্থান অন্য লোক ব্যতিত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয় তবে তোমরা মৃত্যু কামনা কর- যদি সত্যবাদি হও।'

৯৫. কিন্তু তাদের কৃতকর্মের জন্য তারা কখনো মৃত্যু কামনা করবে না এবং আল্লাহ জালিমদের সম্বন্ধে অবহিত।

৯৬. তুমি নিশ্চয়ই তাদেরকে জীবনের প্রতি সমস্ত মানুষ, এমনকি মুশরিক অপেক্ষা অধিক লোভী দেখতে পাবে। তাদের প্রত্যেকে আকাঙ্খা করে যদি সহস্র বছর আয়ু দেয়া হতো; কিন্তু দীর্ঘায়ু তাকে শাস্তি হতে দূরে রাখতে পারবে না। তারা যা করে আল্লাহ এটার দ্রষ্টা।

সূরা বাকারা: (আয়াত: ৯১-৯৩)৯১. এবং যখন তাদেরকে বলা হয়, 'আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাতে ইমান আনয়ন কর', তারা বলে, 'আমাদের প...
23/10/2025

সূরা বাকারা: (আয়াত: ৯১-৯৩)

৯১. এবং যখন তাদেরকে বলা হয়, 'আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাতে ইমান আনয়ন কর', তারা বলে, 'আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে আমরা তাতে বিশ্বাস করি।' অথচ তা ব্যতিত সবকিছুই তারা প্রত্যাখ্যান করে, যদিও এটা সত্য এবং যা তাদের নিকট আছে তার সমর্থক। বল, 'যদি তোমরা মুমিন হতে তবে কেন তোমরা অতীতে আল্লাহ নবিগণকে হত্যা করেছিলে?'

৯২. নিশ্চয়ই মুসা তোমাদের নিকট স্পষ্ট প্রমাণসহ এসেছে, তারপরও তোমরা গো বৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে। আর তোমরা তো জালিম।

৯৩. স্মরণ কর, যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তুরকে তোমাদের উর্ধ্বে উত্তোলন করেছিলাম, বলেছিলাম, 'যা দিলাম দৃঢ়রূপে গ্রহণ কর এবং শ্রবণ কর।' তারা বলেছিল, 'আমরা শ্রবণ করলাম ও অমান্য করলাম। কুফরি হেতু তাদের হৃদয়ে গো বৎস প্রীতি সিঞ্চিত হয়েছিল। বল, 'যদি তোমরা ইমানদার হও, তবে তোমাদের ইমান যার নির্দেশ দেয় এটা কত নিকৃষ্ট!'

Address

67/4, East Basabo, Shobujbagh, (Near "Basabo Leguna Stand")
Dhaka

Telephone

+8801736262637

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmud Hajj & Umrah Kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmud Hajj & Umrah Kafela:

Share

Category