18/08/2026
দেশের প্রথম বৈদ্যুতিক রেল প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরের ৫০ কিলোমিটার করিডোরে বিদ্যুৎচালিত ট্রেন চালুর পাশাপাশি বাড়ানো হবে ট্রেনের সংখ্যা ও যাত্রী ধারণক্ষমতা। দৈনিক যাত্রী পরিবহন ২ লাখ ৩২ হাজার থেকে বেড়ে ৮ লাখ ৪৫ হাজারের বেশি হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।