১৬ কোটি মানুষের একটিই দল ,আমরা বাংলাদেশি ।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ১৬ কোটি মানুষের একটিই দল ,আমরা বাংলাদেশি ।

১৬ কোটি মানুষের একটিই  দল ,আমরা বাংলাদেশি । We Love Bangladesh.

সেন্টমার্টিনে দ্বীপে যেতে পারবেন প্রতিদিন মাত্র ১ হাজার ২৫০ জন পর্যটক।পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. সুলতান আহমদ বলেছেন...
18/04/2019

সেন্টমার্টিনে দ্বীপে যেতে পারবেন প্রতিদিন মাত্র ১ হাজার ২৫০ জন পর্যটক।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. সুলতান আহমদ বলেছেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে যেতে পারবেন প্রতিদিন মাত্র ১ হাজার ২৫০ জন পর্যটক। তিনি বলেন, ‘অনলাইনে নিবন্ধন করে সেন্টমার্টিন যেতে হবে। সেন্টমার্টিনের অস্তিত্ব রক্ষায় পরিবেশ সংরক্ষণে রাত্রিযাপনের ওপরও বিধি নিষেধ আরোপ করা হতে পারে। এছাড়া আরও নতুন নতুন অ্যাকশন প্ল্যান নেয়া হচ্ছে।’

গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত ‘কক্সবাজারের পরিবেশ ব্যবস্থাপনা’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুলতান।

সুলতান আহমদ বলেন, ‘এখন থেকে ইচ্ছা করলে যখন তখন সেন্টমার্টিন যাওয়া যাবে না। সেন্টমার্টিন ভ্রমণে ইচ্ছুকদের আগে থেকে অনলাইনে নিবন্ধন করতে হবে। দৈনিক ১ হাজার ২৫০ জন পর্যটক ভ্রমণে যেতে পারবেন। সেন্টমার্টিন সুরক্ষায় এ্যাকশন প্ল্যান নেয়া হচ্ছে। এই প্ল্যানে সেন্টমার্টিনে রাত্রিযাপনের ওপর বিধি নিষেধের সিদ্ধান্ত হতে পারে।’

তিনি আরও বলেন, সেন্টমার্টিন দেশের বড় সম্পদ। প্রকৃতি পরিবেশ সুরক্ষা করা সম্ভব না হলে অচিরেই সেন্টমার্টিনের পরিবেশ হবে ভয়াবহ।

অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন) এসএম সরওয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশ নেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি লে. কর্নেল আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবেদিল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও রিও প্রকল্পের পরিচালক মোহাম্মদ জিয়াউল হক, যুগ্ম পরিচালক মো. ফেরদৌস হোসেন খান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আবু তাহের ও কক্সবাজার বন পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি সাংবাদিক দীপক শর্মা দীপু।

সেমিনারে বলা হয়, ইসিএ এলাকা হিসেবে বর্তমানে সেন্টমার্টিন, সোনাদিয়া ও সমুদ্র সৈকত এখন পরিবেশগত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ জন্য মাস্টার প্ল্যানের মাধ্যমে উন্নয়ন কাজ করতে হবে। ফিরিয়ে আনতে হবে আগের পরিবেশ। পরিকল্পনা ছাড়া স্থাপনা গড়ে ওঠায় দূষণের কবলে পড়েছে হোটেল মোটেল জোন।

৩২৫টি হোটেলের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েছে মাত্র ৪৮টি। স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান (এসটিপি) বাস্তবায়ন করেছে মাত্র ছয়টি হোটেল। কক্সবাজারে প্রতিদিন কঠিন ও তরল বর্জ্য সৃষ্টি হয় ৫০ থেকে ৭০ টন। ১২ টন বর্জ্য শোধানাগারের ব্যবস্থা রয়েছে। কিন্তু শোধানাগারে বর্জ্য আসে মাত্র দুই টন। এই তথ্য থেকে বুঝা যায়, কক্সবাজার পর্যটন শহরের পরিবেশ দূষণের ভয়াবহ অবস্থা।

সেমিনারে আরেক তথ্যে বলা হয়, পানি ব্যবহারের চেয়ে অপচয় হয় বেশি। পাহাড় কাটার মাটি, হ্যাচারির বর্জ্য ও হোটেল মোটেলের বর্জ্য সরাসরি যাচ্ছে সাগর ও নদীতে। বাঁকখালী নদী ভরাট, দখল হওয়ার কারণে শহরের লবনাক্ত পানি বেড়ে গেছে।

সেমিনারে বলা হয়, এসব নানা দূষণের কারণে কক্সবাজারে পর্যটক আসা হ্রাস পাবে এবং স্থানীয়দের জন্যও বসবাস অনুপযোগী হবে। কক্সবাজারের পরিবেশ সুরক্ষার এ সময় এখনো ফুরিয়ে যায়নি। তবে দেরি করা যাবে না। দ্রুত উদ্যোগ নেয়া দরকার। এজন্য সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে।
তথ্য সূত্রঃ বাংলা ট্রিবিউন

গত বছর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর তৎকালীন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের যে হাসি ক্ষোভের আগুন জ্বালিয়েছিল, ...
17/04/2019

গত বছর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর তৎকালীন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের যে হাসি ক্ষোভের আগুন জ্বালিয়েছিল, নয় মাস পর সেই হাসির ঘটনার ব্যাখ্যা দিলেন তিনি নিজেই। তার দাবি- তার ওই হাসির পেছনে 'সাংবাদিকদের উস্কানি' ছিল। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ১৪ দলের এক সেমিনারে শাজাহান খান বলেন '৬৮ বছর পর মোংলা বন্দরের জট ছুটতে যাচ্ছে- সেদিন (নৌ মন্ত্রণালয়ের অনুষ্ঠানে) এ কথা বলার সময় হঠাৎ করে একজন সাংবাদিক প্রশ্ন করলেন- 'আপনার আশকারায় আজ সড়কে দুই শিক্ষার্থীর প্রাণ গেছে।' আমার নাকি আশকারা? এই কথায় আমি একটু হেসেছিলাম। তা ছাড়া আমি একটু বেশি হাসি। তবে এই হাসির জন্য উস্কানি দিয়েছেন সাংবাদিকরা।' গত বছরের ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মারা গেলে সড়কে বিক্ষোভ করে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ওই দিনই সচিবালয়ে মোংলা বন্দরের জন্য মোবাইল হারবার ক্রেন কেনার চুক্তিপত্র স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেসে ওঠেন তৎকালীন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তার ওই হাসির ভিডিও সামাজিকে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরদিন তার পদত্যাগসহ সড়কে নিরাপত্তার দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে সারাদেশের শিক্ষার্থীরা। ওই আন্দোলনে নয় দিন কার্যত অচল ছিল ঢাকার সড়ক।

প্রিজনভ্যান থেকে বৃষ্টির স্পর্শ নিচ্ছে একজন কয়েদী!এ রকম মন-মানসিকতার মানুষ অপরাধী হয় কিভাবে!
12/04/2019

প্রিজনভ্যান থেকে বৃষ্টির স্পর্শ নিচ্ছে একজন কয়েদী!
এ রকম মন-মানসিকতার মানুষ অপরাধী হয় কিভাবে!

13/08/2018

Liton Das's 61 runs against West Indies || 3rd T20 || Bangladesh tour of West Indies 2018 Series: Bangladesh tour of West Indies, 2018 Match Date: 06.08.2018...

13/08/2018

সামনে ঈদুল আজহা উপলক্ষে বর্তমানে বাংলাদেশের ক্রিকেটারসহ পুরো কোচিং স্টাফরা যখন ছুটিতে তখনি একটি দু:সংবাদ শুনতে ....

13/08/2018

ঈদুল আযহা ইসলাম ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় দু'টো ধর্মীয় উৎসবের একটি। বাংলাদেশে এই উৎসবটি কুরবানির ঈদ নামে পরিচ....

20/06/2017

ধন্যবাদ রবিকে... সুন্দর ও মহৎ উদ্দেশ্য সব সময়ই সাধুবাদ পাওয়ার যোগ্য।

Thats why we love you .....
20/06/2017

Thats why we love you .....

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বেশ অনেকবারই বলেছেন কথাগুলো। মানুষ ক্রিকেট নিয়ে মাতামাতি করে, ক্রিকেটারদের বীর বলে। মানুষের দৃষ্টিতে ক্রিকেটাররা মহাতারকা। কিন্তু সত্যিকার বীর তো তাঁরাই, যাঁরা বিস্তীর্ণ মাঠে ফসল ফলান, মাথার ঘাম পায়ে ফেলে ইট ভাঙেন, কারখানায় কাজ করে দেশের অর্থনীতিকে...

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when ১৬ কোটি মানুষের একটিই দল ,আমরা বাংলাদেশি । posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category