Mufti Tajul Islam Kawsar

Mufti Tajul Islam Kawsar নির্ভরযোগ্য হজ ও ওমরাহ সংক্রান্ত পরামর্শ ও সহায়তার জন্য যোগাযোগ করুন।

আমি মো. তাজুল ইসলাম কাওসার। জন্ম ও বেড়ে ওঠা বরিশালের বরগুনায়। বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছি এবং মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে ফিকহ বিভাগে কামিল সম্পন্ন করেছি। পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজ থেকে আমি আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করি । এ ছাড়াও সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং সউদ ইউনিভার্সিটি থেকে পোস্টগ্রাজুয়েট করেছি ।

পেশাগত জীবনে আমি জা

মেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক এবং খালপাড় জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করছি । ইসলামি সভ্যতা ও ইতিহাস নিয়ে আমার গবেষণা নিবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে । ইসলামের প্রচার এবং মুসলিম উম্মাহর কল্যাণে বুদ্ধিবৃত্তিক কাজ করে যাওয়াই আমার লক্ষ্য ।

মক্কা থেকে মীকাতসমূহের দূরত্বযুল হুলায়ফা: মক্কা থেকে ৪২০ কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে আবয়ারে আলী বলে জায়গাটি পরিচিত।...
12/04/2026

মক্কা থেকে মীকাতসমূহের দূরত্ব

যুল হুলায়ফা: মক্কা থেকে ৪২০ কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে আবয়ারে আলী বলে জায়গাটি পরিচিত। মদিনাবাসী এবং ওই পথ হয়ে যারা আসেন যুল হুলায়ফা তাদের মীকাত।

জুহফাহ: এই জায়গাটি বর্তমানে পরিত্যক্ত হওয়ায় রাবেগ থেকে মানুষেরা এহরাম বাঁধে। মক্কা থেকে রাবেগের দূরত্ব ১৮৬ কিলোমিটার। সৌদি আরবের উত্তরাঞ্চলীয় এলাকার লোকজন, পশ্চিম ও উত্তর আফ্রিকার লোকজন, লেবানন, সিরিয়া, জর্ডান ও ফিলিস্তিনবাসীরা এই জায়গা হতে এহরাম বাঁধেন।

কারনুল মানাযেল: এই জায়গার অন্য নাম আস্সাইলুল কাবির। মক্কা থেকে এর দূরত্ব ৭৮ কিলোমিটার। ইরাক ইরান ও অন্যান্য উপসাগরীয় অঞ্চলের লোকদের মীকাত হল এই কারনুল মানাযেল।

য়ালামলাম: মক্কা থেকে এর দূরত্ব ১২০ কিলোমিটার। ইয়েমেনবাসী ও পাক-ভারত-বাংলাসহ প্রাচ্য ও দূর প্রাচ্য হতে আগমনকারীদের জন্য মীকাত হল এই য়ালামলাম।

যাতু ইরক: মক্কা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে এই মীকাতটি পরিত্যক্ত। কেননা ওই পথ হয়ে বর্তমানে কোনো রাস্তা নেই। স্থল পথে আসা পূর্বাঞ্চলীয় হাজিরা বর্তমানে সাইল অথবা যুল-হুলায়ফা থেকে এহরাম বাঁধেন।

হাদিস অনুযায়ী মীকাতের বাইরে থেকে আসা হাজিদের জন্য মীকাত থেকে এহরাম বাঁধা ওয়াজিব। তবে যারা মীকাতের সীমানার অভ্যন্তরে বসবাস করেন তাদের অবস্থানের জায়গাটাই হল তাদের মীকাত। অর্থাৎ যে যেখানে আছে সেখান থেকেই হজ্জের এহরাম বাঁধবে। তবে মক্কার হারাম এরিয়ার ভেতরে বসবাসকারী ব্যক্তি যদি উমরা করতে চায় তা হলে তাকে হারাম এরিয়ার বাইরে- যেমন তানয়ীম তথা আয়শা মসজিদে গিয়ে এহরাম বাঁধতে হবে।

মীকাতে মাকানি বিষয়ে কিছু সমস্যার সমাধান

যদি কারও পথে দুটি মীকাত পড়ে তাহলে প্রথম মীকাত থেকেই এহরাম বাঁধা উত্তম। তবে দ্বিতীয় মীকাত থেকেও এহরাম বাঁধা চলে। বাংলাদেশ থেকে মদিনা হয়ে মক্কায় গমনকারী হাজিগণ এই মাসআলার আওতায় পড়েন। অতঃপর তারা জেদ্দা বিমান বন্দরের পূর্বে যে মীকাত আসে সেখান থেকে এহরাম না বেঁধে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে যে মীকাত পড়ে—যুল হুলায়ফা—সেখান থেকে এহরাম বাঁধেন।

যদি কোনো ব্যক্তি এহরাম না বেঁধে মীকাত অতিক্রম করত: ভেতরে চলে আসে তার উচিৎ হবে মীকাতে ফিরে গিয়ে এহরাম বাঁধা। এমতাবস্থায় তার ওপর ক্ষতিপূরণ হিসেবে ‘দম’ দেয়া ওয়াজিব হবে না। মীকাতে ফিরে না গিয়ে যেখানে আছে সেখান থেকে এহরাম বাঁধলে হজ্জ-উমরা হয়ে যাবে বটে তবে ‘দম’ দেয়া ওয়াজিব হবে। স্মরণ করিয়ে দেওয়া ভাল যে, এহরাম না বেঁধে মীকাত অতিক্রম করে ফেললে ভেতরে ঢুকে মসজিদে আয়শায় গিয়ে হজ্জের এহরাম বাঁধলে চলবে না, কেননা মসজিদে আয়শা হেরেম এলাকার অভ্যন্তরে বসবাসকারীদের উমরার মীকাত।

কাল বিষয়ক মীকাত (মীকাতে যামানি)

পবিত্র কুরআনে এরশাদ হয়েছে, ‘হজ্জ হয় নির্দিষ্ট কয়েকটি মাসে’।[3]

এ নির্দিষ্ট মাসগুলো হল—শাওয়াল, যিলকদ ও জিলহজ্জ মাসের ১০ তারিখ পর্যন্ত। কারও কারও মতে জিলহজ্জ মাসের পুরোটাই হজ্জের মাস।

শাওয়াল মাস থেকে যেহেতু হজ্জের মাস শুরু হয় তাই শাওয়াল মাসের পূর্বে হজ্জের এহরাম বাঁধা উচিৎ হবে না। তা বরং খেলাফে সুন্নত ও মাকরুহে তাহরীমি হবে।

[1] - وقت رسول الله صلى الله لأهل المدينة ذا الحليفة ، ولأهل الشام الجحفة ، ولأهل نجد قرن المنازل ، ولأهل اليمن يلملم ، فهن لهن ولمن أتى عليهن من غير أهلهن لمن كان يريد الحج والعمرة ، ومن كان دونه فمهله من أهله وكذاك ، حتى أهل مكة من مكة (বোখারি : হাদিস নং ১৪২৯) [2] - أن رسول الله وقت لأهل العراق ذات عرق (মুসলিম : ২/৮৪১) [3] - الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ (সূরা বাকারা : ১৯৭)

হজ্জ, উমরা ও যিয়ারত গাইড — মীকাত
01732548837

আরব দেশের নানান প্রযুক্তি
09/04/2026

আরব দেশের নানান প্রযুক্তি

03/04/2026

ঈদুল ফিতরের দিন ফজরের আজান, মদিনা মনোয়ার থেকে

28/03/2026
18/03/2026

রমজানের শেষ দিন মসজিদ নববীর
প্রাঙ্গন থেকে

16/03/2026

কাবার চত্ত্বরে ইফতারি খাওয়ার দৃশ্য
এ যেন এক স্বর্গীয় অনুভুতি

16/03/2026

মক্কায় ফজরের সালাতের আজান

14/03/2026

এ তেলাওয়াতের মাঝেই রয়েছে
মনের প্রশান্তি

যারা ডিসেম্বর মাসের ছুটিতে ফ্যামিলি নিয়ে ওমরা করার  মনস্থ করেছেন তাদের জন্য সর্বশেষ সুযোগ01732-548837
10/12/2025

যারা ডিসেম্বর মাসের ছুটিতে ফ্যামিলি নিয়ে ওমরা করার মনস্থ করেছেন তাদের জন্য সর্বশেষ সুযোগ
01732-548837

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Tajul Islam Kawsar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category