Destination Tour & Travel

Destination Tour & Travel "Embark on epic journeys with ''Destination''. Unleash wanderlust. Unforgettable adventures await!

আজ সন্ধা ৭ টায় প্রায় ৬০ জনের একটি বহর নিয়ে আমরা যাচ্ছি অপরুপ সৌন্দর্যের লীলাভূমি পাহাড় কন্যা দেখতে ভ্যালির রাজ্য সাজেক ভ...
24/01/2024

আজ সন্ধা ৭ টায় প্রায় ৬০ জনের একটি বহর নিয়ে আমরা যাচ্ছি অপরুপ সৌন্দর্যের লীলাভূমি পাহাড় কন্যা দেখতে ভ্যালির রাজ্য সাজেক ভ্যালি❤️

⏩ পাকিস্তান ট্যুরের নিয়মাবলী... 🇧🇩✈🇵🇰পাাকিস্তান ট্যুরের জন্য প্রথমেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। ঘরে বসে অথ...
12/01/2024

⏩ পাকিস্তান ট্যুরের নিয়মাবলী... 🇧🇩✈🇵🇰

পাাকিস্তান ট্যুরের জন্য প্রথমেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। ঘরে বসে অথবা যেকোনো কম্পিউটার দোকানের মাধ্যমে এই আবেদন করতে পারবেন। এতে খরচ হবে ২৫ ডলার । আবেদনের দেড়-দুই মাসের ভেতরেই ভিসা চলে আসবে।
অনলাইনে ভিসা আবেদনের পদ্ধতি...

ভিসা আবেদনের পরপরই ফ্লাইটের ব্যাপারে খোঁজখবর নেয়া শুরু করে দিবেন। সিজন এবং ডেট অনুযায়ী রেট বাড়ে-কমে। ভিসা আসার পর টিকেট কনফার্ম করতে হবে। পাকিস্তানের উত্তরাঞ্চল ঘুরতে চাইলে আমরা অবশ্যই লাহোরে যাবো। কারন ইসলামাবাদ বা করাচীর ভাড়া বেশি। ঢাকা-টু-লাহোর রাউন্ড টিকেট (যাওয়া-আসা) এর দাম প্রায় ৪২-৪৫ হাজার টাকা। আপনার সুবিধামত কম খরচের একটা এয়ারলাইন্সের টিকেট বুক করে নিবেন।

এভাবে বিমান যোগে পৌছাতে হবে লাহোরে। লাহোর থেকে বাসে করে পৌছুতে হবে রাজধানী ইসলামাবাদ। লাহোর এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি বা অন্য কিছু ভাড়া নিয়ে চলে যাবেন সিটি বাস স্টেশনে (ব্যান্ড রোড)। লাহোর-টু-ইসলামাবাদ রুটের যেকোনো একটা বাসে উঠে ৫ ঘন্টা জার্নি করে চলে আসবেন ইসলামাবাদ। খরচ পরবে ১ হাজার টাকার মত।

ইসলামাবাদে অনেক ক্যাটাগরির হোটেল আছে। আপনার বাজেট অনুজায়ী একটা বেছে নিয়ে ২-১ দিন থাকতে পারেন সেখানে। ইসলামাবাদ বিশ্বের ২য় সুন্দরতম রাজধানী, তাই চাইলে কয়েকদিন সেখানে অবস্থান করে ঘুরে দেখতে পারেন অত্যন্ত সুন্দর এবং আধুনিক এই শহরটিকে।

⏩ কারেন্সি চেঞ্জিং.......

লাহোরে এসেই প্রথমে কোনো ব্যাংক বা এয়ারপোর্টের কোনো নির্দিষ্ট স্থান থেকে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করে নেবেন। নরমালী ১০০ টাকা = ১৯০ রূপি। তবে কনভার্টের সময় কিছুটা কম দেয়া হয়।

⏩ পাকিস্তানী সিম উত্তলন......

পাকিস্তানে লোকেশন ট্রেকিং সহ বিভিন্ন ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়েজন পরবে। আর সেজন্য অবস্যই পাকিস্তানী সিম লাগবে। তাই সেখানে পৌছেই সিম সংগ্রহ করতে হবে। বিদেশিরা সম্ভবত সিম ক্রয় করা ক্রিটিক্যাল, তবে একজন পরিচিত পাকিস্তানী থাকলে তার রেফারেন্সে সহজেই সিম কিনতে পারবেন।

তবে লাহোর এয়ারপোর্ট থেকে বিদেশিরা সহজেই সিম উত্তোলন করতে পারে। তাই এয়ারপোর্টে থাকতেই অবস্যই সিম কিনে নিবেন। সিম কেনার ক্ষেত্রে Zong নামক সিমটি কেনার চেষ্টা করবেন। নয়তো Jazz নামক সিমটি কিনবেন। সিমের ইন্টারনেট আপনার সব কাজ ইজি করে দেবে।

⏩ প্রাথমিক থাকা/হোটেল বুকিং....

মুল ট্যুর শুরুর পূর্বে পাকিস্তানে গিয়ে আপনাকে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। লাহোর বা ইসলামাবাদে এক-দেড় হাজার টাকার ভেতরেই অনেক ভালো মানের হোটেল রুম পাওয়া যায়। সেগুলোতে ব্রেকফাস্টও ফ্রি পাবেন। এই রুম গুলোতে ২-৩ জন করে থাকতে পারবেন। এছাড়া দুই হাজার টাকায় ডবল বেডের রুম পাবেন, যাতে ৪-৬ থাকতে পারবেন। খুব সহজেই পছন্দমত হোটেল খুঁজে পেতে প্লে-স্টোর থেকে Booking.com এপসটি ডাউনলোড করে ফেলবেন।

আবার আপনি চাইলে বাংলাদেশে থেকেই অনলাইনে হোটেল বুক করতে পারবেন। আপনার সাথে যদি মহিলা বা শিশু থাকে, তাহলে ১-২ দিনের আগাম হোটেল বুকিং দিয়ে রাখতে পারেন, নতুবা দরকার নেই।
অনলাইনে হোটেল বুকের পদ্ধতি....

⏩ মুল ট্যুর......

এবার ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মুল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীর প্রদেশের যেকোনো অঞ্চল ট্যুরে যেতে পারবেন এখান থেকেই।

নর্থ এরিয়া ট্যুরের জন্য সবচেয়ে ভালো উপায় হলো ইসলামাবাদ থেকে একটা গাড়ি ভাড়া নিয়ে নেয়া। গিলগিট-বাল্টিস্তান এরিয়ায় ভাড়ায় চলিত গাড়ি নেই বললেই চলে। তাই ভেঙে ভেঙে ট্যুর করা পসিবল নয়।

নিজেরা গাড়ি ভাড়া নিয়ে নিলে সব টেনশন শেষ। সেই সাথে পথ খুঁজে পর্যটন স্পর্ট পৌছানোর ঝামেলাও থাকেনা। আপনি জাস্ট লোকেশনের নাম বলবেন, ড্রাইভারই আপনাকে সব স্পর্টে নিয়ে যাবে।

মে থেকে নভেম্বর মাস পর্যন্ত পাকিস্তানে গাড়ি রেন্ট করার খরচ কম থাকে। এসময় পার-ডে ভাড়া থাকে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার ভেতর। অথচ আমাদের দেশে একটা গাড়ির পার-ডে ভাড়া পরে ৪-৫ হাজার টাকা😕

এভাবে ৪-৫ জনের গ্রুপ মিলে যদি একটা গাড়ি ভাড়া নেয়, তাহলে খরচ কিন্তু অনেক কম হয়। আর ১২-১৩ জনের গ্রুপ মিলে মাইক্রো বাস ভাড়া করে ফেললে খরচ আরো অনেক কমে যাবে। অতঃএব বড় গ্রুপে যাবার চেষ্টা করবেন।

⏩ খরচ কত হতে পারে......?

প্রথমেই বলে রাখি, পাকিস্তানে থাকা-খাওয়া এবং অভ্যন্তরিন যাতায়ত খরচ বাংলাদেশের মতই বা এর চেয়েও কম। তাই আপনি সেখানে যত দিনই থাকুন, তাতে খরচ তেমন বাড়বে না। মুল খরচটাই হলো বিমান ভাড়া।

পাকিস্তান ট্যুরের প্রধান কিছু খরচ।

▶ পাকিস্তানী ভিসার মুল্য ৩,২০০ টাকা।
▶ ঢাকা টু লাহোর বিমান ভাড়া প্রায় ৪১-৪৫ হাজার টাকা।
▶ লাহোর টু ইসলামাবাদ (যাওয়া-আসা) বাস ভাড়া ২ হাজার টাকা।

তো এখানে খরচ হচ্ছে প্রায় ৪৬-৫০ হাজার টাকার মত। ধরুন পাকিস্তানে ১৫-২০ দিন অবস্থান করলে হোটেল বিল, খাবার, যাতায়ত, ঘুরাঘুরিতে খরচ করলেন আরো ১৫-২৫ হাজার টাকা। তাহলে সব মিলিয়ে টোটাল খরচ হচ্ছে প্রায় ৬৫-৭০ হাজার টাকার মত।

এটা হচ্ছে সিঙ্গেল ১ জনের হিসাব। কিন্তু গ্রুপ ট্যুরে গেলে খরচ অনেক কমে যাবে। ধরুন ৪ জনের একটা গ্রুপ গেলেন। তাহলে ১ টা ডবল বেডের রুম ভাড়া নিয়েই চার জন থেকে যেতে পারবেন। কিছু যায়গায় যেতে হলে গাড়ি ভাড়া নিয়ে যেতে হয়। সেসব ক্ষেত্রে ১ জনের ভাড়াতেই চারজন ঘুরতে পারবেন৷ এভাবে বিভিন্ন ক্ষেত্রে খরচ কমে মাথাপিছু ৬০ হাজারের ভেতর চলে আসতে পারে। তাই অবস্যই গ্রুপ হিসেবে ৪-৫ জন মিলে যাবেন।

⏩ কোথায় কোথায় ঘুরবেন....?

নর্থ পাকিস্তানে ঘুরার জায়গার কোনো অভাব নাই। আপনি একটানা ১ বছর ধরে ঘুরলেও আপনার স্বাদ মিটবে না। তবে আমাদের যেহেতু এত ঘুরার সামর্থ নেই তাই আমরা বেছে বেছে কিছু যায়গায় ঘুরতে পারি। যেমন.....

১. সোয়াত
২. হুনজা
৩. স্কার্দু
৪. আজাদ কাশ্মীর।

এগুলো খুবই পপুলার পর্যটন অঞ্চল। তবে এগুলোকে আবার ছোটখাটো কোনো পর্যটন স্পট ভাববেন না। কারন এগুলো একেকটাই বাংলাদেশের ২-৩ টা জেলার সমান সাইজের। এগুলোর ভেতর আবার ছোট ছোট অনেক পর্যটন স্পর্ট আছে। যেমন....

সোয়াত...; কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মালুম জব্বা রিসোর্ট, মহোদন্ড লেক, কুন্ডোল লেক ইত্যাদি....

হুনজা...; হুনজা ভ্যালি, আতাবাদ লেক, আলতিত ফোর্ট, বালতিত ফোর্ট, মাউন্ট রকাপুসি ইত্যাদি.....

স্কার্দু.....; সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, আপার কাচুরা লেক, লোয়ার কাচুরা লেক, সাতপারা লেক, স্কার্দু সিটি ইত্যাদি....

আজাদ কাম্মীর...; মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী, রাত্তি-গালি লেক, চিত্তকথা লেক, ইত্যাদি....

একটা কাজ করুন.... উপরোক্ত এই পর্যটন স্পর্ট গুলো সম্পর্কে ইউটিউব ভিডিও বা আমাদের গ্রুপের পোস্ট পড়ে অভিজ্ঞতা অর্জন করুন। এর ভেতর যেই স্পর্ট গুলো আপনার সবচেয়ে ভালো লাগে তার একটা তালিকা বানিয়ে ফেলুন। পাকিস্তান গেলে তখন সেই তালিকা অনিজায়ী ট্যুর করবেন।

⏩ থাকা/হোটেল...

উপরোক্ত সবগুলো স্থানেই আবাসিক হোটেল আছে। বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমান বেশি। বড় হোটেল গুলোর লোকেশন ইন্টারনেটেই পাবেন, আগাম বুকও করতে পারবেন। অফ সিজনে ৮শ থেকে ১ হাজারের ভেতর ভালো রুম পেয়ে যাবেন। রুমগুলোতে ৪ জন করে থাকতে পারবেন। ট্যুর সিজনে আবার দাম বেড়ে যায়। Booking.com এর মাধ্যমে সহজেই ভালো ভালো হোটেল খুঁজে পাবেন। এখানে দামি-সস্তা সব রকমের হোটেলই পাবেন। আপনার পছন্দ/বাজেট অনুজায়ী যেকোনো একটা বেছে নেবেন।

এছাড়াও ওখানে যাবার পর কম খরচের স্থানীয় হোটেল পাবেন। এসব স্থানীয় হোটেলের লোকেশন ইন্টারনেটে নাও থাকতে পারে। এসব স্থানীয় হোটেলে ভাড়া কম হবে।

আরেকটা কাজ করা যেতে পারে। পোর্টেবল তাবু কিনে নিজেদের মত করে থাকা যেতে পারে। লোকালয় থেকে কাছে, তবে নিরিবিলি-মনুষ্যহীন স্থানে তাবু খাটাবেন। অনেক বিদেশি ট্রাভেলারকে দেখেছি পাকিস্তানে গিয়ে এই কাজ করতে। এর ফলে খাওয়ার খরচ ছাড়া আর কোনো খরচই হবেনা। তবে একাজ তখনই করবেন, যখন আপনারা ৪-৫ জনের গ্রুপ থাকবেন, আর সাথে একজন পরিচিত পাকিস্তানী নাগরিক থাকলে ভালো হবে। আর হ্যা, শীতকালে এই কাজ না করাই উচিত। ওখানকার প্রচন্ড ঠান্ডা সহ্য করা খুব কঠিন।

এছাড়া সবগুলো অঞ্চলেই পাকিস্তান সরকারের টুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য এবং সহায়তা পেতে পারেন।

⏩ কোন সময় ট্যুরে যাবেন?

পাকিস্তান ট্যুরের অফ সিজন হলো মে থেকে নভেম্বর মাস পর্যন্ত। এই সময় গেলে গাড়ি ভাড়া, হোটেল ভাড়া অনেক কম হবে। তাই কম খরচে ট্যুর করতে চাইলে এই সময়টা বেছে নেবেন।

এছাড়া এমনিতেও নভেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত হুনজা বা স্কার্দু যাওয়া বেশ কঠিন। কারন রাস্তায় বরফ জমে থাকে। তবে শীতকালে সোয়াত ট্যুর করে মজা পাবেন। এসময় সোয়াতে আইস স্কেটিং সহ বিভিন্ন ধরনের ইউন্টার গেমিং চলে।

⏩ কিছু বার্তি পাওয়া....

সোয়াত, হুনজা এবং স্কার্দু, এই তিনটি অঞ্চল মোটামোটি একই ডিরেকশনে। আর এগুলোতে যেতে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সড়ক কারাকোরাম হাইওয়ে দিয়ে। বিশ্বাস করুন, খোলা জীপে চড়ে যখন কারাকোরাম পাড়ি দেবেন, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না।

আর হুনজায় গেলে আরো দুটো বার্তি জিনিস পাবেন। ১ম টা হলো 'বাবুসর পাস' বিশ্বের সবচেয়ে উচু সড়ক। যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে। আর ২য়টি হলো 'পাসু কোন' যেখান গেলে মনে হবে রাস্তা বুঝি আর কখনো শেষ হবেনা, সামনের পাহাড় গুলোর কাছেও কোনোদিন পৌছানো যাবে না।

আর আজাদ কাশ্মীরে যেতে হয় পীর চিনসি রোড দিয়ে। এটাও কারাকোরাম হাইওয়ের চেয়ে কোনো অংশেই কম না। এখানেও মেঘের উপর দিয়ে গাড়ি চালাতে হবে।

আর আপনি যদি মনে করেন পাকিস্তান ট্যুর খরুচে হয়ে যাচ্ছে, তাহলে স্মরণ করুন... পাকিস্তানের সৌন্দর্য সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেনের মত। আর ওই দেশগুলো ট্যুরে গেলে দুই-আড়াই লাখেরও বেশি খরচ হয়। সে তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।

তো আজ এতটুকুই .... আগামীতে আরো তথ্য জোগাড় করতে পারলে তা নিয়ে পোস্ট করা হবে। ধন্যবাদ সবাইকে।

উত্ত অঞ্চল সমূহের ম্যাপ.... এই ম্যাপে এলাকার নাম, রাস্তা-ঘাট, হেটেল, টুরিস্ট ইনফরমেশন কেন্দ্র সহ অনেককিছুর অবস্থান দেখতে পাবেন।

Copy from Adventure Pakistan group

যদি কারো পোর্ট চেংড়াবান্ধা দিয়ে না থাকে তাহলেও কোন সমস্যা নাই তখন( কোলকাতা থেকে শিলিগুড়ি পযন্ত ভাড়া যোগ হবে সেটা প্রায় ২...
12/01/2024

যদি কারো পোর্ট চেংড়াবান্ধা দিয়ে না থাকে তাহলেও কোন সমস্যা নাই তখন( কোলকাতা থেকে শিলিগুড়ি পযন্ত ভাড়া যোগ হবে সেটা প্রায় ২০০০ টাকার মতো
সিলিপার কোচ বাসে)

🔶১ম দিন -- #চেংড়াবান্ধা/ #শিলিগুড়ি - #দার্জিলিং
বুড়িমারি ও চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশান ও কাষ্টমস এর সকল প্রকার কাজ শেষ করে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু। দুপুরে শিলিগুড়ি পৌছে দুপুরের খাবার খেয়ে নিব। খাবার শেষে গাড়ি করে আমাদের বহুল প্রতিক্ষিত দার্জিলিং উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। পাহাড়ি আকাবাকা রাস্তা দেখতে দেখতে প্রায় ৩-৪ ঘন্টা পর পৌছে যাবো দার্জিলিং। তারপর হোটেলে উঠবো। বাকিটা সময় নিজের মত ঘুরাঘুরি করে কাটাবো। দার্জিলিং রাত্রী যাপন
Breakfast (No) Lunch (Yes) Dinner (Yes)

যদি কারো পোর্ট চেংড়াবান্ধা দিয়ে না থাকে তাহলেও কোন সমস্যা নাই তখন( কোলকাতা থেকে শিলিগুড়ি পযন্ত ভাড়া যোগ হবে সেটা প্রায় ২০০০ টাকার মতো
সিলিপার কোচ বাসে)
-----------------------------------------
🔶২য় দিন --
ভোর ৪/৫ টার মধ্য আমরা ঘুম থেকে উঠে চলে যাবো (28,208 ft. Worlds third highest peak) এর অপূর্ব রূপ দেখতে . ফেরার পথে ,ও দেখে নিব।সকালের নাস্তার পর Mountaineering Institute, Naidu Himalayan Zoological Park ,Tenzing Rock, Tibetan Refugee selfhelp Centre, Tea Garden (outer view), and Japanese Peace Pagoda.( সকাল থেকে সন্ধায়র মধ্য চেষ্টা করবো সকল জায়গা ঘুরে দেখার তাই সবাই নির্ধারিত সময়ের মধ্য রেডি থাকতে হবে। সব শেষে সন্ধ্যাটা নিজেদের মতো করে Mall Road এ শপিং করে নিবেন। -এ রাত্রীযাপন।
Breakfast (Yes) Lunch (Yes) Dinner (Yes)
-----------------------------------------
🔶৩য় দিন : to
সকালের নাস্তার পর দার্জিলিং থেকে গ্যাংটক এর পথে রওয়ানা। (ILP (ইনার লাইন পারমিট) নিতে হবে Rangpoo check post থেকে), যা অনেকটা ইমিগ্রেশন প্রসেস। এখানে আপনাদের ছবি পাসপোর্ট ও ভিসার ফটোকপি জমা দিতে হবে। -এ রাত্রীযাপন।
Breakfast (Yes), Lunch (Yes), Dinner (Yes)
-----------------------------------------
🔶৪র্থ দিন : lake (ছাঙ্গু লেক)
সকালে নাস্তা সেরে আমরা চলে যাবো ছাঙ্গু লেক (Tsangmo lake)(12,400 ft.)।ছাঙ্গু লেকে রোপওয়ে ও ইয়াক রাইড করতে পারবেন
( নিজ খরচে)। ছাঙ্গু লেক ঘুরে, দুপুরের খাবার খেয়ে গ্যাংটক এর আসে পাশে ঘুরাঘুরি,আড্ডা ও গল্পে সময় কাটাব।যদি ছাঙ্গু লেকে যাবার রাস্তা কনো কারনে বন্ধ থাকে পারমিশন না মিলে তাহলে এই দিন আমরা গ্যাংটক সিটি ট্যুর করবো। -এ রাত্রীযাপন।
Breakfast (Yes), Lunch (Yes), Dinner (Yes)
-----------------------------------------
🔶৫ম দিন : to
সকালের নাস্তা সেরে ৮টা থেকে ১০টার মধ্যে আমরা রওনা দিবো এর উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখতে-দেখতে লাচুং পৌছাবো প্রায় বিকাল/সন্ধায়, যাত্রা পথে লাঞ্চ করে নিব।
যাত্রা পথে দেখবোঃ সেভেন সিস্টার ফলস, নাগা ফলস, ভিম নালা ফলস/ভেউমা ফলস ইত্যাদি যাত্রা পথে যা যা পড়বে দেখে লাচুং চলে যাবো। লাচুং পৌছে হোটেল চেক-ইন করে সবাই নিজেদের মত সময় কাটাবেন। -এ রাত্রীযাপন।
Breakfast (Yes), Lunch (Yes), Dinner (Yes)
------------------------------------------
🔶৬ষ্ঠ দিন : sightseeing & back to
সকালের নাস্তা সেরে এবং (যদি খোলা থাকে তাহলে ইয়ামথাম থেকে জিরো পয়েন্ট নিজ খরচে) দেখে দুপুরের মধ্যে হোটেলে ফিরে আসবেন। দুপুরের খাবার এর পর গ্যংটক এর উদ্দেশ্যে রওনা। সন্ধ্যায় বা রাতের মধ্যে গ্যাংটক পৌছানো।
-এ রাত্রীযাপন।
Breakfast (Yes) Lunch (Yes) Dinner (Yes)
------------------------------------------
🔶৭ম দিন : to to
ভোর ৬ টায় গ্যাংটক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা।পথে (ILP (ইনার লাইন পারমিট এর ডকুমেন্ট জমা দিয়ে এক্সিট সিল) নিতে হবে Rangpoo check post থেকে) সরাসরি শিলিগুড়ি।
শিলিগুড়ি থেকে দুপুরের লাঞ্চ করে বিকেলের মধ্যে চেংড়াবান্ধা বর্ডার এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।রাতের বাসে বুড়িমারী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা।
Breakfast (Yes) Lunch (Yes) Dinner (No)
------------------------------------------
🔶৮ম দিন -- সকাল ৬/৭টার মধ্যে ইনশাল্লাহ আমরা ঢাকায় থাকবো।
=============================
🔰যা যা ঘুরে দেখবো :-
★Seven Sisters Waterfalls
★Naga Falls
★Tista View Point
★ Bhewma Falls/ Amitab Bacchan Falls
★Lachung
★Yangthang Vally
★Changu Lake /Tsomgo
★Changu Lake Rope Way (নিজ খরচে)
★Yak Ride (নিজ খরচে)
----------------------------------------
★Darjeeling Himalayan Railway Station
★Japanese Temple
★Rock Garden
★Happy Tea Valley
★Ghum Station
★Dal Monastery
★Peace Pegoda
★Tigher Hill
★Batashia Loop
===============================
🔷ভ্রমণ খরচ -- ২৫,৫০০ টাকা জনপ্রতি।
===============================
🔶===শিশু পলিসি===🔶
# ০-৩ বছর কোন খরচ লাগবে না (বাবা মায়ের সাথে থাকবে, বাবা মায়ের সাথে খাবে, কোলে বসবে)
# ০৪+ বছর বয়সের শিশুদের জন্য ৫০% খরচ বহন করতে হবে।
# ০৫ বছর বা তার উপরে সকলকে প্রাপ্ত বয়ষ্ক হিসেবে গণ্য করা হবে।
===============================
🔰এই খরচে যা যা থাকছে .....
☑️ঢাকা-বুড়িমারী-শিলিগুরি-ঢাকা (এসি বাস)
☑️শিলিগুরি-দার্জিলিং-গ্যাংটক-শিলিগুরি রিজার্ভ গাড়ি।
☑️ ২ (দুই) রাত থাকা।
☑️ ৩ (তিন) রাত থাকা
☑️ ১ (এক) রাত থাকা
☑️ট্যুর চলাকালীন ৩ বেলার রেগুলার খাবার ( শিলিগুরি টু শিলিগুরি)
☑️ সকল ধরনের ট্যাক্সেস/ টোল গাড়ির।
☑️ নর্থ সিকিম ও সাংগু লেক লোকাল গাইড
=============================
🔰এই খরচে যা যা থাকছে না ......
❌বাসের যাত্রা বিরতিতে এবং বর্ডারে খাবার খরচ।
❌ কনো ধরনের এন্ট্রি+রাইড টিকিট
❌ট্যুর প্ল্যানের বাহিরে এক্সট্রা সাইটসিয়িং, এক্সট্রা জীপ ভাড়া
(কাটাও এবং জিরো পয়েন্ট যাওয়ার খরচ)
❌প্রাকৃতিক দুর্যোগের কারনে যদি কোন খরচ বেড়ে যায়।
❌মিনারেল ওয়াটার, যেকোন ধরনের হার্ড ড্রিংক্স)
❌যেকোন ব্যক্তিগত খরচ
❌বর্ডার স্পিড মানি
❌ট্রাভেল ট্যাক্স, এন্ট্রি ফি, ভিসা ফি
❌কোন ধরনের পোর্ট এড এর খরচ
❌ট্যুরে অন্তর্ভুক্ত নয় এমন কোন খরচ।
❌রুম হিটার
❌টেলিফন / লন্ড্রি বিল
=============================
🔰কনফার্ম করার জন্য ১০,২০০ টাকা বিকাশ করতে হবে।
বিকাশ করে অবশ্যই ফোন করে জানাতে হবে বা পেজে মেসেজ দিয়ে জানাতে হবে।
🔶 বুকিং এডভ্যান্স টাকা অফেরতযোগ্য।
🔰বিকাশ নাম্বার :
Nafis AB:01798875506
==============================
🔰কেউ যদি হাতে হাতে টাকা দিতে চান তা হলে এডমিনের সাথে দেখা করে ১০,০০০ টাকা দিয়ে কনফার্ম করতে পারবেন।
🔶 বুকিং টাকা অফেরতযোগ্
=============================
==================================
🔶নোটঃ মনে রাখবেন যেহেতু ট্যুরটিতে বারবার গাড়ি পরিবর্তন করতে হবে এবং লং-টাইম জার্নিতে থাকতে হবে তাই ট্রাভেল ব্যাগ যত হালকা হবে আপনার ভ্রমণ ততটাই সহজ হবে। যেহেতু এটা দেশের বাহিরে ট্যুর, থাকা ও খাওয়া সবসময় বাজেটের মধ্যে ভাল কিছু ও উন্নত সার্ভিস দেবার চেষ্টা করবো। ভ্রমণের বিস্তারিত সম্পূর্ণ অবশ্যই ভালভাবে পড়বেন।
ইন্ডিয়ার বেশিরভাগ রেষ্টুরেন্ট নিরামিশ রান্না করে, তাই আমিষ নিরামিষ যেখানে যেমন পাওয়া যাবে সেই ভাবেই খাবার পরিবেশন করা হবে।
===============================
🚩বিঃদ্রঃ আবহাওয়া / প্রকৃতিগত/ এক্সিডেন্টাল সহ কোন কারণে প্লানের পরিবর্তন হলে নিজেদের নিরাপত্তার সার্থে তা মেনে নিতে হবে। যানবাহনের শিডিউলে কোথাও যদি সময়ক্ষেপন হয়, তার জন্য আলাদা থাকা খাওয়ার খরচ সবাইকে বহন করতে হবে। কর্তৃপক্ষ যেকোন সময়, যেকোন পরিস্থিতিতে, বাসের আসন, ট্যুর ডেট ও ট্যুর প্ল্যান পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে। ।
===========================
🔰সাথে যা নিতে হবেঃ
🔶 শীত বস্ত্র ( নিজেকে শীত থেকে রক্ষা করতে যা যা লাগে তা সব কিছুই নিবেন )
==========================
🔰পারমিশনের জন্য যা লাগবেঃ
🔶 পাসপোর্ট সাইজ ছবি ( ৫ কপি)
🔶 ভিসার স্ক্যান (৫ কপি)
🔶 পাসপোর্ট এর স্ক্যান কপি ( ৫ কপি)
===================

🌍 Discover Darjeeling with Destination Tour & Travel 🏞️Embark on an unforgettable journey to the breathtaking hills of D...
09/01/2024

🌍 Discover Darjeeling with Destination Tour & Travel 🏞️

Embark on an unforgettable journey to the breathtaking hills of Darjeeling with Destination Tour & Travel . 🚂✨ Immerse yourself in the rich blend of vibrant cultures, lush tea plantations, and panoramic mountain views.

🌄 Highlights of our Darjeeling Tour:

✅ Majestic Sunrise at Tiger Hill: Witness the awe-inspiring sunrise over the Himalayas from the iconic Tiger Hill. 🌅

✅ Tea Tasting at Famous Estates: Indulge your senses with the aroma of world-renowned Darjeeling tea. ☕

✅ Explore Peaceful Monasteries: Visit the serene monasteries like Ghoom Monastery and experience tranquility amidst the mountains.

✅ Toy Train Adventure: Take a scenic ride on the Darjeeling Himalayan Railway, a UNESCO World Heritage Site. 🚞

✅ Darjeeling Mall Road: Shop for local handicrafts, souvenirs, and savor the local flavors on the vibrant Mall Road. 🛍️

Join us for a journey that promises not just a vacation, but a collection of timeless memories. 🌺✈️

📅 Book your Darjeeling adventure now! Limited slots available.

For inquiries and bookings, contact us at [+880 1971-340473].

[Destination Tour & Travel]

Address

বাড়ি নং: ৫৬ , সড়ক নং: ২, সেক্টর ৩, উত্তরা আজমপুর, ঢাকা-১২৩০।
Dhaka
1230

Telephone

+8801971340473

Website

Alerts

Be the first to know and let us send you an email when Destination Tour & Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Destination Tour & Travel:

Shortcuts

Share

Category