বুকিংমেন্টর.কম

বুকিংমেন্টর.কম bookingMentor™ – Hotels, Tour Packages, Car Hire, Travel Destinations & More. Find your desire u

26/01/2024

ভূ-পৃষ্ঠের চার ভাগের তিন ভাগ বা শতকরা ৭৫ ভাগই জল। এর মধ্যে সুপেয় পানির ধারক এবং বাহক হিসেবে রয়েছে অসংখ্য হ্রদ, খাল-বিল এবং নদ-নদী। বিস্ময়কর ব্যাপার হলো, পৃথিবীতে বিদ্যমান মোট জলের শতকরা মাত্র তিন ভাগ এইসব জলাশয়ে সঞ্চিত রয়েছে। বাকি সাতানব্বই ভাগ লবনাক্ত পানি হিসেবে বিভিন্ন সাগর ও মহাসাগরে বিদ্যমান।

এই মহাসাগরগুলোর মধ্যে আটলান্টিক, প্রশান্ত এবং ভারত মহাসাগরের নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য। বিস্তীর্ণ এই জলরাশিগুলোর থেকে সৃষ্ট মৌসুমী বাতাস সুপ্রাচীন কাল থেকেই মানব সভ্যতার সম্প্রসারণে গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বুকিংমেন্টর.কম এই পর্বে জানবেন প্রশান্ত মহাসাগর সম্পর্কে জানবেন চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ সব তথ্য।

💻 আমাদের ওয়েবসাইট: https://www.bookingmentor.com
#প্রশান্ত_মহাসাগর
☢ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে।

অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দল || 🎉সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩ - ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।বুকিংমেন্...
19/09/2022

অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দল || 🎉

সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩ - ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

বুকিংমেন্টর.কম -এর পক্ষ থেকে বাংলাদেশ নারী ফুটবল দলকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।

১ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-কলকাতা রুটে  ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহে প্রতিদিন সকাল ১১.১০ টায় চট্টগ্র...
21/08/2022

১ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহে প্রতিদিন সকাল ১১.১০ টায় চট্টগ্রাম ত্যাগ করে স্থানীয় সময় দুপুর ১১.৪০ টায় কলকাতায় পৌঁছবে ইউএস-বাংলার ফ্লাইট। কলকাতা থেকে স্থানীয় সময় দুপুর ১২.৪০ টায় ফিরতি ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে কলকাতা ত্যাগ করবে।

আজ পহেলা মহরম। হিজরি ১৪৪৩ সনকে বিদায় জানিয়ে শুরু হলো ১৪৪৪ হিজরি বর্ষের পথচলা। সবাইকে আরবি নতুন বছরের শুভেচ্ছা।
31/07/2022

আজ পহেলা মহরম। হিজরি ১৪৪৩ সনকে বিদায় জানিয়ে শুরু হলো ১৪৪৪ হিজরি বর্ষের পথচলা। সবাইকে আরবি নতুন বছরের শুভেচ্ছা।

সম্মানীত ওমরাহযাত্রীগনদের ওমরাহ পালন সংক্রান্ত নির্দেশনা সমূহ।
20/07/2022

সম্মানীত ওমরাহযাত্রীগনদের ওমরাহ পালন সংক্রান্ত নির্দেশনা সমূহ।

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে শত বাধা পেরিয়ে স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবতা; অগ্রযাত্রার নতুন সোপান, সম্ভাবনার নতুন দিগন্...
25/06/2022

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে শত বাধা পেরিয়ে স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবতা; অগ্রযাত্রার নতুন সোপান, সম্ভাবনার নতুন দিগন্ত। এ অর্জন জাতি হিসাবে আমাদের করেছে আত্মপ্রত্যয়ী, বিশ্বদরবারে তুলে ধরেছে দেশের ধারাবাহিক উন্নয়ন, স্বক্ষমতা আর দৃঢ়তাকে।

তাইতো, স্মৃতির পাতায় স্মরনীয় হয়ে থাকবে স্বপ্ন নির্মাতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সকলের অবদান।

#পদ্মাসেতু #স্বপ্নেরপদ্মাসেতু #বুকিংমেন্টর

অভিনন্দন সুরো কৃষ্ণ চাকমা ! ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র সুরো কৃষ্ণ চাকমা আন্তর্জাতিক পেশাদার বক্সিং-এ বাংলা...
22/05/2022

অভিনন্দন সুরো কৃষ্ণ চাকমা !

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র সুরো কৃষ্ণ চাকমা আন্তর্জাতিক পেশাদার বক্সিং-এ বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়ী হওয়ায় আন্তরিক অভিনন্দন ! অনেক অনেক শুভকামনা আগামী দিনের জন্য !

আপনাকে নিয়ে আমরা গর্ব করতেই পারি ! ❤️💜❤️

08/05/2022
**** মুড়াপাড়া জমিদার বাড়ি, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ****এককালের দাপুটে জমিদারদের বসবাসের বাড়িগুলোই বাংলাদেশের প্রত্নতাত্ত্...
15/04/2022

**** মুড়াপাড়া জমিদার বাড়ি, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ****

এককালের দাপুটে জমিদারদের বসবাসের বাড়িগুলোই বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে খুঁজে পাওয়া যায়। কালের বিবর্তনে টিকে থাকা তেমনি এক শতবর্ষী জমিদার বাড়ি নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলায় অবস্থিত মুড়াপাড়া জমিদার বাড়ি বা মঠেরঘাট জমিদার বাড়ি। যা বর্তমানে টিকে থাকা জমিদার বাড়িগুলোর মধ্যে বেশ আকর্ষণীয়। জমিদার বাড়ির প্রধান সড়কের পাশে পুরনো দুটি মঠ ও রয়েছে।

১৮৮৯ সালে প্রায় ৬২ বিঘা জমির উপর বাবু রামরতন ব্যানার্জী কর্তৃক প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটি বেশ কয়েকবার সংস্কার করা হয়। এরপর বিভিন্ন সময়ে বাবু রামরতন ব্যানার্জীর বংশধরেরা মূল ভবনের সামনের ও পেছনের অংশ সম্প্রসারণ, পুকুর খনন ও দালানের উঁচুতলার কাজ করেছেন। মুড়াপাড়া জমিদার বাড়িতে কারুকার্যমন্ডিত ৯৫ টি কক্ষ, মন্দির, ভান্ডার, কাছারি ঘর, অতিথিশালা ও বৈঠকখানা, আস্তাবল, দৃষ্টিনন্দন নাচের ঘর এবং সামনে ও পিছনে দুইটি পুকুর রয়েছে।

১৯৬৬ খ্রিষ্টাব্দে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা করা হত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদফতর এই রাজবাড়ির দায়িত্ব গ্রহণ করে। এরপর থেকে এই বাড়ি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত হয়েছে। বর্তমানে এটি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত।

** কিভাবে যাবেন ?

ঢাকা থেকে (মেঘলা, আসিয়ান ও গ্লোরি) বাসে ভূলতা অথবা রুপসী বাসস্ট্যান্ড নামুন, রুপসী বা ভূলতা থেকে রিক্সায় অথবা সিএনজিতে মুড়াপাড়া জমিদার বাড়ি।

** দৃষ্টি আকর্ষণ :

যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।পাকিস্তান থেকে আসা (521) Emarat Airlines এর একটি বিমান Sharjah Airport এ লেন্ডিং ...
15/04/2022

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পাকিস্তান থেকে আসা (521) Emarat Airlines এর একটি বিমান Sharjah Airport এ লেন্ডিং গিয়ার ব্লক হয়ে যাওয়ার কারনে অবতরণ করার সময় মাটিতে আছড়ে পড়ে ২০৮ জন যাত্রীর মধ্যে ১৭৪ জন মৃত্যু বরণ করেন এবং ৩৪ জন প্রাণে বাঁচলেও তাদের অবস্তা গুরুতর..

-হে আল্লাহ পবিত্র মাহে রমজানে আহতদের সুস্থতা দান করুন,মৃতদের জান্নাত বাসি হিসেবে কবুল করুন।

©

নতুন এই দিন,নতুন এই আলো,নতুন এই বছর ,নতুন কিছু ভালো ,নতুন কিছু কথা ,নতুন কিছু আশা ,নতুন করে জীবন নিয়ে নতুন স্বপ্ন দেখা। ...
14/04/2022

নতুন এই দিন,নতুন এই আলো,নতুন এই বছর ,নতুন কিছু ভালো ,নতুন কিছু কথা ,নতুন কিছু আশা ,নতুন করে জীবন নিয়ে নতুন স্বপ্ন দেখা।

~শুভ নববর্ষ ১৪২৯

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বুকিংমেন্টর.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বুকিংমেন্টর.কম:

Share