20/06/2025
৩৩ মাস কেন? আর ৬৬ মাস পাহাড় বন্ধ থাকা উচিত। এখন আবার শুরু হবে এদের রমরমা ব্যাবসা।🙂
এক গাড়িতে ১৩জন। গাইড, হোষ্ট সহ। রুমা টু বগালেক ১৮ কিলোমিটার মাত্র।
আসা যাওয়া মোট ৩৬ কিলোমিটার।
ভাড়া আসা যাওয়া = ৫০০০/-
যদি এক রাত থাকা লাগে তাহলে আরো ৫০০ টাকা।
তাহলে ১দিনের জ্বীপ ভাড়া মোট ৫৫০০/-🫢
তাহলে (৫৫০০÷৩৬ = ১৫২.৭৭) অর্থাৎ প্রতি কিলোমিটার ১৫৩ টাকা।
এভার লাগবে প্রতি ১৩ জনের জন্য একজন গাইড। গাইড ফি ১৬০০ টাকা।
গাইড যাবে সমস্যা নেই। গাইডের খাবার খরচ আমাদের দেওয়া লাগবে, তাও মেনে নিলাম। এতো কোনো সমস্যা নেই।
কিন্তু ১৬০০ + গাইড রাতে থাকবে সেজন্য জন্য তার সিট ভাড়া ৩০০ টাকা এক্সট্রা। 😀
কেন গাইডের জন্য কি গাইড এসোসিয়েশন থেকে তাদের আলাদা কোয়াটার দিতে পারেনা?
রোমা জোনের ক্যাম্পে প্রতি ট্যুরিস্ট এন্ট্রি ফি ৫০ টাকা। এটা যদিও বান্দরবানেএ কোনো আর্মি ক্যাম্প এন্ট্রি ফি নিতে দেখিনি। এটা কেন নেই আমার সঠিক জানা নেই। মাত্র ৫০ টাকা, তাও কোনো সমস্যা নেই।
এতো গেলো শুধু মাত্র রুমা থেকে বগালেকের ৩৬ কিলোমিটেরের খরচ। সেখানে খাবারের খচর তো আকাশচুম্বী অবস্থা। প্রতি বেলা ৩০০ টাকা। আচ্ছা যাক, তাও সমস্যা নেই।
এইবার অনুমান করেন বান্দরবান সদর থেকে রুমা জ্বীপের ভাড়া কতো হতে পারে আসা- যাওয়া। রুমা টু বগালেক ১৮+১৮ আসা যাওয়া মোট ৩৬ কিলোমিটেরের এতো খরচ হইলে বান্দরবান সদর থেকে রুমা ৪২ কিলোমিটার। আসা যাওয়া ৮৪ কিলোমিটার। তাহলে এই ৮৪ কিলোমিটারের খরচ কতো হতে পারে? 😂
১ দিনের একটা ট্রিপ করতেই একজন গেষ্ট থেকে ৫৫০০-৬৫০০ যদি খরচ করা লাগে। তাহলে ভারতের মেঘালয়া তে ৩ রাত ৪ দিনের ট্রিপ ১৮০০০ টাকা খরচ করাটা উত্তম।
বাংলাদেশ আসলেই ট্যুরিস্ট ফ্রেন্ডলি না।
বাংলাদেশের ট্যুরিজম ধ্বংস এমনে এমনে হচ্ছেনা।
আর দিন শেষে যখন শুনবেন বগালেক ১ রাত ২দিনের ট্রিপ ৬৫০০ টাকা তখন দিন শেষে ইভেন্ট ব্যবসায়ীরা গলা কাটা উপাধি পেয়ে থাকে 😑
সংগ্রহীত 🙂