30/06/2025
কালা পাহাড় ট্রেকিং
একদিনের পাহাড় ভ্রমণ (অ্যাডভেঞ্চার ট্রেকিং)
সিলেট বিভাগের সর্বোচ্চ উচ্চতার পাহাড়
আপনি যদি অ্যাডভেঞ্চারপ্রেমী হোন, ট্রেকিং করতে চান বা করেন, সেইসব ভ্রমণপ্রেমীদের জন্য একদিনের ‘কালা পাহাড় ট্রেকিং’ এর আয়োজন করা হচ্ছে। গ্রামীণ মেঠো পথে চা বাগান পেরিয়ে পাহাড়ি ঝিরি, রকমারি পাখির কিচিরমিচির আর চেনা অচেনা গাছ-গাছালি, ঝোপঝাড়ের মধ্যদিয়ে দিয়ে চলে যাওয়া পাহাড়ি পথ ধরে একেবারে পাহাড়ের চূড়ায় আপনিও যেতে পারেন।
কালা পাহাড়
কালা পাহাড় হচ্ছে বৃহত্তর সিলেটের সর্বোচ্চ চূড়া। এমনকি এটি বাংলাদেশের উত্তর অংশেরও সর্বোচ্চ পাহাড়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের বেগুনছড়া পুঞ্জিতে অবস্থান কালাপাহাড়ের। বেগুনছড়া পুঞ্জি খাসিয়াদের একটি গ্রাম। খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে।
কালাপাহাড়ের উচ্চতা এক হাজার ৯৮ ফুট। পাহাড় হিসেবে তেমন উঁচু নয়। সবুজে ঘেরা নির্জনতা, হরেক রকম পাখি আর রকমারি পাহাড়ি পোকার কলরবে মুখর কালাপাহাড় এখন অ্যাডভেঞ্চার প্রিয়, রোমাঞ্চপ্রিয় ভ্রমণকারীদের অন্যতম আকর্ষণের স্থান।
ইচ্ছামতি ট্যুরিজমের শ্লোগান হচ্ছে ‘ভ্রমণ করি, পরিবেশ বাঁচাই’। পরিবেশ রক্ষায় মানুষকে সচেতন করতে আমরা প্রতিটি ভ্রমণে সংখ্যানুপাতিক হারে গাছ লাগাই। এই ভ্রমণেও গাছ লাগানো হবে।
প্যাকেজের বিস্তারিত
খরচ: ২৬০০ টাকা
যাত্রা তারিখ : ২৪ জুলাই রাত ১১টা
ট্রেকিং : ২৫ জুলাই (সকাল থেকে)
প্যাকেজে যা থাকছে:
# যাওয়া –আসা (রাউন্ড ট্রিপ) বাস ভাড়া (ননএসি), ঢাকা-কুলাউড়া-ঢাকা
# কুলাউড়া-আজগরাবাদ লোকাল সিএনজি ভাড়া
# সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা
# দক্ষ লোকাল গাইড
যা অন্তর্ভুক্ত নয়:
# ব্যক্তিগত কোনো খরচ
# হাইওয়েতে রাতের খাবার খরচ
# উল্লেখ করা হয়নি, এমন কোনো খরচ
# # # # # # #
২৪ জুলাই রাত ১১টায় নন এসি বাস ঢাকার ফকিরাপুল থেকে কুলাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
২৫ জুলাই সকালে ৬টায় কুলাউড়ায় বাস পৌঁছাবে। কুলাউড়াতে সকালের নাস্তা সেরে বাস যোগে বরিবাজার। রবিবাজার থেকে লোকাল সিএনজিতে চড়ে আজগরাবাদ চা বাগান। আজগড়াবাদ চা বাগান থেকে কালা পাহাড়ের উদ্দেশ্যে ট্রেকিং শুরু।
ট্রেকিং শেষে বিকেল ৩টার মধ্যে পুনরায় আজগড়াবাদ ফিরে দুপুরের খাবার। দুপুরের খাবারের পর আজগড়াবাদ চা বাগান বা পুঞ্জি ঘুরে দেখা শেষে কুলাউড়া ফিরে নাস্তা। পরে রাত ১০টায় কুলাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে বাসযোগে রওনা হওয়া। ২৬ জুলাই সকালে ঢাকায় ফেরা।
পেমেন্ট ও বুকিং প্রক্রিয়া:
আগ্রহীদের ভ্রমণের আগে পুরো টাকা বা অর্ধেক টাকা দিয়ে বুকিং করতে হবে। বাকি টাকা যাত্রা শুরু, অর্থাৎ, বাস ছাড়ার আগে পরিশোধ করতে হবে। অগ্রিম টাকা পরিশোধ করার পরও যদি কেউ না যান, তাহলে মোট টাকার যাতায়াত খরচ (প্রচলিত ভাড়া) কেটে রাখা হবে। ভ্রমণ বাতিলের বিষয়টি ৭২ ঘন্টা আগে জানাতে হবে।
টাকা পাঠানোর জন্য বিকাশ নাম্বার: ০১৯১২-০৩৪৪৮৯
সরাসরি যোগাযোগ: ০১৭-০০৭ ৪৪৪৬৬, ০১৭-২৭৬ ৭৮৭৯১
কর্তৃপক্ষ যেকোনো সময় ভ্রমণ বাতিল করতে পারে। কর্তৃপক্ষ কোনো ভ্রমণ বাতিল করলে অগ্রীম অর্থ ভ্রমণকারীদের শতভাগ ফেরত দেওয়া হবে।
সতর্কতা: ভ্রমণ দলে থাকা নারীদের প্রতি শ্রদ্ধালীল হতে হবে। গাইডের নির্দেশণা মেনে চলতে হবে। ভ্রমণের সময় প্লাষ্টিক ও অন্যান্য ময়লা আবজর্না নির্দিষ্ট স্থানে ফেরতে হবে। যাত্রার সময় বাংলাদেশ সরকার ঘোষিত কোনো ধরণের অবৈধ পণ্য বহন করা যাবে না। এমনকি লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রও নয়।
আপনাদের ভ্রমণ সেবায়
ইচ্ছামতি ট্যুরিজম
২২, ওয়েস্ট এন্ড স্ট্রীট, ফ্ল্যাট- এ ২,
ভুতের গলি, ধানমন্ডি, ঢাকা।
ইমেইল: [email protected]
ফোন: ০১৭ ০০৭ ৪৪৪৬৬,০১৭-২৭৬ ৭৮৭৯১