Bin Jafor Travels

Bin Jafor Travels উমরা হজ্জের যে কোন বিষয়ের সমস্যা সমাধানে আমাদের সাথে যোগাযোগ করুন।

"এই ছোট্ট পা-দুটি জানে না পৃথিবীর হিসেব-নিকেশ,তবুও হাঁটছে সেই পথে — যেদিকে ফেরেশতারাও সম্মানে মাথা নিচু করে।"ইহরামের কাপ...
30/05/2025

"এই ছোট্ট পা-দুটি জানে না পৃথিবীর হিসেব-নিকেশ,
তবুও হাঁটছে সেই পথে — যেদিকে ফেরেশতারাও সম্মানে মাথা নিচু করে।"

ইহরামের কাপড়টা তার গায়ে যেন ফেরেশতার ডানার মতো
— একদম সাদা, পবিত্র, নিষ্পাপ।
এই ছোট্ট হাজী বুঝে না কাবার ইতিহাস,
জানে না ইবরাহিম (আঃ), হাজেরা (আঃ), কিংবা জমজম কূপের কাহিনি—
তবুও তার হৃদয় যেন সাড়া দিচ্ছে হাজার বছরের সেই ডাকের।

তার কাঁধে নেই কোনো পাপ, চোখে নেই কোনো অহংকার,
তবুও সে আজ বাইতুল্লাহর মেহমান —
যেখানে আমরা যেতে চাই চোখের পানি আর কান্না দিয়ে।

একদিন আমরা বড় হয়ে যাই, আর হারিয়ে ফেলি এই পবিত্রতা...
কিন্তু সে এখনো আছে — সেই ফজরের হাওয়ায় ভেজা,
একটা সাদা ফুলের মতো,
যার মাথা একটু নিচু, কিন্তু আত্মা আকাশ ছুঁয়ে আছে।

আল্লাহ্‌ এই ছোট্ট পা-দুটিকে কবুল করুন,
এই নিষ্পাপ দোয়া যেন আমাদের পাপময় জীবনকেও ছুঁয়ে যায়।

আল্লাহুম্মা লাব্বাইكَ...
চলুন, আমরা সবাই এই পথেই ফিরি।

26/05/2025

কা'বার পথিক 🤲🤍

হাজী সাহেবদের জন্য বিশেষ সুখবর!আলহামদুলিল্লাহ!Bin Jafor Travels–এ এখন পর্যাপ্ত সংখ্যক বকরি ও দুম্বা স্টকে রয়েছে।কুরবানীর...
18/05/2025

হাজী সাহেবদের জন্য বিশেষ সুখবর!

আলহামদুলিল্লাহ!
Bin Jafor Travels–এ এখন পর্যাপ্ত সংখ্যক বকরি ও দুম্বা স্টকে রয়েছে।

কুরবানীর জন্য নির্ধারিত প্রশস্ত, পরিচ্ছন্ন ও হালাল নিয়মে প্রস্তুত জায়গা প্রস্তুত।
তাই হজ্বের সময় কুরবানী নিয়ে আর কোনো চিন্তা বা দুশ্চিন্তা নয় ইনশাআল্লাহ।

আমাদের প্রতিশ্রুতি:

সততা ও মানের ব্যাপারে আপোষহীন

সময়মত কুরবানী সম্পন্ন

ঝামেলামুক্ত পরিষেবা

বিশেষ মূল্যছাড়:

সরকারি রেট: ৭২০ রিয়াল

আমাদের রেট:

বড় পশু: মাত্র ৬৫০ রিয়াল

ছোট পশু: মাত্র ৫৫০ রিয়াল

আজই যোগাযোগ করুন – Bin Jafor Travels
আপনার হজ্ব হোক আরও সহজ, সুন্দর ও সওয়াবের!

আমাদের আকর্ষণীয় অফার চলছে🤗
13/07/2024

আমাদের আকর্ষণীয় অফার চলছে🤗

*** বিন জাফর ট্যুর এন্ড ট্রাভেলস**** বিন জাফর ওমরা সার্ভিস ****জীবনে সুযোগ সব সময়ে আসে না, যখন আসে তখনই এটা কে কাজে লাগা...
12/07/2024

*** বিন জাফর ট্যুর এন্ড ট্রাভেলস**
** বিন জাফর ওমরা সার্ভিস **
**জীবনে সুযোগ সব সময়ে আসে না, যখন আসে তখনই এটা কে কাজে লাগাতে হয়।
**প্রিয় ভাই ও বন্ধুগন! জীবনে কতবার দোয়া করেছেন হে মালিক জীবনে একবার হলে ও কাবা ঘর টা ছুয়ে দেখার তৌফিক দিও এবং রাসূলের রওজা মুবারকে সালাম পেশ করার সৌভাগ্য দান করো, আল্লাহ পাক হয়তো আপনার ডাক শুনেছেন, এ জন্য আলহামদুলিল্লাহ আমরা মধ্যবিত্তের নাগালের ভিতরে একটি প্যকেজ করেছি।
* হে প্রিয় ভাই ও বোনেরা যদি আপনারা আমাদের এই কাফেলায় আসতে আগ্রহী হন, প্রথমে আমাদের অথবা আমাদের এজেন্টদের সাথে কথা বলে নিশ্চিত করতে হবে।

১। প্রথমে আমরা আপনার ভিসা প্রসেসিং করবো ৩ মাসের উমরা ভিসা (আপনার ফিন্গারপ্রিন্ট দিতে হবে এবং ৬ মাস মেয়াদ আছে এমন একটি পাসপোর্ট এর প্রয়োজন হবে। )

২। আপডাউন এয়ার টিকিট ( ঢাকা টু জেদ্দা - মদিনা টু অথবা জেদ্দা টু ঢাকা ) ( ডিরেক্ট )

৩। ট্রান্সপোর্ট হাই প্রফাইল এসি বাস ( জেদ্দা-এয়ারপোর্ট টু মক্কা -- মক্কা জিয়ারা-- মক্কা টু মদিনা -- মদিনা জিয়ারা-- মদিনা টু মদিনা এয়ারপোর্ট )

৪। মক্কা হোটেল গুড কোয়ালিটি ( হেরেম থেকে ৫০০-৬০০ মিটারের মধ্যে ( ৮ দিন )

৫। মদিনা হোটেল গুড কোয়ালিটি ( হেরেম থেকে ৫০০-৬০০ মিটারের মধ্যে) ( ৬ দিন )

বি : দ্র : আমাদের হোটেলগুলোতে শেয়ারিং রুম এক রুমে ৫ এবং ৪ বেড, পূরষ পূরুষদের সাথে মহিলা মহিলাদের সাথে থাকবে। যদি স্বামী স্ত্রী এক সাথে থাকতে চাই, প্যকেজমূল্য থেকে অতিরিক্ত ১০,০০০ জনপ্রতি খরচ বৃদ্ধি পাবে।

** জিয়ারার স্থানসমূহ **
** মক্কা জিয়ারার স্থানসমূহ**
জাবালে সূর, জাবালে নূর, জাবালে আবু কুবাইস, আবু জাহেলের বাড়ি, রাসূলের জন্মস্থান, মিনা, মুজদালিফা, নহরে ইসমাইল, মসজিদে মাসআরিল হারাম, মসজিদে বাইয়াহ, আরাফাহ, মসজিদে নামিরাহ, জাবালে রাহমাহ, জান্নাতুল মুয়াল্লা, জিন মসজিদ, মসজিদে শাজারাহ, মসজিদে ফাতাহ।

** মদিনা জিয়ারার স্থানসমূহ **
ওহুদ পাহাড়, হামজা রা. এর কবর, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, সালমান ফার্সি রা. এর খেজুরের বাগান, বেলাল মসজিদ, মসজিদে গামামাহ, ফাতেমা রা. আনহার বাড়ি, খন্দক, সাত মসজিদ ।
*** তায়েফ, জেদ্দা, জিন পাহাড়, বদর আরো অন্যান্ন স্থান সমূহে যেতে চাইলে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে। ( এগুলো প্যাকেজের বাহিরে )

৬। খাবার ( বাঙালী বাবুর্চি দিয়ে সুস্বাদু ৩ বেলা বাঙালী খাবার।

৭। অভিজ্ঞ আলেম মুয়াল্লিম দিয়ে উমরা করানো এবং জিয়ারার সময় গাইড দেওয়া ।

অফার মূল্য : ১২৫০০০/= ( সিমীত সময়ের জন্য ) ( ডিরেক্ট)
প্যাকেজ মূল্য :

রেগুলার প্রাইস ১৩০,০০০ (ট্রানজিট ফ্লাইট)
১৪০,০০০ ( ডিরেক্ট ফ্লাইট)

**আলহামদুলিল্লাহ আমরা আমাদের হাজী সাহেবগন কে রাব্বুল আলামিনের মেহমান মনে করি ,হাজী সাহেবগনের দো'আ ই আমাদের আগামি দিনের পথচলা এ জন্য আমরা তাদের সাথে ঐ রকমই ব্যবহার করি।

** আল্লাহ পাক যাতে আমাদের এই মেধা শ্রম কে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যায় করার তৌফিক দান করুন, আমিন।
যোগাযোগ :
Mokkah +966568394256 whatsup, imo
( M***i Abujar sheikh ** Arif **)
Mawlana jaber Ahmed +8801793223088

অফিস : মিরপুর-১০ গোল চত্বর ফলপট্টি, মসজিদ গলি, দেওয়ান প্লাজা, বাড়ি-০৮, রোড-১,সেনপাড়া পর্বতা, মিরপুর ঢাকা-১২১৬

সততাই আমাদের শক্তি 🤍
05/07/2024

সততাই আমাদের শক্তি 🤍

👉 মিনার ব্যাগের প্রস্তুতি:>আজ বাদে কাল রাতেই আপনাদের মিনাতে নিবে! হজ্বের মূল কার্যক্রম শুরু হবে!  ঝটপট ব্যাগ গুছিয়ে ফেলু...
13/06/2024

👉 মিনার ব্যাগের প্রস্তুতি:

>আজ বাদে কাল রাতেই আপনাদের মিনাতে নিবে! হজ্বের মূল কার্যক্রম শুরু হবে! ঝটপট ব্যাগ গুছিয়ে ফেলুন!
>ঘাড়ের ব্যাগ তো থাকবেই! একটা ছোট্ট হ্যান্ড ব্যাগে,,একটা চাদর।
পাম দেয়া বালিশ ( না নিলেও চলে,,ব্যাগকে বালিশ হিসেবে ইউজ করা যায় একদিন) /
মেয়েরা দুই সেট জামা/
বোরখা/
হিজাব বা একটা/
ছেলেরা লুংগি/
পায়জামা /
পাঞ্জাবি রাখতে পারেন/
পানির বোতল এবং যমযম/
স্যালাইন /
শুকনো খাবার (খেজুর আর বাদাম মাস্ট)/
চিড়া-মুড়ি-বিস্কুট-কেক-চিনি-গুড় ( মুজদালিফার জন্য এই খাবার, আরাফাতে লাগবে না) /
প্রয়োজনীয় মেডিসিন তিন দিনের/
ছাতা/ সানগ্লাস /
মোবাইল-চার্জার- পাওয়ার ব্যাংক/
পাতলা তাওয়াল বা গামছা/
টিস্যু /
হোটেলের ভিজিটিং কার্ড/
মোয়াল্লেমের নং/
সাথীর নং সহ টুকিটাকি আর যা লাগে!
>একটা কথা মনে রাখবেন-
মিনা- আরাফাতে খাবার/ পানীয় সব পাবেন! মুজদালিফায় নাও পেতে,পারেন! ১০ ই জামারাহতে যাওয়ার সময় সকালে প্রচুর ক্ষিদে লাগবে তখন বাদাম আর খেজুর কাজে আসবে।
মুজদালিফার জন্যই চাদর লাগবে এবং মিনা আর আরাফাতে সুন্দর তাবু!
>মুজদালিফা থেকে জামারাহ-
এবং জামারাহ থেকে মাক্কা হাঁটতে হবে, মনে মনে প্রিপারেশন নিবেন এটার।
ভাগ্য ভালো হলে গাড়ি পাবেন,, তবে টাকা অনেক বেশি লাগবে!

>ব্যাগ ছোট করার চেষ্টা করবেন! না হলে হাঁটতে গিয়ে অবস্থা খারাপ হবে!
আরাফাতের আগ পর্যন্ত মিনায় প্রচন্ড ভিড় হবে। প্রচন্ড মানে আপনার ধারণারও বাইরে!!
এখানে ধৈর্যের সাথে থাকাটাই আপনার হজের পরীক্ষা! 😔তবে ১০ই জিলহজের পরে দেখবেন যে মানুষ অর্ধেক মক্কায় রয়ে গেছে। অনেক হালকা হয়ে যাবে। আরাফাতের আগ পর্যন্ত শুধু সেক্রিফাইস করে করে যাবেন আল্লাহর মেহমানদের জন্য। ইহরাম অবস্থায় কেউ রেগে গেলে আল্লাহর কাছে তার ক্ষমার জন্য দোয়া করবেন সাথে নিজের মাথা ও ঠান্ডা থাকার জন্য সাহায্য চাইবেন।
> তালবিয়া - লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক.. পড়তে থাকবেন!
>আল্লাহ আপনাদের হজ্ব কবুল করুক, সবকিছু সহজ করে দিক! দোয়াতে রাখবেন ☘️

আমার সম্মানিত আল্লাহর মেহমানরা!
আমি আবারও বলছি - কালকে মিনাতে মানুষের ভিড় ধাক্কাধাক্কি সবকিছুতে ঘাবড়াবেন না, গরম হবেন না। আল্লাহ ওয়াস্তে আপনার ইহরাম নষ্ট করবেন না। পরিস্থিতি যেমনই হোক না কেন ধৈর্যের সাথে মোকাবেলা করবেন।
সর্বোপরি, খুবই গুরুত্ব সহকারে চারটি জিনিস সাথে করে নিবেন-

- *তাকওয়া(আল্লাহ ভীতি এবং ভালোবাসা)*
- *ধৈর্য (Patience)*
- *ত্যাগ(Sacrifice)*
- *ক্ষমা(Forgiveness)*
এগুলো থাকলে শয়তানকে খুব সহজেই হার মানানো যাবে ইনশাআল্লাহ।
কত দিক থেকে সমস্যায় ফেলে শয়তান মাথা গরম করে দিতে চাইবে তার ধারণাও আপনাদের নাই।
আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এর একটা লাইন বলে শেষ কথা বলতে চাই-
*হজের যাত্রা শুরু মাথা গরম, হজ্ব শেষ মাথা ঠান্ডা!*
বাস্তবে এটাই হয়, যার কারণে ধৈর্যের সাথে সময় পার করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আপনাদের সবাইকে মাবরুর হজ্ব নসিব করুক। বারেবারে তাঁর ঘরে
র মেহমান হিসেবে কবুল করুন।

13/06/2024

মুহাম্মাদ বিন সালমানের কা,বা ঘর তাওয়াফ।

৬ ই জিলহজ্ব 1445 মা'তাফে নামাজের দৃশ্য।
12/06/2024

৬ ই জিলহজ্ব 1445 মা'তাফে নামাজের দৃশ্য।

Address

Mirpur-10 Golchotoor, Mosjhid Goli, Dewan Plaza, House-08, Road-1, Section-6, Block-Kha, Senpara, Parbata, Mirpur/10
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Bin Jafor Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bin Jafor Travels:

Share

Category