27/08/2026
নিয়োগ বিজ্ঞপ্তি:
ট্যুর অপারেশন এক্সিকিউটিভ (ডমেস্টিক ট্যুরিজম) আমাদের সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সির বিজনেস উইং সম্প্রসারণের জন্য ১ জন ছেলে এবং ১ জন মেয়ে "ট্যুর অপারেশন এক্সিকিউটিভ" নিয়োগ দেওয়া হবে। আপনি যদি ট্রাভেলিং ভালোবাসেন, বাংলাদেশের যেকোনো প্রান্তে ট্যুর অপারেট করার সাহস ও দক্ষতা রাখেন এবং চমৎকার কাস্টমার সার্ভিস দিতে পারেন, তবে আজই আবেদন করুন।
পদের নাম: ট্যুর অপারেশন এক্সিকিউটিভ (Tour Operation Executive)
পদ সংখ্যা: ২ জন (১ জন ছেলে এবং ১ জন মেয়ে)
কর্মস্থল: (নয়াপল্টন, ঢাকা) এবং বাংলাদেশের যেকোনো ট্যুরিস্ট ডেস্টিনেশন (অন-গ্রাউন্ড অপারেশনের জন্য)
কাজের ধরন:--- ফুল-টাইম (ট্যুর ভিত্তিক ফিল্ড ডিউটি)
প্রধান দায়িত্বসমূহ:--- কক্সবাজার, সাজেক, বান্দরবান, সিলেট, সুন্দরবনসহ দেশের যেকোনো প্রান্তে আগত এজেন্সির গেস্টদের (ফ্যামিলি/কর্পোরেট গ্রুপ) রিসিভ করা ও পুরো ট্যুর সফলভাবে পরিচালনা করা। বিভিন্ন ডেস্টিনেশনের হোটেল সেলস টিম, রিসোর্ট এবং লোকাল ট্রান্সপোর্ট অপারেটরদের (যেমন: চাঁদের গাড়ি, লঞ্চ, বোট) সাথে যোগাযোগ করে সেরা B2B রেট নিশ্চিত করা। ছেলে ও মেয়ে সহকর্মী যৌথ জবাবদিহিতার মাধ্যমে অন-ফিল্ড লজিস্টিকস, ট্রাভেল পারমিট (পাহাড়ি অঞ্চল/সুন্দরবন) ও ইমার্জেন্সি ক্রাইসিস হ্যান্ডেল করা। ট্যুর শেষে ক্লায়েন্টদের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক, ছবি/ভিডিও এবং রিভিউ সংগ্রহ করা।
প্রয়োজনীয় যোগ্যতা:--- বাংলাদেশের প্রধান প্রধান ডেস্টিনেশনে সরাসরি ট্যুর পরিচালনা বা ট্রাভেল এজেন্সিতে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা। চমৎকার বাচনভঙ্গি এবং বাংলা ও ইংরেজিতে সাবলীল যোগাযোগ দক্ষতা। যেকোনো পরিস্থিতিতে প্যানিক না করে হাসিমুখে কাস্টমারকে সন্তুষ্ট রাখার মানসিকতা।ন্যূনতম স্নাতক (Bachelor's Degree) পাস। (অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।
সুযোগ-সুবিধা ও সম্মানি:-- আকর্ষণীয় ফিক্সড বেসিক স্যালারি (ঢাকা শহরে বাসা ভাড়া ও মেস খরচের ব্যাকআপসহ)। এয়ার টিকিট সেলস কমিশন (প্রতিটি টিকিট ফাইল ভিত্তিক)। ট্যুর প্যাকেজ সেলস কমিশন (প্রতিটি কনফার্মড ক্লায়েন্ট ভিত্তিক)।
অন-গ্রাউন্ড ট্যুর অ্যালাউন্স:-- যেকোনো ডেস্টিনেশনে ট্যুরে দায়িত্ব পালনকালীন প্রতিদিনের দৈনিক ভাতা (Daily Allowance) এবং যাতায়াত (বাস/এয়ার/ট্রেন), হোটেলে থাকা ও খাওয়ার সম্পূর্ণ খরচ এজেন্সি বহন করবে।
আবেদনের নিয়ম:--- আগ্রহী প্রার্থীদের আপনার আপডেট করা জীবনবৃত্তান্ত (CV) এবং পূর্বে কোন কোন ডেস্টিনেশনে ট্যুর পরিচালনা করেছেন তার সংক্ষিপ্ত বিবরণসহ নিচের ইমেইলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ইমেইল: [email protected]
হোয়াটসঅ্যাপ: 01729-174690
আবেদনের শেষ তারিখ: 10-09-2026
ভাংগা ট্রাভেলস
প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি (লাইসেন্স নম্বর- 0013721)
অফিস: সিটি হাট, সুইট #15/2, 67 নয়াপল্টন, ঢাকা।