Travel with Nalee

Travel with Nalee This is random travel information page

☕🌿কাজী এন্ড কাজী টি এস্টেট🌿☕এর ভেতরে অবস্থিত আনন্দধারা রিসোর্ট (Anondodhara Resort) হচ্ছে পঞ্চগড়ের অন্যতম সুন্দর ও শান্ত...
02/05/2026

☕🌿কাজী এন্ড কাজী টি এস্টেট🌿☕
এর ভেতরে অবস্থিত আনন্দধারা রিসোর্ট (Anondodhara Resort) হচ্ছে পঞ্চগড়ের অন্যতম সুন্দর ও শান্তিপূর্ণ প্রকৃতিনির্ভর রিসোর্টগুলোর একটি। এটি উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া এলাকায় অবস্থিত একটি অর্গানিক চা বাগানের মাঝখানে গড়ে ওঠা রিসোর্ট। কাজী এন্ড কাজী টি এস্টেট বাংলাদেশের প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্গানিক চা বাগান হিসেবে পরিচিত। এই রিসোর্টটি মূলত প্রকৃতি, শান্ত পরিবেশ এবং আধুনিক সুবিধার সমন্বয়ে তৈরি। তবে রিসোর্টটি সম্ভবতঃ কোনো কারণে বর্তমানে বন্ধ রয়েছে।

#পঞ্চগড় Travel with Nalee

অনেকেই এবার ঈদে বাড়ি যাচ্ছেন। পরিবারের টানে, আত্নীয়স্বজনের টানে। ঈদ ভ্রমণে সবার কাছে মোটামুটি টাকাপয়সা থাকে, মূল্যবান জি...
18/03/2026

অনেকেই এবার ঈদে বাড়ি যাচ্ছেন। পরিবারের টানে, আত্নীয়স্বজনের টানে। ঈদ ভ্রমণে সবার কাছে মোটামুটি টাকাপয়সা থাকে, মূল্যবান জিনিসপত্র থাকে, পরিবারের সদস্যরাও থাকে। ঈদ ভ্রমণকে নির্বিঘ্ন রাখতে কিছু ব্যাপারে আমাদের সতর্ক থাকা প্রয়োজন। মলম পার্টি, পকেটমার, ছিনতাইকারী থেকে সাবধান। বাড়ি যাবার সময় বা ঈদের ভীড়ে চলাচলের সময় নিচের বিষয়গুলো মাথায় রাখুন:

* টাকা-পয়সা কখনো সব এক জায়গায় রাখবেন না। ২/৩ টি ব্যাগে ভাগ করে রাখুন।
* পাঞ্জাবীর পকেটে টাকা/মোবাইল রাখবেন না।
* একা ভ্রমণ করলে যাত্রাপথে হকারের থেকে খাবার খাবেন না। আশেপাশে দোকান থেকে খাবার নিন।
* মেয়েরা বাসে/ট্রেনে/লঞ্চে উঠা-নামার সময় সাইডব্যাগ/ব্যাকপ্যাক শরীরের সামনে রাখুন।
* বাস থামা অবস্থায় বা জ্যামে হালকা চলা অবস্থায় মোবাইল পকেটে/ব্যাগে রাখুন।
* রিক্সায় চলন্ত অবস্থায় সাইডব্যাগ বামে রাখুন।
* ট্রেন ছাড়ার মুহূর্তে মোবাইল ব্যাগে/পকেটে রাখুন। এমনকি আইলের যাত্রি হলেও দরজার কাছাকাছি আসন হলে মোবাইল ব্যাগে/পকেটে রাখুন।
* যাত্রাপথে ইফতারের পর কিছুক্ষণ পর পর অল্প অল্প পানি খান।
* বাসে বমির সমস্যা থাকলে নিজ দায়িত্বে পর্যাপ্ত পলিথিন সাথে নিয়ে বের হন।
* ছোট বাচ্চাদের জন্য খাবার, ডায়াপার, টিস্যু ইত্যাদি সাথে রাখুন এবং আরামদায়ক সুতি পোষাক পরিয়ে নিন।
* মহিলারা যাত্রাপথে সোনার গহনা (তা সে যত ছোটই হোক) পরবেন না।
* যাত্রাপথে আরামদায়ক পোষাক ও জুতা/স্যান্ডেল পরুন।
* বাসে/ট্রেনে/লঞ্চে নিজেদের ব্যাগের প্রতি খেয়াল রাখুন। প্রয়োজনে গুণে নিন।
* বাসের বক্সে লাগেজ/বস্তা ইত্যাদি দিলে সেগুলোর হাতলে একটি নির্দিষ্ট রিবন বা টুকরা কাপড় বেঁধে দিতে পারেন এতে ব্যাগ/বস্তা অদলবদলের ঘটনা ঘটবে না।
* বাস/ট্রেনে চলন্ত অবস্থায় দৌড়ে উঠা বা নামার চেষ্টা করবেন না।
* লঞ্চ ছেড়ে দিলে দৌড়ে উঠার চেষ্টা করবেন না।
* লঞ্চ কেবিনের জানালা-দরজা ঘুমানোর সময় লক করে রাখুন।
* লঞ্চের ডেকে বসলে মূল্যবান মালামাল থাকলে রেখে অন্য জায়গায় ঘুরাঘুরি বা ঘুমাবেন না।
* ট্রেনের ছাদে ভ্রমণ করবেন না। যদি করতেই হয় তবে গাছের ডাল, বিদ্যুতের তার এবং ছিনতাইকারী থেকে সতর্ক থাকুন।
* গভীর রাতে গন্তব্যে পৌছালে ভোরের আলো ফোটা পর্যন্ত আশেপাশের লোকসমাগম স্থানে অপেক্ষা করুন।

সকলের ঈদ যাত্রা সুন্দর হোক।
হ্যাপি ঈদ!

#ঈদ #ঈদযাত্রা #ঈদুলফিতর #ঈদুল_ফিতর

 #কুষ্টিয়া_পৌর_ভবনকুষ্টিয়া পৌর ভবন বা সূচনা কুষ্টিয়া শহরে অবস্থিত একটি প্রাসাদ সমতুল্য ভবন। পূর্বে এটি সতীশ সাহার জমিদ...
18/03/2026

#কুষ্টিয়া_পৌর_ভবন
কুষ্টিয়া পৌর ভবন বা সূচনা কুষ্টিয়া শহরে অবস্থিত একটি প্রাসাদ সমতুল্য ভবন। পূর্বে এটি সতীশ সাহার জমিদার বাড়ি ছিল। ১৯৬৬ সাল থেকে ভবনটি কুষ্টিয়া পৌরসভার কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ভবনটি ইউরোপীয় স্থাপত্য-নকশায় আয়তাকার ভূমি-পরিকল্পনায় নির্মিত সুউচ্চ তিনতলা বিশিষ্ট ভবন। ভবনটির উচ্চতা ৪২ ফুট এবং উত্তর-দক্ষিণে ৬২ ফুট লম্বা পূর্ব ও পশ্চিম দিক থেকে দেখলে মনে হবে ভবনটি দেখতে ইংরেজি ‘H’ অক্ষরের মতো। নির্মাণ উপকরণ হিসেবে পাকা ইট ও টালি, চুন-সুরকি, পলেস্তারা এবং কড়ি-বরগা ব্যবহার করা হয়েছে। প্রতিটি দরজা ও জানালার উপরে জ্যামিতিক মাপের চার স্তর বিশিষ্ট ভাঁজ সমৃদ্ধ অর্ধগোলায়িত খিলান রয়েছে। জানালা ও দরজায় কাঠের খড়খড়ি বিদ্যমান। ভবনের দেওয়ালের পুরুত্ব দুই ফুটের বেশি এবং কোনাগুলো নকশায়িত। ভবনটিতে মোট ১২টি কক্ষ রয়েছে।

তথ্যসূত্র: উইকিপিডিয়া

#কুষ্টিয়া Travel with Nalee

মহানন্দার পাড়েতেঁতুলিয়া, পঞ্চগড়
03/12/2025

মহানন্দার পাড়ে
তেঁতুলিয়া, পঞ্চগড়

02/09/2025

বরিশাল লঞ্চঘাটের ভোর। একে একে লঞ্চ ভীড়ছে।

23/08/2025

আইসক্রিম কিভাবে তৈরি হয়েছিলো!
জানার মত একটি ব্যাপার!

বিশ্ব ফটোগ্রাফি দিবসআমার তোলা একটি ছবি।স্থান: সেন্ট মার্টিন
19/08/2025

বিশ্ব ফটোগ্রাফি দিবস
আমার তোলা একটি ছবি।

স্থান: সেন্ট মার্টিন

 #ভ্রমণে_সতর্কতাআমরা রীতিমিত হাপাচ্ছি। কারণ বেশ অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছে। দুপুর গড়িয়ে যাচ্ছে। তাছাড়া ক্ষুধাও ...
13/08/2025

#ভ্রমণে_সতর্কতা

আমরা রীতিমিত হাপাচ্ছি। কারণ বেশ অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছে। দুপুর গড়িয়ে যাচ্ছে। তাছাড়া ক্ষুধাও পেয়েছে খুব। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে যেতে হবে আরেকটি স্পট দেখতে। কিন্ত সবাই ফিরলেও গ্রুপের ২ জন ফেরেননি।

বলছিলাম আমার মেঘালয় ট্রিপের একটি ঘটনা। ২০১৯ সালে একটি স্বনামধন্য গ্রুপের সাথে মেঘালয় যাই। সকালের নাস্তার পর আমাদেরকে গাড়ি করে লিভিং রুট ব্রিজের পার্কিং এ নেয়া হলো। ব্রীফ করা হলো কতক্ষণ পর আবার এখানে জড়ো হবো এসব। বীফিং শেষে সবাই হাটা দিলাম। জায়গাটা এমন, পার্কিং থেকেই পাহাড়ি গাছপালার ভেতরে ঢুকে হেটে বেশ অনেকটা নিচে গেলে পাহাড়ি ঝিরির উপরে এই ব্রিজ। অনেক পর্যটক আসা যাওয়া করতে করতে গাছপালার ফাঁকে রাস্তা এম্নিতেই তৈরি হয়ে গেছে আর ঢালু জায়গা থেকে নিচের দিকে পাহাড়ের গা বেয়ে পাথরের সিঁড়ি করা এবং খাদের দিকে রেলিং দেয়া আবার বাঁশের তৈরি কিছু দোকানও আছে ফল, পানি, চিপ্স এসবের। বেশ অনেকটা নামার পর সিঁড়ির পাশে একটা জায়গা থেকে টিকিট নিতে হয়। এই জায়গাটা একটু ভীড় থাকে। যাই হোক, আমরা সবাই নিচে গিয়ে ছড়িয়ে গেলাম। যার যার মত ছবি তোলা, ঝিরি পার হয়ে ওপাশে গিয়ে দেখা, ভিডিও করা এসব চলছে।

আমার একটা অভ্যাস আছে। সেটা নিজের নিরাপত্তা বা সতর্কতা যাইই বলুন না কেন, আমি কোথাও একা গেলে বাকি ট্যুরমেটদের দিকে একটু পর পরই নজর রাখি। অর্থাৎ ওরা আছে কি নেই। আবার বাসে একা কোথাও গেলেও রেস্টুরেন্ট ব্রেকে (রাতে বা দিনে) বাসের নম্বর প্লেটের ছবি তুলে রাখি এবং কিছু যাত্রিকে চিনে রাখি, আর খেয়াল রাখি এরা কখন বের হচ্ছে বা আমি তাদের দেখতে পারছি কি না। তো, নির্দিষ্ট সময় শেষ হবার আগেই আমরা একে অপরকে তাগাদা দিয়ে উপরের দিকে রওনা হলাম। আমি রওনা হবার পরও কিছু আপু নিচে ছিলেন, হয়তো পেছনে আসবেন। ফেরার সময় একটা জায়গায় এসে দেখলাম পথটা দু'ভাগ হয়ে একটা সোজা উপরে চলে গিয়েছে এবং আরেকটা ডানে গিয়েছে। দুই পথে লোক চলাচল করছে কিন্ত উপরের পথটা আসার পথে আমার চোখে পড়েনি পেছনে থাকার কারণে।

আমার আরেকটা অভ্যাস রাস্তায় হাটলে কিছু জিনিস বা চিহ্ন চিনে রাখা। কোন দিকে মোড় নিয়েছিলাম, সোজা উপর থেকে এসেছিলাম কি না এসব মিলিয়ে ডানের পথে এসে পার্কিং পেয়ে গেলাম। আমার পেছনে অন্য আপুরাও ছিলেন। ট্যুর অপারেটর আপুরাও তখন পার্কিং এ। আমি বসে রেস্ট নিচ্ছি আর সবার ফেরার অপেক্ষায়। কিন্ত কিচ্ছুক্ষণের মিধ্যে সবাই ফিরলেও ২ জন আপু মিসিং। অনেক্ষণ অপেক্ষা করেও ওনারা না ফেরাতে গ্রুপের গাইড আপু এবং একজন ছেলে গাইডও ছিলেন উনি পুরো পথ নিচ পর্যন্ত অন্তত ৩/৪ বার চষে ফেললেন যা খুবই কষ্টসাধ্য ছিলো কিন্ত ওই দুইজন গায়েব। সবাই এবার টেনশনে। ওদের কাছে ফোনও নেই, কারণ সিম একমাত্র ট্যুর গাইডের কাছে। দুপুর গড়িয়ে যাচ্ছে, ক্ষুধায় টেনশনে সবাই শেষ। কেউ কেউ রাগ হয়ে যাচ্ছে ওদের এমন অবিবেচক কাজ-কারবার দেখে। আবার দুশ্চিন্তাও হচ্ছে। খাবার পর আরেক স্পট দেখার কথা। সে নাহয় বাদ গেলো কিন্ত ওদের দুইজনের খবর বের না করেতো এখান থেকে যাওয়া যাবে না। খোজাখুজি চলছে। প্রায় দেড় ২ ঘন্টা পর এরা পার্কিং এ আসলো ঠিক বিপরীত দিক দিয়ে। ওদের অবস্থাও কাহিল দেখেই বুঝা যাচ্ছে।

কিন্ত এসে এরা দু:খপ্রকাশ তো দূরে থাক এমন ঝগড়া শুরু করলো গাইডের সাথে যে বলার বাইরে। সে এক হুলুস্থুল অবস্থা। গাইড কেন তাদের খুঁজে আনলো না। এদিকে বাকিরাও উত্তেজিত! জানা গেলো তারা ওই উপরের রাস্তায় চলে গিয়েছিলো পাহাড়ের উপরে। সেদিক দিয়ে অন্য পর্যটকদের সাথে জেনে জেনে তারপর এখানে আসতে পেরেছে।

উপরের এত বিশাল ঘটনা বলার অর্থ এখানে একটুখানি ভুলের জন্য পুরো টীমকে সাফার করতে হলো। স্পট দেখা বাদ গেলো এবং টেনশনে অবস্থা খারাপ হলো।

এর থেকে শিক্ষা হলো, আপনি যদি ট্যুরিস্ট হন তবে অবশ্যই আপনার ট্যুরমেটদের খেয়াল করে আসা যাওয়া করতে হবে। আর যদি ট্যুর গাইড হন, তবে সবার পেছনে বা সবার সামনে আপনার প্রতিনিধি রাখতে হবে এবং কিছুদুর আসার পর পর খেয়াল রাখতে হবে যে সবাই আসলো কি না বা যাচ্ছে কি না। যদিও সবাই প্রাপ্তবয়স্ক কিন্ত ট্যুরে গেলে ইচ্ছায় বা অনিচ্ছায় এমন ঘটনা ঘটতে পারে। তবে আপনি ট্যুরিস্ট হোন কিংবা গাইড, সমান সতর্ক দুই পক্ষকেই থাকতে হবে। দোয়া করি কোনো ট্যুর গাইড বা পর্যটক যেন ট্যুরে গিয়ে কোনো সমস্যায় না পড়েন। একটি সুন্দর ভ্রমণ যেনো সবার সারাজীবনের ভালো একটি স্মৃতি হয়ে থাকে।

ছবি: লিভিং রুট ব্রিজের সামনে
মেঘালয়, ভারত

আমার বরিশাল ভাসমান পেয়ারা বাগান ভ্রমণ ভ্লগ। যারা দেখেননি তারা দেখতে পারেন।
11/08/2025

আমার বরিশাল ভাসমান পেয়ারা বাগান ভ্রমণ ভ্লগ। যারা দেখেননি তারা দেখতে পারেন।

ভাসমান পেয়ারা বাজার | Vasoman Peyara Bazar | Floating Guava Market in Bangladesh | ‎ ...

09/08/2025

কখনো বল পয়েন্ট কলম কিভাবে তৈরি করা হয়, কালি ভরা হয়, নিব লাগানো হয় দেখেছেন কি? আমি শিওর ৯৯% মানুষ দেখেননি। না দেখে থাকলে দেখে নিন....

Address

Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Travel with Nalee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel with Nalee:

Share