Travel Diary : Living the moments

Travel Diary : Living the moments .Your.Traveller.Inside Travelling is our passion

08/06/2024

২৬ জুন ২০২৩ সূর্যাস্তের ঠিক আগে । মিনা !
৮ ই জিলহজ্জ।

আল্লাহ্ তায়ালা তার মেহমানদেরকে ডেকে নেন হজ্জে বায়তুল্লাহয়। এর ইসলামিক ফজীলত কুরআন হাদীসের আলোকে অনেক বর্ননা আছে। সেসব নিয়ে আলোচনা আমার মত অযোগ্য লোকের সাজে না। আমি আমার হৃদয়ের কিছু অনুভূতি শেয়ার করতে চাই ।

মিনা থেকে হজ্জের শুরু । ৫ দিনের কঠিন যাত্রা। কিন্তু অনুভব করা গেলে সবচেয়ে পুরস্কৃত দিনগুলো ও হতে পারে আপনার জীবনের।

প্রথম অনুভূতি - যত কম বয়সে যেতে পারেন তত ভালো।
হজ্জের এই কয়দিনে আপনি দেখবেন ঈমানের জাজবা কত বেশি মানুষের। সে তুলনায় আমরা কিছুই না। কিন্তু সেজন্যে শরীরে শক্তি থাকা জরুরি, অসুস্থ শরীরে অনেক ভালো অনুভূতিও পূর্ণ ভালো লাগায় পৌঁছাতে পারে না। কোটি মানুষের ভীড়ে নিজের সামান্য অবস্থান উপলব্ধি করা হজ্জের সফরে সবচেয়ে বড় শিক্ষা । শুভ্র কাপড়ে মলিন শরীরে কত ক্ষমতাবান, কত ধনী কিংবা সমাজের নানা স্তরের মানুষ। কিন্তু পোশাকে অবস্থানে সবাই এক , সবাই তুচ্ছ। এই শিক্ষা সারাজীবনের জন্য নিয়ে নিতে পারলে দুনিয়া আখিরাত দুই জায়গাতেই সফলতা। তাই যত আগে করা যায় সারাজীবন এই শিক্ষা কাজে লাগানোর সময় বেশী পাওয়া যায়। আপনি যখন জেনেই যাবেন আপনি তুচ্ছ একজন মানুষ, অহংকার আপনাকে গ্রাস করতে পারবেনা। অমরা সবাই জানি অহংকার পতনের মূল।

দ্বিতীয় উপলব্ধি - ব্যস্ততা থাকবেই, কিন্তু আমাদের কারো জন্য জীবন বসে থাকবে না। আমরা সবাই মুসাফির। এই জীবন শুরু থেকে শেষ এক মুসাফিরি জীবন। এখন যেখানে আছি কয়দিন পর কোথায় থাকব কেউ জানি না।
এই সফরে ৪০ দিন কর্মক্ষেত্রে জীবন যুদ্ধে না থেকে শিক্ষাটা পাকা পোক্ত হয়েছে আমাদের ছাড়াই সব কিছু চলে। অমরা শুধুই নিজেদেরকে অনেক বেশী গুরু্বপূর্ণ ভাবি।

তৃতীয় উপলব্ধি - মুসলিম উম্মাহ ভাই ভাই। কত শত বর্ন, আকার, ভাষা, সংস্কৃতি। কিন্তু সবাই এক আল্লাহর হুকুমে , সবাই এক ইবাদতে, সবাই এক পোশাকে। আল্লাহ তায়ালার কি অপূর্ব নিদর্শন। নিজ চোখে না দেখলে অনুভব না করলে বুঝা অসম্ভব।

চতুর্থ এবং সবচেয়ে বড় উপলব্ধি - বাবা মাকে একা হজ্জের সফরে দিবেন না প্লীজ - একজন সন্তান হলেও সাথে যান, আপনাদের কাছে করজোড়ে মিনতি । বাবা মায়ের সারাজীবনের স্যাক্রিফাইস এর প্রতিদান আমরা কোন দিন দিতে পারব না । এই একটা সফর যখন আপনি কিছুটা তাঁদের জন্য করার সুযোগ পাবেন। খরচের হিসাব না করে কি পাচ্ছেন তার হিসাব করুন । আল্লাহর হুকুম পালনের পাশাপাশি মা বাবার খেদমতের সুযোগ, সাথে আরাফার ময়দানে মা বাবার সঙ্গী হওয়ার সুযোগ। তাঁদের দোআ যদি পেয়ে যান কত কিছু পেয়ে গেলেন একটু চিন্তা করে দেখবেন।

আরো কত শত উপলব্ধি যে আছে।

জিলহজের প্রথম দশদিনের ফযীলত পূর্ণ সময় যাচ্ছে , আল্লাহর প্রিয় বান্দারা হজ্জের নিয়তে বাইতুল্লায় । আল্লাহ সবার হজ কবুল করুন। আর যারা এখনো যেতে পারেন নি তাদের হজ্ব এ যাওয়ার সূযুগ করে দিন। আমিন।

30/01/2024

বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা গুলোর একটি - সুনামগঞ্জ!

11/02/2023

অবাক সুন্দর দৃশ্য :)

মিরপুর চিড়িয়াখানায় ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও এ দৃশ্য দেখার সুযোগ হয় না! কিন্তু একে একে উপরে উঠে আসল এতগুলি জলহস্তী। সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য । না দেখলে মিস।

03/02/2023

অদেখা কক্সবাজার?

কক্সবাজারে এমন নির্জন বীচ আছে?

নিশ্চয়ই অনেক এক্সপেন্সিভ?

একদম ভিন্ন এক অভিজ্ঞতা। বাজেটের মধ্যে সিম্পল লাইফস্টাইল এক্সপেরিয়েন্স। একদম নিজের মত থাকা । সেলফ সার্ভিস। অনেক খেলাধুলার ব্যাবস্থা। বন্ধুদের সাথে মন খুলে আড্ডা দেয়া। ক্যাম্প থেকে প্রায় এক কিলো সোজা হাটা দিলে বীচ - যে বীচে আপনি ছাড়া কাউকেই খুঁজে পাবেন না । এখানে আসলেই বুঝা যাবে কেন কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত।

Campincox

27/01/2023

এমন মেঘের দেখা বাংলাদেশে সম্ভব? বলতে পারবেন এটা কোন স্থান?

জী সম্ভব!

আপনি নীল আকাশে এমন মেঘের খেলা দেখতে হলে যেতে হবে পার্বত্য চট্টগ্রামে কিন্তু অবশ্যই শরতকালে। আমরা ঘুরতে যাওয়ার সময় ছুটি না নিয়ে ছুটির সময় ঘুরতে যাই। তাতে খরচ যেমন বেশী পড়ে, ঘুরার মজাও তত পাওয়া যায় না - কারন একেক জায়গায় প্রকৃতি একেক সময় একেক রকম থাকে।

যেমন বর্ষায় বৃষ্টি ভেজা পাহাড় এক রকম সবুজ সতেজ, শীতে রুক্ষ পাহাড় আরেক রকমের, শরতের আকাশ পাহাড়ের রঙের মেলা আরেক রকমের। আবার বর্ষায় ঘুরতে পারা কঠিন তাই ঝিম মেরে বৃষ্টির শব্দ শোনা তেই আনন্দ, আর শরতে ঘুরে বেড়ানোর সুযোগ বেশী ।

সুতরাং ছুটিতে ভিড়ের মধ্যে বেড়াতে না গিয়ে, বেড়ানোর জন্য ছুটি নিন। জীবন তো একটাই তাই না!

ও আচ্ছা এটা কোথায়? এটা বাংলাদেশের ই নীলগিরি, শরতের এক সকালের ভিডিও সময় সকাল ৯-১০ টা :)

21/01/2023

কেন টাঙ্গুয়ার হাওরে নৌ ভ্রমনে যাবেন না?

- আপনি যদি ঘুরতে গেলে লাক্সারি কে সবচেয়ে বেশি প্রাধান্য দেন ।
- আপনি যদি ঘুরতে গেলে দৌড়ের উপর থাকতে পছন্দ করেন। অনেক এক্টিভ থাকতে চান।
- আপনার যদি সুইমিং পুল না থাকলে না চলে।
- আপনার যদি বিশাল ওয়াশরুম না হলে সমস্যা হয়।

আপনি কেন যাবেন ?
- আপনি যদি প্রকৃতি ভালোবাসেন ।
- যদি আপনি একদম যান্ত্রিকতা বাদ দিয়ে রিলাক্সিং একটা ভ্রমণ করতে চান।
- যদি প্রিয়জনের সাথে গল্প করে সময় কাটাতে চান, ব্যস্ততা রেখে একদম নিজেদের মত।
- যদি আপনি দেশীয় বিভিন্ন খাবার ( হাওড়ের ছোটো বড় ফ্রেশ মাছ, হাঁসের মাংস) খেতে ভালোবাসেন।
- ছবির মত সুন্দর যাদুকাটা নদীর সচ্ছ পানি থাকতে কৃত্রিম সুইমিং পুলের কি দরকার?

কিছু জরুরি টিপস -
- ঢাকা সুনামগঞ্জ (শ্যামলী এন আর) সরাসরি একটিই এসি বাস আছে , বাকি সব নন এসি বাস।
- আপনারা একটু আরাম এ যেতে চাইলে প্লেনে কিংবা লন্ডন এক্সপ্রেস/ গ্রিনলাইন এর বিজনেস ক্লাস এ সিলেট গিয়ে রিজার্ভ গাড়িতে সুনামগঞ্জ/ তাহিরপুর যেতে পারেন।
- বর্ষা থেকে শরত পর্যন্ত কিছু হাউজবোট ওয়াইজ ঘাট থেকে পিক করে। সম্ভব হলে এসময় যাবেন ।
- হাউজবোট অনেক ক্যাটাগরি ও প্রাইসের আছে, বাজেট থেকে লাক্সারি, বিস্তারিত খবর নিয়ে বুকিং করবেন। ফেইসবুক পেজে দেয়া তথ্যের পাশাপাশি রিভিউ দেখে নিলে একটা ভালো আইডিয়া পাবেন । কি কি খরচ অন্তর্ভুক্ত জেনে নিবেন।
- বেশিরভাগ প্যাকেজ ২ দিন এক রাতের, কিন্তু যদি নিজেদের গ্রুপ পুরো বোট হয় অনুরোধ করে ৩ দিন ২ রাত করে নিতে পারেন। খরচ একটু বেশি হলেও আফসোস থাকবে না। কারণ আমাদের কাছে ২ দিন ১ রাতের প্যাকেজ রবীন্দ্রনাথের ছোটো গল্পের মত, শেষ হয়েও হলো না শেষ লেগেছে।

বাংলাদেশের সবচেয়ে underrated ঘুরার জায়গা হচ্ছে টাঙ্গুয়ার হাওড়। যাঁরা প্রকৃতি ভালোবাসেন তাদের এক বার হলেও যাওয়া উচিত।

Happy travelling!!

16/12/2022

গ্যাংটক শহর এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন আর ছিমছাম। পাহাড়ের প্রকৃতির মাঝে মানুষের তৈরি অতি সুন্দর একটি শহর। মাত্র ১৩০ রুপির এই ছোট রোপ ওয়ে থেকে পাওয়া শহরের ভিউ টা মনে থাকবে অনেকদিন। আরেকটু লম্বা হলে কি ক্ষতি হত ভাবতে ভাবতেই শেষ হয়ে গেলেও মনে রেশ থেকে যাবে অনেকদিন। সিকিম গ্যাংটক এর গল্প আলাদা ভাবে বলা হবে। কিন্তু কেউ গ্যাংটক আসলে অবশ্যই এই রোপ ওয়ে তে একবার হলেও উঠার রেকমেন্ডেশন থাকবে।

বেটার ভিউ ইন ইউটিউব লিংক : https://youtu.be/vAyxYUM9018

Happy Travelling !!

22/10/2022

ঘুরতে গেলে তাড়াহুড়া করে সবজায়গায় টিক মার্ক দেয়ার থেকে প্রকৃতি কে উপভোগ করার মাঝেই বেশী শান্তি অনুভব করা যায়।

আপনার কি মতামত?

এমন কোন ছোটো নদীর প্রতি বাঁকে লুকিয়ে আছে কত শত দুরন্ত বালক-বালিকার শৈশব !দৌড়, কানামাছি ভোঁ ভোঁ, হাডুডু, ফুটবল কিংবা হা...
19/12/2021

এমন কোন ছোটো নদীর প্রতি বাঁকে লুকিয়ে আছে কত শত দুরন্ত বালক-বালিকার শৈশব !
দৌড়, কানামাছি ভোঁ ভোঁ, হাডুডু, ফুটবল কিংবা হালের ক্রিকেট , দলবেধে খেলাধূলা ,
শান্ত নদীতে সাঁতার প্রতিযোগিতা, রাখাল বালকের তার গরু মহিষের পাল নিয়ে ঘরে ফেরা..
কতশত নিশ্চিন্ত শৈশবের গল্প এই নদী আর দিগন্তজোড়া মাঠের পরতে পরতে ছড়িয়ে আছে !
বইয়ের বোঝায় চাপিয়ে বড্ড প্রতিযোগিতায় ব্যাস্ত রেখে তাদের শৈশবের গল্প গুলো ছিনিয়ে নিচ্ছি না তো ? একটু কি ভেবে দেখায় দরকার ? কিভাবে পরবর্তী প্রজন্ম কে একটু শিকড়ের সাথে পরিচয় করিয়ে দেয়া যায় !

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Travel Diary : Living the moments posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share