Raj Air Travels

Raj Air Travels Through our guidance we support our clients.

সুখবর  #সুখবর  #সুখবর # সৌদি আরব সরকার বিপুল পরিমাণ কর্মী নিচ্ছে। আমরা কাফেলা সহ কর্মীদের চাকরির ব্যবস্থা করে থাকি। বিস্...
23/04/2025

সুখবর #সুখবর #সুখবর #
সৌদি আরব সরকার বিপুল পরিমাণ কর্মী নিচ্ছে।
আমরা কাফেলা সহ কর্মীদের চাকরির ব্যবস্থা করে থাকি। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
government ://embassies.mofa.gov

বাংলাদেশ থেকে ৯০০ মোটরসাইকেল চালক নেবে দুবাই, বেতন ৮৩ হাজার!সংযুক্ত আরব আমিরাতে ভিসা নীতিতে কঠোরতা থাকলেও আশার বাণী শুনি...
29/09/2024

বাংলাদেশ থেকে ৯০০ মোটরসাইকেল চালক নেবে দুবাই, বেতন ৮৩ হাজার!
সংযুক্ত আরব আমিরাতে ভিসা নীতিতে কঠোরতা থাকলেও আশার বাণী শুনিয়েছে দুবাই কর্তৃপক্ষ। এবার তারা ৯০০ জন মোটরসাইকেল চালক নিয়ে যাবেন বাংলাদেশ থেকে। এজন্য ইতোমধ্যে ডিমান্ড লেটারও পাঠিয়েছে দুবাইস্থ বাংলাদেশ মিশনে।
আবারও সংযুক্ত আরব আমিরাতে কাজের সুযোগ এসেছে। বাংলাদেশ থেকে বাইক ও ট্যাক্সিচালক নিতে আগ্রহ প্রকাশ করেছে। দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি।
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, এরইমধ্যে দুবাই ট্যাক্সি কোম্পানি থেকে ৯০০ কর্মীর ডিমান্ড লেটার পেয়েছেন তারা। আপাতত কোম্পানিটি ৯০০ বাইক রাইডারের ডিমান্ড করলেও, তারা বাংলাদেশ থেকে মোট দেড় হাজার বাইক রাইডার নেয়ার কথা জানিয়েছে।
বাংলাদেশ কন্স্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এসব তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান গত ২৪ মে দুবাই সফরকালে বাংলাদেশ থেকে শ্রমিক নেয় এমন ১৬টি বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে, কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেন মন্ত্রী।
এ সময় দুবাই ট্যাক্সি কোম্পানির নির্বাহী পরিচালকও সেখানে উপস্থিত ছিলেন। এর পরই তাদের পক্ষ থেকে এই ঘোষণা এলো।
এদিকে এই নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার ওপর বেশ জোর দেয়া হচ্ছে। নিয়োগপ্রাপ্ত কর্মীরা বেসিক স্যালারি হিসেবে মাসে ২৬০০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৮৩ হাজার টাকার বেশি) পাবেন। দেয়া হবে আবাসন সুবিধাও। তবে কর্মীরা যেন দালালের ফাঁদে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ফ্লাইট ছাড়ার মিনিমাম তিন ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছাবেন কেন ???** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজন...
26/09/2024

ফ্লাইট ছাড়ার মিনিমাম তিন ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছাবেন কেন ???
** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।
** যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।
** ফ্লাইটের ৩ ঘন্টার সময় হাতে নিয়ে বিমানবন্দরে উপস্থিত হোন।
** চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।
** বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।
** ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।
** চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।
** পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।
** চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।
** ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।
** আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

 #মেজিস্ট্রেসি
25/09/2024

#মেজিস্ট্রেসি

সৌদিআরবের স্বনামধন্য কোম্পানী *Al Arabia Cake & Sweets-Jeddah* এর জন্য লোক নিয়োগ করা হবে।*ইন্টারভিউ*: প্রতিদিন চলিতেছে *...
24/09/2024

সৌদিআরবের স্বনামধন্য কোম্পানী *Al Arabia Cake & Sweets-Jeddah* এর জন্য লোক নিয়োগ করা হবে।

*ইন্টারভিউ*: প্রতিদিন চলিতেছে

*প্রার্থীদের বাস্তব কাজে*বিদেশে কোনো কোম্পানীতে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে*।

*পদের নাম*:
পেস্ট্রি কেক মেকার

➖️বেতনঃ ১৮০০ রিয়াল
➖️খাবার নিজ
➖️ডিউটি-৯ ঘণ্টা
➖️আকামা ও বাসস্থান কোম্পানি বহন করিবে।
➖️ বয়স ২১ থেকে ৩৫ বছর



👝 *ভিসা স্ট্যাম্পিং এর জন্য পুলিশ ক্লিয়ারেন্স সহ মেডিকেল ফিট পাসপোর্ট লাগবে*

01732894092

18/09/2024

সৌদির ভিসা প্রসেস অনলাইন চেক করার পদ্ধতি। #মেজিস্ট্রেসি

Address

29, Chamelibagh Shantinagar Dhaka-1217, , Zfly Overseas
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raj Air Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share