Sabera Al-Safar

Website Contact the business

Sabera Al-Safar صابرة الصفار Sabera Al-Safar is a travel agency based in Bangladesh.

They offer a wide range of travel services, including Hajj & Umrah services, air tickets, hotel reservations, tour packages, visa services, and travel insurance.

22/09/2026

মিনা ও মুযদালিফার মাঝখানে এমন একটি জায়গা আছে, যেখান দিয়ে হজযাত্রীরা আজও দ্রুত অতিক্রম করেন। জায়গাটির নাম ওয়াদী মুহাসসার।

এই জায়গাটির সঙ্গে জড়িয়ে আছে আবরাহা ও তার হাতি বাহিনীর সেই ঐতিহাসিক ঘটনা, যে ঘটনা পবিত্র কুরআনের সূরা ফীল-এ উল্লেখ করা হয়েছে।

আবরাহা আল-আশরাম ছিল আবিসিনিয়ার বাদশাহ নাজাশির প্রতিনিধি এবং ইয়েমেনের শাসক। সে সানআতে মার্বেল ও সোনার কারুকাজ করা কাঠ দিয়ে বিশাল একটি গির্জা নির্মাণ করেছিল। এর নাম দিয়েছিল আল-কুল্লাইস।

তার উদ্দেশ্য ছিল, আরবরা যেন কাবা শরিফের পরিবর্তে সেই গির্জায় এসে তীর্থযাত্রা করে। কাবা শরিফে মানুষের সমাগম তাকে ঈর্ষান্বিত করে তুলেছিল।

একপর্যায়ে বনু কিনানা গোত্রের এক ব্যক্তি সেই গির্জায় প্রবেশ করে সেখানে মলত্যাগ করে। এতে আবরাহা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায়। এরপর সে কাবা শরিফ ধ্বংস করার উদ্দেশ্যে বিশাল এক বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হয়। সেই বাহিনীতে ছিল হাতিও।

বাহিনী যখন ওয়াদী মুহাসসারে পৌঁছাল, তখন তাদের সবচেয়ে বড় হাতিটি যার নাম ঐতিহাসিক বর্ণনায় মাহমুদ হঠাৎ বসে পড়ল। কাবার দিকে নিতে চাইলে তাকে যতই টানা হোক, সে সামনে এগোল না; বরং পিছনের দিকে সরে যেতে লাগল। অথচ অন্যদিকে ঘুরিয়ে দিলে সে আবার দৌড়ে চলত।

এরপর আল্লাহ তাআলা তাদের ওপর পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখি। তাদের সঙ্গে ছিল ছোট ছোট পাথর। পাখিগুলো সেই পাথর আবরাহার বাহিনীর ওপর নিক্ষেপ করতে থাকল। আল্লাহর হুকুমে সেই বাহিনী ধ্বংস হয়ে গেল যেন তারা খাওয়া ফসলের শুকনো পাতার মতো হয়ে গেল।

আল্লাহ তাআলা বলেন,

“তুমি কি দেখনি, তোমার রব হাতিওয়ালাদের সঙ্গে কী করেছিলেন? তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি? আর তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাননি, যারা তাদের ওপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিল? অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণের মতো করে দিয়েছিলেন।”
~ সূরা ফীল, ১০৫:১–৫

আবরাহার পরিণতিও ছিল ভয়াবহ। সানআয় ফিরে যাওয়ার পথে তার শরীর ক্ষয় হতে ও পচতে শুরু করে। একসময় তার আঙুলগুলো খসে পড়ে, শরীর কঙ্কালের মতো হয়ে যায়। শেষ পর্যন্ত সানআয় পৌঁছানোর পর তার মৃত্যু হয়।

এই ঘটনা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আরবরা সেই বছরকে ‘হাতির বছর’ নামে অভিহিত করেছিল। এই ঘটনার পর কাবা শরিফের পরিচিতি ও মর্যাদা আরব উপদ্বীপজুড়ে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন অঞ্চল থেকে মানুষ পবিত্র ঘর জিয়ারতের জন্য মক্কায় আসতে শুরু করে।

আর এই ঘটনাটি ঘটেছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ ﷺ-এর জন্মের অল্প কিছুদিন আগে। প্রচলিত সীরাতের বর্ণনা অনুযায়ী, তিনি হাতির বছরেই জন্মগ্রহণ করেন।

তাহলে ওয়াদী মুহাসসার দিয়ে দ্রুত যাওয়া হয় কেন?

আজও হজযাত্রীরা এই উপত্যকা অতিক্রম করার সময় দ্রুত চলে যান। কারণ এটি সেই স্থান, যেখানে আবরাহার বাহিনীর ওপর আল্লাহ তাআলার শাস্তি নেমে এসেছিল।

রাসুলুল্লাহ ﷺ নিজেও ওয়াদী মুহাসসার দ্রুত অতিক্রম করেছেন। তাই এই স্থান দ্রুত অতিক্রম করা হজযাত্রীদের জন্য একটি সুন্নাহ হিসেবে বর্ণিত হয়েছে।

একটি উপত্যকা, যার মাটির সঙ্গে জড়িয়ে আছে কুরআনে বর্ণিত এক অসাধারণ ঘটনা।

ওয়াদী মুহাসসার পেরিয়ে যাওয়ার সময় তাই একজন হাজির মনে পড়ে যেতে পারে আল্লাহর ঘর রক্ষার জন্য কোনো বাহিনী বা শক্তির প্রয়োজন হয় না; আল্লাহ চাইলে তাঁর ঘরকে তিনি নিজেই রক্ষা করেন। 🤍

আর আজ, মক্কার দিকে কোনো হুমকির খবর এলেই পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ে যে অস্থিরতা তৈরি হয়, ওয়াদী মুহাসসারের ঘটনা যেন তখন নতুন করে মনে করিয়ে দেয়,

কাবা শরিফের রবই তাঁর ঘরের রব।
তিনি চাইলে তাঁর ঘরকে তিনি নিজেই রক্ষা করেন।

তাই মক্কার পথে যাত্রা হবে ভয় নিয়ে নয়; দোয়া নিয়ে, তাওয়াক্কুল নিয়ে।

আল্লাহ আমাদের সবাইকে তাঁর ঘরের নিরাপদ সফর, নিরাপদ ইবাদত এবং বারবার কাবা শরিফ দেখার তাওফিক দান করুন। আমিন

19/09/2026
19/09/2026
17/09/2026

The Royal Saudi Air Defense Forces intercepted and destroyed a drone that attempted to enter the airspace of the Holy Capital (Makkah).

The official spokesman for the Coalition to Support Legitimacy in Yemen, Major General Turki Al-Maliki, stated that at 18:50 on Tuesday evening, 15 September 2026, the Royal Saudi Air Defense Forces successfully intercepted and destroyed a hostile drone launched by the Houthi militia before it entered the prohibited airspace of the Holy Capital, Makkah.

The hostile drone was intercepted south of Makkah.

Major General Al-Maliki stated that this hostile attempt was the second attempt to target Makkah, following an earlier attempt involving the launch of a ballistic missile on 27 July 2017. He described the incident as an attempt to target the place of revelation and the land of the Prophet’s mission, as well as the direction of prayer for millions of Muslims around the world.

He further stated that it was an attempt to intimidate and endanger pilgrims visiting the Sacred House, as well as citizens and residents. He said this hostile attempt would remain a dark stain on the record of violations committed by the Houthi militia and described it as a deliberate act intended to provoke the feelings of millions of Muslims.

Major General Al-Maliki stressed that the security of the Two Holy Mosques and their visitors is a red line, and that the Coalition Joint Forces Command would not hesitate to take the necessary deterrent measures against what it described as the Houthi militia's criminal behaviour and hostile actions.

16/09/2026

মক্কার হারাম এলাকার সীমানা কতটুকু, প্রবেশের নিয়ম কী
মক্কা নগরী এবং এর চারপাশে ঘিরে থাকা নির্দিষ্ট একটি পরিধি ইসলামে ‘হারাম’ বা অতি সম্মানিত এলাকা হিসেবে পরিচিত। এই অঞ্চল স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। ফেরেশতা জিবরাইল (আ.)-এর মাধ্যমে আল্লাহ তাঁর খলিল হজরত ইবরাহিম (আ.)-কে এই হারামের সীমানা দেখিয়ে দিয়েছিলেন। জিবরাইল (আ.)-এর সেই নির্দেশনা অনুযায়ী হজরত ইবরাহিম (আ.) হারামের সীমানা চিহ্নিত করতে স্তম্ভ স্থাপন করেন।

হারাম শরিফের মর্যাদা ও পবিত্রতা

ইসলামে হারাম শরিফ অত্যন্ত মর্যাদাপূর্ণ স্থান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘(বলো) আমাকে তো নির্দেশ দেওয়া হয়েছে এই শহরের রবের ইবাদত করতে, যিনি এটিকে সম্মানিত করেছেন; এর সবকিছু তাঁরই অধিকারে।’ (সুরা নামল: ৯১)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যেদিন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সেদিনই মক্কাকে হারাম ঘোষণা করেছেন। কিয়ামত পর্যন্ত এটি হারামই থাকবে।’ (সহিহ্ বুখারি: ৩১৮৯)। এই সীমানার ভেতরে যুদ্ধবিগ্রহ, হত্যা বা রক্তপাত করা কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি এখানকার কোনো জীবজন্তু শিকার করা বা কোনো গাছপালা ও ঘাস কাটাও শরিয়ত অনুযায়ী হারাম।

হারামের সীমানা ও দূরত্ব

কাবা শরিফকে কেন্দ্র করে হারামের সীমানা সব দিকে সমান নয়। বিভিন্ন দিক দিয়ে গুরুত্বপূর্ণ কিছু স্থানের মাধ্যমে এই সীমানা নির্ধারিত হয়েছে।

নিচে বায়তুল্লাহ থেকে সেগুলোর দূরত্ব দেওয়া হলো:
উত্তরে (তানঈম): মদিনার পথে অবস্থিত স্থানটি ‘মসজিদে আয়েশা’ নামে বিখ্যাত। মসজিদে হারাম থেকে এর দূরত্ব ৭ থেকে সাড়ে ৭ কিলোমিটার।
পশ্চিমে (হুদায়বিয়া): জেদ্দার পথে এই স্থান বর্তমানে ‘শুমাইসি’ নামে পরিচিত। এর দূরত্ব প্রায় ২২ কিলোমিটার।

উত্তর-পূর্বে (জি-ইরানা): তায়েফের পথে এই এলাকার দূরত্ব প্রায় ১৬ থেকে ২২ কিলোমিটার।

দক্ষিণে (এযাতু লাবান): ইয়েমেনের পথে স্থানটি বর্তমানে ‘আকিশিইয়াহ’ নামেও পরিচিত। এর দূরত্ব প্রায় ১২ থেকে ১৬ কিলোমিটার।
পূর্বে (নাখলাহ ও আরাফাত): তায়েফের পথে নাখলাহ পর্যন্ত দূরত্ব ১৩ কিলোমিটার এবং জাবালে আরাফাত (জাতুস্সালিম) পর্যন্ত হারামের সীমানা প্রায় ২২ কিলোমিটার।

হারাম এলাকায় প্রবেশের আদব
হারাম এলাকায় প্রবেশের সময় মুমিন বান্দার মনে বিশেষ বিনয় ও আল্লাহর ভয় থাকা আবশ্যক। এ ক্ষেত্রে কিছু আদব ও সুন্নাহ অনুসরণের নির্দেশনা রয়েছে:

১. তওবা ও ইস্তিগফার: হারামের সীমানায় প্রবেশের সময় বেশি বেশি তওবা-ইস্তিগফার করা এবং তালবিয়া ও দরুদ পাঠ করা জরুরি।

২. গোসল করা: হারামে প্রবেশের আগে গোসল করে নেওয়া মুস্তাহাব। বর্তমানে যানবাহনের সীমাবদ্ধতার কারণে রওনা হওয়ার আগেই গোসল সেরে নেওয়া উত্তম।

৩. নফল নামাজ: জেদ্দা হয়ে প্রবেশের ক্ষেত্রে শুমাইসি বা হুদায়বিয়া থেকে হারামের সীমা শুরু হয়। সম্ভব হলে এখানে দুই রাকাত নামাজ আদায় করা সওয়াবের কাজ।

৪. মসজিদে প্রবেশের সুন্নাহ: মসজিদে হারামে প্রবেশের সময় ডান পা আগে দেওয়া এবং ‘আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রহমাতিক’ (হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন) দোয়াটি পাঠ করা সুন্নত।

মক্কার এই পুণ্যভূমিতে পা রাখার মুহূর্ত থেকে নিজেকে আল্লাহর একান্ত অনুগত বান্দা হিসেবে উপস্থাপন করা এবং সব ধরনের বিতর্ক ও অনর্থক কাজ থেকে বিরত থাকাই হারামের প্রকৃত সম্মান।

Address

Sabera Al-Safar 56, Purana Paltan, Sakh Center, 7th Floor, Bangladesh. (Opposite The North Gate Of Baitul Mukarram National Mosque)
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Sabera Al-Safar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabera Al-Safar:

Shortcuts

Share

Category