29/03/2026
লাইফ সেভিং পোস্ট, চায়নায় 🇨🇳 ভ্রমণের জন্য।
ফ্যামিলি নিয়ে চায়না ১ম বারের মতো ভিজিট করলে এ জিনিসগুলো অবশ্যই মাথায় রাখা উচিৎ।
আমার মতে ৭ দিনে itinerary এরকম হতে পারে
Guangzhou (২ দিন) > Shenzhen (২ দিন) > Wuxi (১ দিন)> Shanghai (২ দিন)
১. খাবার বেশ ঝামেলার। হালাল বলেন আর ভেজিটেরিয়ান বলেন, খুঁজে পাওয়া কঠিন।তাই বেস্ট হচ্ছে City Centre এর কাছাকাছি Booking.com থেকে ২-৩ রুমের এপার্টমেন্ট বুক করা। হোটেলের চেয়ে সস্তা পরবে আর পাশাপাশি আরামে রান্নাবান্না করে নিজের পছন্দ মতো খেতে পারবেন।
২. একটা মোবাইল অবশ্যই বাংলাদেশ থেকে রোমিং করে নেয়া উচিৎ। তাহলে এয়ারপোর্টে নেমেই বিপদে পরতে হবে না।
৩. এয়ারপোর্টে যদি সিম না নিতে পারেন, তাহলে অনলাইনে খুব সহজে eSIM কেনা যায়।
অবশ্যই বাংলাদেশ থেকে আসার সময় VPN কিনে একটা মোবাইলে install করে রাখা ভালো। Shadowrocket আইফোনে ভালো কাজ করে। না হলে Facebook, Google , WhatsApp কিচ্ছু কাজ করবে না।
৪. ৩ টা Apps must install করে রাখবেন। Alipay (পেমেন্ট করার জন্য), Wechat ( Communication আর 2nd payment option ) আর Didi ( Taxi book করার জন্য)
এ ছাড়া চলা দুস্কর।
৫. খুব ভালো হয় যে যে সিটিতে যে যে জায়গা ঘুরবেন, তার লিস্ট আগে থেকে করে সারাদিনের জন্য গাড়ি বুক করে দেয়া। সারাদিনে ৮ ঘন্টায় avg ৮০০-৯০০ RMB বা ১৬-১৮ হাজার লাগতে পারে। এতে ফেমিলি বা গ্রুপ ট্যুরে অনেক পরতায় পরে।
৬. অবশ্যই সবজায়গায় পাসপোর্ট সাথে রাখবেন। আমি পৃথিবীর বেশিরভাগ জায়গায় মোবাইলে পাসপোর্টের ছবি দেখিয়ে কাজ চালিয়েছি। কিন্তু এখানে রেলস্টেশন থেকে শুরু করে বিভিন্ন দর্শনীয় স্থানের টিকিট কাটতে physical passport দেখাতে হয়।
৭. আপনার পাওয়ার ব্যাংক এ যদি 3c না লেখা থাকে তাহলে ওরা এয়ারপোর্টে সেটা রেখে দিবে। চীনের অভ্যন্তরীণ ফ্লাইটে 3C সার্টিফিকেটবিহীন পাওয়ার ব্যাংক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
৮. 95% জায়গায় কেউই English এ কথা বলবে না।সবচেয়ে স্মার্ট হচ্ছে, ২ হাজার টাকা দিয়ে একটা translator device কিনে রাখা। খুব কাজে দেয়। না হলে VPN দিয়ে google translator বা অন্য কোনো translator install করে রাইখেন। না হলে চলা খুব কঠিন।
৯. যদিও সব অনলাইন পেমেন্ট কিন্তু পকেটে কিছু RMB ক্যাশ রাখা উচিৎ। ভ্রমণের আগে Alipay বা WeChat অ্যাপ নামিয়ে তাতে আপনার ক্রেডিট কার্ড যুক্ত করে নিবেন।
১০. একজন চাইনীজ বন্ধুর ফোন নাম্বার রাখা যেন যে কোনো বিপদে সে আপনাকে ফোনে সাপোর্ট দিতে পারে।
১১. গুগল ম্যাপ ঠিকমতো কাজ নাও করতে পারে। তাই Baidu Maps বা Amap ব্যবহার কইরেন।
১২. চীনের টয়লেটে Jet Spray বা পুশ শাওয়ার থাকে না, অনেক পাবলিক টয়লেটে টিস্যু থাকে না, তাই সবসময় নিজের সাথে পকেট টিস্যু এবং হ্যান্ড স্যানিটাইজার রাখুন।
Whether you’re looking for hotels, homes, or vacation rentals, you’ll always find the guaranteed best price. Browse our accommodations in over 85,000 destinations.