Khidmatul Muslimeen Hajj & Umrah Services

Khidmatul Muslimeen Hajj & Umrah Services Your Satisfaction, Our Success. Reliable partner for your Hajj & Umrah services.

অক্টোবর উমরাহ ডাকছে আপনাকে
10/08/2026

অক্টোবর উমরাহ ডাকছে আপনাকে

আগস্ট ২০২৬ মাসের ওমরার জন্য আজই যোগাযোগ করুন। +৮৮০১৭১১০৮২২১১
11/07/2026

আগস্ট ২০২৬ মাসের ওমরার জন্য আজই যোগাযোগ করুন।
+৮৮০১৭১১০৮২২১১

।। হজ্ব ২০২৭ (১৪৪৮ হিজরী) রেজিস্ট্রেশন চলছে।।আল্লাহর ঘরের মেহমান হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিন। আজই সম্পন্ন করুন আপনার...
11/07/2026

।। হজ্ব ২০২৭ (১৪৪৮ হিজরী) রেজিস্ট্রেশন চলছে।।

আল্লাহর ঘরের মেহমান হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিন। আজই সম্পন্ন করুন আপনার হজ্ব নিবন্ধন।

নিবন্ধনের জন্য যা যা লাগবে:
- এনআইডি/পাসপোর্টের কপি
- ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
- নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
- প্রাথমিক নিবন্ধন ফি: ৩০,০০০ টাকা

।। দেরি না করে আজই নিবন্ধন করুন ।।

যোগাযোগ: মোঃ আরিফুজ্জামান
মোবাইল ও হোয়াটসঅ্যাপ: +৮৮০১৭১১০৮২২১১

।। আল্লাহ তাআলা আপনাকে তাঁর পবিত্র ঘরের মেহমান হওয়ার তাওফিক দান করুন। আমীন।।

#হজ২০২৭ িবন্ধন

যে জানালা কখনো বন্ধ হবার নয়....
18/06/2026

যে জানালা কখনো বন্ধ হবার নয়....

।। "বীর" গাঁথা ।।না এটা কোন মনুষ্য বীরকে নিয়ে লেখা নয়। আরবি বীর শব্দের অর্থ কুয়া বা কুপ। ইসলামের ইতিহাসে তিনটি ঐতিহাস...
17/06/2026

।। "বীর" গাঁথা ।।
না এটা কোন মনুষ্য বীরকে নিয়ে লেখা নয়। আরবি বীর শব্দের অর্থ কুয়া বা কুপ। ইসলামের ইতিহাসে তিনটি ঐতিহাসিক রীর বা কুয়ার গল্প কথা আজকে বলবো।

• বীরে শিফাঃ প্রথম হক বাতিলের যুদ্ধ বদরে বিজয়ের পরে মুসলিম বাহিনী যখন মদীনায় ফিরছিল তখন বদরের অদূরে এবং মদীনা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে একটি স্থানে যাত্রা বিরতি হয়। এখানে একটি পানির কুয়া ছিল, কিন্তু লবণাক্ততা এবং গন্ধের জন্য যার পানি খাওয়ার অযোগ্য অবস্থায় ছিল। এদিকে সাহাবীদের বাহিনীর জন্য পানির প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের কাছে যেয়ে বসে নিজের মুখের থুতু মোবারক কূপের ভিতর নিক্ষেপ করেন। আল্লাহর অশেষ রহমতে সাথে সাথেই কূপের পানির লবণাক্ততা দূর হয়ে যায় এবং পানি সুমিষ্ট এবং সুপেয় হয়ে ওঠে। তারপরে পুরো বাহিনী সেখান থেকে তৃপ্তি সহকারে পানি পান করে। 'শিফা' অর্থ আরোগ্য। কূপ থেকে পানি পান করার পরে অনেক সাহাবীর ক্লান্তি এবং অসুস্থতা দূর হয়ে গিয়েছিল এবং সেজন্য এটার নামকরণ করা হয় "বীরে শিফা।" বর্তমানে কূপটি কংক্রিটের গাঁথুনি দিয়ে ঢেকে রাখা এবং মটর দিয়ে পানি তোলার ব্যবস্থা আছে। জনসাধারণের জন্য এটি এখনো উন্মুক্ত আছে এবং দর্শনার্থীরা চাইলেই পাশের জলধার থেকে কূপের পানি সংগ্রহ করতে পারেন।

• বীরে গারসঃ মসজিদে নববী থেকে প্রায় ৪ কিলোমিটার দক্ষিনে এই কূপের অবস্থান। হিজরতের পরের প্রথম দিকের কূপ এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি পান করতেন, এই কূপের পানি দিয়ে অজু করতেন এবং অজুর পরে অবশিষ্ট পানি আবার কূপের মধ্যে ঢেলে দিতেন। আলহামদুলিল্লাহ, কূপের পানি আজও সুমিষ্ট এবং সুপেয় আছে‌। নবীজির ইচ্ছা এবং ওসিয়াত অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এই কূপের পানি দিয়েই তাঁর গোসল দিয়েছিলেন। সৌদি সরকার হেরিটেজ সাইট হিসেবে এটাকে চিহ্নিত করায় কূপের কাছে যাওয়ার জন্য দর্শনার্থীদের কে এখন প্রবেশ ফি দিতে হয়। কূপের কাছে যাওয়ার পরে অবশ্য ইচ্ছামত পানি খাওয়ার এবং বোতলে করে পানি নেওয়ার সুযোগ আছে।

• বীরে রূমা/বীরে উসমান (রাদিয়াল্লাহু তা'আলা আনহু)ঃ এটার সাথে জড়িয়ে আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহুর একটি সদাকার কাহিনী। মরুভূমিতে পানির কষ্ট সবসময়ই থাকে, মদিনায় মুহাজির সাহাবীদের হিজরতের পরে পানির চাহিদা স্বাভাবিক ভাবেই বেশ বেড়ে গিয়েছিল। পাশেই রুমা নামক এলাকায় এক ইহুদীর একটা কূপ ছিল, যার পানি তারা খাওয়ার জন্য ব্যবহার করতো। উসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু সেই ইহুদীর কাছ থেকে কূপটা কিনে নেওয়ার প্রস্তাব দেন। সে বিক্রি করতে চায় না। কিন্তু অনেক দেন দরবারের পরে লোভে পড়ে ইহুদী এই শর্তে বিক্রি করে যে একদিন উসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু পানি নিবেন আর একদিন সে পানি নিবে। তার ধারণা ছিল প্রকারান্তে মালিকানা তার কাছেই থাকছে মাঝখান থেকে সে কিছু অর্থ আদায় করে নিচ্ছে‌। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু, উনার পানি নেওয়ার দিন মদীনার মুসলমানদেরকে বললেন তার সাথে পানি নিতে। স্বাভাবিকভাবেই ঐদিন ইহুদীর ধারণার থেকে অনেক বেশি পানি উত্তোলিত হয় এবং পরের দিন ইহুদীর পানি পেতে কষ্ট হয়। এরকম কয়েক দিন হওয়ার পরে ইহুদী তখন পুরো কূপটাই উসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহুর কাছে বিক্রি করে দেয়। উসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু সাথে সাথেই সম্পূর্ণ কূপটা মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন যা তাদের পানির সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখে। তখন থেকেই এই কুয়াটা বীরে উসমান নামে পরিচিত। ‌ ওয়াকফের নীতি অনুযায়ী এখনো পর্যন্ত কূপের এবং তার আশেপাশে উসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহুর কেনা জায়গাটুকু থেকে যা সম্পদ আসে তা আল্লাহর রাস্তায় সদাকাহ করা হয়। জায়গাটি অসাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়, সীমানার বাইরে থেকেই দেখতে হয় যতটুকু দেখার।

সময় হয়েছে বিদায় বলার। ২০২৬ সালের হজ্বের সফর শেষ করার।আল্লাহর অশেষ রহমতে আর মেহেরবানীতে হজ্বের সবগুলো কার্যক্রম সুন্দর...
15/06/2026

সময় হয়েছে বিদায় বলার।
২০২৬ সালের হজ্বের সফর শেষ করার।
আল্লাহর অশেষ রহমতে আর মেহেরবানীতে হজ্বের সবগুলো কার্যক্রম সুন্দরভাবে শেষ করে, মদিনার অবস্থান শেষ করে আজ ফিরছি দেশে ইনশাআল্লাহ। আল্লাহর এবারের সমস্ত হাজীদের হজ্বকে হজ্বে মাবরুর হিসেবে কবুল করুন।

মক্কা থেকে চলে এসেছি, প্রিয় নবীর পাশ থেকে আজকেই চলে যাচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যাওয়া যেন শেষ যাওয়া না হয়।
আল্লাহ যেন আবার এবং বারবার হিজাজের এই জমিনে নিয়ে আসেন ইনশাআল্লাহ।

• তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত মসজিদ হিসেবে স্বয়ং আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন। (সূরা তাওবা, আয়াত ১০৮)• হিজরতের সময় রাসূলু...
15/06/2026

• তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত মসজিদ হিসেবে স্বয়ং আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন। (সূরা তাওবা, আয়াত ১০৮)
• হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রতিষ্ঠিত প্রথম মসজিদ।
• হাদীসে বর্ণিত আছে, নিজের ঘর থেকে পবিত্রতা অর্জন করে কেউ এই মসজিদে এসে দুই রাকাত নামাজ পড়লে একটা কবুল উমরাহর সওয়াব পাবেন ইনশাআল্লাহ।

ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় "মসজিদে কুবা"। হজ্ব অথবা উমরাহর সফরে এসে মদীনায় অবস্থানকালীন সময়ে প্রতিদিন একটা উমরাহর সওয়াব আমরা সবাই আদায় করছি তো?

দুইটি গম্বুজের মাঝে আনুমানিক ২০০ থেকে ৩০০ মিটার দূরত্বের ব্যবধান। সবুজ গম্বুজ টা আমরা সবাই চিনি - রাসূল সাল্লাল্লাহু আলা...
14/06/2026

দুইটি গম্বুজের মাঝে আনুমানিক ২০০ থেকে ৩০০ মিটার দূরত্বের ব্যবধান। সবুজ গম্বুজ টা আমরা সবাই চিনি - রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে। অন্য গম্বুজটার ছবি মসজিদে নববীর বাউন্ডারির ঠিক বাইরে অবস্থিত মসজিদে গামামার।

ঝাকে ঝাকে কবুতর মসজিদে গামামার গম্বুজে বসে, গম্বুজটাকে ময়লা করে। মাত্র ৩০০ মিটার দূরে সবুজ গম্বুজের উপরে একটা কবুতরও কেন বসে না? কবুতরও জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান। কবুতরের এই বিশেষ আচরণ কি শুধুই প্রকৃতির খেয়াল নাকি আল্লাহর বিশেষ রহমত? চিন্তাবিদদের জন্য জন্য চিন্তার খোরাক।

দোয়া করার একটা বড় আদব হচ্ছে কিবলামুখী হয়ে দোয়া করা। মসজিদে নববীতে অনেক ক্ষেত্রেই এই আদবের একটা বড় বরখেলাফ ঘটে। দূর ...
13/06/2026

দোয়া করার একটা বড় আদব হচ্ছে কিবলামুখী হয়ে দোয়া করা। মসজিদে নববীতে অনেক ক্ষেত্রেই এই আদবের একটা বড় বরখেলাফ ঘটে। দূর থেকে তাকিয়ে সবুজ গম্বুজের দিকে ফিরে অনেকেই দুই হাত তুলে দোয়া করেন। এটাতো দোয়ার আদবের খেলাফ হচ্ছেই, আর দোয়া যদি আল্লাহর কাছে না হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হয় তাহলে তো সেখানে শিরকের মিশ্রণ হয়ে যায়।

আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।

হক বাতিলের প্রথম লড়াই। অসম সংখ্যা আর অসম যুদ্ধাস্ত্র। ৩১৩ জন বনাম ১০০০ জন। কিন্তু ঈমানের বলে বলীয়ান বাহিনীর সাথে যখন আ...
12/06/2026

হক বাতিলের প্রথম লড়াই।
অসম সংখ্যা আর অসম যুদ্ধাস্ত্র।
৩১৩ জন বনাম ১০০০ জন।
কিন্তু ঈমানের বলে বলীয়ান বাহিনীর সাথে যখন আল্লার সাহায্য যুক্ত হয় তখন কোন কিছুই তাদের বাধা হয়ে দাঁড়াতে পারে না।
"বদর" - যে প্রান্তরে শুরু ইসলামী রাষ্ট্রের উত্থান। ১৪ জন শহীদ বাকিরা গাজী। এমন গাজী, যাদের জন্য আল্লাহ উন্মুক্ত ক্ষমার ঘোষণা দিয়েছেন। সৌভাগ্য হয়েছিল ২০২৬ হজ্বের সফরে হাজীদের নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হবার। আলহামদুলিল্লাহ।

মসজিদ আ'রিশ (এই মসজিদটি সেই স্থানে বানানো হয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাঁবু করা হয়েছিল), জাবালুল মালাইকা (যুদ্ধ অংশ নেওয়ার জন্য আসমান থেকে যে পাহাড়ে ফেরেশতা নাযিল হয়েছিল) আর শোহাদায়া বদরের (শহীদদের কবর) ভ্রমন আমার কাছে অন্তত ঈমান বৃদ্ধির জন্য সহায়ক মনে হয়।

Address

2nd Floor House 296 Lane 4 Baridhara DOHS
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801727008539

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khidmatul Muslimeen Hajj & Umrah Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khidmatul Muslimeen Hajj & Umrah Services:

Shortcuts

Share

Category