Famtourist

Famtourist I am a Engineer, favorite hobby is swimming, most likely to travel . leasure time , like to hear songs . gossips with partners

15/12/2024
ইন্দ্রিয় এবং পাঁচ মৌলিক উপাদান..ইথার বা আকাশ হলো শ্রবণের মাধ্যম। দৃষ্টি, গন্ধ, স্বাদ ও স্পর্শে ইথার ধরা দেয় না।বাতাসের...
14/11/2024

ইন্দ্রিয় এবং পাঁচ মৌলিক উপাদান..

ইথার বা আকাশ হলো শ্রবণের মাধ্যম। দৃষ্টি, গন্ধ, স্বাদ ও স্পর্শে ইথার ধরা দেয় না।

বাতাসের মাধ্যমে সাধারণত গন্ধ পাওয়া যায়। বাতাস স্পর্শে ও শব্দেও অনুভূত হতে পারে।

আগুন উৎসারিত আলোকের মাধ্যমে আমরা দেখতে পাই। স্পর্শে ও শব্দেও আগুন অনুভূত হতে পারে।

পানির মাধ্যমে সাধারণত স্বাদ অনুভূত হয়ে থাকে। স্পর্শে, শব্দে ও দৃষ্টিতেও পানি অনুভূত হয়।

ত্বক তথা শরীরের মূল উপাদান হলো এই মাটি, অর্থাৎ স্পর্শ অনুভূতির মাধ্যম হলো এই মাটি। মাটি হলো সংযুক্তির উপাদান। মাটি‌ আমাদের পাঁচটি ইন্দ্রীয়ের সাথেই সম্পর্কযুক্ত।

এখানে বলে রাখা জরুরি। ইথারের মাধ্যমে কানে শোনা গেলেও, কানের মাধ্যমে ইথার সনাক্ত করা যায় না। আলোর মাধ্যমে চোখে দেখা গেলেও, চোখ আলো দেখতে পায় না। পানির মাধ্যমে জিহ্বা স্বাদ পায়, কিন্তু পানি জিহ্বায় স্বাদহীন। বাতাসের মাধ্যমে নাকে গন্ধ পাওয়া যায়, কিন্তু বাতাস গন্ধহীন। মাটি বা পদর্থের মাধ্যমে স্পর্শ পাওয়া যায়, কিন্তু স্পর্শে মাটি সণাক্ত করা যায় না। হ্যা এই পাঁচটি মৌলিক উপাদানই বোধে ধরা দিতে পারে অন্তরের মাধ্যমে।

কান, চোখ, নাক, কান ও ত্বকের সাথে মৌলিক পাঁচ উপাদানের কিছু সম্পর্ক পাওয়া হলো। এই পাঁচটি উপাদানই অন্তর দিয়ে উপলব্ধি করা যায়, সেটিও জানা‌ হলো। কিন্তু অন্তরের উপলব্ধির জন্যও তো নির্দিষ্ট কোন‌ একটি মাধ্যম থাকার কথা। সেই মাধ্যমটি কেউ খুঁজে পেলে জানাতে ভুলে যাবেন না কিন্তু। 🙂

১০০টি বেলুন ফুলিয়ে, ক্লাসের প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে ১টি করে দিলেন শিক্ষক। বললেন─ "বেলুনে নিজ-নিজ নাম লিখে, ফেরত দাও।"...
01/10/2024

১০০টি বেলুন ফুলিয়ে, ক্লাসের প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে ১টি করে দিলেন শিক্ষক। বললেন─ "বেলুনে নিজ-নিজ নাম লিখে, ফেরত দাও।"

নাম সম্বলিত বেলুনগুলো নিয়ে, ক্লাসের মাঝখানে স্তুপ করে রাখলেন তিনি মিশিয়ে। তারপর বললেন─ "এবার এখান থেকে সবাই নিজের নামের বেলুনটি বেছে নাও।"

এতোগুলো বেলুন থেকে নিজের নামের বেলুনটি বেছে নিতে গিয়ে গলদঘর্ম অবস্থা প্রত্যেকেরই। সময় গড়াতে লাগলো, দু'য়েকজন খুঁজে পেলো নিজের বেলুনটি, বাকিরা হাতড়াতে লাগলোই, হতোদ্যম।

শিক্ষক বললেন─ "এক কাজ করো তাহলে; প্রত্যেকেই নিজের ঠিক সামনের বেলুনটি নাও, ওটায় তোমার যে-বন্ধুর নাম লিখা আছে তার হাতে তুলে দাও ওটা।"

এবার দেখা গেলো─ খুব অল্প সময়েই যার বেলুন তার কাছে পৌঁছে গেলো।

বেলুন হাতে বসে থাকা তাঁর সন্তানসম হাস্যোজ্জ্বল ছাত্রছাত্রীদের দিকে তাকালেন শিক্ষক। তাঁর চোখে আনন্দাশ্রু চিকচিক করছে।

─ "বাবারা, পৃথিবীতে সুখ ছড়িয়ে আছে, ঠিক ওই বেলুনগুলোর মতোই। খুঁজে নাও। কিন্তু, নিজের জন্য নয়; অন্যের জন্য খোঁজো সুখ, তাকে তোমার অর্জিত সুখের ভাগ দাও; সেও তোমাকে তার সুখের─ সমস্তটা না-পারলেও─ ভাগটুকু দেবে। মা রে, তোমরা মিলেমিশে বেঁচে থাকো সারাটা জীবন, থইথই সুখের ভাগাভাগিতে।"

জীবন মানে প্রতিযোগিতা নয়
জীবন মানে সহযোগিতা। এই শিক্ষা আমরা ও আমাদের ভবিষ্যতে প্রজম্মকে দিতে হবে তাহলেই পৃথিবী সুন্দর হবে।

27/09/2024
24/09/2024

হে বাংগালী… ভিক্ষার ঝুলি নিয়ে প্রস্তুত হও। এভাবে আর কিছুদিন চললে ভিক্ষা ছাড়া আর কোন গতি নেই। যে থালায় খায়, সে থালা নোংরা করার অনন্য নজির বাংলাদেশের গার্মেন্টকর্মীরা ছাড়া আর কেউ দেখাতে পারেনি।

এদেশের ফ্যাক্টরী মালিকরা কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি, তারা অমানুষিক পরিশ্রম, অধ্যাবসায় আর ত্যাগ স্বীকার করে আজকের অবস্থানে এসেছেন। মালিকরা ফ্যাক্টরী বন্ধ করে দিলে তাদের যে ক্ষতি হবে, তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমিক কর্মচারী কর্মকর্তারা। এতগুলো মানুষের রিজিকের ব্যাপার কিন্তু সরকারের তরফ থেকে কোন দৃশ্যমান ব্যাবস্থা নেয়া হয়নি। এভাবে আর যাই হোক, কোন দেশ চলতে পারে না!!!

*২৩/৯/২০২৪ ইং তারিখে ১৩(১) ধারা মোতাবেক বন্ধ ঘোষণা*

১। ডেকো গ্রুপ
২। নেক্সট কালেকশন
৩। শারমিন গ্রুপ
৪। বান্দু ডিজাইন লিমিটেড
৫। ইয়াগী গার্মেন্টস লিমিটেড
৬। সাদ ফ্যাশন লিমিটেড
৭। ডেবুনিয়ার গ্রুপ লিমিটেড
৮। হামিম গ্রুপ লিমিটেড
৯। এস ২ অ্যাপারেন্টস লিমিটেড
১০।ডেবোনিয়ার গ্রুপ লিমিটেড
১১। নিউ এইচ অ্যাপারেন্স লিমিটেড
১২। ইথিক্যাল গার্মেন্টস লিমিটেড
১৩। স্টালিং ক্রিয়াশন লিমিটেড
১৪। অনন্ত গ্রুপ
১৫। সেতারা গ্রুপ
১৬। মেডলার অ্যাপারেন্স লিমিটেড
১৭। এনভয় গ্রুপ
১৮। এস-২ লিমিটেড
১৯। ভায়চোর বটম লিমিটেড
২০। নাসা সুপার লিমিটেড
২১। পাইনিয়ার ক্যাজুয়াল ওয়ার লিমিটেড।
২২। সিনসিন এ্যাপারেন লিমিটেড
২৩। ভিনটেক গার্মেন্টস লিমিটেড
২৪।উইন্ডো গ্রুপ লিমিটেড
২৫। এম ডিজাইন লিমিটেড।

*সাধারণ ছুটি*
১। ট্রাউজার লাইন লিমিটেড।
২। আল মুসলিম লিমিটেড

For joining government job , Entry age 35yrs is very nice for this time being, but retirement age should be 55yrs , othe...
18/09/2024

For joining government job , Entry age 35yrs is very nice for this time being, but retirement age should be 55yrs , otherwise young Generation will not get job, 20 yrs job span is enough for anybody.

1st visited nepal on 2013 with office colleague
15/09/2024

1st visited nepal on 2013 with office colleague

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Famtourist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share