Murad Explorer

Murad Explorer Life is short.The more we gonna enjoy everry momemnt the more its gonna be clear to...So let's make every second count :d.

মালোয়েশিয়া আর থাইল্যান্ড ভ্রমণ যদি আপনার নেক্সট প্ল্যান থাকে তবে অবশ্যই থাইল্যান্ড ভিসা বাংলাদেশ থেকে এপ্লাই করবেন না। ম...
28/04/2025

মালোয়েশিয়া আর থাইল্যান্ড ভ্রমণ যদি আপনার নেক্সট প্ল্যান থাকে তবে অবশ্যই থাইল্যান্ড ভিসা বাংলাদেশ থেকে এপ্লাই করবেন না।
মালোয়েশিয়া ভিসা করে মালোয়েশিয়া গিয়ে শুধুমাত্র পাসপোর্ট কপি আর ছবি দিয়েই এক দুই দিনের মধ্যেই পাবেন থাইল্যান্ডের ভিসা।
যার জন্য খরচ হবে মাত্র ।

ট্রাভেল আইটেনারি আরো বড় করতে চাইলে সেটাও পারবেন।
মালোয়েশিয়া থেকে মায়ানমারের ভিসাও করতে পারবেন।
থাইল্যান্ড থেকে কম্বোডিয়া - সিঙ্গাপুরের ভিসা করতে পারবেন সহজেই।
চাইলে কম্বোডিয়া থেকে লাউসের ভিসাও নিয়ে ঘুরে আসতে পারবেন।

যেখানে বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ভিসা পেতেই মাস পেরিয়ে যাবে।

আপনার ভ্রমণ পরিকল্পনা একটু লম্বা হলে বাংলাদেশের থেকে শুধুমাত্র মালোয়েশিয়া ভিসা করেই উড়াল দিন।

থাইল্যান্ড ভ্রমণে নতুন নিয়ম!১ মে ২০২৫ থেকে ডিজিটাল অ্যারাইভাল কার্ড (TDAC) আবশ্যক।থাইল্যান্ডে ভ্রমণের পরিকল্পনা করছেন? এ...
28/04/2025

থাইল্যান্ড ভ্রমণে নতুন নিয়ম!
১ মে ২০২৫ থেকে ডিজিটাল অ্যারাইভাল কার্ড (TDAC) আবশ্যক।

থাইল্যান্ডে ভ্রমণের পরিকল্পনা করছেন? এখন থেকে ভিসা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে হবে!

নতুন নিয়মাবলি:
✅ থাইল্যান্ডে প্রবেশের আগে TDAC ফর্ম পূরণ করতে হবে
✅ যাত্রার কমপক্ষে ৩ দিন আগে অনলাইনে ফর্ম জমা দিতে হবে
✅ এটি আপনার ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ ও দ্রুত করবে

TDAC ফর্ম পূরণ করুন এখান থেকে:
tdac.immigration.go.th

এমন একটি বাড়ির আঙিনা, ঢাকা শহরে ১০০ কোটি টাকা মূল্যের বাড়ির চেয়েও মূল্যবান।  কারণ এখানে আপনি প্রাণভরে বাঁচতে পারবেন।  প্...
15/04/2025

এমন একটি বাড়ির আঙিনা, ঢাকা শহরে ১০০ কোটি টাকা মূল্যের বাড়ির চেয়েও মূল্যবান। কারণ এখানে আপনি প্রাণভরে বাঁচতে পারবেন। প্রাণ খুলে প্রকৃতির স্নিগ্ধ স্পর্শ অনুভব করতে পারবেন। এখানে আপনাকে ক্লান্তি, বিরক্তি, হতাশা, নির্ঘুমতা অস্থিরতা বিধ্বস্ত করতে পারবেনা। টিনের চালে রিমঝিম বৃষ্টি আপনার আত্মাকে পর্যন্ত স্নিগ্ধ করে তুলবে। শীতের চাদরে মোড়া সাদা কুয়াশা, ধানক্ষেতের মিষ্টি গন্ধকে বয়ে নিয়ে এসে আপনার শরীরকে মাখিয়ে দিবে।
আঙিনার পাশে শিমুল-পলাশের রক্তরাঙা লাল ফুলের শাখায় বশে, ক্ষণে ক্ষণে কোকিলের কুহুকুহু ডাক; আপনার হৃদয়কে আনন্দিত করে তুলবে।
ঘন বরষার অঝোর বৃষ্টিতে, আপনি যখন ধোঁয়া উড়া এককাপ কফির পাত্রে চুমুক লাগিয়ে, দূর ধানক্ষেতের অদূরে বটবৃক্ষের দিকে চেয়ে থাকবেন, তখনই বুঝবেন জীবনের প্রকৃত আস্বাদন

অনেক বছর ধরে থাইল্যান্ড যাচ্ছি  আবিষ্কার করার চেষ্টা করছি বাংলাদেশ-সহ পুরো বিশ্বের ভ্রমণপিয়াসী মানুষেরা থাইল্যান্ডে কেন ...
15/04/2025

অনেক বছর ধরে থাইল্যান্ড যাচ্ছি আবিষ্কার করার চেষ্টা করছি বাংলাদেশ-সহ পুরো বিশ্বের ভ্রমণপিয়াসী মানুষেরা থাইল্যান্ডে কেন এতো বেশী বেশী ঘুরতে আসেন!! পুরো বিশ্বে টুরিজম ইন্ডাস্ট্রিতে ফ্রান্স শীর্ষে থাকলেও থাইল্যান্ড অন্যতম শীর্ষস্থানীয় টুরিস্ট ডেস্টিনেশন।
যারা শীঘ্রই থাইল্যান্ড ঘুরতে আসবেন কিংবা পরিকল্পনায় আছেন তারা কমন কিছু বিষয় মনে রাখবেন অবশ্যই (একান্তই আমার নিজের অভিজ্ঞতা):
১. থাইল্যান্ডের প্রকৃতি অনিন্দ্যসুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ্য মানুষদের দেখে ভালো লাগবে;
২. যারা খাবারের বৈচিত্র্যময়তা অপছন্দ করেন তাদের খাবারে অসুবিধা মোকাবেলা করতে হবে;
৩. যারা অল্প সময়ে বেশী বেশী ঘুরতে চাইবেন তারা অবশ্যই অবশ্যই ট্রেন এবং বাসে ভ্রমণ করার চেষ্টা করবে;
৪. লং রুটের জন্য SRT (State Railway of Thailand) টিকেট পাবেন ব্যাংককে কেন্দ্রীয় রেলস্টেশন Krung Thep Aphiwat Central Terminal থেকে এবং অনলাইনেও;
৫. এয়ারে থাইল্যান্ড ব্যাংককে দুটো এয়ারপোর্ট আছে Suvarnabhumi Int'l Airport এবং Don Mueang Int'l Airport, যেকোন এয়ার টিকেট ক্রয়ে কিংবা ফ্লাইটের ক্ষেত্রে খেয়াল রাখবেন;
৬. আপনারা বাংলাদেশের মোবাইল সীমে রোমিং ব্যবহার না করে এখানকার ১ মাস মেয়াদী টুরিস্ট সীম কিনে নিবেন ৩০০-৪০০ থাই বাথ, রোমিংয়ের চেয়ে সাশ্রয়ী, ভালো নেটওয়ার্কের জন্য আমি AIS সীম ব্যবহার করি;
৭. থাইল্যান্ডে আসার আগে অবশ্যই আপনার ব্যাংক কার্ড ডুয়াল কারেন্সি থাকলে এনডোর্স করে নিবেন নয়তো থাইল্যান্ডে এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারবেন না;
৮. পর্যাপ্ত পরিমাণে ইউএস ডলার সাথে নেওয়া ভালো, থাইল্যান্ডের যেকোন টুরিস্ট স্পটেই মানি এক্সচেঞ্জ পাবেন;
৯. মনে রাখবেন, থাইল্যান্ডে এটিএম ব্যবহারে প্রতিবার ট্রান্সেকশনে ২২০ থাই বাথ সমপরিমাণ অর্থ আপনার একাউন্ট থেকে সার্ভিস চার্জ বাবদ কেটে রাখবে;
১০. থাইল্যান্ডে বিশেষ করে ব্যাংককে প্রধানত দুই ধরনের ট্রেনলাইন আছে, মাটির নীচে ব্লু লাইন ও মাটির উপর র‍্যাপিড লাইন, রেললাইনের রুটগুলোর ছবি তুলে রাখবেন মোবাইলে তাহলে সহজেই যেকোন জায়গায় ঘুরতে যেতে পারবেন;
১১. থাইল্যান্ডে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ হলেও এখানে বেশ গরম ভাবাপন্ন থাকে, কিন্তু প্রচুর বাতাস থাকে সবসময়ই;
১২. সাবধান- থাইল্যান্ডে প্রায় সকলপ্রকার খাবারেই হোক সেটা তরল খাবার জুস/স্মোথি, রুটি/ব্রেড, চকলেট কিংবা ভাতের সাথে Pork বা শুকরের মাংস ব্যবহার করে, হালাল চিহ্নিত লোগো কিংবা মুসলিম হোটেলে খাবার খেতে পারবেন;
১৩. থাইল্যান্ডে ডরমিটরিতে (mixed dorm) তে ছেলেমেয়েরা একসাথে একই রুমে অনেকে ঘুমায়, এসব নিয়ে বিব্রত হওয়ার কিছু নাই, কেউ কাউকে বিরক্ত করবে না;
১৪. থাইল্যান্ডে ছোট-বড় কিংবা বুড়ো-বুড়ি সবাই "বিনয়"- কে অনেক সম্মান করে, তাই আপনি বিনয়ী হইলে তারাও আপনার প্রতি বিনয়ী হবে।
১৫. বিশেষ ভাবে মনে রাখবেন, থাইল্যান্ডে আপনি সবসময়ই নজরদারির মধ্যে আছেন মনে রাখবেন, তাই আপনি ভালো মানুষ হলে চারিপাশ ভালো থাকবে;
১৬. থাইল্যান্ডে ছেলে-মেয়ে, দেশী-বিদেশী সবাই কমবেশি ছোট পোশাক-পরিচ্ছেদ পরিধান করে যেটা এখানকার সংস্কৃতি, আপনি আপনার মতো করে ভ্রমণ করবেন;
১৭. থাইল্যান্ডের সাধারণ মানুষ ইংরেজিতে তেমন অভ্যস্ত না, আপনি সকল কাজে মোবাইলে গুগল ট্রান্সলেটর ইন্সটল করে রাখবেন, কেননা এখানে যেকোন কিছু কেনাকাটা থেকে শুরু করে কারও সাথে কথা বলতে পর্যন্ত ট্রান্সলেটর দিয়ে বুঝিয়ে বলতে হবে;
১৮. থাইল্যান্ডে 7-Eleven নামীয় মেগাশপ আছে যাদের লক্ষাধিক শাখা পুরো থাইল্যান্ডে, বাংলাদেশের স্বপ্ন, আগোরা, মীনাবাজার টাইপের কিন্তু এখানে খাবার, ভাত, জুস থেকে শুরু করে পণ্যদ্রব্যাদি সবকিছুই পাওয়া যায়;
১৯. আপনার পাসপোর্ট অবশ্যই সবসময় আপনার সাথে রাখবেন, কেননা মোবাইল সীম, এয়ার, ট্রেন কিংবা বাস টিকেট ক্রয়, হোটেল বুকিং, মানি এক্সচেঞ্জ সকল ক্ষেত্রেই আপনার পাসপোর্ট ব্যবহার করতে হবে;
২০. থাইল্যান্ডে কিছু নির্দিষ্ট পণ্য কিংবা দোকানে ভ্যাট এক্সেম্পেট বা ভ্যাট ফেরত পাওয়া যায়, এসব দোকান থেকে পণ্য কিনে রিসিট এয়ারপোর্টের নির্দিষ্ট কাউন্টারে দেখালেই আপনার প্রদত্ত ভ্যাট আপনাকে ফেরত দেওয়া হবে; আদতে, টুরিস্টদের থাই পণ্য ক্রয়ে উৎসাহিত করতেই একধরণের সরকারি পদক্ষেপ।
২১. পরিশেষে, মহাগুরুত্বপূর্ণ কথা হলো, আপনাকে গুগল ম্যাপের ব্যবহার ভালোভাবে জানতে হবে, থাইল্যান্ডে ম্যাপের ব্যবহার ছাড়া আপনি একদম অচল, সাথে ইন্সটল করে রাখবেন গ্রাব (Grab)- বাংলাদেশের উবার-পাঠাওয়ের মতো রাইডশেয়ারিং, Booking.com এবং Agoda apps এগুলো হোটেল বুকিংয়ের জন্য, Apps দিয়ে বুকিং দিলে আপনি ডিসকাউন্টে পাবেন যেখানের বুকিং নাম্বারের রেফারেন্সই সবকিছু!!
আপনারা যারা থাইল্যান্ডে ঘুরতে যাবেন কিংবা পরিকল্পনায় আছেন তারা উপরোক্ত বিষয়গুলো মাথায় রাখলে আপনার থাইল্যান্ড ভ্রমণ উপভোগ্য, আরামদায়ক ও নিরাপদ হবে।
সবাইকে ধন্যবাদ,

Address

Basundhara City
Dhaka

Telephone

+8801712824122

Website

Alerts

Be the first to know and let us send you an email when Murad Explorer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Murad Explorer:

Share