17/08/2026
সরাসরি ঢাকা থেকে শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ এ নদী পথে নিকলী - মিঠামইন হাওড় হয়ে টাঙ্গুয়ার হাওড় ভ্রমন
Tanguar haor & Nikli haor Tour by Luxury Ac Cruise Ship MV Tanguar Haor
সরাসরি ঢাকা থেকে মেঘালয় এর পাদদেশ এ দীর্ঘ এই নৌ ভ্রমনে আপনি অসংখ্য নদী ভ্রমন এর সাথে এক ভ্রমনে নিকলী - মিঠামইন হাওর, টাঙ্গুয়ার হাওর সরাসরি ভ্রমন ছাড়াও, আসা যাওয়ার পথে অসংখ্য ছোট হাওর - বিল ও গ্রামীন প্রকৃতি উপভোগ করতে পারবেন। হাওরের মাঝে কোলাহল মুক্ত পরিবেশ এ রাত্রী যাপন এর সুযোগ ও মিলবে এই ট্রিপে।
থাকার ব্যবস্থা: এম ভি টাঙ্গুয়ার হাওর (শীতাতপ নিয়ন্ত্রিত লাক্সারী ট্যুরিস্ট জাহাজ)
জাহাজ ছাড়ার স্থান: পূর্বাচল ৩০০ ফিট কাঞ্চন ব্রীজ সংলগ্ন, শিমুলিয়া কাঞ্চন মেরিনা ঘাট / কাঞ্চন মেরিনা ও অস্ট্রিচ হারবার ঘাট অথবা ডেমরা সুলতানা কামাল ব্রীজ এর নিচে বি আই ডব্লিও টিএ ঘাট।
ভ্রমণের তারিখ
- ২৯ আগস্ট - ০২ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বর প্রতি বৃহস্পতিবার -রবি বার ২০২৬
নোট: এছাড়া ৭০-৮০ জন এর গ্রুপ হলে অনান্য যে কোন দিন কর্পোরেট বা গ্রুপ বুকিং করতে পারবেন।
নোট: সম্পূর্ণ শীপের
ভ্রমণ স্পট
- নিকলী হাওর।
- মিঠামইন অল ওয়েদার রোড, প্রেসিডেন্ট রিসোর্ট এরিয়া।
- টাঙ্গুয়ার হাওড় (ওয়াচ টাওয়ার, হিজল/করচ বন)।
- নিলাদ্রী লেক/ শহীদ সিরাজ লেক ও পাতাল কূপ।
- লাকমাছড়া।
- বারিক টিলা।
- যাদুকাটা নদী।
- শিমুল বাগান অথবা রাজাই/লালঘাট ঝর্না।
- এছাড়া যাওয়া আসার পথে, শীতলক্ষ্যা নদী, ধলেশ্বরী নদী, মেঘনা নদী, ঘোড়াউত্রা নদী, কালনি নদীর মুখ, ধনু নদী, খালিয়াজুড়ি হাওর, বৌলাই নদী, পাটলাই নদী সহ অগনিত নদী মাতৃক বাংলার রুপ
এক্টিভিটি
- ৩ দিন ৪ রাত শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ এ প্রায় ৬৫০-৭৫০ কিমি নদী ও হাওর ভ্রমন।
- জাহাজ এর ২৬০০ স্কয়ার ফিট বিশাল ছাদে আডডা ও ফ্রি টাইম কাটানো। পূর্নিমার চাঁদ উপভোগ।
- লাইভ বার বি কিউ।
- হাওরে গোসল, ছোট নৌকাতে ভ্রমন।
- পায়ে হেটে মেঘালয় সাইড এর সৌন্দর্য উপভোগ।
- ফটোগ্রাফি।
- নদী ও হাওর পারের মানুষ ও জেলেদের জীবন জীবিকা ও প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন।
- স্থানীয় শিল্পী দের নিয়ে লোকজ সংগীত সন্ধ্যা। (যদি সম্ভব হয়)
প্যাকেজে অন্তর্ভুক্ত
- প্রতিদিন তিন বেলা ডবল মেন্যুর খাবার ও ২ বেলা স্নাক্স থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।
- জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
- লাইফ জ্যাকেট। পর্যাপ্ত পরিমান বয়া।
- ফাস্ট এইড।
- প্রার্থনা কক্ষ।
প্যাকেজে অন্তর্ভুক্ত নয়
- ব্যক্তিগত খরচ
- বীমা
- প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ
খাবার
প্রথম দিন
- বিকেলের স্ন্যাক্স: ওয়েলকাম ড্রিংক্স (ফলের জুস), চাওমিন/পেয়ার মাখা
- রাতের খাবার: প্লেইন রাইস, মাছ ভুনা/ গ্রেভেয়া, দুই রকমের ভর্তা, চিকেন কারি, ঘন ডাল, সালাদ, কাপ দই ।
দ্বিতীয় দিন
- সকালের খাবার: সকালের খাবার পরোটা, ডিম ওমলেট, মিক্স ভেজিটেবল, সুজির হালুয়া, মুগের ডাল
- সকালের স্ন্যাক্স : কেক, কলা ।
- দুপুরের খাবার: প্লেইন রাইস, হাসের মাংস, লাউ চিংড়ি, পাবদা মাছের কারি, দুই রকমের ভর্তা, ডাল, সালাদ, স্থানীয় মিষ্টি।
- বিকেলের স্ন্যাক্স: ফ্রেঞ্চ ফ্রাই, স্যুপ
- রাতের খাবার: ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, ফিস বারবিকিউ, চিকেন বারবিকিউ, বুটের ডাল, রাইতা, সালাদ, সফট ড্রিঙ্কস।
তৃতীয় দিন
- সকালের খাবার: ভুনা খিচুড়ি, বেগুন ভাজি, ডিম কারি, মিক্সড আচার, সালাদ।
- সকালের স্ন্যাক্স: কেক, সিজনাল ফল
- দুপুরের খাবার: প্লেইন পোলাউ, ডিমের কোর্মা, মিক্সড ভেজিটেবল, চিকেন কারি, সালাদ, মিনারেল পানি, কোল্ড ড্রিঙ্কস।
- বিকেলের স্ন্যাক্স: নুডলস, পাকোড়া
- রাতের খাবার: প্লেইন রাইস, মিক্সড ভেজিটেবল, হাস ভুনা, ফিস ফ্রাই, দুই রকমের ভর্তা, ঘন ডাল, সালাদ, লোকাল দই বা মিষ্টি
চতুর্থ দিন
- সকালের খাবার: লুচি, আলুর দম, ডিম মামলেট, সুজির হালুয়া ।
- সকালের স্ন্যাক্স: সিংগারা ও পেয়ারা।
- দুপুরের খাবার: সাদা ভাত, ডিমের ভর্তা, করল্লা ভাজি, ঢেড়স ভাজি, শাক, দুই ধরণের ভর্তা, চিকেন ঝাল কারি, ফিস ফ্রাই, টমেটো চাটনি, মিক্স সালাদ, ভেজিটেবল, মুড়িঘন্ট, লোকাল মিস্টি।
- বিকেলের স্ন্যাক্স: অন্থন, স্যুপ।
- রাতের খাবার: প্লেইন রাইস, মাটন রেজালা, ফিস কারি, দুই রকমের ভর্তা, মিক্সড ভেজিটেবল, ঘন ডাল, সালাদ (অপশনাল), লোকাল মিস্টি।
- নোট: বাজারে প্রাপ্যতার উপর নির্ভর করে খাবারের তালিকা কিছুটা পরিবর্তন হতে পারে
ভ্রমণ বিস্তারিত
- সন্ধ্যা ৫.০০ টায় শিমুলিয়া (কাঞ্চন মেরিনা ঘাট) থেকে জাহাজ ছেড়ে সুনামগঞ্জ এর উদ্দেশ্যে রওয়ানা। শীতলক্ষ্যা, ধলেশ্বরী, মেঘনা, ঘোড়াউত্রা নদী ধরে ছুটে চলবে জাহাজ, ১ম রাত জাহাজ এ অবস্থান ।
- ১ম দিন : সকালে জাহাজ নোঙর করবে নিকলী। লোকাল অটোতে করে অলওয়েদার সড়ক ভ্রমন করে ইটনাতে গিয়ে মূল শিপে উঠবো এবং টাঙ্গুয়ার হাওড় এর উদ্দেশ্যে রওয়ানা, (প্রায় তিন ঘন্টা মূল শিপের বাইরে থাকতে হবে) । ধনু নদী, বৌলাই নদী হয়ে ২য় রাতে টাঙ্গুয়ার হাওর এ অবস্থান।
- ২য় দিন: সকালে টাঙ্গুয়ার হাওড় ওয়াচ টাওয়ার এর কাছে জাহাজ নোঙর করবে। ছোট নৌকায় ওয়াচ টাওয়ার ভ্রমন করে, হাওরের পানিতে গোসল শেষ এ জাহাজ এ ফিরে আসা। ডাম্পের বাজার ব্রীজ এর কাছে জাহাজ নোঙর করবে করবে। দুপুরের খাবার একটার মধ্যে খেয়ে হাউস বোটে করে টাঙ্গুয়ার হাওর, জাদুকাটা নদী ধরে শিমুল বাগান ও বারিককাটিলা ভ্রমন শেষে শিপে ফিরে আসবো। আনুমানিক ৫ ঘণ্টা শীপের বাইরে থাকতে হবে। রাতের বেলা বারবিকিউ ডিনার এবং লোকাল সংগীত শিল্পী দ্বারা সংগীত সন্ধ্যার আয়োজন থাকবে। ৩য় রাতে মেঘালয় এর কাছে ডাম্পের বাজার ব্রীজ এ অবস্থান।
- ৩য় দিন: ভোর ছয়টায় লোকাল চান্দের গাড়িতে করে নিলাদ্রী লেক, লাকমাছড়া ভ্রমন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হব । ঢাকা পৌঁছাতে ২৪ ঘন্টা সময় লাগবে.।
- পরের দিন সকালে ০৬:০০ টায় জাহাজ থেকে (শিমুলিয়া কাঞ্চন মেরিনা ঘাট) নেমে যাবো এবং ট্রিপ এর সমাপ্তি।
ভ্রমণ খরচ
ঢাকা-টাঙ্গুয়ার হাওর-নিকলী-ঢাকা | ৪ রাত ৩ দিন
- প্রতিজন ২০০০০ (সেকেন্ড ফ্লোর)
- প্রতিজন ১৮০০০ (ফাস্ট ফ্লোর)
- চাইল্ড পলিসি: ০-০৩ বছর ফ্রী, ০৩-০৫ বছর ৮,০০০ প্রতিজন [বাবা মায়ের সাথে বেড শেয়ারিং, খাবার ও এন্ট্রি ফিস সহ]
- বুকিং মানি: ৫০% (ফেরত যোগ্য নয়)
ব্যাংক একাউন্ট
2551100009037
Gloria Tours & Travels
Dutch Bangla Bank L( Panthapath)
Mobile Banking (Cash Out Charge Applicable):
BKash/Rocket: 01715374980(Send Money)
বুকিং ক্যান্সলেশন ও রিফান্ড পলিসি
Booking Cancellations and Refund Policy
শর্তাবলী
Terms and Conditions
কোন ভ্রমণ ইভেন্ট বুকিং বাতিল করতে চাইলে নিন্মোক্ত হারে টাকা কর্তন করা হবে
- ট্যুর শুরুর ৩০ দিন পূর্বে ০৫% টাকা মোট প্যাকেজ মূল্যের
- ট্যুর শুরুর ১৫ দিন পূর্বে ৫০% টাকা মোট প্যাকেজ মূল্যের
- ট্যুর শুরুর ৭ দিন পূর্বে ৭৫% টাকা মোট প্যাকেজ মূল্যের
- ট্যুর শুরুর ৪ দিন পূর্বে ৮০% টাকা মোট প্যাকেজ মূল্যের
- ট্যুর শুরুর ৩ দিন পূর্বে ৯০% টাকা মোট প্যাকেজ মূল্যের
- ট্যুর শুরুর ১ দিন পূর্বে ১০০% টাকা মোট প্যাকেজ মূল্যের
- যে কোন ধরনের জাতীয়, প্রাকৃতিক দূর্যোগ, রাজনৈতিক , সরকারী নিষেধাজ্ঞার কারণে ট্যুর বাতিল হলে বুকিং এর টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে ৷
- আবহাওয়া জনিত কারণে ট্যুর স্পট বা প্লান পরিবর্তন হতে পারে।
- ইঞ্জিনের ত্রুটি বা কোন যান্ত্রিক গোলাযোগ এর কারণে সমস্যা হলে ভেসেল/বোট পরিবর্তন হতে পারে।
- যে কোন ধরনের ড্রোন, আগ্নেয়াস্ত্র বা অবৈধ কোন জিনিস বহন বা ব্যাবহার করা সম্পুর্ন নিষেধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন অপরাধ করলে ট্যুর অপারেটর দ্বায়ী থাকবে না।
- আমরা অঙ্গীকারাবদ্ধ যে কোন ধরনের সমস্যাকে পারিপার্শিক অবস্থা বিবেচনা করে তা সমাধান করব।
- যেকোনো পরিস্থিতিতে হৈ হুল্লোড় হলিডেজ কর্তৃপক্ষ ভ্রমণের তারিখ ও ভ্রমণ প্যাকেজ সম্পূর্ণ বাতিল করতে পারে। এক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বুকিং এর টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে অথবা পরবর্তী নির্দিষ্ট তারিখে ভ্রমণ করার সুযোগ থাকবে।
- টিকিটের ক্ষেত্রে টিকিট প্রদানকারী প্রতিষ্ঠানের ক্যান্সলেশন ও রিফান্ড পলিসি অনুসরণ করা হবে।
- অনলাইনে লেনদেন সম্পন্ন হওয়ার পর, যদি যুক্তিযুক্ত কারণে সফল লেনদেনটি বাতিল করতে হয়, তাহলে রিফান্ড/ফেরত দাবি করার পর ০৭-১০ কার্যদিবসের মধ্যে ফেরত নীতি কার্যকর করা হবে।
- বিশেষ দ্রষ্টব্য : নির্দেশনা & শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে with best regards
Hubert Nipu Purification
CEO
Gloria Tours & Travels
43/A indira road dhaka 1215