03/08/2026
🇲🇾 মালয়েশিয়া কলিং ভিসায় আসতে চান?
📢 যারা এখনো BMET রেজিস্ট্রেশন করেননি, তারা যত দ্রুত সম্ভব আপনার নিজ জেলার BMET (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) অফিসে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
🎓 এছাড়াও, নিজ জেলার TTC (Technical Training Centre) থেকে ৩ দিনের বাধ্যতামূলক প্রশিক্ষণ সম্পন্ন করে রাখুন।
📌 BMET অফিস ও TTC ট্রেনিং সেন্টারে যাওয়ার আগে অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন:
📄 ৩ কপি পাসপোর্টের ফটোকপি
🪪 ২ কপি জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি
📸 ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
💵 রেজিস্ট্রেশন ফি: ৳৭০০
✅ এই কাজগুলো আগে থেকেই সম্পন্ন থাকলে মালয়েশিয়া কলিং ভিসার প্রক্রিয়া অনেক সহজ হবে।
🏢 মালয়েশিয়ায় আসার আগে যে কোম্পানিতে যাচ্ছেন, সেটি ভালোভাবে যাচাই-বাছাই করুন।
🤝 সবসময় বিশ্বস্ত ও অনুমোদিত এজেন্সি অথবা নির্ভরযোগ্য ব্যক্তির মাধ্যমে বিদেশে যাওয়ার চেষ্টা করুন।
ℹ️ ২০২৬ সালের মালয়েশিয়া কলিং ভিসার সরকারি খরচ এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি।
📢 সরকারি ঘোষণা প্রকাশ হওয়ার পর সঠিক তথ্য ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে।
⚠️ সতর্ক থাকুন — দালাল ও ভুয়া প্রতিশ্রুতি থেকে নিজেকে রক্ষা করুন।