09/06/2026
শুভ জন্মদিন আমাদের সবার প্রিয় বন্ধু Rasal Miah। রাসেল, তুমি যেভাবে সব সময় অন্যের মুখে হাসি ফোটাতে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে থাকো, তোমার এই বিশাল মন ও নিঃস্বার্থ সেবার মানসিকতাই তোমাকে সবার চেয়ে আলাদা করে তুলেছে। রাব্বুল আলামিন তোমার সব ভালো কাজের উত্তম প্রতিদান দিন এবং তোমার জীবন আলোয় ভরিয়ে তুলুন, সর্বদা এই দোয়া করি🤲। 💕
তুমি শুধু আমাদের সেরা বন্ধু নও, আশেপাশের সবার জন্য তুমি এক অনুপ্রেরণার নাম💕। যেভাবে তুমি সবসময় মানুষের উপকার করে যাও, তা সত্যিই বিরল। তোমার এই সুন্দর হৃদয় ও পরোপকারী স্বভাবের জন্য আমরা তোমার জন্য অনেক গর্ববোধ করি। জন্মদিনের নিরন্তর শুভেচ্ছা বন্ধু। দীর্ঘজীবী হও। 💕🎉💐🌹🎂।