Lifestyle of NishiKabbo

Lifestyle of NishiKabbo A simple life With a exciting journey of love�

05/06/2025

🕋 আরাফার দিনের জন্য দোয়া লিস্ট 🤲

হে আল্লাহ,
আজ আরাফাহর দিন। রহমত, মাগফিরাত আর মুক্তির দিন। এই পবিত্র দিনে আমি আমার সমস্ত অন্তরের দরজা খুলে আপনার দরবারে মাথা নত করে হাজির হয়েছি- আমার সমস্ত গুনাহ নিয়ে, আমার সমস্ত দুর্বলতা নিয়ে, আমার সমস্ত আশা-ভরসা, ভয় আর ভালোবাসা নিয়ে।
আল্লাহ, আমার গুনাহ, আমার অলসতা, আমার অজ্ঞতা, আমার অহংকার—সব কিছু নিয়ে আমি তাওবা করছি আপনার কাছে। আমার অন্তরকে পরিশুদ্ধ করে দিন।

হে রব্ব!
আমার ঈমানকে মজবুত করুন। এমন হিদায়েত দিন,যা আমাকে আপনার দিকে টেনে নিয়ে যায়। আমাকে এমন একজন বান্দা বানান যে গোপনে আপনাকে ভয় করে, আর প্রকাশ্যে আপনাকে ভালোবাসে। আমার অন্তরকে নূরে ভরিয়ে দিন—যা শুধু আপনার সান্নিধ্য খোঁজে। আমাকে হালাল রিজিক দিন, পরিশুদ্ধ আমল দিন, কল্যাণময় সঙ্গ দিন আর তাওফিক দিন যেন আমি আপনার কাছে ফিরতে পারি এক রুহের শান্তিতে।

হে আল্লাহ!
আমার পরিবার ও বন্ধু বান্ধব যাদের আপনি আমার জীবনে এনেছেন—তাদের ঈমানের হিফাজত করুন । তাদের গুনাহ মাফ করে দিন। তাদের অন্তরে হেদায়েত ও সাকীনা দিন। তাদের জীবনে সুখ, বরকত, রহমত নাজিল করুন। অসুস্থদের শেফা দিন, বিপদগ্রস্তদের রেহাই দিন।পথভ্রষ্টদের হিদায়েত দিন। আমাদের সকল সম্পর্ককে আপনি এমন করে দিন, যেন তা জান্নাতে পৌঁছে দেয়।

হে আল্লাহ!
আপনার প্রিয় নবীর এই উম্মত আজ বিপদে, অন্ধকারে, গাফেলতায়। আমাদের হেদায়েতের আলো ফিরিয়ে দিন। এই উম্মতের অন্তরে কোরআনের প্রেম ঢেলে দিন। ফিলিস্তিন, সিরিয়া, কাশ্মীর, সুদানসহ সকল নিপীড়িতদের আপনি সাহায্য করুন। জুলুম থামিয়ে দিন, বিজয় দিন দ্বীনের সৈনিকদের। এই মুসলিম উম্মাহের মধ্যে আবার ঐক্য দিন, দয়া দিন, ইখলাস দিন। আর জালিম, কাফের মুশরিকদের আপনি ধ্বংস করুন। তাদের উপর আপনার গজব নাজিল করুন।

ইয়া গফ্ফার!
আমার অতীত, বর্তমান, ভবিষ্যতের সব গুনাহগুলো আপনি মাফ করে দিন। গোপন, প্রকাশ্য, জানা-অজানা সব ভুলগুলোর উপর আমি অনুতপ্ত। আমাকে এমন এক নতুন পরিশুদ্ধ জীবন দিন, যা হবে আপনার দিকে ফিরে আসার এক নতুন যাত্রা।

হে দয়াময়!
আমার অন্তরে জান্নাতের শোক জাগিয়ে দিন। দুনিয়ার মোহ থেকে আমাকে বাঁচান। আমাকে এমন জীবন দিন, যা জান্নাতের উপযুক্ত করে তোলে। আমাকে, আমার প্রিয়জনদের, এবং উম্মতের সকল ঈমানদার নারী-পুরুষকে আপনি জান্নাতুল ফিরদাউসে জায়গা দিয়েন।

হে আল্লাহ, এই আরাফার দিনেই আমাদের কবুল করে নিন। আমাদের কান্না, আমাদের দুঃখ, আমাদের আশা—সব আপনি জানেন। আপনি আমাদের জন্য যথেষ্ট। আপনি ছাড়া আর কেউ নেই আমাদের অভিভাবক।

আমিন ইয়া রব্বাল আলামিন।

- Peace Of Jannah

14/04/2025

11/04/2025

01/03/2025

মহান আল্লাহ আমাদের এই পবিত্রমাসে সব গুলো রোজা রাখার তৌফিক দান করুক। এবং আত্নশুদ্ধির এই মাসে নিজেদের জীবনে শুদ্ধতা এবং পবিত্রা দান করুক। সমস্ত খারাপ কাজ, ও অন্যায় থেকে নিজেকে বিরত থাকার তৌফিক দান করুক।

27/02/2025



আলিফ-লায়লার জ্বিন চলে এসেছে😆😆

25/02/2025

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lifestyle of NishiKabbo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category