KBC Global Tours & Travels

KBC Global Tours & Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KBC Global Tours & Travels, Travel Company, Dhaka.

09/06/2026

ইন্ডিয়া টুরিস্ট ভিসার চিন্তা মাথা থেকে আপাতত বাদ দিন। মেডিকেল এবং অন্যান্য ভিসায় যেতে চাইলে যোগাযোগ করুন:
✆ 01816-167152

আজ থেকে ই-ভিসা দেবে ফিলিপাইন 🇧🇩 🇵🇭বাংলাদেশি নাগরিকদের জন্য আজ রোববার (৮ জুন) থেকে ই-ভিসা ইস্যু করার ঘোষণা দিয়েছে ফিলিপা...
08/06/2026

আজ থেকে ই-ভিসা দেবে ফিলিপাইন 🇧🇩 🇵🇭

বাংলাদেশি নাগরিকদের জন্য আজ রোববার (৮ জুন) থেকে ই-ভিসা ইস্যু করার ঘোষণা দিয়েছে ফিলিপাইন। ঢাকার ফিলিপাইন দূতাবা‌সের তথ্য অনুযায়ী, পর্যটনের উদ্দেশে গমনে ইচ্ছুকদের আগের স্টিকার ভিসা ইস্যু বন্ধ করে দিচ্ছে দূতাবাস। এখন থেকে অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করতে হবে। দূতাবাসের তথ্য অনুযায়ী, ই-ভিসার ফি সিঙ্গেল এন্ট্রি ৮ হাজার ৫৮০ টাকা, ৬ মাসের জন্য মাল্টিপল এন্ট্রি ১৩ হাজার ৮৬০ টাকা এবং ১ বছরের মাল্টিপল এন্ট্রি ১৯ হাজার ১৪০ টাকা দূতাবাসে পরিশোধ করতে হবে। ফিলিপাইনের ই-ভিসার জন্য যোগ্য এবং অস্থায়ী ভ্রমণের জন্য ফিলিপাইনে প্রবেশ করতে ইচ্ছুক বাংলাদেশের নাগরিকদের অফিসিয়াল ওয়েবসাইট evisa.gov.ph এর মাধ্যমে অনলাইনে তাদের আবেদন জমা দিতে পারেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিলিপাইন দূতাবাসে ই-ভিসা ফি পরিশোধ করতে হবে। অনুমোদিত ই-ভিসা একবার দূতাবাস দ্বারা ইস্যু করা হলে, আবেদনকারীরা ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ডিভাইস ইত্যাদি মাধ্যমে ডাউনলোড করতে পারবেন এবং ডিজিটাল বা মুদ্রিত ফরমেটে ইমিগ্রেশনে দেখাতে পারবেন। ই-ভিসা ইস্যু করার পরে এবং ফিলিপাইনের প্রবেশের পয়েন্টগুলোতে অসুবিধা এড়াতে কেবল দূতাবাস কর্তৃক তাদের ই-ভিসা জারি করার পরে এবং যাত্রার ৭২ ঘণ্টা আগে অনলাইন ফিলিপাইন ই-ট্রাভেল রেজিস্ট্রেশন ফর্ম (https://etravel.gov.ph/) সম্পন্ন করতে হ‌বে। দূতাবাস বলছে, ফিলিপাইনের ই-ভিসা অন্য ধরনের ভিসায় রূপান্তরের জন্য বৈধ নয় এবং থাকার অনুমোদিত সময়কাল বাড়ানো যায় না। পর্যটনের বাইরে পড়াশোনা, কর্মসংস্থান বা অন্যান্য উদ্দেশ্যে ফিলিপাইন ভ্রমণ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের দূতাবাসে নিয়মিত ভিসা স্টিকারের জন্য আবেদন করতে হ‌বে।

KBC GLOBAL TOURS & TRAVELS

🇮🇳 ভারতীয় ভিসা স্লট বুকিংয়ের নতুন আপডেট 📢⚠️ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি – অ্যাপয়েন্টমেন্ট বুকিং নির্দেশিকা🕑 দুপুর ২:০০টা থেক...
08/06/2026

🇮🇳 ভারতীয় ভিসা স্লট বুকিংয়ের নতুন আপডেট 📢

⚠️ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি –
অ্যাপয়েন্টমেন্ট বুকিং নির্দেশিকা

🕑 দুপুর ২:০০টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত
✅ নতুন সাইন-আপ করা যাবে
✅ Web File আপলোড করা যাবে

🕔 বিকাল ৫:০০টা থেকে
✅ শুধুমাত্র সফলভাবে Web File আপলোডকারী আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

📌 Web File আপলোডের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখুন:
✔ আপলোডকৃত ফাইলটি মূল Visa Application Form-এর PDF হতে হবে।
✔ আবেদনপত্রটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না।
✔ কোনো ধরনের পরিবর্তিত (Modified) বা বিকৃত (Tampered) ফাইল গ্রহণযোগ্য হবে না এবং তা বাতিল বলে গণ্য হবে।

🔔 ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সফল করতে নির্দেশনাগুলো সতর্কতার সঙ্গে অনুসরণ করুন।

KBC GLOBAL TOURS & TRAVELS
🇧🇩 🇮🇳

07/06/2026

ভারতের নারায়ণা হাসপাতাল থেকে আয়ুষ ইনভাইটেশন লাগলে যোগাযোগ করুন
01816-167152

🇮🇳🇧🇩 ভারতীয় মেডিকেল ভিসাঢাকা হাইকমিশনের আপডেট নিয়মাবলি🏥 ধাপ–১ : হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট ও ইনভাইটেশন লেটারভারতে যে হাস...
07/06/2026

🇮🇳🇧🇩 ভারতীয় মেডিকেল ভিসা

ঢাকা হাইকমিশনের আপডেট নিয়মাবলি

🏥 ধাপ–১ : হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট ও ইনভাইটেশন লেটার

ভারতে যে হাসপাতালে চিকিৎসা নিতে চান, সেই হাসপাতাল থেকে Medical / AYUSH Invitation Letter সংগ্রহ করতে হবে।

📌 ইনভাইটেশন লেটারে অবশ্যই থাকতে হবে: ✔ রোগীর পূর্ণ নাম
✔ রোগের ধরন ও চিকিৎসার বিবরণ
✔ হাসপাতালের অফিসিয়াল সিল ও কর্তৃপক্ষের স্বাক্ষর

---

💻 ধাপ–২ : অনলাইন মেডিকেল ভিসা আবেদন

ভারতীয় ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Medical Visa Application Form পূরণ করুন।

✔ পাসপোর্ট অনুযায়ী তথ্য প্রদান করুন
✔ নির্ধারিত ছবি আপলোড করুন
✔ আবেদনপত্র প্রিন্ট করে সংরক্ষণ করুন

---

📂 প্রয়োজনীয় ডকুমেন্টস

🔹 ১ সেট ফটোকপি (জমা দেওয়ার জন্য)
🔹 সকল মূল কাগজপত্র নিজের কাছে সংরক্ষণ করবেন

---

📮 খামের উপর যা লিখবেন

✍️ Emergency Medical Visa
✍️ রোগীর নাম ও পাসপোর্ট নম্বর
✍️ রোগের সংক্ষিপ্ত বিবরণ
✍️ এটেনডেন্টের নাম ও পাসপোর্ট নম্বর
✍️ মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা

---

🏢 ধাপ–৩ : ফাইল জমা দেওয়ার স্থান

📍 Indian High Commission, Dhaka

🕘 সময়: সকাল ৯টা – বিকেল ৪টা
(সরকারি ছুটি ব্যতীত)

ℹ️ গুরুত্বপূর্ণ তথ্য:

✔ কোনো পূর্ব অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন নেই
✔ সাধারণত Medical ও Double Entry Visa গ্রহণ করা হয়
✔ রোগী উপস্থিত না থাকলেও ফাইল জমা দেওয়া যায়

---

☎️ ধাপ–৪ : ফাইল জমার পর করণীয়

হাইকমিশন কর্তৃপক্ষ যাচাই শেষে ফোন বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারে।

⏳ সম্ভাব্য প্রসেসিং সময়:

➡️ সাধারণত ১০–২০ কার্যদিবস
➡️ জরুরি ক্ষেত্রে ৫–৭ কার্যদিবসের মধ্যেও কল আসতে পারে

📞 কল পাওয়ার পর:

✔ পাসপোর্ট ও মূল কাগজপত্র জমা দিতে হবে
✔ নির্ধারিত ভিসা ফি পরিশোধ করতে হবে

---

💰 ধাপ–৫ : ভিসা ফি ও কাউন্টার তথ্য

💵 ভিসা ফি: ১,৫০০ টাকা (প্রতি আবেদন)

🔢 কাউন্টার তথ্য:

🔹 ৪০ — কল যাচাই
🔹 ৩৯ — ফি জমা
🔹 ৩৮ — ফর্ম রিসিভ ও অপেক্ষা

---

🖐️ ধাপ–৬ : বায়োমেট্রিক / ফিঙ্গারপ্রিন্ট

✔ একবার বায়োমেট্রিক সম্পন্ন হলে সাধারণত ৫ বছর পর্যন্ত কার্যকর থাকে
❌ ১২ বছরের নিচে এবং ৭০ বছরের উপরে বায়োমেট্রিক প্রয়োজন হয় না

---

🧾 ধাপ–৭ : জরুরি চিকিৎসার ক্ষেত্রে

📄 একটি পৃথক Emergency Application সংযুক্ত করুন, যেখানে উল্লেখ থাকবে—

✔ রোগীর বর্তমান শারীরিক অবস্থা
✔ পূর্ববর্তী চিকিৎসার তথ্য
✔ জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজনীয়তা

📧 পাশাপাশি হাসপাতালের International Desk থেকে হাইকমিশনে একই বিষয়ে ইমেইল পাঠানোর অনুরোধ করুন।

➡️ এতে ভিসা প্রসেস দ্রুত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

---

🧍‍♀️ ধাপ–৮ : এটেনডেন্ট (সহযোগী) ভিসা

👥 রোগীর সাথে একজন বা একাধিক Attendant যেতে পারেন।

✔ নিকট আত্মীয় বা পরিবারের সদস্য হওয়া উত্তম
✔ সম্পর্কের প্রমাণপত্র প্রয়োজন হতে পারে
✔ রোগীর সাথে যাওয়ার কারণ উল্লেখ করতে হবে

---

💡 বিশেষ গুরুত্বপূর্ণ পরামর্শ

❗ শুধু ফাইল জমা দিলেই দায়িত্ব শেষ নয়।

📩 নিয়মিত ইমেইল ফলোআপ করুন
📦 সপ্তাহে অন্তত ২–৩ বার ফাইলের স্ট্যাটাস জেনে নিন
📑 সকল ডকুমেন্টের সফট কপি ও প্রিন্ট কপি আলাদাভাবে সংরক্ষণ করুন
📱 ব্যবহৃত মোবাইল নম্বর সবসময় সচল রাখুন

⚠️ ভিসা নীতিমালা সময়ে সময় পরিবর্তিত হতে পারে। আবেদন করার আগে ভারতীয় হাইকমিশন বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া বাঞ্ছনীয়।

📞 যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন:
✆ 01816-167152
✆ 01873-170717

© KBC GLOBAL TOURS & TRAVELS
📍 Paltan China Town, Nayapaltan, Dhaka 🇧🇩

সবাইকে পবিত্র জুমা বারের শুভেচ্ছা 🕋KBC GLOBAL TOURS & TRAVELS
05/06/2026

সবাইকে পবিত্র জুমা বারের শুভেচ্ছা 🕋
KBC GLOBAL TOURS & TRAVELS

04/06/2026

মা-বাবার ভরণপোষণ আইন, ২০১৩ কী বলে?

© - BYEF

04/06/2026

#শিক্ষাগুরুর_মর্যাদা
–কাজী কাদের নেওয়াজ

বাদশাহ আলমগীর-
কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর।
একদা প্রভাতে গিয়া
দেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়া
ঢালিতেছে বারি গুরুর চরণে
পুলকিত হৃদে আনত-নয়নে,
শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি
ধুয়ে মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঙ্গুলি।

শিক্ষক মৌলভী
ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবি।
দিল্লীপতির পুত্রের করে
লইয়াছে পানি চরণের পরে,
স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন্ কালে!
ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে।

হঠাৎ কি ভাবি উঠি
কহিলেন, আমি ভয় করি না’ক, যায় যাবে শির টুটি,
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার
দিল্লীর পতি সে তো কোন্ ছার,
ভয় করি না’ক, ধারি না’ক ধার, মনে আছে মোর বল,
বাদশাহ্ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল।

যায় যাবে প্রাণ তাহে,
প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাব শাহানশাহে।
তার পরদিন প্রাতে
বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে।
খাস কামরাতে যবে
শিক্ষকে ডাকি বাদশা কহেন, ”শুনুন জনাব তবে,
পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে?
বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা,
নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা”
শিক্ষক কন-”জাহপানা, আমি বুঝিতে পারিনি হায়,
কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?”
বাদশাহ্ কহেন, ”সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে
নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন,
পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ।
নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে
ধুয়ে দিল না’ক কেন সে চরণ, স্মরি ব্যথা পাই মনে।”

উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে
কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে-
”আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির,
সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর।”

KBC GLOBAL TOURS & TRAVELS

03/06/2026

Address

Dhaka

Telephone

+8801816167152

Website

Alerts

Be the first to know and let us send you an email when KBC Global Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KBC Global Tours & Travels:

Share