TRIP STINS

TRIP STINS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TRIP STINS, Tourist Information Center, Dhaka.

Trip STINS is a platform where you can find all information about tourism in local and international sector, and you can share your blog post/ articles / experience throughout our website (tripstins.com)

ঈদ তো শেষ! 🎉 কিন্তু এর রেশ এখনও কাটেনি! কে কোথায় গেলেন, কী কী করলেন, আর কী কী মজার ঘটনা ঘটলো এই ঈদে?ছবি আর গল্প কমেন্টে ...
11/06/2025

ঈদ তো শেষ! 🎉 কিন্তু এর রেশ এখনও কাটেনি! কে কোথায় গেলেন, কী কী করলেন, আর কী কী মজার ঘটনা ঘটলো এই ঈদে?

ছবি আর গল্প কমেন্টে শেয়ার করুন! আপনাদের সেরা মুহূর্তগুলো তুলে ধরা হতে পারে আমাদের পেজে! 🚀

#আনন্দ"

ঈদের নতুন ডিজাইন 🤭
27/05/2025

ঈদের নতুন ডিজাইন 🤭

গাছ যে নিজেই বৃষ্টি ডাকে – প্রকৃতির গোপন বর্ষাদেবতা!সব গাছ শুধু বৃষ্টি বনেই বাঁচে না,কিছু গাছ নিজেরই বৃষ্টি তৈরি করে!দক্...
21/05/2025

গাছ যে নিজেই বৃষ্টি ডাকে – প্রকৃতির গোপন বর্ষাদেবতা!

সব গাছ শুধু বৃষ্টি বনেই বাঁচে না,
কিছু গাছ নিজেরই বৃষ্টি তৈরি করে!

দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে এক অদ্ভুত গাছ জন্মায়, যার নাম এম্বাউবা গাছ (Cecropia)। বিজ্ঞানীরা এই গাছ নিয়ে যা আবিষ্কার করেছেন, তা যেন গল্পের চেয়েও অবিশ্বাস্য।

এই গাছ দিনে প্রচুর পরিমাণে জল মাটির গভীর থেকে টেনে তোলে এবং পাতার মাধ্যমে তা বাতাসে ছেড়ে দেয় – এই প্রক্রিয়াকে বলে ট্রান্সপিরেশন। কিন্তু এম্বাউবা এখানেই থামে না। যখন অনেক এম্বাউবা গাছ একসাথে থাকে, তখন তারা এতটা আর্দ্রতা ছড়িয়ে দেয় যে সেই জলীয়বাষ্প থেকে আকাশে মেঘ জমে – এবং শেষ পর্যন্ত বৃষ্টি নামে।

অর্থাৎ, শুধু টিকে থাকার জন্য নয়, এই গাছেরা নিজেদের এলাকা ঠাণ্ডা রাখে এবং নিজেরাই বৃষ্টিও ডাকে!

প্রকৃতি কতটা জটিল ও বিস্ময়কর, এম্বাউবা গাছ তার এক জীবন্ত প্রমাণ।

তাই গাছ শুধু দাড়িয়ে থাকে—এ ধারণা ভুল। কিছু গাছ সত্যিই বর্ষা নামাতে পারে!

#প্রকৃতিররহস্য #বৃষ্টিগাছ #অজানাতথ্য #এম্বাউবাগাছ #বেঙ্গলিনিউজ .kol

কক্সবাজারে ঘুরতে যাচ্ছেন? সস্তায় থাকবেন কোথায়? দেখে নিন ২০টি সাশ্রয়ী হোটেলের তালিকা!আপনার ভ্রমণ হোক আরও স্বস্তির! কক্সবা...
20/05/2025

কক্সবাজারে ঘুরতে যাচ্ছেন? সস্তায় থাকবেন কোথায়? দেখে নিন ২০টি সাশ্রয়ী হোটেলের তালিকা!

আপনার ভ্রমণ হোক আরও স্বস্তির! কক্সবাজারে ঘুরতে গিয়ে এখন আর থাকার চিন্তা নয়। আমরা নিয়ে এসেছি ২০টি হোটেল ও মোটেলের তালিকা যেগুলোতে আপনি থাকতে পারবেন খুবই অল্প খরচে।

হোটেলের নাম, ঠিকানা, রুম ভাড়া ও যোগাযোগ নম্বর:

১. মোটেল প্রবাল
লাবণী পয়েন্ট, কক্সবাজার
ভাড়া: ৫০০–২,৫০০ টাকা
যোগাযোগ: ০৩৪১-৬২১১

২. মোটেল লাবনী
লাবণী বিচ রোড
ভাড়া: এসি ২০০০, নন-এসি ১৪০০
যোগাযোগ: ০১৩১২-৮৮৪৪২০

৩. মোটেল উপল
মোটেল রোড
ভাড়া: ১৫০০–২০০০
যোগাযোগ: ০৩৪১-৬৪২৫৮

৪. হোটেল এশিয়া রেসিডেন্সিয়াল
বার্মিজ মার্কেট রোড
ভাড়া: ১২০০–২০০০
যোগাযোগ: ০১৭১৬-৫৬৪৪৯৫

৫. হোটেল সি ওয়েলকাম
কলাতলী রোড
ভাড়া: ১৫০০–৪০০০
যোগাযোগ: ০১৭০৭-৮৫৪৫৬৫

৬. হোটেল স্যুইট সাদাফ
মেরিন ড্রাইভ
ভাড়া: ২৫০০–৫০০০
যোগাযোগ: ০১৮৪৪-০১০২২১

৭. হোটেল কোরাল রীফ
সুগন্ধা পয়েন্ট
ভাড়া: ২৫০০–১৪০০০
যোগাযোগ: ০১৮১৮-০৮০৬৫১

৮. হোটেল অপেরা ওশান
সুগন্ধা পয়েন্ট
ভাড়া: ২৫০০–৩৫০০
যোগাযোগ: ০১৭২০-২৫৪৬৬৯

৯. হোটেল সি ওয়ার্ল্ড
লাবণী পয়েন্ট
ভাড়া: ৪০০০–১৮০০০
যোগাযোগ: ০১৯৩৮৮১৭৫০১

১০. হোটেল সি কক্স রিসোর্ট
নিউ বিচ রোড
ভাড়া: ৩৫০০–৬৭০০
যোগাযোগ: ০১৬১৬-২০০৫০০

১১. হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল
সি বিচ রোড
ভাড়া: ২৫০০–১৫০০০
যোগাযোগ: ০১৭১০-৩০৩০৯০

১২. হোটেল সি প্যালেস
কলাতলী
ভাড়া: ৩৫০০–১৬০০০
যোগাযোগ: ০১৭১৪-৬৫২২২৭

১৩. হোটেল সি ক্রাউন
নিউ বিচ রোড
ভাড়া: ২৫০০–৪৫০০
যোগাযোগ: ০৩৪১-৬৪৭৯৫

১৪. হোটেল সি প্রিন্সেস
সুগন্ধা
ভাড়া: ৬৫০০–১১০০০
যোগাযোগ: ০১৬২০৮৯৫৫৫১

১৫. হোটেল রিগ্যাল প্যালেস
সুগন্ধা পয়েন্ট
ভাড়া: ৩০০০–১০০০০
যোগাযোগ: ০১৮৭২-৩৬৬৩৬৬

১৬. হোটেল সি ভিউ
কলাতলী মেইন রোড
ভাড়া: ৩০০০–৬০০০
যোগাযোগ: ০১৮১৩০৬৬১৯৬

১৭. হোটেল সি ওয়ার্ল্ড (আবারো)
লাবণী পয়েন্ট
ভাড়া: ৪০০০–১৮০০০
যোগাযোগ: ০১৯৩৮৮১৭৫০১

১৮. হোটেল সি ক্রাউন (আবারো)
নিউ বিচ রোড
ভাড়া: ২৫০০–৪৫০০
যোগাযোগ: ০৩৪১-৬৪৭৯৫

১৯. হোটেল সি প্যালেস (আবারো)
কলাতলী
ভাড়া: ৩৫০০–১৬০০০
যোগাযোগ: ০১৭১৪-৬৫২২২৭

২০. হোটেল সি কক্স রিসোর্ট (আবারো)
নিউ বিচ রোড
ভাড়া: ৩৫০০–৬৭০০
যোগাযোগ: ০১৬১৬-২০০৫০০

ভ্রমণের আগে হোটেলের সাথে যোগাযোগ করে বুকিং নিশ্চিত করুন।
বন্ধুদের ট্যাগ করুন, প্ল্যান করুন কক্সবাজার ট্রিপ আর মজা করুন দারুণভাবে, তাও একদম বাজেট ফ্রেন্ডলি উপায়ে!

আপনার তোলা প্রকৃতির ছবি দেখতে চাই...Drop your natural capture...
19/05/2025

আপনার তোলা প্রকৃতির ছবি দেখতে চাই...

Drop your natural capture...





সাজেকে আর কোন কোন স্পষ্ট বাদ রইলো🤭 #সাজেক
18/05/2025

সাজেকে আর কোন কোন স্পষ্ট বাদ রইলো🤭

#সাজেক



18/05/2025

Tumse mile to....

17/05/2025

By discovering nature, you discovere yourself

সতর্কতা মূলক পোস্টকক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শঃ১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোত...
17/05/2025

সতর্কতা মূলক পোস্ট

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শঃ

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটো ওয়ালাদের কথামতো অটো নিলে ওরা আপনাকে উনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে।

২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।

৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।

৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।

৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।

৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।

৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।

৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।

১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।

১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।

১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।

১৩. স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।

১৪. কক্সবাজার বীচ এলাকা ও এর আশপাশ নিরাপদ

তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়ায় উত্তম।

১৫. জোয়ার-ভাটার সময় দেখে নিন। ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে বীচে গোসল পরিহার করুন।

১৬. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯,

15/05/2025

Night vibes

Address

Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when TRIP STINS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share