Two Star Air International Travels

Two Star Air International Travels সকল দেশের ট্যুরিস্ট, ওয়ার্ক ভিসা প্রসেসিং, হজ্ব, ওমরা সার্ভিস ট্রাভেল এজেন্সি রেজিষ্ট্রেশন নং-0014516

06/04/2026

আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় একজন গ্রাহককে চায়না ভিসা করে দিলাম। যারা ভিসা করতে চান যোগাযোগ করুন, টু স্টার এয়ার ইন্টার...
02/04/2026

আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় একজন গ্রাহককে চায়না ভিসা করে দিলাম। যারা ভিসা করতে চান যোগাযোগ করুন, টু স্টার এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর সাথে। মোবাইল: ০১৮৩১১৪২৩৫০, ০১৭৮৭০৯০৫৪১

▪️নফস্ (نَفْس) একটি আরবি শব্দ, ইসলামী পরিভাষায় যার অর্থ “প্রাণ, সত্তা, আত্মা, বা প্রবৃত্তি”। কুরআন-হাদীসে “নফস্” বলতে মা...
30/03/2026

▪️নফস্ (نَفْس) একটি আরবি শব্দ, ইসলামী পরিভাষায় যার অর্থ “প্রাণ, সত্তা, আত্মা, বা প্রবৃত্তি”।

কুরআন-হাদীসে “নফস্” বলতে মানুষের ভেতরের সেই সত্তাকে বোঝানো হয়, যা ভালো-মন্দের দিকে ঝোঁকে, কামনা-বাসনা করে এবং যার পরিশুদ্ধির উপর মানুষের আধ্যাত্মিক উন্নতি নির্ভর করে।

ইসলামী আলেমরা নফসের তিনটি স্তরের কথা বলেন:
১. নফসে আম্মারা (نَفْسٍ أَمَّارَةٍ)
মন্দের দিকে প্ররোচনাকারী নফস্
এটি মানুষকে পাপ, লোভ, হিংসা, কামনা ইত্যাদির দিকে টানে। (সূরা ইউসুফ: ৫৩)

২. নফসে লাওয়ামা (نَفْسٍ لَّوَّامَةٍ)
অনুশোচনাকারী নফস্
ভুল করার পর এই নফস্ মানুষকে তিরস্কার করে, অনুতপ্ত করে। (সূরা কিয়ামাহ: ২)

৩. নফসে মুতমাইন্না (نَفْسٍ مُّطْمَئِنَّةٍ)
প্রশান্ত নফস্
আল্লাহর স্মরণ ও আনুগত্যে তৃপ্ত, স্থির নফস্। এটিই কাম্য স্তর। (সূরা ফজর: ২৭-২৮)

➖সংক্ষেপে, নফস্ হলো মানুষের ভেতরের “আমি” — যাকে নিয়ন্ত্রণ ও পরিশুদ্ধ করার মাধ্যমেই আত্মশুদ্ধি অর্জিত হয়। The

ইবলিস যখন হযরত আদম (আ.)-কে সেজদা করতে অস্বীকার করেছিল, তখন তো কোনো শয়তান ছিল না। তবে তাকে কুপ্ররোচনা দিল কে?

আমরা অনেক সময় ইবাদত করি, জিকির করি, তবুও গুনাহে লিপ্ত হই। আমরা শয়তানকে দোষ দিই, কিন্তু পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা বলেছেন, "শয়তানের কৌশল আসলে অত্যন্ত দুর্বল।" (সূরা নিসা: ৭৬)

তাহলে আসল শক্তিশালী শত্রু কে? সে হলো আমাদের ‘নফস’। এটি মানুষের ভেতরে থাকা এক টাইমবোমার মতো। ইবলিস যখন অহংকারবশত সেজদা করেনি, তখন তার নিজের নফসই তাকে ধোঁকা দিয়েছিল।

কুরআনের বহু আয়াতে নফসের ভয়াবহতা তুলে ধরা হয়েছে:

"মানুষের নফস তাকে যে কুপ্ররোচনা দেয়, সে সম্পর্কে আমি অবগত।" (সূরা ক্বফ: আয়াত ১৬)

"যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, জান্নাতই হবে তার ঠিকানা।" (সূরা নাযিয়াত: আয়াত ৪০-৪১)

"নিশ্চয়ই নফস মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে।" (সূরা ইউসুফ: আয়াত ৫৩)

প্রাচীন যুগের লাত, উজ্জা বা মানাত নামক মূর্তিরা ধ্বংস হয়ে গেলেও একটি 'নকল উপাস্য' আজও মানুষের ভেতরে রয়ে গেছে। তা হলো মানুষের 'হাওয়া' বা কুপ্রবৃত্তি।

আল্লাহ বলেন, "তুমি কি তাকে দেখেছ, যে তার নফসের প্রবৃত্তিকে উপাস্য বানিয়ে নিয়েছে?" (সূরা জাসিয়া: ২৩)

হাবিল-কাবিলের ঘটনায়ও দেখা যায়, কাবিলকে তার নফসই নিজের ভাইকে হত্যা করতে প্ররোচিত করেছিল। শয়তান কেবল মানুষকে ভুলিয়ে দেয়, কিন্তু নফস মানুষকে সরাসরি মন্দের দিকে টানে।

আমরা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হই, তখন হৃদয়ে এক ধরনের আবরণ পড়ে যায়। এটি মানুষকে চরম হতাশা ও বিষণ্নতায় ডুবিয়ে দেয়।

আল্লাহ বলেন, "কখনো না, বরং তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে মরিচা (আবরণ) ধরিয়ে দিয়েছে।" (সূরা মুতাফফিফিন: ১৪)

মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় যুদ্ধটা শয়তানের সাথে নয়, বরং নিজের 'নফস' বা কুপ্রবৃত্তির সাথে।
শয়তান শুধু আপনাকে ভুলিয়ে দেয়, কিন্তু নফস আপনাকে গুনাহ করতে বাধ্য করে। তাই নফসকে নিয়ন্ত্রণ করতে শিখুন, তবেই আপনি প্রকৃত সফল হতে পারবেন।

©

সাওয়াবের নিয়তে পৌঁছে দিন সবার কাছে

#নফস

আসসালামু-আলাইকুম,ইউরোপের উন্নত জীবনের আশায় উত্তাল সাগরে নৌকা ভাসিয়েছিল একদল বাংলাদেশী যুবক। কিন্তু সেই অলীক স্বপ্নের কা...
30/03/2026

আসসালামু-আলাইকুম,
ইউরোপের উন্নত জীবনের আশায় উত্তাল সাগরে নৌকা ভাসিয়েছিল একদল বাংলাদেশী যুবক। কিন্তু সেই অলীক স্বপ্নের কাছে পৌঁছানো হয়নি তাদের। তার আগেই নিভে গেছে ২২টি জীবন। তাদের লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে সাগরে। এই ঘটনা এবারই প্রথম নয়। কিছুদিন পরপরই এমন লোমহর্ষক ঘটনা ঘটে আর আমরা স্তম্ভিত হই। ইউরোপের অলীক স্বপ্নে বিভোর হয়ে, জীবন হাতে নিয়ে এমন দুঃসাহসী অভিযানে যারা পাঁ বাড়ায়, তারা কেউই সম্ভবত নিঃস্ব নয়।

দালালের হাতে যে টাকার বান্ডিল গুঁজে দিয়ে তারা উত্তাল সাগরে জীবন ভাসায়, চাইলে ঐ টাকা দিয়ে নীজ দেশেই সম্মানজনক কর্ম সংস্থান ব্যবস্থা করতে পারে। কিন্তু ওই ছোট পেশায় যে আমরা সন্তুষ্ট নই। আমরা যে উচ্চভিলাষী। আমাদের স্বপ্ন যে সাধ্যের চেয়েও অনেক বড়।

ইউরোপের চোখ ধাঁধানো আলোর মাঝেই যে আমরা খুঁজি ফিরি সুখের মন্জিল! কিন্তু আমরা এমন স্বপ্ন কেন দেখি? যে স্বপ্ন ছুঁতে গেলে হায়াতের সীমানা পাড়ি দিতে হয়! যে স্বপ্ন ছুঁতে গিয়ে নিজের লাশটাও দেশের মাটি থেকে বিঞ্চিত হয়। জীবনকে চূড়ান্ত হুমকির মাঝে ফেলে উপর্জনের জন্য পাঁ বাড়ানো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এটি বরং প্রকারান্তরে আত্মহত্যার শামিল। মহান আল্লাহ বলেছেন, আর তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না (সুরা বাকারা-195।

এইসব ঘটনা বারবার আমাদেরকে সতর্ক করে যায়। কিন্তু আমরা সতর্ক হই না। হই না, কারন, উচ্চাভিলাষের রঙ্গিন পর্দায় আমাদের চোখ অন্ধ হয়ে গেছে।

ভোগবাদী সভ্যতা আমাদেরকে প্রতিনিয়ত এভাবেই এক অবান্তর উচ্চাকাঙ্খার দিকে তাড়া করে ফিরছে। যাতে আমরা খামখেয়ালি পনায় জীবনের মানেই হারিয়ে ফেলছি। আমরা হারিয়ে ফেলছি জীবনের মানে।

কিন্তু এটা মুমিনের চরিত্র নয়। মুমিন নিশ্চিত মৃত্যুর ঝুঁকি নিতে পারে না। মুমিনের ষ্বপ্ন থাকবে, কিন্তু সে উচ্চভিলাষী হবে না।

যারা এখনো এই বিপদসংকুল পথে পাঁ বাড়ানোর চিন্তুা করছেন, ফিরে আসুন। কারণ অবৈধ পথে ইউরোপের কথিত রঙ্গিন জীবনের চেয়ে দেশের মাটিতে বাবা-মায়ের স্নেহছায়ায় ঘাম ঝরানো ডালভাত অনেক তৃপ্তিদায়ক।

*মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক* আমীন।

*ধন্যবাদন্তে*

আবদুল হান্নান
স্বত্বাধিকারী
টু স্টার এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস

26/03/2026

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

আজকে আমাদের একজন সম্মানিত গ্রাহককে চায়না ভিসা ডেলিভারী দিলাম, আলহামদুলিল্লাহ্। Stay With Two Star Air International Tra...
26/03/2026

আজকে আমাদের একজন সম্মানিত গ্রাহককে চায়না ভিসা ডেলিভারী দিলাম, আলহামদুলিল্লাহ্। Stay With Two Star Air International Travels

25/03/2026
আসসালামু আলাইকুম,টু ষ্টার এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র রমযান উপলক্ষ্যে জানাই শুভেচ্ছা...
19/02/2026

আসসালামু আলাইকুম,
টু ষ্টার এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র রমযান উপলক্ষ্যে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

আসসালামু-আলাইকুম, থাইল্যান্ড ভিসা করতে যোগাযোগ করুন-01831142350, 01787090541
31/01/2026

আসসালামু-আলাইকুম,
থাইল্যান্ড ভিসা করতে যোগাযোগ করুন-01831142350, 01787090541

19/01/2026

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Two Star Air International Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share