08/09/2026
কলিং ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট
সম্প্রতি ১৫ সেপ্টেম্বর থেকে মালয়েশিয়া কলিং ভিসার কার্যক্রম শুরু হতে পারে—এমন একটি নিউজ প্রকাশ হয়েছে। তাই অনেকেই মনে করছেন, ১৬/১৭/১৮ সেপ্টেম্বর থেকেই মেডিকেল শুরু হবে।
ভাই, বিষয়টি আসলে এমন নয়। ১৬/১৭/১৮ সেপ্টেম্বর মেডিকেল শুরু হবে—এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
যতটুকু জানা যাচ্ছে, ১৫ সেপ্টেম্বর মালয়েশিয়ান দাতু আমিন সাহেবের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ মিটিং হওয়ার কথা রয়েছে। ওই মিটিংয়ের পর সিদ্ধান্ত হতে পারে কলিং ভিসার অ্যালোকেশন কবে নাগাদ বাংলাদেশে পাঠানো হবে এবং মেডিকেল কার্যক্রম কোন তারিখ থেকে শুরু হবে।
সঠিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার এবং গুজবে কান না দেওয়ার অনুরোধ করছি।