Nishidol - নিশিদল

Nishidol - নিশিদল কালো রঙের আলোর পথিক
Traveller of Blacklight We can walk like crazy at dark night. Appeal for night at lonely village. We are adventurous.

রাত জাগা ভালো অভ্যাস নয়। তবে মাঝেমধ্যে জেগে না থাকলে রাত বলে যে কিছু একটা আছে তাও জানা সম্ভব নয়। নিশিদল একটি ভ্রমণ সংগঠন। রাত আবিষ্কারের উদ্যোগ। আয়োজন করে, অথবা কোনো প্রকার আয়োজন ছাড়াই রাত দেখতে ঘর ছাড়ে এই দলের নিশাচর। উদভ্রান্তের মতো হাঁটে রাতের অন্ধকারে। নিভৃতে ও লোকালয়ে নিশিডাকে। কালো ভূত, ভালো ভূত সবই মামুলি নিশাচরের কাছে । এমনকি ভূতের চেয়েও ভয়ঙ্কর রাতমানবরাও নিশিদলকে ভড়কে দিতে পারে না।
We few

night picklock used to awake in night. Worse ghost, friendly ghost all are nothing to us. Even we don't care about night criminals who are more dangerous than ghost.

শুভ জন্মদিন নিশাচর জাফর তুহিন♥️♦️♥️♦️♥️♦️♥️♥️♦️♥️২০১৫ সালের প্রথম দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা। নিশিদল সে যাত্রায় ...
17/09/2025

শুভ জন্মদিন নিশাচর জাফর তুহিন
♥️♦️♥️♦️♥️♦️♥️♥️♦️♥️
২০১৫ সালের প্রথম দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা। নিশিদল সে যাত্রায় যাচ্ছে নিঝুম দ্বীপ। দলে আমার প্রথম ট্রিপ। শাহ মোশাহিদ ছাড়া আর কাউকেই চিনি না। নোয়াখালী শরীফে গন্তব্য তাই কিছুটা নির্ভয় হলাম। রাত দশটায় কালো টিসার্ট পরে ছিপছিপে গড়নের এক যুবক এলেন।

তিনি আসার পর তাবলীগ জামাতের স্টাইলে দল গোল হয়ে দাঁড়িয়ে অভিযাত্রার নিয়ম কানুনের বয়ান শুনলাম। এরপর দলনেতা নির্বাচন। ১১ জনের দলে নির্বাচিত হবার কায়দা বেশ মজার। প্রত্যেকে নিজেকে ছাড়া অন্যকে ভোট দিবে, সমান সমান ভোট হলে টস। ভোটাভুটি শেষে সেই ছিপছিপে গড়নের যুবক দলনেতা নির্বাচিত হলেন। পরিচয়ে জানলাম তাঁর নাম জাফর তুহিন। আপাদমস্তক পর্যটক। অন্য যে কোন পরিচয়ের চেয়ে তাঁর এই নেশা আমাকে তাঁর বন্ধু করে নিয়েছে।

নিশিদলের উপর নারী ও পেত্নীর আছর পড়েছে। ৫৮ অভিযাত্রার পর ৫৯ হচ্ছে না অনেকদিন। এর দায় একা জাফর তুহিনের নয়। সকল নিশাচর এর দায় বহন করবে। আমরা এইবছরেই আমাদের অভিযাত্রা চালু করতে পারবো। এমন অঙ্গীকার করতেই পারি। যেই দলে জাফর তুহিনের মতো ডাকসাইটে পর্যটক আছে সে দল থেমে যেতে পারে না।

আজ ১৭ সেপ্টেম্বর কন্যারাশির জাতক জাফর তুহিনের জন্মদিন। শুভ জন্মদিন জানাই নিশিদলের সকল নিশাচরের পক্ষে। গোবরকেক নয় আমরা হীরেমোড়া জহরতে আনন্দ উল্লাসে মেতে উঠবো একসঙ্গে কোন এক নদী পাহাড় সমুদ্র...

পর্যটকের জন্ম উৎসব হোক চলিষ্ণু পাখির পালকে ...
🇧🇩♦️🇧🇩
জামিল জাহাঙ্গীর
সহ-নিশাচর

05/10/2024
অনেক কাল ধরে নিশিদলের ট্রিপ বন্ধ... আমরা কি একটা ট্রিপের আয়োজন করতে পারি না!
21/10/2022

অনেক কাল ধরে নিশিদলের ট্রিপ বন্ধ...
আমরা কি একটা ট্রিপের আয়োজন করতে পারি না!

আমরা শুভ জন্মরাত উদষাপন করি♦️তবে কী নিশিতে মিলিয়ে গেল নিশিদল! নিশাচরদের স্থায়ী দিবানিশিসঙ্গী জুটে যাবার পর দল পাকতে পাকত...
16/09/2021

আমরা শুভ জন্মরাত উদষাপন করি
♦️
তবে কী নিশিতে মিলিয়ে গেল নিশিদল! নিশাচরদের স্থায়ী দিবানিশিসঙ্গী জুটে যাবার পর দল পাকতে পাকতে পাকছে না। একজন বহাল তবিয়তে নিশিদলের ঝান্ডাটি উড়িয়ে ঘুরে ফিরছেন পৃথিবীময়। স্থায়ী বন্দোবস্ত পাকাপোক্ত হবার আগ পর্যন্ত তার নিশির বিরাম নাই। মাথার ভেতর মধ্যরাত্রি নিয়ে এ এক অদম্য দলনায়ক।

শুভ জন্মরাত প্রিয় সহচর
দিনকে রাতের ভেতর গেঁথে নেয়ার অভিযান চিরজীবী হোক। আমরা পরম্পর জ্বলে উঠলেই দিন রাত্রির ব্যবধান কমে আসবে।

জোনাকিপোকা হাসবে
তারারা নেমে আসবে ঘাসের উঠোনে...

শুভ জন্মদিন প্রিয় নিশাচর ♥️২০১৫ সালে অগ্রজ কবি জগলুল হায়দার  হায়দার আরেক লেখকের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন। এ আবার যে স...
02/09/2021

শুভ জন্মদিন প্রিয় নিশাচর
♥️
২০১৫ সালে অগ্রজ কবি জগলুল হায়দার হায়দার আরেক লেখকের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন। এ আবার যে সেই বর্ণকার নয়। সে নৌকা বানায়। গল্প ফাঁদে। রাতবিরেতে ঝিঝি আর জোনাকির পিছু নেয়। আমাদের একটা নতুন গল্প তৈরি হল।

গল্পে গল্পে জীবন ও জীবিকা আমাদের তাড়িয়ে বেড়াতে লাগলো। দূরের দূরে নিকটের নিকটে কিংবা গভীরের ভিতরে আমাদের চলাচল এখন। দেখা হতে হতে হয় না কথা বলার তেমন ফুরসৎ মেলে না। কিংবা টানা অনেকদিন সবরকমের যোগাযোগহীন। তবুও আমাদের আত্মার এক টান আছে।

একজন বর্ণকারের অন্য যে কোন যোগ্যতাই অযোগ্যতা। তাই শাহ মুহাম্মদ মোশাহিদ অনন্য বর্ণকার। তাঁর কলম একদিন তাঁকে তাঁর নিজস্ব উচ্চতায় বসিয়ে দেবে। নিশিদলের প্রতিষ্ঠা না করলে সে একজন দস্যু হতে পারত। হতে পারত দস্যুদলের সরদার।

আভ্যন্তরীণ পর্যটনে তিনি রাষ্ট্রের শীর্ষ পুরস্কারের দাবীদার। আজকের জন্মদিন থেকে এই দাবী আরও জোরালো হবে। ঈর্ষা করার জন্য উপযুক্ত মানুষ মেলে খুব কমই। তাঁকে আমি ঈর্ষা করি শুরু থেকেই। এই ঈর্ষা অব্যাহত থাকবে...

জগলুল ভাইকে শুভেচ্ছা তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য।
♥️
জামিল জাহাঙ্গীর
♦️

নিশিতে মিলিয়ে গেল নিশিদল! নিশাচরদের স্থায়ী দিবানিশিসঙ্গী জুটে যাবার পর দল পাকতে পাকতে পাকছে না। একজন বহাল তবিয়তে নিশিদলে...
16/09/2020

নিশিতে মিলিয়ে গেল নিশিদল! নিশাচরদের স্থায়ী দিবানিশিসঙ্গী জুটে যাবার পর দল পাকতে পাকতে পাকছে না। একজন বহাল তবিয়তে নিশিদলের ঝান্ডাটি উড়িয়ে ঘুরে ফিরছেন পৃথিবীময়। স্থায়ী বন্দোবস্ত পাকাপোক্ত হবার আগ পর্যন্ত তার নিশির বিরাম নাই। মাথার ভেতর মধ্যরাত্রি নিয়ে এ এক অদম্য দলনায়ক।

শুভ জন্মরাত প্রিয় সহচর
দিনকে রাতের ভেতর গেঁথে নেয়ার অভিযান চিরজীবী হোক। আমরা পরম্পর জ্বলে উঠলেই দিন রাত্রির ব্যবধান কমে আসবে।

জোনাকিপোকা হাসবে
তারারা নেমে আসবে ঘাসের উঠোনে...

বনের খেয়ে ঘরের মোষ তাড়ানোর পক্ষপাতি প্রায় সকলেই। তাই ঘরের খেয়ে বনের দিকে হাত বাড়ালে লোকে বলে ভাদাইম্মা। ভাদাইম্মাদের সর্...
17/09/2019

বনের খেয়ে ঘরের মোষ তাড়ানোর পক্ষপাতি প্রায় সকলেই। তাই ঘরের খেয়ে বনের দিকে হাত বাড়ালে লোকে বলে ভাদাইম্মা। ভাদাইম্মাদের সর্দার তুহিন ভাইয়ের আইজ পয়দা দিবস। শুভেচ্ছা ও অভিনন্দন তাঁর মমতাময়ী মা ও চিরকালের ঠিকানায় পৌঁছে যাওয়া বাবার জন্য। নিশিদলের নাম্বার ওয়ান নিশাচরের আমার পরিচয় ২০১৫ সালের জানুয়ারিতে।

বেশ কয়েকটি রোমাঞ্চকর ইনল্যান্ড অভিযাত্রায় সঙ্গে ছিলাম। তাঁর গান নাচ আর ভ্রমণ চিন্তা আমাকে ভাদাইম্মা হতে প্ররোচিত করে। কন্যারাশির জাতক এই ভাদাইম্মা সর্দারের জন্য আফ্রিকান সঙ্গিনী খোঁজা হচ্ছে। দেশীয় প্রজাতির কেউ যোগাযোগ করলে কোন লাভ নেই।

জাফর তুহিন সমুদ্র পাহাড় নদী ও জঙ্গলের নিবিষ্ট প্রেমিক। আমাদের সময়ের হিউয়েন সাং। এমন একজন দলপতি পেয়ে নিশিদল গর্বিত। আমাদের এই ভাদাইম্মাগিরি অব্যাহত থাক...

কেক না কাটলেও গোবর কিংবা কচু কাটতে তো কোন বারণ নেই। তবে জন্মদিনের পোশাক পরিচ্ছদের কথা ভেবে আজকের মত এখানে ক্ষান্তি দিই। উদযাপনের জন্য একটা সুন্দর ও বান্দর বন এখনো অবশিষ্ট। আমাদের আলো এখন ওদিকেই।

শুভ জন্মদিন প্রিয় ভাইবন্ধুসহচর...

জামিল জাহাঙ্গীর
১৭ সেপ্টেম্বর ২০১৯, পুরানা পল্টন ঢাকা -১০০০

আইজ আমগো তুহিন ভাইয়ের ওয়াওয়া দিন 😍

নিশিজলবৈঠক চলছে নর্থটাউন টার্মিনালে...
02/09/2019

নিশিজলবৈঠক
চলছে নর্থটাউন টার্মিনালে...

ধন্যবাদ জুনাইদ আল হাবিব। ধন্যবাদ বাংলাট্রিবিউন
25/08/2019

ধন্যবাদ জুনাইদ আল হাবিব। ধন্যবাদ বাংলাট্রিবিউন

প্রকৃতিপ্রেমী মানুষ সাধারণত দিনের বেলা বেড়ানো উপভোগ করেন। কিন্তু একদল ভ্রমণপিপাসু আছেন যারা রাতের আলোয় প্রকৃতি...

মতিরহাট, মেঘনা সৈকত ও আশেপাশে নিশিদল
10/04/2019

মতিরহাট, মেঘনা সৈকত ও আশেপাশে নিশিদল

নৈশভোজ শেষে নিশিদল
09/04/2019

নৈশভোজ শেষে নিশিদল

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nishidol - নিশিদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share