NEBL Overseas Limited

NEBL Overseas Limited At NEBL Overseas we empower dreams beyond borders.

প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়👇
27/09/2026

প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়👇

📢 গুরুত্বপূর্ণ তথ্য | কল্যাণ ফি হালনাগাদবিদেশগামী কর্মীদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিদেশ যাওয়ার সময় প্রদ...
22/09/2026

📢 গুরুত্বপূর্ণ তথ্য | কল্যাণ ফি হালনাগাদ
বিদেশগামী কর্মীদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিদেশ যাওয়ার সময় প্রদেয় কল্যাণ ফি ৩,৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৫,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় তথ্য জেনে নিন এবং সরকারি নিয়ম-কানুন মেনে নিরাপদ ও বৈধ প্রক্রিয়ায় বিদেশযাত্রা নিশ্চিত করুন। ✈️🌍
নিরাপদ হোক আপনার বিদেশযাত্রা।
NEBL Overseas Limited- RL 3013
আপনার বৈধ বিদেশযাত্রার বিশ্বস্ত সহযোগী।
#গুরুত্বপূর্ণতথ্য #কল্যাণফি #বিদেশযাত্রা #নিরাপদবিদেশযাত্রা

🌍 স্বপ্ন হোক বৈধ পথে, যাত্রা হোক নিরাপদে। ✈️বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন পূরণে প্রয়োজন সঠিক তথ্য, বৈধ প্রক্রিয়া এবং নির্ভ...
17/09/2026

🌍 স্বপ্ন হোক বৈধ পথে, যাত্রা হোক নিরাপদে। ✈️

বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন পূরণে প্রয়োজন সঠিক তথ্য, বৈধ প্রক্রিয়া এবং নির্ভরযোগ্য সহযোগিতা।
NEBL Overseas Limited একটি সরকার অনুমোদিত Recruiting Agency, যা বৈধ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের কর্মীদের জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে কাজ করছে।

আপনার স্বপ্নের বিদেশযাত্রা হোক সঠিক তথ্য ও নিরাপদ প্রক্রিয়ার মাধ্যমে। 🤝

#বিদেশে_কর্মসংস্থান #নিরাপদ_অভিবাসন

🇲🇾 মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ কলিং ভিসা আপডেট! ✈️মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী প্র...
31/08/2026

🇲🇾 মালয়েশিয়া যেতে আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ কলিং ভিসা আপডেট! ✈️

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী প্রার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া, BMET রেজিস্ট্রেশন, মেডিকেল ও অন্যান্য প্রস্তুতি সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার বিদেশযাত্রার প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও নিরাপদ করতে NEBL Overseas রয়েছে আপনার পাশে। 🤝

📌 সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত নিন
📌 সরকারি নির্দেশনা অনুসরণ করুন
📌 অনুমোদিত প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার প্রস্তুতি নিন

সর্বশেষ আপডেট ও নির্ভরযোগ্য তথ্যের জন্য NEBL Overseas Page-এর সাথে থাকুন।

NEBL Overseas — আপনার নিরাপদ বিদেশযাত্রার বিশ্বস্ত সহযোগী। 🌍✈️

#বিদেশেযাত্রা #মালয়েশিয়াভিসা

🚨 দুবাইয়ে রেকর্ডসংখ্যক গোল্ডেন ভিসা! ২০২৬ সালের প্রথমার্ধেই ১০ লাখের বেশি নতুন রেসিডেন্সি পারমিটসংযুক্ত আরব আমিরাতের দু...
26/07/2026

🚨 দুবাইয়ে রেকর্ডসংখ্যক গোল্ডেন ভিসা! ২০২৬ সালের প্রথমার্ধেই ১০ লাখের বেশি নতুন রেসিডেন্সি পারমিট

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আবারও প্রমাণ করল কেন এটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় ব্যবসা, বিনিয়োগ ও বসবাসের গন্তব্য।

📊 ২০২৬ সালের প্রথম ৬ মাসে দুবাইয়ে ইস্যু হয়েছে:
✅ ১০,৫১,৯৭৮টি নতুন রেসিডেন্সি পারমিট
✅ ৬৬,০০০-এর বেশি গোল্ডেন ভিসা
✅ ৫০ লাখেরও বেশি এন্ট্রি পারমিট

এই পরিসংখ্যান স্পষ্টভাবে দেখায় যে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখনও দুবাইকে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার, ব্যবসা ও বিনিয়োগের জন্য বেছে নিচ্ছেন।

🌍 কারা পাচ্ছেন বেশি সুযোগ?
✔️ দক্ষ পেশাজীবী
✔️ উদ্যোক্তা
✔️ বিনিয়োগকারী
✔️ বিজ্ঞানী ও গবেষক
✔️ মেধাবী শিক্ষার্থী ও বিশেষ প্রতিভাধর ব্যক্তিরা

এদিকে, দুবাইয়ের প্রতিবেশী সৌদি আরবেও দ্রুত সম্প্রসারিত হচ্ছে ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ। মধ্যপ্রাচ্য এখন শুধু চাকরির বাজার নয়, বরং বৈশ্বিক ব্যবসা ও বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে।

💬 আপনি কি ভবিষ্যতে দুবাই বা সৌদি আরবে কাজ, ব্যবসা কিংবা বিনিয়োগের পরিকল্পনা করছেন? আপনার মতামত কমেন্টে জানান।

সৌদি প্রবাসীদের জন্য সুখবর!আগামী এক মাসের মধ্যেই পাসপোর্ট ও কনস্যুলার সেবার জট কাটবে — এমন আশ্বাস দিয়েছেন সৌদি আরবে নিযু...
13/07/2026

সৌদি প্রবাসীদের জন্য সুখবর!

আগামী এক মাসের মধ্যেই পাসপোর্ট ও কনস্যুলার সেবার জট কাটবে — এমন আশ্বাস দিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন।

📌 রাষ্ট্রদূতের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:

✅ ই-পাসপোর্ট কার্যক্রম চালুর সময় বায়োমেট্রিক সংক্রান্ত কিছু কারিগরি সমস্যার কারণে সেবা ধীরগতির হয়েছিল।

✅ ইতোমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন ও জনবল বৃদ্ধি করা হয়েছে।

✅ আগামী এক মাসের মধ্যে পাসপোর্ট নবায়ন, অ্যাপয়েন্টমেন্ট এবং বায়োমেট্রিক প্রদান প্রক্রিয়া স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

✅ দূতাবাসের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন রাষ্ট্রদূত। তিনি বলেন, কেউ যদি সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেন, তাহলে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতেও প্রস্তুত।

✅ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে সৌদি আরবের ৯১১ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

✅ দূতাবাসে সেবাপ্রার্থীদের সুবিধার জন্য বসার স্থান, শেড, পানীয় জলসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হয়েছে এবং ভবিষ্যতে ২৪ ঘণ্টা কনস্যুলার সেবা চালুর পরিকল্পনাও রয়েছে।

🙏 প্রবাসী ভাই ও বোনদের প্রতি অনুরোধ—গুজবে কান না দিয়ে সরকারি তথ্যের ওপর আস্থা রাখুন এবং প্রয়োজনীয় সেবা গ্রহণে ধৈর্য ধারণ করুন।

#প্রবাসী #সৌদি_আরব #বাংলাদেশ_দূতাবাস

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ: সরকারের সতর্কবার্তা
09/07/2026

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ: সরকারের সতর্কবার্তা

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্র...
08/07/2026

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (৭ জুলাই) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যসহ সব দেশে আমাদের শ্রমবাজার খুলে যাবে। খুলে গেছে অলরেডি (ইতোমধ্যে)। মালয়েশিয়ায় গতকাল (সোমবার) খুলে গেছে। জাপান, কোরিয়া (দ. কোরিয়া), মরিশাস, ওমান, সৌদি আরব…ইনশাহআল্লাহ।’

ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর গত মাসে মালয়েশিয়ায় প্রথম বিদেশ সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে দেশেটির প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

সৌদি প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তিসৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কর্মরত সকল প্রবাসী শ্রমিক ও নিয়োগকর...
06/07/2026

সৌদি প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কর্মরত সকল প্রবাসী শ্রমিক ও নিয়োগকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট (রুখসা আমল) ইস্যু বা নবায়ন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

📌 যাদের জন্য প্রযোজ্য:
✅ যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে।
✅ যেসব কর্মী সৌদি আরবে নতুনভাবে প্রবেশ করেছেন অথবা কোম্পানি ট্রান্সফারের পর ৬ মাসের বেশি সময় পার হলেও এখনো ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি।

📅 সময়সীমা:
২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

⚠️ নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন না করলে সৌদি শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো—
✔️ শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন করা।
✔️ নিয়োগকর্তা ও কর্মীর অধিকার সংরক্ষণ করা।
✔️ সৌদি শ্রমবাজারে আইন ও বিধি মেনে চলার সংস্কৃতি আরও শক্তিশালী করা।

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসও সৌদি প্রবাসী বাংলাদেশিদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই নির্দেশনার আওতায় থাকেন, তাহলে নির্ধারিত সময়সীমার আগেই ওয়ার্ক পারমিটের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করুন।

#রুখসাআমল

Address

Genetic Point-11, House-25, Flat-12/B, Road-11, Banani
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when NEBL Overseas Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby travel agencies