Makka Madina Tours and Travels

Makka Madina Tours and Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Makka Madina Tours and Travels, Travel Company, 80 scc Road mahothtoly, Armanitola, (Near Tara Mosque), Dhaka.

হজ্ব ও ওমরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মক্কা মদিনা ট্যুরস এন্ড ট্রাভেলস সবসময় চেষ্টা করবে সাধারণ মানুষ খুব অল্প খরচে আল্লাহর ঘর ও প্রিয় নবীজির রওজা যিয়ারত করতে পারে তার ব্যাবস্থা করা। ইনশাআল্লাহ।

গ্রাম্য পরিবেশ
29/03/2026

গ্রাম্য পরিবেশ

- ছবিতে দেখা যাচ্ছে— এক ব্যক্তি মারা গেছেন, তাকে মসজিদুল হারামে জানাজা পড়ানো হচ্ছে মুখ খোলা অবস্থায়।কারণ কী..?- কারণ ত...
14/09/2025

- ছবিতে দেখা যাচ্ছে— এক ব্যক্তি মারা গেছেন, তাকে মসজিদুল হারামে জানাজা পড়ানো হচ্ছে মুখ খোলা অবস্থায়।
কারণ কী..?

- কারণ তিনি ইহরাম অবস্থায় ইন্তিকাল করেছেন। আর যে ব্যক্তি ইহরাম অবস্থায় মারা যায়, সে হোক উমরাহকারী বা হাজী— তাকে তার ইহরামের কাপড়েই কাফন দেওয়া হবে এবং তার মুখমণ্ডল ও মাথা ঢেকে দেওয়া হবে না।
এটাই এসেছে সুন্নাহতে।

রাসূলুল্লাহ ﷺ যখন শুনলেন, একজন ব্যক্তি ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করেছে, তখন তিনি ﷺ বললেন:
“তাকে তার ইহরামের কাপড়েই কাফন দাও, তার মাথা ও মুখ ঢাকবে না; নিশ্চয়ই সে কিয়ামতের দিন লাব্বাইক বলতে বলতে পুনরুত্থিত হবে।”

সহীহ আল-বুখারী – হাদীস 1265 (কিতাব: জানাযা)
সহীহ মুসলিম – হাদীস 1206 (কিতাব: হাজ্জ)

16/08/2025

মক্কা মদিনার ট্যুরস এন্ড ট্রাভেলস এর চেয়ারম্যান জনাব জামান হাওলাদার রতন এর আম্মা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আম্মার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

ভারতীয় ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র- 1. মূল পাসপোর্ট (মিনিমাম ৮ মাস মেয়াদ থাকতে হবে)।2. NID Card এর ফটোকপি।3. 2/2 ইঞ্...
03/08/2025

ভারতীয় ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র-
1. মূল পাসপোর্ট (মিনিমাম ৮ মাস মেয়াদ থাকতে হবে)।
2. NID Card এর ফটোকপি।
3. 2/2 ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
4. ইউটিলিটি বিল এর ফটোকপি।
5. পেশা প্রমাণের জন্য-
ক. চাকরিজীবী হলে এন.ও.সি।
খ. ব্যবসায়ী হলে আপডেট ট্রেড লাইসেন্স।
গ. যদি কৃষক থাকেন তাহলে জমির পর্চা।
ঘ. স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড।
6. আর্থিক সচ্ছলতা প্রমানের জন্য ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাস অথবা ডলার androcement মিনিমাম ১৫০ ডলার সমপরিমাণ। অথবা এসবিআই ট্রাভেল কার্ড।
7. পূর্বের ভিসা থাকলে সেই ভিসার কপি।
8. লস্ট পাসপোর্ট থাকলে জিডি কপি, নোটারি এবং লস্ট সার্কুলেশন ( এটা পাবেন আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে অথবা আপনি যেখানে পাসপোর্ট করেছেন সেখানে গেলেও পাবেন।)।
9. পাসপোর্ট এর কোন তথ্য পরিবর্তন করলে যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম অথবা বয়স যদি পরিবর্তন হয় তবে তার জন্য কোর্ট এফিডেভিট লাগবে। (কোন এডভোকেটের সঙ্গে যোগাযোগ করে এটা পাবেন)।

নভেম্বর থেকে ‘হিজরতের পথ’ দিয়ে যাওয়া যাবে মদিনানবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পথ স্মরণীয় করতে সৌদি আ...
01/08/2025

নভেম্বর থেকে ‘হিজরতের পথ’ দিয়ে যাওয়া যাবে মদিনা

নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পথ স্মরণীয় করতে সৌদি আরব নতুন উদ্যোগ গ্রহণ করেছে। নির্দিষ্ট নিয়ম মেনে নবী কারিম (সা.)-এর হিজরতের পথে মক্কা থেকে মদিনা যাওয়ার সুযোগ পাবেন আগ্রহীরা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নবীর পথে আধ্যাত্মিক এ যাত্রার সুযোগ করে দিচ্ছে দেশটি।

পবিত্র মক্কা নগরী থেকে যে পথে পবিত্র মদিনায় হিজরত করেছেন নবী কারিম (সা.) সেই ঐতিহাসিক পথকে নতুন করে নির্মাণ করা হয়েছে। এ জন্য ঘোষণা করা হয়েছে ‘ইন দ্য প্রোফেটস স্টেপস’ প্রকল্প। আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করা হবে নভেম্বরে। ৬ মাস ধরে তা চলবে।

সম্প্রতি প্রকল্পটি উদ্বোধন করেন মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান। এ জন্য উহুদ পাহাড়ের কাছে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। ‘ইন দ্য প্রোফেটস স্টেপস’ প্রকল্পটিতে নবী কারিম (সা.)-এর হিজরতের পথের দৈর্ঘ্য ধরা হয়েছে ৪৭০ কিলোমিটার। এই পথ মক্কা থেকে মদিনাকে সংযুক্ত করেছে। এর মধ্যে ৩০৫ কিলোমিটার পথ আছে পায়ে হাঁটার উপযোগী। এর মধ্যে ৪১টি ঐতিহাসিক স্থানকে নতুনভাবে সাজানো হয়েছে।

নবী কারিম (সা.)-এর হিজরতের গুরুত্ববহন করে এমন গুরুত্বপূর্ণ ৫টি স্থান রয়েছে। এ ছাড়া আছে একটি ‘মাইগ্রেশন মিউজিয়াম’ বা হিজরত জাদুঘর। ইসলামের অতি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সেখানে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে।

হিজরত জাদুঘরের ছবি
হিজরতের পথে আটটি স্টেশন আছে। সেখান থেকে হিজরতের গভীর দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটানো হবে। দর্শনার্থীদের জন্য থাকছে ৩০টি রেস্তোরাঁ এবং ৫০টি দোকান। প্রতিদিন এই প্রকল্প ভ্রমণ করতে পারবেন ১২ হাজার দর্শনার্থী। প্রকল্পটি হিজরত বা যাত্রাপথের পরিবর্তিত পরিস্থিতি তুলে ধরবে। তাতে মিশে থাকবে ইতিহাস, আধ্যাত্মিকতা এবং আধুনিক সুযোগ সুবিধার মিশ্রণ।

প্রিন্স সালমান বলেছেন, ইসলামিক ঐতিহ্যকে সুরক্ষিত রাখতে আমাদের নেতৃত্ব যে প্রতিশ্রুতিবদ্ধ তার সাক্ষ্য এই প্রকল্প। এর মধ্য দিয়ে নবী কারিম (সা.)-এর হিজরতের শিক্ষা নেওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা। তার হিজরতের সঙ্গে ঐতিহাসিক বিষয়বস্তুকে উদঘাটনের সুযোগ পাবেন।

প্রিন্স সালমান আরও বলেন, সৌদি আরব ইসলামিক ঐতিহ্যের স্থাপনাগুলোকে সংস্কার ও সক্রিয় রাখার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে সৌদি আরবের প্রচলিত রীতি যুক্ত হয়েছে। তিনি দর্শনার্থীদের জন্য একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি সৌদি আরবের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার প্রচারের গুরুত্ব তুলে ধরেন।

সৌদি আরবের ঐতিহ্যকে সংরক্ষণের একটি মাইলফলক এই প্রকল্প- এমনটা মনে করেন জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি। ঐতিহাসিক এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় প্রকল্পের যথার্থতা নিশ্চিত করা হয়েছে।

30/07/2025
সম্মানিত ওমরা যাত্রীগণ ,যারা ওমরায় যাচ্ছেন আপনার যাত্রার পূর্বে আপনি কনফার্ম হবেন, আপনার হোটেলটি নসুক অনুমোদিত কিনা ,নু...
27/07/2025

সম্মানিত ওমরা যাত্রীগণ ,যারা ওমরায় যাচ্ছেন আপনার যাত্রার পূর্বে আপনি কনফার্ম হবেন, আপনার হোটেলটি নসুক অনুমোদিত কিনা ,নুসুক বিহীন হোটেলে অবস্থান করলে কোম্পানি এবং হাজী উভয়ের জরিমানা হবে ।

🕋 ২০২৬ হজের প্রাথমিক (মূল) নিবন্ধন শুরু হচ্ছে ২৭শে জুলাই থেকেআলহামদুলিল্লাহ, ২০২৬ সালের হজ কার্যক্রমের প্রাথমিক (মূল) নি...
27/07/2025

🕋 ২০২৬ হজের প্রাথমিক (মূল) নিবন্ধন শুরু হচ্ছে ২৭শে জুলাই থেকে

আলহামদুলিল্লাহ, ২০২৬ সালের হজ কার্যক্রমের প্রাথমিক (মূল) নিবন্ধন আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।

✅ এ বছরের প্রাথমিক নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪,০০,০০০ টাকা, যা গত বছর ছিল ৩,০০,০০০ টাকা।

📄 আপনারা এখন থেকেই প্রাথমিক নিবন্ধনের জন্য ৩০,০০০ টাকার পাশাপাশি ৪,০০,০০০ টাকা জমা দিয়ে ২০২৬ এর জন্য পুর্ন নিবন্ধন করতে পারবেন।

সরকারী ও বেসরকারী উভয় মাধ্যমেই নিবন্ধন করতে হবে ১২ই অক্টোবরের মধ্যে।

নামাজ পড়ার জন্য এগুলো শিখা জরুরি তাই টাইমলাইনে রেখে দিন
07/07/2025

নামাজ পড়ার জন্য এগুলো শিখা জরুরি তাই টাইমলাইনে রেখে দিন

🇧🇩 অনেকেই জানতে চান – ভাই, ফ্রেশ পাসপোর্টে কম খরচে কোথায় ঘুরতে যাওয়া যায়, যাতে ভিসার ঝামেলা না থাকে?অনেক ওয়েবসাইটে দেখা ...
07/07/2025

🇧🇩 অনেকেই জানতে চান – ভাই, ফ্রেশ পাসপোর্টে কম খরচে কোথায় ঘুরতে যাওয়া যায়, যাতে ভিসার ঝামেলা না থাকে?

অনেক ওয়েবসাইটে দেখা যায়, লেখা থাকে বাংলাদেশি পাসপোর্টে নাকি ৪০টা দেশে ভিসা ছাড়া যাওয়া যায়।
কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক দেশে যাওয়া বাস্তবে কঠিন হয়ে পড়ে!

১. সরাসরি ফ্লাইটই নেই
২. ইমিগ্রেশনে ঝামেলা
৩. আবার অনেক দেশের বিমান ভাড়া এত বেশি, যাওয়া রীতিমতো কষ্টকর

অনেক সময় দেখা যায়, বাংলাদেশ থেকেই ইমিগ্রেশন পার হতে পারছেন না।
তবে তাই বলে কি ঘুরতে যাবেন না?
নিচে এমন ৪টা দেশের কথা বলছি, যেগুলাতে ভিসার আলাদা কোনো ঝামেলা নেই, আর সরাসরি ফ্লাইটও পাওয়া যায়।
নতুন ভ্রমণকারীদের জন্য এই দেশগুলো অনেকটাই সহজ ইনশাআল্লাহ। 😊

🇳🇵 ১. নেপাল
নেপালে যেতে আগে থেকে কোনো ভিসা করতে হয় না।
এয়ারপোর্টে গিয়ে একটা ফর্ম পূরণ করতে হবে, তারপর সেটার একটা ছবি তুলে ইমিগ্রেশনে গেলেই একটা স্টিকার দিয়ে দেবে – এটা দিয়েই ৩০ দিন থাকা যাবে।
প্রথমবার গেলে কোনো টাকা লাগে না, তবে দ্বিতীয়বার গেলে ২৫ ডলার ফি দিতে হয়।
ফ্লাইট ভাড়া রিটার্ন টিকিটসহ ৩২ থেকে ৪০ হাজার টাকার মধ্যে পড়ে।

🇧🇹 ২. ভুটান
ভুটানেও আগে থেকে ভিসা করতে হয় না। অন-অ্যারাইভাল ভিসা দেয়।
তবে সেখানে প্রতিদিন থাকার জন্য ১৫ ডলার করে চার্জ দিতে হয়।
সপ্তাহে দুই দিন সরাসরি ফ্লাইট চলে, Druk Air পরিচালনা করে।
ফ্লাইট ভাড়া রিটার্ন টিকিটসহ প্রায় ৪৮ থেকে ৫০ হাজার টাকার মতো পড়ে।

🇱🇰 ৩. শ্রীলংকা
শ্রীলংকা যেতে হলে আগে থেকেই ETA (Electronic Travel Authorization) নিতে হয়।
অনলাইনে খুব সহজে ফর্ম পূরণ করে, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে ২১ ডলার পেমেন্ট করলেই ১০ মিনিটের মধ্যে ETA চলে আসে।
ETA থাকলেই শ্রীলংকা ভ্রমণ করতে পারবেন ইনশাআল্লাহ।
সরাসরি ফ্লাইটও আছে, ৩০-৫০ হাজার টাকার মধ্যেই রিটার্ন টিকিট মিলে যায়।

🇲🇻 ৪. মালদ্বীপ
মালদ্বীপ অন-অ্যারাইভাল ভিসা দেয়। আগে থেকে কোনো ভিসা করতে হয় না।
শুধু এরাইভাল ফর্মটা অনলাইনে পূরণ করে নিয়ে যেতে হয়।
US-Bangla সরাসরি ফ্লাইট চালায়, টিকিটের দাম ৪০-৫০ হাজার টাকার মধ্যে পড়ে।
চাইলেই ট্রানজিট ফ্লাইটেও যেতে পারেন।
যদি শ্রীলংকা ও মালদ্বীপ একসাথে প্ল্যান করেন, তাহলে এক রাউন্ডেই দুই দেশ ঘুরে ফেলা যাবে কম খরচে ইনশাআল্লাহ।

নতুনদের জন্য প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম।
আরও বিস্তারিত যেমন খরচ, ইমিগ্রেশন, থাকার জায়গা ইত্যাদি জানতে চাইলে কমেন্ট বা ইনবক্সে জানাতে পারেন ইনশাআল্লাহ।
কথায় কোথাও ভুল হলে ক্ষমা করবেন।
জাযাকাল্লাহু খইর 😊

Address

80 Scc Road Mahothtoly, Armanitola, (Near Tara Mosque)
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Makka Madina Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share