19/07/2025
শিক্ষিমূলক পোস্ট
এক ভদ্রলোক তার পরিবার নিয়ে উমরার সফরে গিয়েছেন নিজেদের মতো করে শুধু ভিসা নিয়ে। যেহেতু গ্রুপের সাথে নয়, তাই উনার ভিসাটি ছিলো ট্রান্সপোর্ট ছাড়া শুধু ভিসা। তিনি জেদ্দা এয়ারপোর্টে নামার পর উনার কাছে এয়ারপোর্টের বাহিরে কিছু মানুষ ভিসা কপি দেখতে চায়। উনি ভিসা কপি দেখালে তারা বলে যে, আপনার জন্য ট্রান্সপোর্ট রয়েছে আসুন এইদিকে। তারা তাকে একটা জিএমসি গাড়ীতে উঠিয়ে দেয় এবং তার নির্ধারিত হোটেলের কাছে নামিয়ে দেন। তিনি টাকা দিতে চাইলে তারা টাকা লাগবে না বলে জানায় এবং তার ভিসা কপির একটা ছবি তুলে রাখে। তবুও তিনি খুশি হয়ে ১০০ রিয়াল দিয়ে দেয় অথচ এই টাকাও জলে ফেলা হলো কারণ ওরাতো জরিমানা পাঠাবেই। মূলত এই ভিসা যে কোম্পানি ভিসা ইস্যু করে দিয়েছে এবার তাদেরকে ট্রান্সপোর্টের ভাড়া বাবদ বড় একটা বিল ধরায় দিবে যা পরিশোধ করতে কোম্পানি বাধ্য, আর কোম্পানি তখন যাত্রীর থেকে জরিমানা আাদায় করবে (নরমাল ভাড়া ২০০ রিয়াল আর তারা পাঠিয়েছে ৬০০ রিয়াল)। এটা তাদের একটা বিরাট ব্যবসা কিন্তু বিপাকে পড়ে এজেন্সি ও যাত্রী। তাই বারংবার সতর্ক করা হয় যে, আপনারা যারা গ্রুপের সাথে যাচ্ছেন না, নিজেদের মতো করে যাচ্ছেন তারা ট্রান্সপোর্ট ছাড়া শুধু ভিসায় ভুলেও কারো কথায় কোন গাড়ী ব্যবহার করবেন না। নিজেদের মতো করে গাড়ী দামাদামি করে ভাড়া করে চড়বেন এবং এয়ারপোর্টের বাহিরে কাউকে ভিসা কপি দেখাবেন না এবং ছবি তুলতে দেয়ার প্রশ্নই আসে না। এজন্য আপনাকে কেউ বাধ্য করতে পারবে না। অনেক সময় সাধারণ যাত্রী ভয় পেয়ে যায় কিন্তু বাস্তবে ভয়ের কিছু নাই। তাই জরিমানা এড়াতে বিষয়টিতে সতর্ক থাকা।
উল্লেখ্য যে, ভিসার মধ্যে ২টা পদ রয়েছে- (১) ট্রান্সপোর্টসহ, (২) ট্রান্সপোর্ট ছাড়া। ট্রান্সপোর্টসহ সাধারণত গ্রুপের জন্য করা হয়ে থাকে, কম মানুষ হলে ট্রান্সপোর্ট ছাড়া নিজেদের মতো করে ট্যাক্সি বা অন্য মাধ্যমে আসা-যাওয়া করে। তো নুসুকের লোকসহ ট্রান্সপোর্ট মিনিস্ট্রির কিছু মানুষ যাত্রীর ভিসা কপি দেখতে চায় এবং তার জন্য ফ্রী ট্রান্সপোর্ট আছে বলে তাদেরকে গাড়ীতে বসিয়ে দেয়। পাশাপাশি তারা যাত্রীর ভিসা কপির ছবি তুলে রাখে। যখন জানা যায় এটা ট্রান্সপোর্ট ছাড়া ভিসা তখন কয়েকগুণ বেশি ভাড়া জরিমানা স্বরূপ ভিসাদাতা এজেন্সির উপর চাপিয়ে দেয়। তাই আমরা যাত্রীকে আগে থেকেই সতর্ক করি, তবুও কেউ কেউ ভুল করে, আবার কেউ কেউ ফ্রী মনে করে চড়ে বসে। বাস্তবতা হলো ফ্রী কোন সার্ভিস-ই নাই, কিন্তু বুঝের ভুলে কিংবা ওদের প্ররোচনায় এগুলো হয়ে যায় অনেকসময়।
- Umra Visa | Transport