28/10/2026
🕋 নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস-এর রাজশাহী বিভাগীয় শাখা অফিসের শুভ উদ্বোধন।
সারাদেশ থেকে প্রতিনিয়ত শত শত হাজি সাহেব নুসুক আল হারামাইনের সঙ্গে হজ ও উমরাহ পালনের ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু হাজি সাহেবদের বিশেষ একটি চাহিদা হলো, তাঁরা সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে চান। দূরত্বের কারণে অনেকের পক্ষেই ঢাকার অফিসে এসে যোগাযোগ করা সম্ভব হয় না।
সেসব হাজি সাহেবের সুবিধার কথা বিবেচনা করে এবং হজ ও উমরাহর কার্যক্রমকে আরও বেগবান করতে নুসুক আল হারামাইন সারাদেশে শাখা অফিস প্রতিষ্ঠা ও প্রতিনিধি নিয়োগের কার্যক্রম পরিচালনা করছে।
তারই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর ২০২৬ নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস-এর সম্মানিত পরিচালকগণ রাজশাহীতে আয়োজিত ‘হজ ও উমরাহর ফজিলত’ শীর্ষক আলোচনা ও উদ্বোধনী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা নুসুক আল হারামাইনের রাজশাহী বিভাগীয় শাখা অফিসের শুভ উদ্বোধন করেন।
এ সময় নুসুক আল হারামাইনের সম্মানিত পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন
মুফতি আব্দুল্লাহ আল মুর্তাজা কাসেমী, মুফতি আব্দুল আজিজ কাসেমী, মুফতি যোবায়ের আব্দুল্লাহ কাসেমী, মাওলানা মামুনুল হক আজহারী ও মাওলানা শাহজাহান আল হাবিবী।
উদ্বোধনী দোয়া মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন
ড. প্রফেসর সালেহ সালেকুজ্জামান, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ড. প্রফেসর মির্জা হুমায়ুন কবির রুবেল, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
মোহাম্মদ আলী, লেকচারার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, রুয়েট।
প্রফেসর আমিনুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, রুয়েট।
ড. হযরত মাওলানা ইমতিয়াজ হোসেন, মুহাদ্দিস, ইসলামিয়া মাদ্রাসা, রাজশাহী।
হযরত মাওলানা মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী।
মুফতি আতিকুর রহমান, পরিচালক, আবেদ আলী মাদ্রাসা, বুধপাড়া, রাজশাহী।
এছাড়াও ছিলেন নুসুক আল হারামাইন এর রাজশাহী অফিসের পরিচালকগণ।
নুসুক আল হারামাইন এর লক্ষ্য, দেশের প্রতিটি প্রান্তের হাজি সাহেবের কাছে হজ ও উমরাহর সেবা পৌঁছে দেওয়া এবং তাঁদের পবিত্র সফরকে আরও সহজ ও সুন্দর করা।
নুসুক আল হারামাইন ট্যুরস এন্ড ট্রাভেলস
Gov. Approved Licence No. - 0016662
সারাহ জান্নাহ ট্রাভেলস এন্ড ট্যুরস, হজ লাইসেন্স - ১১৬৫
হারামাইন এর পবিত্র সফরে আপনার বিশ্বস্ত সঙ্গী।
📍হেড অফিস:
২৪/এ, ডঃ নওয়াব আলী টাওয়ার, লিফট-৬, রুম ৬০২
পুরানা পল্টন, ঢাকা-১০০০
📍রাজশাহী অফিস
বাড়ি নং ১০৮ / ১০৯, উপর ভদ্রা,(তালাইমারি-ভদ্রা রোড, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার বিপরীতে), কাজলা,বোয়ালিয়া, রাজশাহী।
#উমরাহ_২০২৬ #উমরাহ_প্যাকেজ #উমরাহ #কাপল #স্বামী_স্ত্রী #ফ্যামেলী ্রাক_নিবন্ধন #নুসুক_আল_হারামাইন