18/10/2025
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
পর্যটন-৩ শাখা
www.mocat.gov.bd
নম্বর-৩০,০০,০০০০.০২৫.০৩.০০৩.২৪-৭৬৩ (১৩)
তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
*জরুরী বিজ্ঞপ্তি*
*বিষয়: অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি কর্তৃক নিবন্ধন সনদ গ্রহণ ও অনিবন্ধিত এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।*
সম্প্রতি লক্ষ্য করা যাইতেছে যে দেশে বিভিন্ন ট্রাভেল এজেন্সি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন বা ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ ব্যতীত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করিতেছে। এই ধরনের কার্যক্রম পরিচালনার ফলে আকাশপথে পরিবহন সংক্রান্ত অর্থ আত্মসাত, দুর্নীতি ও প্রতারণা সংক্রান্ত অপরাধের সংখ্যা বৃদ্ধি পাইতেছে।
*০২।* ইতঃপূর্বে মন্ত্রণালয় হইতে বিভিন্ন সময়ে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিসমূহকে আইন ও বিধি অনুযায়ী নিবন্ধনের জন্য নির্দেশনা প্রদান করা হইলেও তাহা যথাযথভাবে বাস্তবায়িত হইতেছে না। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নবায়ন ব্যতীত ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করা আইনের গুরুতর লঙ্ঘন ও গুরুতর অপরাধ।
**০৩।* এমতাবস্থায়, অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনাকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে (www.regtravelagency.gov.bd) আগামী ০৬.১১.২০২৫ তারিখের মধ্যে নিবন্ধন আবেদন দাখিল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো।
*০৪।* নির্ধারিত তারিখ অতিক্রান্তের পর নিবন্ধন ব্যতীত কোনো ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা করলে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হইবে।
০৫। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিজ্ঞপ্তিটি জনস্বার্থে জারি করা হইল। ইহা অদ্যই কার্যকর হইবে।
(মির্জা মুরাদ হাসান বেগ)
উপসচিব
ফোন: ০২-৫৫১০০৮৩৯
ইমেইল: [email protected]
এখন থেকে ট্রাভেল এজেন্সির নবায়নের আবেদন ০৬ (ছয়) মাস পূর্বে অনলাইনে দাখিল করা যাবে।