JetWise Bangladesh

JetWise Bangladesh JetWise Pvt. Ltd. is your dedicated partner in export-import, travel, and global trade solutions.
(1)

Rooted in seamless logistics and exceptional service, we connect individuals and businesses across borders with precision, trust, and professionalism.

28/11/2025

েনমার্কের অর্থায়নে লালদিয়ায় হচ্ছে বিশ্বমানের কন্টেইনার টার্মিনাল | BIDA | Port | Somoy TVচট্টগ্রামের লালদিয়ায.....

28/11/2025

#লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় চট্টগ্রাম বন্দরের সাথে এপিএম টার্মিনালসের চুক্তি ।

ঢাকা: ১৭ নভেম্বর ২০২৫°

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এপিএম টার্মিনালস বিইভির সাথে লালদিয়া কনটেইনার নির্মাণ ও পরিচালনায় ৩০ বছরের চুক্তি স্বাক্ষর করেছে। এপিএম টার্মিনালস বিইভি ডেনমার্কের এপি মোলার নিয়ন্ত্রিত বিশ্বের শীর্ষস্থানীয় ইন্টিগ্রেটেড লজিস্টিকস কোম্পানি মায়ের্স্কের একটি পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। এই চুক্তির মাধ্যমে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কাঠামোর আওতায় লালদিয়া কনটেইনার টার্মিনাল (এলসিটি) ডিজাইন, অর্থায়ন, নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকাস্থ্ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সোমবার অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক স্টেট সেক্রেটারি লিনা গান্ডলোস হ্যানসেন ও ঢাকায় ডেনমার্ক দূতাবাসের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পিপিপি অথোরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নৌপরিবহন সচিব ড. নুরুন্নাহার চৌধুরী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

নৌ উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, এ বিনিয়োগ দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে, বিশেষ করে যুব সমাজের জন্য উল্লেখযোগ্য অগ্রগতি বয়ে আনবে। প্রকল্পটি সম্পন্ন হলে, দেশের অনেক তরুণ, বিশেষ করে শিক্ষিত যুবকরা চাকরির সুযোগ পাবে।

তিনি আশা প্রকাশ করেন, এই গুরুত্বপূর্ণ আন্তঃসরকারি সহযোগিতা প্রকল্পটির জাতীয় স্বার্থ নিয়ে যে কোনো সংশয় দূর করবে।

রাষ্ট্রদূত ব্রিক্স মোলার বলেন, বাংলাদেশ পুনর্গঠন ও শক্তিশালী হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা ভবিষ্যৎ বিনিয়োগ ও টেকসই সহযোগিতার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করছে।

তিনি বাংলাদেশ ও এই ঐতিহাসিক চুক্তিতে যুক্ত সব ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অভিনন্দন জানান।তিনি আরো বলেন, ডেনমার্কের বৈশ্বিক দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগানোর মাধ্যমে এ বিনিয়োগ প্রতিশ্রুতি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, এই নির্দিষ্ট প্রকল্পটি প্রমাণ করে যে বাংলাদেশ ও ডেনমার্ক এখন টেকসই প্রবৃদ্ধির শক্তিশালী অংশীদার ঐতিহাসিকভাবে, ডেনমার্ক বাংলাদেশের সঙ্গে কাজ করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিল, যা বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

লিনা গান্ডলোস হ্যানসেন বলেন, এ প্রকল্পের সফলতা সংশ্লিষ্ট সব পক্ষের অটল নিষ্ঠা ও প্রতিশ্রুতির প্রমাণ।

তিনি এমন এক ভবিষ্যতের চিত্র তুলে ধরেন, যেখানে বন্দর কেবল অবকাঠামো নয়, বরং মানুষ ও উদ্দেশ্যের একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম— যেখানে জাহাজ সহজে নোঙর করে, পণ্য দ্রুত স্থানান্তরিত হয় এবং কর্মীরা আরও নিরাপদ ও স্মার্ট পরিবেশে কাজ করবে।

লিনা জানান, ডেনমার্ক থেকে জাপান এবং কোপেনহেগেন থেকে চট্টগ্রাম— এই অংশীদারত্ব বাণিজ্য একই দৃষ্টিভঙ্গির মাধ্যমে সংযুক্ত হয়েছে।

স্টেট সেক্রেটারি গত ৫৪ বছরে বাংলাদেশের অসাধারণ উন্নয়নকে তুলে ধরে বলেন, ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির মধ্যে উঠে আসবে। এছাড়া দেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি ইতোমধ্যেই বিশ্বে দ্বিতীয় বৃহত্তম এবং অন্যান্য খাতেও দেশটির বিপুল সম্ভাবনা দৃশ্যমান।

এপিএম টার্মিনালস বিইভি বিশ্বের অন্যতম শীর্ষ টার্মিনাল অপারেটর (৩৩টি দেশে ৬০টিরও বেশি টার্মিনাল) এবং বিশ্বব্যাংক ২০২৪ অনুযায়ী বিশ্বের শীর্ষ ২০টি সেরা কনটেইনার বন্দরের মধ্যে ১০টি তারা পরিচালনা করে।

বিশ্বব্যাপী, বিশেষ করে পূর্ব ও দক্ষিণ এশিয়ায় (যেমন- চীন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও মালয়েশিয়া) তাদের বিস্তৃত অভিজ্ঞতার আলোকে লালদিয়া প্রকল্প বাংলাদেশে বিশ্বমানের প্রযুক্তি ও অপারেশনাল দক্ষতা নিয়ে আসবে— যা দেশের লজিস্টিকস খাতকে এলডিসি-পরবর্তী যুগে ভবিষ্যত-প্রস্তুত করবে।

এই নতুন বন্দর বিদ্যমান ক্ষমতার দ্বিগুণ বড় কনটেইনার জাহাজ গ্রহণ করতে পারবে, প্রতি ইউনিট মালবাহী খরচ কমাবে এবং বিশ্বব্যাপী সরাসরি শিপিং সংযোগ সক্ষম করবে। রাজস্ব-ভাগাভাগি রেয়াত মডেলে নির্মিত এই প্রকল্পে বাংলাদেশ স্থিতিশীল বৈদেশিক মুদ্রা আয় করবে, পাশাপাশি সরকারি মূলধনী ব্যয়ও কমবে।

রেয়াত চুক্তির আওতায়, এপিএম টার্মিনালস বিইভি লালদিয়া, চট্টগ্রামে একটি গ্রিনফিল্ড বন্দর টার্মিনাল নির্মাণের মাধ্যমে প্রায় ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) নিয়ে আসবে। এটি হবে বাংলাদেশে এখন পর্যন্ত এককভাবে সবচেয়ে বড় ইউরোপীয় ইকুইটি বিনিয়োগ।

এপিএম টার্মিনালসের মতো বৈশ্বিক মানের বিনিয়োগকারী বন্দর খাতে প্রবেশ করায় অন্যান্য আন্তর্জাতিক অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোর আস্থা আরও বাড়বে, ফলে লজিস্টিকস, উৎপাদন এবং সংশ্লিষ্ট খাতে অতিরিক্ত বৈদেশিক বিনিয়োগ (FDI) আকৃষ্ট হবে।

15/09/2025

📢 গুরুত্বপূর্ণ নোটিশ – সৌদি এয়ারলাইন্স এবং কুয়েত এয়ারলাইন্স।

সম্মানিত সকল ট্রাভেল এজেন্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যেসব যাত্রী সৌদি এয়ারলাইন্স-এর টিকিট কনফার্ম করেছেন, তাদের যেন অবশ্যই জানিয়ে দেওয়া হয়:

🛑 যাত্রীদের বিমানবন্দরে ফ্লাইটের নির্ধারিত সময়ের কমপক্ষে ৫ ঘণ্টা আগে পৌঁছাতে হবে।

🔺 বর্তমানে এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অধিকাংশ ফ্লাইট ওভারবুকড অবস্থায় রয়েছে। এ কারণে যাত্রীরা যদি সময়মতো বোর্ডিং-এর জন্য না যায়, তবে তাদের বোর্ডিং ডিনাই (deny) করার সম্ভাবনা রয়েছে।

☎ সৌদি এয়ারলাইন্স থেকে এবং কুয়েতে এয়ারলাইন্স বিষয়ে যাত্রীদের সতর্ক করতে বলেছেন।

অনুরোধ রইলো সকল এজেন্ট যেন যথাসময়ে তাদের যাত্রীদের এই তথ্য জানিয়ে দেন।

ধন্যবাদ।

25/08/2025

🌍 ভিসা ছাড়াই ঘুরে আসুন — বাংলাদেশিদের জন্য উন্মুক্ত ৪০+ দেশ!
বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে এখন ভ্রমণ অনেক সহজ। বেশ কিছু দেশ সরাসরি ভিসা ছাড়াই অথবা বিমানবন্দরে পৌঁছে অন অ্যারাইভাল ভিসা কিংবা ই-ভিসা সুবিধা প্রদান করে থাকে। এই সুযোগগুলো ব্যক্তিগত ভ্রমণ, পর্যটন কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে সহায়ক।

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসামুক্ত বা সহজ ভিসা প্রাপ্ত দেশগুলোর তালিকা নিম্নরূপঃ
বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রানাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাত, মোজাম্বিক, নেপাল, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সিচেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, গাম্বিয়া, পূর্ব তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে কিছুতে সরাসরি প্রবেশাধিকার রয়েছে, আবার কিছুতে অন অ্যারাইভাল বা ইলেকট্রনিক ভিসা প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তাই যাত্রার পূর্বে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ ভিসা নীতিমালা যাচাই করে নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

18/08/2025

কোনো প্রকার লাইসেন্স, ডকুমেন্টস ও LC ঝামেলা ছাড়া, সব ধরনের বৈধ পণ্য মেশিন, মটর পার্টস , গাড়ির পার্টস , এল ই- ডি লাইট, কসমেটিকস,জুয়েলারি,ঘড়ি,
কম্পিউটার যন্ত্রাংশ, মোবাইলের যন্ত্রাংশ, সুইং মেশিনের যন্ত্রাংশ, ষ্টেশনারী,হার্ডওয়ার, মেডিকেল আইটেম, পন্য ইত্যাদি আরও অন্যান্য আইটেম শুধুমাত্র কেজি প্রতি খরচ দিয়ে
সরাসরি ইন্ডিয়া থেকে আমদানি করুন ।
◾️ ইন্ডিয়া-টু-বাংলাদেশ
◾️এলসির ঝামেলা পোহাতে হবেনা।
◾️কাস্টমস চার্জ ,খালাসের খরচ - কোন কিছুই আপনাকে বহন করতে হবে না।
◾️কোন প্রকার হিডেন চার্জ নেই।
◾️পণ্য হাতে বুঝে পেয়ে প্রতি কেজি হিসাবে চার্জ পেমেন্ট করবেন।

Our Service
★C N F Support
★Door To Door (By Road)
★Export/Import
★Payment Support
★Warehouse Support

🔷Delivery Time:
🔷By Road- 10 working day

বাংলাদেশে পণ্য আমদানি করতে আপনার পণ্যের কেজি প্রতি খরচ জানতে, তথ্য দিন -
১. পণ্যের নাম
২. পণ্যের ফটো
৩. পণ্যের ওজন/CBM

আপনার কাঙ্ক্ষিত products স্বল্প সময়ে এবং স্বল্প খরচে By Road বাংলাদেশে Import করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

16/08/2025

✅ মাত্র ১০ দিনে চায়না থেকে প্রোডাক্ট ডেলিভারি!
⚡ ইলেকট্রিক আইটেমস এখন পাওয়া যাবে আরও দ্রুত ও সহজে।

🌍 JetWise Pvt Ltd
আমরা আপনাকে দিচ্ছি –
🚢 দ্রুত আমদানি সেবা
📦 নিরাপদ পরিবহন ব্যবস্থা
💡 মানসম্মত ইলেকট্রনিক্স আইটেম

👉 এখনই অর্ডার করুন এবং চায়না থেকে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট হাতে পান মাত্র ১০ দিনে!

📞 যোগাযোগ করুন: [01617337379]
📍 JetWise Pvt Ltd – এক্সপোর্ট, ইমপোর্ট, ট্রান্সপোর্ট, কুরিয়ার ও ট্রাভেল সল্যুশনে আপনার বিশ্বস্ত নাম।

14/08/2025

📢 JetWise Pvt Ltd – আপনার বিশ্বস্ত এক্সপোর্ট পার্টনার

🧵 নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরি থেকে সরাসরি উৎপাদন
👕 টি-শার্ট আইটেম সুলভ মূল্যে
🌍 বিশ্বের যেকোনো দেশে রফতানি সেবা

💡 প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর!
এখন আপনি চাইলে দেশ থেকে দেশীয় পণ্য নিয়ে বিদেশে রফতানি করতে পারবেন – আর সেই ঝামেলাহীন সেবা দিচ্ছে JetWise Pvt Ltd।

✅ গ্যারান্টিযুক্ত মান
✅ সময়মত ডেলিভারি
✅ সহজ পেমেন্ট ব্যবস্থা

📞 আজই যোগাযোগ করুন: [01617337379]
📧 Email: [[email protected]]

JetWise Pvt Ltd – Connecting Bangladesh to the World 🌏

14/08/2025

📢 বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের জন্য সুসংবাদ! 🇧🇩✈️🌍

JetWise Pvt. Ltd. থেকে আমরা অত্যন্ত সুলভ মূল্যে উচ্চমানের টুপি ও গার্মেন্টস আইটেম নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করে বিশ্বের যেকোনো দেশে রফতানি করে থাকি।

✅ নিজের ব্র্যান্ড তৈরি করতে চান?
✅ দেশীয় পণ্য বিদেশে পৌঁছে দিতে চান?
✅ গুণগতমান ঠিক রেখে কম দামে পণ্য চান?

JetWise দিচ্ছে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধা –
দেশ থেকে পণ্য সংগ্রহ করে, আপনার গন্তব্য দেশে পৌঁছে দেওয়া এখন আরো সহজ!

🌐 আপনার পছন্দের ডিজাইন অনুযায়ী কাস্টমাইজড প্রোডাকশন
📦 ছোট বা বড় যেকোনো অর্ডার
📍 সরাসরি ফ্যাক্টরি থেকে এক্সপোর্ট সুবিধা

👉 এখনই যোগাযোগ করুন, এবং আপনার রফতানি যাত্রা শুরু করুন আমাদের সাথে!

📞 Contact: [01617337379 ফোন নম্বর/হোয়াটসঅ্যাপ]
📧 Email: [[email protected]
📍 JetWise Pvt. Ltd. | Made in Bangladesh | Exported Worldwide

Address

34 Purana Paltan
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when JetWise Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category