An Naseeha Travels

An Naseeha Travels Beyond Travel, Towards Transformation

ইকোনমি উমরাহ প্যাকেজ✈️ ফ্ল্যাইট: ট্রানজিট / ডিরেক্ট(Saudi Airlines বা Emirates) মক্কা হোটেল :• মিসফালা ব্রিজ সংলগ্ন• হার...
15/02/2026

ইকোনমি উমরাহ প্যাকেজ
✈️ ফ্ল্যাইট: ট্রানজিট / ডিরেক্ট
(Saudi Airlines বা Emirates)
মক্কা হোটেল :
• মিসফালা ব্রিজ সংলগ্ন
• হারাম থেকে আনুমানিক ৭০০–৮০০ মিটার
• হোটেল এক্স্যাম্পল: Meezab Al Munshiya / Lulu Al Nowair

মদীনা হোটেল :
• কুবা রোড সংলগ্ন
• আনুমানিক ৭০০–৮০০ মিটার
• হোটেল এক্স্যাম্পল: Mushtaq Al Madina / Safa Al Baraka

🚌 জিয়ারাহ:
• মক্কা ও মদীনার ৫০ কিমি এরিয়ার মধ্যে জিয়ারাহ
🧭 সার্ভিস:
• উমরাহ গাইডেন্স
• প্রি-উমরাহ সেশন ও প্রস্তুতি
💰 প্যাকেজ মূল্য: ৳১,৪৫,০০০ (খাবার ছাড়া)

🍽 খাবার (ঐচ্ছিক Add-on):
যারা খাবার যুক্ত করতে চান, তাদের জন্য
➕ ৳১০,০০০ অতিরিক্ত
✔️ ৩ বেলা মানসম্মত দেশীয় খাবার ব্যবস্থা থাকবে
• সকালে নাস্তা
• দুপুর ও রাতে ভাত + সবজি + ডাল
• প্রোটিন হিসেবে পর্যায়ক্রমে
(মাছ / ডিম / মাটন / বিফ / ক্যামেল মিট / মুরগি / টার্কি)
📌 বি.দ্র.: খাবার সম্পূর্ণ ঐচ্ছিক (Optional)। খাবারের টেস্ট এভারেজ বাঙ্গালী টেস্ট অনুযায়ী।

আমি মদিনাকে ভালোবাসি, মদিনার বাসিন্দাদের ভালোবাসি—আর ভালোবাসি তাদের সবাইকে, যারা মদিনাকে ভালোবাসে।হে মদিনা!তোমার বুকেই শ...
06/02/2026

আমি মদিনাকে ভালোবাসি, মদিনার বাসিন্দাদের ভালোবাসি—আর ভালোবাসি তাদের সবাইকে, যারা মদিনাকে ভালোবাসে।

হে মদিনা!
তোমার বুকেই শায়িত মহান আল্লাহর প্রিয় হাবিব—আমাদের প্রিয় নবী ﷺ। এই পবিত্র ভূমিতেই তিনি তাঁর সফরের শেষ ঠিকানা বেছে নিয়েছেন।

আর তাঁর প্রিয় সাহাবিগণ—ছড়িয়ে থাকা মুক্তোর মতো—এই মাটিতেই জীবন কাটিয়েছেন। অনেকে এখানেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন। তোমার বাতাসে তাই মিশে আছে সাহাবিদের নিঃশ্বাস, ত্যাগ আর ভালোবাসা।

হে মদিনা!
নবীজির হিজরতের স্মৃতি, সাহাবিদের ঘরবাড়ি, বাকী কবরস্থান, উহুদ, খন্দক, কুবা, মসজিদে নববী—তোমার প্রতিটি প্রান্তে লুকিয়ে আছে ইতিহাস আর অগাধ মহব্বত।

এই মাটিতেই রাসূল ﷺ হেঁটেছেন,
এই আঙিনায় বসেছেন, এই শহরেই নামাজ পড়েছেন, ওজু করেছেন, মানুষের সঙ্গে লেনদেন করেছেন—তোমার প্রতিটি পথ আজও তাঁর স্মৃতি বহন করে চলে।

মদিনা শুধু একটি শহর নয়—মদিনা হলো ভালোবাসার মেহরাব, রহমতের ছায়া, আর নবুয়তের সুবাস।

মদিনাকে ভালোবাসা মানে রাসূল ﷺ–কে ভালোবাসা। আর রাসূল ﷺ–কে ভালোবাসা মানে ইসলামকে ভালোবাসা।

আমাদের সম্মুখ সারিতে সাদা দাঁড়িওয়ালা একজন শাবাবকে দেখতে পাচ্ছেন। মা শা আল্লাহ, আমাদের সাথে তিনিও প্রায় সাড়ে তিন কিলোমিটা...
31/01/2026

আমাদের সম্মুখ সারিতে সাদা দাঁড়িওয়ালা একজন শাবাবকে দেখতে পাচ্ছেন। মা শা আল্লাহ, আমাদের সাথে তিনিও প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুবায় এসেছেন।

আমাদের পরবর্তী কাফেলা ২৩ই ফেব্রুয়ারিতে বাইতুল্লাহ এর উদ্দেশ্য রওনা হবে ইনশা আল্লাহ।

22/01/2026

লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক...

আমাদের পরবর্তী কাফেলা ২৩ই ফেব্রুয়ারিতে কালো গিলাফ - সবুজ গম্বুজের উদ্দেশ্য রওনা হবে ইনশা আল্লাহ।

13/01/2026

যেই রাস্তা ধরে মসজিদে নববীতে যাই, তার নাম সালাম রোড। নামের মতো রাস্তাটাও শান্তির। এদিক সেদিক বাঁক পেরিয়ে যখন একদম কাছাকাছি পৌঁছায় আমাদের যান্ত্রিক বাহন, তখন দূর থেকে এভাবে গম্বুজটা দেখা যায়।সবুজ গম্বুজ। উপমহাদেশের একজন কবি বলেছিলেন,
যখন সবুজ গম্বুজ প্রথম নজরে আসবে, তিনি দুনিয়াদারি সব ভুলে যাবেন।

নববীর চারপাশ এখন ভীষণ আলিশান। এই আভিজাত্য আমায় ভীষণ কষ্ট দেয়। মদিনাকে কেন এমন আলিশান হতে হবে! গত জুমাবার উমরাহ শেষে যখন মদিনায় ঢুকলাম, ট্যাক্সি নামিয়ে দিলো মসজিদে নববীর পেছনের দিকটাতে। কিবলার ঠিক অপজিট দিকে। মদিনায় নেমে যে মন-মনন প্রফুল্ল হওয়ার কথা, নিমিষেই কেমন যেন তা মিইয়ে গেল। আশেপাশে মেলার মতো নানান দোকানের আয়োজন। আলো ঝলমলে দোকানে ভরপুর। খাবারের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। ম্যাকডোনাল্ড, স্টারবার্গের মতো প্রতিষ্ঠানরাও এখানে পসরা সাজিয়ে বসেছে।

এমন সাজানো অভিজাত মদিনা দেখে কেমনে যেন কষ্ট লাগে। উর্দু সাহিত্যের বিখ্যাত নাত, 'হাম মাদিনে মে তানহা নিকাল যায়ে গে' শুনতে শুনতে মদিনার অলিগলিতে হারিয়ে যাবার যে স্বপ্ন দেখতাম, সেই স্বপ্ন যেন ক্রমেই ম্লান লাগে। এই তো, মাত্র কটা বছর আগেও এতো অভিজাত ছিল না আশপাশ।

আভিজাত্যের বিরোধিতা করছি না। তবে আমার মন কেবল পুরোনো মদিনাকে খুঁজে ফিরে বেড়ায়। পাথুরে পাহাড় আর মরুভূমির শহর খুঁজি। খুঁজি খেজুরবীথির ছায়াঢাকা সবুজ মসজিদকে।
মনে ভাসে সেই দৃশ্য,
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহ ﷺ–এর কাছে গিয়ে করে দেখলেন,
নবী ﷺ একটি খেজুরপাতার চাটাইয়ের উপর শুয়ে আছেন, আর সেই চাটাইয়ের দাগ তাঁর পবিত্র পার্শ্বে স্পষ্ট হয়ে আছে। এই দৃশ্য দেখে উমর রা. অঝোরে কেঁদে ফেললেন।
তিনি বললেন—
“ইয়া রাসূলাল্লাহ! কিসরা ও কায়সার (পারস্য ও রোমের সম্রাটরা) বিলাসে থাকে, আর আপনি,আল্লাহর প্রিয় রাসূল, এই রুক্ষ চাটাইয়ে?”

তখন রাসূলুল্লাহ ﷺ শান্ত হাসি নিয়ে বললেন,
“হে উমর! তুমি কি এতে সন্তুষ্ট নও যে, তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাত?”

রাসূল ﷺ চাইলে দুনিয়ার সব আরাম পেতে পারতেন,
কিন্তু তিনি বেছে নিয়েছিলেন যুহদ (সরলতা)। দুনিয়া পেলেই যে আখিরাত হারাতে হবে ব্যাপারটা এমন নয়। আবার দুনিয়াবি অর্জনকে ছুঁড়ে ফেলে দিতে বিষয়টা এমনও নয়।কিন্তু আমাকে অন্তত মদিনায় নববীর ধারে এমন উপচে পড়া দুনিয়াদারী ভীষণ পীড়া দেয়।

চারিপাশে আকাশচুম্বী আলিশান সরাইখানার দালানে ভরপুর। উপরে তাকালে আকাশটাও দেখা যায়না কখনো কখনো। কিবলার অপজিট সাইডের দিকটাতে দোকানভর্তি ভিড় আর উদযাপন! মনেই হয় না আধ্যাত্মিক কোনো জায়গা এটা।

আমার মন কেবল পুরোনো মদিনাকে খুঁজে ফিরে বেড়ায়। পাথুরে পাহাড়ে ঘেরা মরুভূমির সেই শহরটাকে খুঁজি। খুঁজি খেজুরবীথির ছায়াঢাকা সবুজ মসজিদকে।

অভিজাত সরাইখানায় ভর্তি অলিগলির চাইতে আমার কেন ভালো লাগে নববীর ভেতরের সেই ছোট্ট সমতটটা। যান্ত্রিক ছাতার নিচে সেখানে বসে একসাথে আকাশ আর সবুজ গম্বুজ দেখা যায়। যেখানে বেরিকেডের ফাঁকা দিয়ে দেখা যায় রিয়াদুল জান্নাহ, একটু দূরে রওজাতুর রাসুল।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

আবেগে আমি বারেবারে আপ্লুত হই। আর ব্যথিত হই বিরহের বিষাদে। চোখে জমে আনন্দ আর বেদনার অদ্ভুত মিশ্র জল। এ যেন তিব্বত ধুয়ে নেমে আসা সিন্ধু, যে নদী হৃদয়ের কাশ্মীর ছুঁয়ে আরব সাগরে তুমুল স্রোতে আছড়ে পড়ে।

আমি ভাবি,মসজিদে নববীর ভেতরে আছি, কিন্তু রাসুলুল্লাহ ﷺ নেই। তিনি নেই এখন নববীর মিহরাবের ধারে। তিনি বসে নেই রিয়াজুল জান্নাহর খেজুর গাছের খুটির কাছে!

এখন মন চাইলেই একটু তাঁর কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরার আকুতি করার সুযোগ নেই আমার । মন বিষাদের গল্পগুলো বলে হৃদয়ের বিষাদের হিমালয় গলিয়ে দেয়ার সুযোগ নেই আর। সুযোগ নেই একটু জিজ্ঞেস করার, হে রাসুলুল্লাহ! কিভাবে এই ভীষণ পাপিষ্ঠ যাপিত জীবন থেকে বের হয়ে একটা সবুজ জীবন পাবো! তিনি নেই! তিনি নেই! তিনি নেই! যদিও হৃদয়ে আছেন।

আলী ইবনে আবী তালিব রা. রাসুলের ভালোবাসায় ছন্দমালা লিখেছিলেন, আমি সেটার বাঙলায়নের চেষ্টা করি।

"তুমি নেই নবি এ কথা যখন আমার মননে জাগে,
ঝরে পড়ে যায় বেদনায় ফুল হৃদয়ের গুলবাগে।"

আসলেই তো! রাসুলুল্লাহর ﷺ অনুপস্থিতে হৃদয়ের গুলবাগে কি করে ফুল ফুটতে পারে!

রাসুলুল্লাহ ﷺ- কে নিয়ে নিজের লেখা বা অনুবাদ করা কবিতাগুলো কখনোই প্রসেডির মানদন্ডে উত্তীর্ণ মনেহয়নি নিজের কাছে। তবুও হারামের সবুজ কার্পেটে বসে মাঝেমাঝে বির বির করে সেই কবিতা পাঠ করি আমি। আবৃত্তিতে বুক কাঁপে, কন্ঠস্বর কাঁপে। কখনো কখনো কণ্ঠ আটকে যায় কণ্ঠনালীতে। প্রসেডির বিচারে উত্তীর্ণ না হতে পারি, আবেগটুকু তো খাঁটি!

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আবৃত্তি, এই দরুদ, এই সালাম ফেরেশতা মারফত রাসুলের কাছে পৌঁছে যাচ্ছে। একজন অপরিচিত আজনবি বাঙাল তরুণের আবেগের তরজমা পৌঁছে যাচ্ছে রাসুলের কাছে! এর চেয়ে সৌভাগ্যের কিইবা হতে পারে আর!

জোবায়ের বিন বায়েজীদ
১৩-০১-২৬

06/01/2026

রাসুল (ﷺ) এর শহরের যে সুকুন শান্তি আর অপার্থিব এক টান, তা সেখানে যারা একবার গিয়েছে, তারা ছাড়া অন‍্যদের বোঝানো সত‍্যিই কঠিন। প্রতিবারই কাফেলা যখন মদিনা ছেড়ে যায়, প্রায় সবারই মুখে একটা কথাই থাকে…

ইশ! মদিনার দিনগুলো চোখের পলকেই শেষ হয়ে গেলো।…

এখানে রাত্রি যাপনের উত্তম তাওফীক আল্লাহ তাআলা আমাকে, আপনাকে এবং সকলকে প্রতি বছর দান করুন। আমীন।
06/01/2026

এখানে রাত্রি যাপনের উত্তম তাওফীক আল্লাহ তাআলা আমাকে, আপনাকে এবং সকলকে প্রতি বছর দান করুন। আমীন।

দুনিয়ার বুকে জান্নাতের একটি অংশ বিদ্যমান ৷ এটি জান্নাতের সেই অংশে প্রবেশের দরজা ৷মেহেরবান আল্লাহ সবাইকে এই "বাগে জান্নাত...
23/12/2025

দুনিয়ার বুকে জান্নাতের একটি অংশ বিদ্যমান ৷ এটি জান্নাতের সেই অংশে প্রবেশের দরজা ৷

মেহেরবান আল্লাহ সবাইকে এই "বাগে জান্নাতে" হাজিরির তাওফিক দান করুন ৷৷

15/12/2025

মাদিনাহ'র (المدينة) জীবনই মূলত রাহাতে নাফসি (راحة نفسي)

আল্লাহর রাসুল ﷺ মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে দুআ করতেন। প্রায়ই দুআর মধ‍্যে মহান আল্লাহকে ডাকতেন "আসমান–যমিনের সৃষ্টিকর্ত...
07/12/2025

আল্লাহর রাসুল ﷺ মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে দুআ করতেন। প্রায়ই দুআর মধ‍্যে মহান আল্লাহকে ডাকতেন "আসমান–যমিনের সৃষ্টিকর্তা" বলে। কোনো বিষয়ে তিনি যখন চাইতেন যে আল্লাহ এ ব্যাপারে ওহী নাজিল করুন, তখনও আসমানের দিকেই তাকিয়ে থাকতেন। সেই অনন্ত আকাশের দিকে তাকিয়েই তিনি প্রতীক্ষার মুহূর্তগুলো কাটাতেন।

কাবার পাশে… রোদ উঠি–উঠি করছে। মাতাফে তাওয়াফরত আল্লাহ–প্রেমীদের ভিড় বেশ। এক কোণায় অল্প একটু সময় চিৎ হয়ে শুয়ে ভাবছিলাম এই কথাগুলোই।

বিশাল আকাশের নিচে কত ক্ষুদ্র মনে হয় নিজেকে। কতটা ছোট এই সৃষ্টি। আর এই বিশাল আকাশকে খুঁটিহীনভাবে যিনি বানিয়েছেন, তিনি আমার রব।

এই চিন্তায় হৃদয় শান্ত হয়ে আসে। মনে হয়—
যে আল্লাহ এমন অনন্ত আকাশকে সৃষ্টি করেছেন, তিনি কি আমার ছোট ছোট দুঃখ–কষ্টকে দূর করতে অক্ষম?
যে রব আমাকে এই ঘরে এনেছেন—তাওহীদের ঘরে, ইব্রাহিমি দোয়ার পূর্ণতায় ভরা এই প্রাঙ্গণে—তিনি নিশ্চয়ই আমাকে শুনছেন, দেখছেন, আমার অন্তরের নীরব প্রার্থনাও জানেন।

তাওয়াফের শব্দ, মানুষের দোয়া, কোরআনের তিলাওয়াত—সবকিছু মিলেমিশে যেন আসমানের দরজায় ধাক্কা দেয়। মনে হয়, এখনই হয়তো কোনো রহমতের বাতাস নেমে আসবে, হয়তো কোনো দুআ কবুলের মুহূর্ত চলে এসেছে।

চোখ বন্ধ করলাম।
মনের ভেতর নিঃশব্দে বললাম—
হে আমার রব, আমি তোমারই বান্দা। তোমার দরজায় এসেছি। তুমি ছাড়া আর কারো দিকে ফিরে তাকানোর নেই।

এই বিশাল আকাশের নিচে শুয়ে থাকা ক্ষুদ্র এক মানুষ—
তবু আশা ভরা, কারণ তার রবের দয়া সীমাহীন।

এই সবুজ গম্বুজের ঠিক পাশেই তো…ফজরের নামাজের পর প্রিয় নবীজি ﷺ বসতেন।চারপাশে ঘিরে থাকতেন সাহাবায়ে কেরাম।কেউ দূর দেশ থেকে...
01/12/2025

এই সবুজ গম্বুজের ঠিক পাশেই তো…
ফজরের নামাজের পর প্রিয় নবীজি ﷺ বসতেন।
চারপাশে ঘিরে থাকতেন সাহাবায়ে কেরাম।
কেউ দূর দেশ থেকে আসলে,
রাসূল ﷺ তার দিকে স্নেহভরা চোখে তাকিয়ে—
মৃদু হেসে অভ্যর্থনা জানাতেন।
আপন করে নিতে হাত বাড়িয়ে দিতেন মুসাফাহার জন্য…

কত সৌন্দর্য, কত নূর ঝরতো সেই মুহূর্তগুলোতে!

সল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

Address

GroundFloor, House No: 510, Road No: 07, Avenue: 03, Mirpur DOHS
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when An Naseeha Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category