Bus Analysis

Bus Analysis The official page of Bus Analysis! Here you will find all the information related to buses.

⚠️সতর্ক বার্তা⚠️📍 বাংলাদেশের সকল ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, ১৮ আগস্ট থেকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে AI...
20/08/2026

⚠️সতর্ক বার্তা⚠️

📍 বাংলাদেশের সকল ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, ১৮ আগস্ট থেকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে AI-based automated traffic enforcement system চালু হয়েছে। মহাসড়কের বিভিন্ন জায়গায় বসানো AI-enabled camera গাড়ি শনাক্ত করে ট্রাফিক আইন ভাঙার ঘটনা ধরবে। প্রাথমিকভাবে যেসব বিষয় শনাক্ত করবে:

🚗 Speeding / অতিরিক্ত গতি

🅿️ Illegal parking

↔️ Wrong-side driving

এবং পরবর্তীতে আরও ধরনের ট্রাফিক ভায়োলেশন যুক্ত হতে পারে।

🔰 এজন্যই রাস্তায় নিরাপদ ভাবে সকল প্রকার আইন এবং গতিসীমা মেনে সুশৃংখলভাবে গাড়ি চালানোর জন্য ড্রাইভারদেরকে অনুরোধ জানাচ্ছি ।✅

📸অসাধারণ ছবিটি তুলেছেনঃ মাহতাব বিন কারিম অনু

আপনাদের তোলা ছবি, বাস সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং গুরুত্বপূর্ণ মতামত জানাতে যুক্ত হতে পারেন আমাদের সাথে।
গ্রুপ লিংকঃ Bus Analysis

🚍 গোল্ডেন লাইন পরিবহনকারিম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।২০১১ সাল—ফরিদপুরের তৎকালীন আজমেরী এন্টারপ্রাইজ এবং গোপালগঞ্জের...
19/08/2026

🚍 গোল্ডেন লাইন পরিবহন
কারিম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।

২০১১ সাল—ফরিদপুরের তৎকালীন আজমেরী এন্টারপ্রাইজ এবং গোপালগঞ্জের সোহেল পরিবহনের ব্যানার ক্রয়ের মাধ্যমে গোল্ডেন লাইন পরিবহনের পথচলা শুরু হয়। ওই সময় ফরিদপুরসহ বরিশাল ও গোপালগঞ্জে সেবা দেওয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও খুব দ্রুতই তাদের কার্যক্রম ছড়িয়ে পড়ে দেশের উত্তরবঙ্গে।

প্রাথমিক বহরে ছিল হিনো AK1J ও AK3 নন-এসি, ইসুজু FTR নন-এসি, হিনো AK1J ও RM2 এসি এবং অশোক লেল্যান্ডের কিছু নন-এসি ইউনিট। সে সময় দক্ষিণবঙ্গে ফেরি পারাপারের মাধ্যমেই যাত্রী সেবা দেওয়া হতো, যা যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল।

২০২২ সাল—পদ্মাসেতু স্থাপিত হওয়ার পর দক্ষিণবঙ্গের মানুষের চলাচল যেমন সহজ হয়, তেমনি গোল্ডেন লাইন পরিবহনের জন্যও খুলে যায় নতুন দিগন্ত। সেতু চালুর পর থেকে তাদের আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক নতুন বাস যোগ হতে থাকে বহরে এবং বাড়তে থাকে সারা বাংলাদেশে রুটের সংখ্যা।

বর্তমানে তারা ঢাকার বিভিন্ন স্থান থেকে বাংলাদেশের প্রায় সব জেলায় ট্রিপ প্রদান করছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, আবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—সারাদেশে তাদের উপস্থিতি এখন ব্যাপক। নিরবচ্ছিন্ন যাত্রী সেবার মাধ্যমে তারা দেশের সড়ক পরিবহন খাতে নিজেদের অবস্থান সুদৃঢ় রেখেছে।

অসাধারণ ছবিটি তুলেছেনঃ Prince Mahmud

আপনাদের তোলা ছবি, বাস সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং গুরুত্বপূর্ণ মতামত জানাতে যুক্ত হতে পারেন আমাদের সাথে।
গ্রুপ লিংকঃ https://www.facebook.com/share/g/1DTgTfngCX/?mibextid=wwXIfr

Super Sony Paribahan দীর্ঘদিন যাবত “Super Sony Paribahan” ঢাকা থেকে বনপাড়া–ঈশ্বরদী–বাঘা, ঢাকা–বনপাড়া–ভেড়ামারা–প্রাগপু...
17/08/2026

Super Sony Paribahan

দীর্ঘদিন যাবত “Super Sony Paribahan” ঢাকা থেকে বনপাড়া–ঈশ্বরদী–বাঘা, ঢাকা–বনপাড়া–ভেড়ামারা–প্রাগপুর–গাংনী, বাঘা–ঈশ্বরদী–কুষ্টিয়া–চট্টগ্রাম–কক্সবাজার ভায়া পদ্মা সেতু রুটে HINO AK 1J এসি ও নন্-এসি, Ashok Leyland সুইট ক্লাস স্লিপার কোচ এবং Ashok Leyland নন্-এসি বাসের মাধ্যমে সার্ভিস প্রদান করছে।

ছবিতে থাকা বাসটির তথ্য:
🚌 রেজিঃ ঢাকা মেট্রো-ব ১৫-০৭৬৩
💺 আসন: ৪০টি
🏷️ ক্লাস: ইকোনমিক ক্লাস, নন্-এসি
🛣️ রুট: ঢাকা – বনপাড়া – ঈশ্বরদী – বাঘা
💰 ভাড়া: ৬০০ টাকা (প্রতি সিট)

📌 তথ্যসূত্র/পোস্ট: Bus Analysis

অসাধারণ ছবিটি তুলেছেনঃ Mahtab Bin Karim Anu

আপনাদের তোলা ছবি, বাস সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং গুরুত্বপূর্ণ মতামত জানাতে যুক্ত হতে পারেন আমাদের সাথে।
গ্রুপ লিংকঃ Bus Analysis

Bus Analysis Grieved🎂🖤 জন্মদিনে স্মরণ — বেগম খালেদা জিয়া 🖤আজ ১৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী...
15/08/2026

Bus Analysis Grieved

🎂🖤 জন্মদিনে স্মরণ — বেগম খালেদা জিয়া 🖤

আজ ১৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। ১৯৪৬ সালের এই দিনে জন্ম নেওয়া এই রাজনৈতিক নেত্রী বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন।

আজকের এই দিনে তাঁকে স্মরণ করতে গিয়ে একইসঙ্গে ফিরে তাকাতে হয় তাঁর জীবনের শেষ অধ্যায়ের দিকে। দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভোগার পর ৩০ ডিসেম্বর ২০২৫ ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর চিকিৎসকরা লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যার কথা জানিয়েছিলেন।

রাজনীতির দীর্ঘ পথচলায় বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের অন্যতম আলোচিত ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর রাজনৈতিক জীবন, সংগ্রাম, নেতৃত্ব ও দেশের গণতান্ত্রিক রাজনীতিতে ভূমিকা বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

🤲 মহান আল্লাহ তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তাঁর পরিবার ও স্বজনদের শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

🕊️ জন্মদিনে গভীর শ্রদ্ধা ও দোয়ায় স্মরণ করছি বেগম খালেদা জিয়াকে।

— Bus Analysis 🚌

অসাধারণ ছবিটি তুলেছেন জুবায়ের আহমেদ অন্তিম

আপনাদের তোলা ছবি, বাস সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং গুরুত্বপূর্ণ মতামত জানাতে যুক্ত হতে পারেন আমাদের সাথে।
গ্রুপ লিংকঃ Bus Analysis

🎓🚌 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী পরিবহন ব্যবস্থা 🚌🎓শুধু শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেই নয়, দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্য...
14/08/2026

🎓🚌 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী পরিবহন ব্যবস্থা 🚌🎓

শুধু শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেই নয়, দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়-এর পরিবহন ব্যবস্থাও শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটে নিয়মিত চলাচল করে নিজস্ব পরিবহন বহরের বাসগুলো। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থীকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার পাশাপাশি এই বাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক পরিচিত ও আবেগের নাম।

💙 একটি বাস—শুধু যাতায়াতের মাধ্যম নয়; শিক্ষার্থীদের স্মৃতি, বন্ধুত্ব আর ক্যাম্পাস জীবনের অসংখ্য গল্পের নীরব সাক্ষী।

📸 আজকের ফ্রেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন বহরের একটি বাস—যা ধারণ করছে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও ব্যস্ত ক্যাম্পাস জীবনের এক সুন্দর মুহূর্ত।

📍 Featured by: Bus Analysis 🚌
তথ্য • বিশ্লেষণ • পরিবহনের গল্প

অসাধারণ ছবিটি তুলেছেন মাহাতাব বিন কারিম অনু

আপনাদের তোলা ছবি, বাস সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং গুরুত্বপূর্ণ মতামত জানাতে যুক্ত হতে পারেন আমাদের সাথে।
গ্রুপ লিংকঃ Bus Analysis

🕊️ স্মরণে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) 🕊️আজ ১৪ আগস্ট—বিশিষ্ট ইসলামী বক্তা ও আলেম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ...
14/08/2026

🕊️ স্মরণে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) 🕊️

আজ ১৪ আগস্ট—বিশিষ্ট ইসলামী বক্তা ও আলেম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী।

ইন্তেকালের পরও তাঁর কণ্ঠে উচ্চারিত কুরআন-হাদিসের বাণী, ইসলামের প্রতি তাঁর ভালোবাসা এবং অসংখ্য মানুষের হৃদয়ে রেখে যাওয়া স্মৃতি তাঁকে বারবার স্মরণ করিয়ে দেয়।

মৃত্যু অনিবার্য—প্রত্যেক প্রাণীকেই একদিন মহান আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাই আজকের এই দিনে আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করি—

🤲 হে আল্লাহ, আপনি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করে দিন, তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর নেক আমলগুলো কবুল করুন।

তাঁর পরিবার-পরিজন, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এই শোক সইবার শক্তি দান করুন।

আল্লাহ তাঁর রুহের মাগফিরাত করুন। আমিন। 🤲

🖤 তৃতীয় মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও দোয়া।

— Bus Analysis 🚌

অসাধারণ ছবিটি তুলেছেন জুবায়ের আহমেদ অন্তিম

আপনাদের তোলা ছবি, বাস সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং গুরুত্বপূর্ণ মতামত জানাতে যুক্ত হতে পারেন আমাদের সাথে।
গ্রুপ লিংকঃ Bus Analysis

🔷 দর্শনা ডিলাক্স | Darshana Deluxe 🔷দর্শনা–কার্পাসডাঙ্গা অঞ্চলের অন্যতম সুপরিচিত ও আস্থাভাজন পরিবহন অপারেটর দর্শনা ডিলাক...
13/08/2026

🔷 দর্শনা ডিলাক্স | Darshana Deluxe 🔷

দর্শনা–কার্পাসডাঙ্গা অঞ্চলের অন্যতম সুপরিচিত ও আস্থাভাজন পরিবহন অপারেটর দর্শনা ডিলাক্স। যাত্রার শুরু থেকেই সুনামের সঙ্গে যাত্রীসেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। উন্নতমানের যাত্রীসেবার পাশাপাশি শতভাগ জাপানি Hino AK 1J ও Isuzu MT134Q মডেলের বাসের মাধ্যমে নিজেদের আলাদা একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

🚌 দর্শনা ডিলাক্সের উল্লেখযোগ্য রুটসমূহঃ

🔸 ঢাকা → মাগুরা → ঝিনাইদহ → কালীগঞ্জ → জীবননগর → দর্শনা → কার্পাসডাঙ্গা
ভায়া পাটুরিয়া ঘাট / পদ্মা সেতু

🔸 চট্টগ্রাম → ফেনী → কুমিল্লা → মাগুরা → ঝিনাইদহ → জীবননগর → দর্শনা → কার্পাসডাঙ্গা

🔸 গাজীপুর → আব্দুল্লাহপুর → দর্শনা → কার্পাসডাঙ্গা
ভায়া ফরিদপুর → মাগুরা → ঝিনাইদহ

🔸 স্কয়ার মাষ্টারবাড়ী → গাজীপুর → কুষ্টিয়া → ঝিনাইদহ → দর্শনা
ভায়া যমুনা সেতু

✨ জাপানি চ্যাসিসের নির্ভরযোগ্যতা, অভিজ্ঞতা এবং ধারাবাহিক যাত্রীসেবার মাধ্যমে দর্শনা ডিলাক্স দীর্ঘদিন ধরে তাদের যাত্রীদের আস্থা ধরে রেখেছে।

💙 দর্শনা ডিলাক্সের জন্য রইলো শুভকামনা।
আশা করি ভবিষ্যতেও তারা তাদের উন্নতমানের সেবা ও নিরাপদ যাত্রার ধারাবাহিকতা বজায় রাখবে।

অসাধারণ ছবিটি তুলেছেন পিনাক

বাস সম্পর্কিত সকল প্রকারের তথ্য ও খবর পেতে আমাদের গ্রুপের সাথেই থাকুন

লিংকঃ Bus Analysis

🔔 UPDATE 🔔 UPDATE 🔔 UPDATE 🔔🚌 পূর্বাশা পরিবহনের বহরে যুক্ত হলো ০২ ইউনিট সম্পূর্ণ স্লীপার কোচ! ✨দক্ষিণবঙ্গের অন্যতম স্বনা...
08/08/2026

🔔 UPDATE 🔔 UPDATE 🔔 UPDATE 🔔

🚌 পূর্বাশা পরিবহনের বহরে যুক্ত হলো ০২ ইউনিট সম্পূর্ণ স্লীপার কোচ! ✨

দক্ষিণবঙ্গের অন্যতম স্বনামধন্য পরিবহন প্রতিষ্ঠান “পূর্বাশা পরিবহন”-এর বহরে যুক্ত হয়েছে ০২ ইউনিট Ashok Leyland 12M EDC চ্যাসিসের উপর নির্মিত সম্পূর্ণ স্লীপার বাস।

🛏️ স্লীপার কনফিগারেশন:
বাস দুটিতে ২:১ বিন্যাসে মোট ৩৮টি বেড রাখা হয়েছে। যার মধ্যে—
🔹 সিঙ্গেল বেড: ১২টি
🔹 ডাবল বেড: ১৩টি

এছাড়াও যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করে বাস দুটিতে চালকের জন্য আলাদা এক্সিট রাখা হয়েছে।

🎨 বাস দুটির অসাধারণ বডি ও ইন্টেরিয়র কাজ করেছে নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। নির্মাণশৈলী, স্লীপার কনফিগারেশন এবং আধুনিক সুবিধার সমন্বয়ে নতুন সংযোজন দুটি নিঃসন্দেহে নজর কেড়েছে।

⭐ Purbasha Paribahan-এর এই নতুন সংযোজন যাত্রীদের দীর্ঘপথের ভ্রমণে আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা দেবে—এমনটাই প্রত্যাশা।

📌 চ্যাসিস: Ashok Leyland 12M EDC
📌 বডি বিল্ডার: New Plan Engineering Workshop
📌 ইউনিট: ০২টি
📌 স্লীপার বেড: ৩৮টি/বাস
📌 বিন্যাস: ২:১

অসাধারণ ছবিটি তুলেছে ফাহিম বিশ্বাস

আপনাদের তোলা ছবি, বাস সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং গুরুত্বপূর্ণ মতামত জানাতে যুক্ত হতে পারেন আমাদের সাথে।
গ্রুপ লিংকঃ Bus Analysis

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bus Analysis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share