Astha Travels and Umrah

Website

Astha Travels and Umrah আপনার স্বপ্নের পবিত্র যাত্রার বিশ্বস্ত সঙ্গী।

� উমরাহ ও হজ প্যাকেজ, এয়ার টিকেটিং, ভিসা প্রসেসিং।

04/11/2026

**আলহামদুলিল্লাহ!** ❤️

পবিত্র হজ ২০২৭-এর নতুন কোটা আবেদনের অনুমোদন (Approval) হয়েছে।

- **৯ তারিখ:** এ বিষয়ে গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হবে।
- **১০ তারিখ:** নতুন কোটার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
- **১৫ তারিখ থেকে:** নতুন কোটায় হজের নিবন্ধন কার্যক্রম শুরু করা যাবে।

সকল হজযাত্রী ও হজ এজেন্সির সম্মানিত দায়িত্বশীলদের প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

**আলহামদুলিল্লাহ, নতুন আশার দ্বার উন্মোচিত হচ্ছে।**

আল্লাহ তাআলা সকলের জন্য পবিত্র হজ পালন সহজ ও কবুল করুন।

আমিন।

02/11/2026

সৌদি সরকার দিচ্ছে আপনাকে ফ্রি উমরাহ করার সুযোগ!

আজ ১লা নভেম্বর থেকে আগামী ৫০ দিন প্রতিদিন তারা একজন ভাগ্যবান ব্যক্তিকে ২টি উমরাহ পালনের সুযোগ দিবে সম্পূর্ণ ফ্রিতে। ভাগ্য ভালো থাকলে ও আল্লাহ কবুল করলে আপনিও হতে পারেন সেই ৫০ জনের একজন। বিস্তারিত জানতে পুরো লেখাটি পড়ুন এবং অন্যকে উদ্বুদ্ধ করার জন্য সওয়াবের নিয়তে শেয়ার করে ছড়িয়ে দিন।

প্রতিযোগিতারর ধরন ও সময়কাল
প্রতিদিন একটিমাত্র সহজ প্রশ্নের (MCQ) উত্তর দেওয়ার মাধ্যমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। দৈবচয়নে প্রতিদিন ১১ জন বিজয়ীকে বাছাই করা হবে। যেহেতু এটা সৌদির সরকারি হজ ও উমরাহ ব্যবস্থাপনা অ্যাপ, সেহেতু এখানে ধোঁকা বা অনিয়ম হওয়ার সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। ১ নভেম্বর ২০২৬ থেকে নিয়ে পরবর্তী ৫০ দিন প্রতিযোগিতা চলবে।

প্রতিদিন থাকছে ১১টি আকর্ষণীয় পুরস্কার!
১. উমরাহর সুযোগ
প্রতিদিন একজন বিজয়ী পাবেন ২টি উমরাহ ট্রিপ—একটি নিজের জন্য, অন্যটি নিজের পছন্দের কোনো প্রিয়জনের জন্য।

২. জমজমের পানি পুরস্কার!
প্রতিদিন ১০ জন বিজয়ী পাবেন ২০ কার্টন করে জমজমের পানি। এর মধ্যে ১০ কার্টন নিজের জন্য এবং বাকি ১০ কার্টন পরিচিত বা পছন্দের কাউকে উপহার দেওয়ার জন্য।

অংশগ্রহণ করবেন যেভাবে:

১. Nusuk অ্যাপে ইন্সটল করে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন।

২. প্রতিযোগিতায় অংশ নিতে একটি সহজ MCQ প্রশ্নের উত্তর দিন।

৩. প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি Key প্রয়োজন হবে।

৪. প্রত্যেক প্রতিযোগী প্রতিদিন একটি করে Key পাবেন।

অর্থাৎ, প্রতিদিন একটি Key ব্যবহার করে একটি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

প্রতিযোগিতায় বিশ্বের যেকোনো স্থান থেকে অংশগ্রহণ করা যাবে।

তাই দেরি না করে Nusuk অ্যাপে প্রবেশ করুন এবং অংশগ্রহণ করুন। আপনার ভাগ্যেই হয়তো জুটে যেতে পারে নিজের ও প্রিয়জনের জন্য উমরাহর সুযোগ, কিংবা জমজমের পানি!

আল্লাহ আমাদের সবাইকে তাঁর ঘরের মেহমান হওয়ার তাওফিক দিন। আমিন

লিংক প্রথম কমেন্টে দিয়েছি👇

#উমরাহ #জমজম #সৌদি #সৌদি_আরব

26/10/2026
🕋 আস্থা ট্রাভেলস এন্ড ওমরাহ 🕋✨ নভেম্বর মাসের বিশেষ ওমরাহ প্যাকেজ ✨✈️ US Bangla Airlines – ডিরেক্ট ফ্লাইটআল্লাহর ঘর যিয়া...
25/10/2026

🕋 আস্থা ট্রাভেলস এন্ড ওমরাহ 🕋
✨ নভেম্বর মাসের বিশেষ ওমরাহ প্যাকেজ ✨
✈️ US Bangla Airlines – ডিরেক্ট ফ্লাইট
আল্লাহর ঘর যিয়ারতের স্বপ্ন পূরণ করুন আস্থার সাথে। 🤲

━━━━━━━━━━━━━
✈️ যাত্রা: ২৪শে নভেম্বর ২০২৬
🇧🇩 ঢাকা ➜ 🇸🇦 জেদ্দা
✈️ ফেরা: ৮ই ডিসেম্বর ২০২৬
🇸🇦 জেদ্দা ➜ 🇧🇩 ঢাকা
━━━━━━━━━━━━━
🕋 মক্কা শরীফ
🏨 হারাম থেকে ৭০০–৮০০ মিটার দূরত্বে হোটেল
📅 ২৪শে নভেম্বর – ১লা ডিসেম্বর
🕌 মদিনা শরীফ
🏨 মসজিদে নববী থেকে ৭০০–৮০০ মিটার দূরত্বে হোটেল
📅 ১লা ডিসেম্বর – ৮ই ডিসেম্বর
━━━━━━━━━━━━━
🌟 প্যাকেজে থাকছে:
✅ মক্কা ও মদিনায় আবাসন
✅ লোকাল যিয়ারা
✅ প্রতিদিন ৩ বেলা খাবার
✅ লোকাল পরিবহন ও সার্ভিস
━━━━━━━━━━━━━
⚠️ আসন সীমিত! আজই বুকিং নিশ্চিত করুন।
📞 বিস্তারিত জানতে ও বুকিংয়ের জন্য:
01710 763 598
📩 ইনবক্সে মেসেজ করুন অথবা সরাসরি কল করুন।

#আস্থা_ট্রাভেলস #ওমরাহ #ওমরাহ_প্যাকেজ #মক্কা #মদিনা

15/09/2026

সতর্ক হোন- উমরাহর পবিত্র সফর যেন অন্যের অবৈধ ব্যবসার হাতিয়ার না হয়!

আপনি যাচ্ছেন আল্লাহর ঘরে- আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়।
কিন্তু এই পবিত্র সফরের সুযোগ নিয়েও কিছু অসাধু মানুষ আপনাকে এমন প্রস্তাব দিতে পারে, যা শুনতে প্রথমে খুবই আকর্ষণীয়
❝ভাই, আপনার প্যাকেজ থেকে ২০–২৫ হাজার টাকা কমিয়ে দেব।❞
❝লাগেজে একটু জায়গা দেবেন, আপনার কোনো সমস্যা হবে না।❞
❝একটা প্যাকেট নিয়ে যাবেন, বিনিময়ে আপনাকে কিছু টাকা দেওয়া হবে।❞
আপনি হয়তো ভাববেন—
“কম খরচে উমরাহ হয়ে যাচ্ছে, সমস্যা কোথায়?

কিন্তু একবারও কি ভেবে দেখেছেন?

❓ এত টাকা কমানোর কারণ কী?
❓ আপনার লাগেজে অন্যের মালামাল কেন নিতে হবে?
❓ সেই মালামালের বৈধতা সম্পর্কে আপনি নিশ্চিত তো?
❓ প্রয়োজনীয় কাগজপত্র আপনার কাছে আছে কি?
❓ ভবিষ্যতে কোনো প্রশ্ন বা আইনি জটিলতা তৈরি হলে দায়ভার কে নেবে?

এখানেই বড় ঝুঁকি।
কিছু অসাধু ব্যক্তি বিদেশগামী যাত্রীদের ডিসকাউন্ট, নগদ টাকা কিংবা অন্য কোনো সুবিধার লোভ দেখিয়ে নিজেদের মালামাল বহন করাতে পারে।

আজ বলা হলো
“সামান্য একটা প্যাকেট।”
কাল যদি সেটি নিয়ে প্রশ্ন ওঠে, তখন কিন্তু শুধু এই কথা বললেই হবে না,

“আমি জানতাম না।”
কারণ আপনি জানেন না সেই পণ্য কোথা থেকে এসেছে।
আপনি জানেন না সেটির বৈধ কাগজপত্র আছে কি না।
আপনি জানেন না সেটি বহন করা আইনসম্মত কি না।
আর আপনি জানেন না, আপনার লাগেজ বা পরিচয় ব্যবহার করে অন্য কেউ কী উদ্দেশ্যে কাজ করছে।

তাই একটি সহজ নিয়ম মনে রাখুন:
যে মালামালের উৎস, মালিকানা, বৈধতা ও প্রয়োজনীয় কাগজপত্র আপনি নিজে যাচাই করতে পারেন না—সেটি কখনো নিজের লাগেজে বহন করবেন না।

বিশেষ করে
🚫 সোনা বা মূল্যবান ধাতু
🚫 অঘোষিত নগদ অর্থ
🚫 ওষুধ
🚫 ইলেকট্রনিক্স
🚫 প্যাকেটজাত পণ্য
🚫 অপরিচিত কোনো বস্তু

এসব বহনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকুন এবং সংশ্লিষ্ট দেশের প্রযোজ্য আইন ও কাস্টমস বিধি মেনে চলুন।

২৫ হাজার টাকা বাঁচানো বড় বিষয় নয়; একটি ভুল সিদ্ধান্তের মূল্য অনেক বড় হতে পারে।
আপনার পাসপোর্ট আপনার।
আপনার লাগেজ আপনার।
আপনার নাম ও পরিচয় আপনার।
তাই অন্যের কথায় নিজের দায়িত্ব অন্যের হাতে তুলে দেবেন না।

উমরাহ কি শুধু কম খরচের একটি সফর?

না।

উমরাহ হলো
🤲 তাওবার সফর
🤲 আত্মশুদ্ধির সফর
🤲 আল্লাহর নৈকট্য লাভের সফর
🤲 নিজের জীবনকে নতুনভাবে সাজানোর সফর
তাই পবিত্র সফরে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন—
“আমি কি শুধু টাকা বাঁচানোর চিন্তা করছি, নাকি হালাল-হারামের বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছি?”
কম দামের প্যাকেজ দেখলেই সিদ্ধান্ত নেবেন না।

বরং যাচাই করুন
✅ বিমান টিকিট কোন এয়ারলাইন্সের?
✅ হোটেল কোথায় এবং মান কেমন?
✅ হারাম শরিফ থেকে দূরত্ব কত?
✅ ভিসা ও পরিবহন কীভাবে হচ্ছে?
✅ খাবার ও অন্যান্য সেবা কী কী অন্তর্ভুক্ত?
✅ প্যাকেজের অস্বাভাবিক কম দামের কারণ কী?
✅ আপনার কাছ থেকে কোনো মালামাল বহনের শর্ত আছে কি?
✅ প্রতিটি লেনদেনের যথাযথ রসিদ ও লিখিত তথ্য আছে কি?

মনে রাখবেন:
“সস্তা প্যাকেজ” আর “ভালো প্যাকেজ”—দুটো সবসময় এক নয়।
কিছু টাকা কমানোর জন্য এমন কোনো দায়িত্ব নেবেন না, যার বৈধতা সম্পর্কে আপনি নিশ্চিত নন।
আপনি আল্লাহর ঘরের মেহমান হওয়ার নিয়তে যাচ্ছেন।
আপনার সেই সফর যেন কারও লোভ, প্রতারণা কিংবা অবৈধ ব্যবসার মাধ্যম না হয়ে যায়।

পরিবারের মানুষদেরও সতর্ক করুন।
আপনার বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন কিংবা পরিচিত কেউ হজ বা উমরাহ করতে গেলে তাকে এই বার্তাটি পৌঁছে দিন।
কারণ একজন মানুষ হয়তো সারা জীবনের সঞ্চয় দিয়ে পবিত্র ভূমিতে যাওয়ার স্বপ্ন পূরণ করছেন।
তার সেই স্বপ্নকে কয়েক হাজার টাকা কিংবা সামান্য ছাড়ের বিনিময়ে ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়।

কম টাকা বাঁচানোর জন্য এমন কোনো মালামাল বহন করবেন না, যার বৈধতা আপনি নিজে নিশ্চিত নন।

পবিত্র সফরে যাওয়ার আগে দামের হিসাবের চেয়ে হালাল-হারামের হিসাবকে বেশি গুরুত্ব দিন।
আল্লাহ আমাদের হজ ও উমরাহ কবুল করুন।
হারাম উপার্জন ও সন্দেহজনক কাজ থেকে আমাদের হেফাজত করুন।
প্রতারণা ও অসাধু মানুষের ক্ষতি থেকে সবাইকে রক্ষা করুন।
এবং আমাদের সফর ও আমলগুলোকে একমাত্র তাঁর সন্তুষ্টির জন্য কবুল করুন।
আমিন।

#হজ #উমরাহ #উমরাহসচেতনতা #হজযাত্রী #উমরাহযাত্রী #সতর্কবার্তা #প্রতারণাথেকেসাবধান #হালালউপার্জন #হজসচেতনতা #মক্কা #মদিনা

জমজমের পানি আল্লাহর নিদর্শন ও আধুনিক ব্যবস্থাপনার এক অনন্য দৃষ্টান্তমক্কা মুকাররমার মসজিদুল হারামের অন্তর্ভুক্ত মাতাফের ...
06/09/2026

জমজমের পানি আল্লাহর নিদর্শন ও আধুনিক ব্যবস্থাপনার এক অনন্য দৃষ্টান্ত

মক্কা মুকাররমার মসজিদুল হারামের অন্তর্ভুক্ত মাতাফের নিচে অবস্থিত পবিত্র জমজম কূপ। কাবা শরিফ থেকে এর অবস্থান প্রায় ২১ মিটার পূর্বদিকে। বর্তমানে কূপটি সরাসরি হাজিদের চলাচলের জন্য উন্মুক্ত নয়; মাতাফের মার্বেল পাথরের নিচে সুরক্ষিত অবস্থায় রয়েছে। কূপটির গভীরতা প্রায় ৩০.৫ মিটার।
আজকের দিনে জমজমের পানি বালতি দিয়ে তোলা হয় না; আধুনিক বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে নিয়ন্ত্রিত পদ্ধতিতে পানি উত্তোলন করা হয়।

এরপর সম্পূর্ণ আবদ্ধ ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থায় স্টেইনলেস-স্টিলের পাইপের মাধ্যমে পানি সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থায় পাঠানো হয়। সৌদি আরবের জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার কূপের পানির মান, ভূগর্ভস্থ পানির উৎস, পানির স্তর এবং পরিবেশগত পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করে।

মসজিদুল হারাম থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে কুদাই এলাকায় রয়েছে কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ জমজম পানি প্রকল্প। সেখানে জমজমের পানি আধুনিক প্রযুক্তিতে সংরক্ষণ করা হয়। এই প্রকল্পের দৈনিক উৎপাদনক্ষমতা দুই লাখেরও বেশি বোতল।

এরপর এই পানি পাইপলাইন, সংরক্ষণব্যবস্থা, পানির কল, শীতল পানির পাত্র এবং বোতলের মাধ্যমে মসজিদুল হারামের লাখ লাখ মুসল্লির কাছে পৌঁছে দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী মদিনা মুনাওয়ারাসহ অন্যান্য স্থানেও সরকারি ব্যবস্থাপনায় জমজমের পানি পৌঁছে দেওয়া হয়।

পুরুষ হাজী সাহেবগন এ স্থানে ইচ্ছাকৃত ওজর শরয়ী ছাড়া না দৌড়ালে গুনাহগার হবেনআর মহিলা হাজী সাহেবাগন এ স্থানে ইচ্ছাকৃত দৌ...
04/09/2026

পুরুষ হাজী সাহেবগন এ স্থানে ইচ্ছাকৃত ওজর শরয়ী ছাড়া
না দৌড়ালে গুনাহগার হবেন

আর মহিলা হাজী সাহেবাগন এ স্থানে ইচ্ছাকৃত দৌড়ালে গুনাহগার হবেন, কিন্তু কেন???

ইসলামের কিছু কিছু বিধান রয়েছে এ বিধান গুলোর আমর বা নেহী হুকুম হলেই কোন কথা ছাড়া আস সাম' ওয়াত্বায়াহ
( السمع و الطاعة )
মেনে নিয়ে ইবাদত করতে হবে নয়তো সেই আদম আলাইহিস সালামকে তা'জীম না করা শয়তানের পরিণতি হয়ে যাবে।

সন্মানিতা মহিলা হাজী সাহেবাদের এ স্থানে না দৌড়িয়ে মহান আল্লাহর ধ্যানে একাগ্রতাচিত্তে আত্তাকওয়া বিল্লাহ ( মহান আল্লাহর ভয় অন্তরে নিয়ে রহমতের আশা করে) আদব সহকারে ভদ্রতা সহ ধীরে ধীরে চলতে হবে তাই এ স্থানে মহিলাদের না দৌড়ানোর ব্যাপারে সন্মানিত মুজতাহিদ ওলামা কেরামগন নিচের সম্ভাব্য হিকমত গুলো'ই উল্লেখ করেছেন।

✓যেন মহিলা হাজী সাহেবাদের ইসলামী পর্দা লঙ্ঘন না হয় ।

✓মহিলা হাজী সাহেবাদের লজ্জা এবং শালীনতা বজায় রাখার জন্য সুশৃঙ্খল থেকে ইবাদত করার জন্য।
ইসলামে সর্বোচ্চ সন্মান পাওয়া সকল নর-নারীদের জননী মা মহিলা জাতির ইবাদতে আরো একটি কষ্ট লাগব করার জন্য।

✓আর সবচেয়ে বড় কথা হলো পুরুষ হাজী সাহেবগন
এ স্থানে কষ্ট করে দৌড়িয়ে যে ছাওয়াব পাবেন
মহিলা হাজী সাহেবাগন না দৌড়িয়ে সেইম ছাওয়াব পাবেন-
ইনশাআল্লাহ

✓ হতে পারে মা হাজেরা আলাইহাস সালামের যে দৌড় টা মহান আল্লাহ পছন্দ করে জমজমের পানির নহর আবিষ্কার করে দিয়েছেন উনার সে স্মৃতিময় ঐতিহাসিক দৌড় গুলোর সাথেই
কিয়ামত পর্যন্ত সাফা মারওয়ায় সাঈ করা সন্মানিতা মহিলা হাজী সাহেবাদের দৌড়ের সে হক আদায় হয়ে গেছে -
আলহামদুলিল্লাহ

***
সুতরাং সাফা ও মারওয়া পাহাড়ের এ গ্রীন লাইট বিশিষ্ট স্থানটিতে শুধু মাত্র পুরুষ হাজী সাহেবগন'ই দৌড়াবেন কিন্তু মহিলা হাজী সাহেবাগন দৌড়াবেন না তবে এহরাম পরিহিত পুরুষ ও মহিলা সকলেই এ দোয়াটি পড়তে ভুলবেন না;

✓
রব্বিগফির ওয়ার হাম ওয়ানতা আয়াজ্জুল আকরম
বা আল্লাহুম্মাগ ফিরলী বলে এই গ্রীন লাইটের স্থানটি অতিক্রম করবেন-
ইনশাআল্লাহ
عن ابنِ مَسْعودٍ أنَّه نزَلَ مِن الصفا، فمشى إلى الوادي، فسعى، فجعَلَ يقولُ: ربِّ اغفِرْ وارحَمْ، إنَّكَ أنتَ الأعَزُّ الأكرَمُ [وفي رواية]: إذا أتيت بطن المسيل فقل فذكر مثله
ابن حجر العسقلاني، الفتوحات الربانية (٤/٤٠١) • موقوف صحيح الإسناد

🕋 ২০২৭ সালের হজ নিবন্ধনের আর মাত্র ২৭ দিন বাকি!পবিত্র হজ—জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত।আল্লাহর ঘরে যাওয়ার এই মহাসুযোগ যেন ...
28/08/2026

🕋 ২০২৭ সালের হজ নিবন্ধনের আর মাত্র ২৭ দিন বাকি!

পবিত্র হজ—জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত।
আল্লাহর ঘরে যাওয়ার এই মহাসুযোগ যেন পরিকল্পনার অভাবে হাতছাড়া না হয়।

⏳ নিবন্ধনের সময় শেষ হতে আর মাত্র ২৭ দিন!

আপনি বা আপনার পরিবারের কেউ যদি ২০২৭ সালের পবিত্র হজ পালনের নিয়ত করে থাকেন, তাহলে এখনই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করুন।

🤲 আজকের নিয়ত—আগামীর হজযাত্রা।
সঠিক তথ্য, পরিকল্পিত প্রস্তুতি এবং বিশ্বস্ত সহযোগিতার মাধ্যমে আপনার হজযাত্রাকে করুন আরও সহজ ও সুন্দর।

🌙 আস্থা ট্রাভেলস অ্যান্ড উমরাহ
আপনার পবিত্র হজ ও উমরাহ যাত্রার বিশ্বস্ত সহযোগী।

📞 বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর পবিত্র ঘরের মেহমান হওয়ার তাওফিক দান করুন। আমিন। 🤲

#হজ২০২৭ #হজনিবন্ধন #আস্থাট্রাভেলস

🌙 বৃদ্ধ মা-বাবা উমরায় যাচ্ছেন? আগে থেকেই করুন এই প্রস্তুতিগুলোআলহামদুলিল্লাহ! বাবা-মাকে উমরায় পাঠানো নিঃসন্দেহে বড় একটি ...
23/08/2026

🌙 বৃদ্ধ মা-বাবা উমরায় যাচ্ছেন? আগে থেকেই করুন এই প্রস্তুতিগুলো

আলহামদুলিল্লাহ! বাবা-মাকে উমরায় পাঠানো নিঃসন্দেহে বড় একটি সৌভাগ্যের বিষয়। 🤲
তবে বয়স বেশি হলে উমরা সফরকে আরামদায়ক ও নিরাপদ করতে আগাম প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ।

বিশেষ করে একজন বয়স্ক মা কীভাবে প্রস্তুতি নেবেন এবং কী কী সঙ্গে রাখবেন—অভিজ্ঞদের পরামর্শে নিচের বিষয়গুলো কাজে লাগতে পারে।

🧳 প্রয়োজনীয় জিনিসপত্র

✅ পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্রের কয়েকটি ফটোকপি
✅ প্রয়োজনীয় মোবাইল নম্বর ও জরুরি যোগাযোগের তথ্য
✅ নিয়মিত ব্যবহারের ওষুধ পর্যাপ্ত পরিমাণে
✅ ওষুধের প্রেসক্রিপশন/ডাক্তারের পরামর্শ
✅ আরামদায়ক জুতা/স্যান্ডেল
✅ কয়েক জোড়া মোজা
✅ হালকা ও আরামদায়ক পোশাক
✅ প্রয়োজনীয় ব্যক্তিগত hygiene items
✅ ছোট ব্যাগ/ক্রসবডি ব্যাগ
✅ পানির বোতল
✅ সানগ্লাস ও ছাতা
✅ মোবাইল, চার্জার ও পাওয়ার ব্যাংক
✅ লাগেজে নাম, ফোন নম্বর ও হোটেলের তথ্য সংযুক্ত করা
✅ কিছু সৌদি রিয়াল ও প্রয়োজনীয় কার্ড

👩 বয়স্ক মহিলাদের জন্য বিশেষ প্রস্তুতি

🌸 ইহরামের পোশাক আগে থেকেই পরখ করে নিন।
যে পোশাকে দীর্ঘ সময় হাঁটা ও ইবাদত করা সহজ হয়, সেটিই নির্বাচন করুন।

🌸 নতুন জুতা নিয়ে সরাসরি উমরায় যাবেন না।
আগে থেকেই ব্যবহার করে পায়ে অভ্যস্ত করে নিন।

🌸 অতিরিক্ত পোশাক নয়, প্রয়োজনীয় পোশাক নিন।
বয়স্কদের ক্ষেত্রে হালকা লাগেজ অনেক বেশি সুবিধাজনক।

🌸 ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী আলাদা ছোট ব্যাগে রাখুন।
প্রয়োজনে যেন লাগেজ খুলতে না হয়।

🌸 মাসিক/নারীদের ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন অনুযায়ী সঙ্গে রাখুন।

🌸 ওষুধের বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিন।
নিয়মিত ওষুধ হলে সফরের পুরো সময়ের জন্য পর্যাপ্ত রাখুন এবং সম্ভব হলে কিছু অতিরিক্ত রাখুন।

🌸 অতিরিক্ত হাঁটার অভ্যাস না থাকলে আগে থেকেই হালকা হাঁটার অনুশীলন করুন।
উমরায় ভিড় ও দীর্ঘক্ষণ হাঁটার বিষয়টি মাথায় রাখতে হবে।

🌸 হুইলচেয়ার প্রয়োজন হতে পারে—এমন হলে আগে থেকেই ব্যবস্থা সম্পর্কে জেনে নিন।

👴👵 বাবা-মায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়

❌ “সবকিছু নিজেকেই করতে হবে”—এমন মানসিকতা নয়।
✅ প্রয়োজন হলে বিশ্রাম নিন।
✅ প্রচণ্ড ভিড়ে একা চলাফেরা করবেন না।
✅ হোটেলের নাম, রুম নম্বর ও সঙ্গে থাকা ব্যক্তির ফোন নম্বর সবসময় সঙ্গে রাখুন।
✅ দলছুট হলে কোথায় দেখা করবেন, আগে থেকেই ঠিক করে রাখুন।
✅ প্রচণ্ড গরমে অপ্রয়োজনীয় বাইরে থাকা এড়িয়ে চলুন।
✅ পর্যাপ্ত পানি পান করুন এবং শরীরের সক্ষমতা অনুযায়ী ইবাদত করুন।

📌 যাওয়ার আগে আরও যা করবেন

🔹 উমরার নিয়ম-কানুন ভালোভাবে শিখে নিন
🔹 ইহরাম, মীকাত, তাওয়াফ, সাঈ ও তাহাল্লুলের ধাপগুলো আগে থেকে বুঝে নিন
🔹 গুরুত্বপূর্ণ দোয়া ও মাসনূন আমলগুলো প্রস্তুত করুন
🔹 হোটেল ও পরিবহন ব্যবস্থার তথ্য পরিবারের সদস্যদের কাছে রাখুন
🔹 প্রয়োজনীয় কাগজপত্রের ডিজিটাল কপি পরিবারের একজনের ফোনে রাখুন
🔹 বয়স্ক হলে সফরের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো

❤️ শেষ কথা

বৃদ্ধ বাবা-মায়ের উমরা যেন শুধু একটি সফর না হয়ে তাদের জীবনের একটি প্রশান্তিময় ইবাদতের সফর হয়—সেটিই আমাদের লক্ষ্য।

তাই বেশি জিনিস নেওয়ার চেয়ে সঠিক জিনিস, সঠিক প্রস্তুতি এবং মানসিক প্রশান্তি বেশি গুরুত্বপূর্ণ।

যারা আগে বাবা-মাকে নিয়ে উমরা করেছেন, আপনাদের অভিজ্ঞতায় কোন জিনিসটি সবচেয়ে বেশি কাজে লেগেছে?
বিশেষ করে বয়স্ক মহিলাদের জন্য আপনাদের মূল্যবান পরামর্শগুলো কমেন্টে শেয়ার করুন। 🌙🤲

আল্লাহ তাআলা প্রত্যেক হাজি ও উমরাহকারীর সফর সহজ করুন এবং তাদের উমরা কবুল করুন। আমিন।

🕋 মিকাত কী? কোথা থেকে ইহরাম পরতে হয় — ইতিহাস, নিয়ম ও নির্দেশনা।🌍 🔹 মিকাত (Miqat) মানে কী?“মিকাত” শব্দটি আরবি মূল “ওয়াক্ত...
18/10/2025

🕋 মিকাত কী? কোথা থেকে ইহরাম পরতে হয় — ইতিহাস, নিয়ম ও নির্দেশনা।

🌍 🔹 মিকাত (Miqat) মানে কী?

“মিকাত” শব্দটি আরবি মূল “ওয়াক্ত” (وقت) থেকে এসেছে, যার অর্থ নির্দিষ্ট সময় বা স্থান নির্ধারণ করা।
শরিয়তের পরিভাষায় মিকাত হলো এমন নির্দিষ্ট সীমা বা স্থান, যার বাইরে থেকে কেউ ইহরাম ছাড়া মক্কার দিকে প্রবেশ করতে পারে না।

এই সীমা অতিক্রমের আগে ইহরাম না পরলে তা নিয়মবিরুদ্ধ, এবং দম (কোরবানি) দিতে হয়।

📜 🔹 মিকাত নির্ধারণের ইতিহাস

মীকাত নির্ধারণ করেছেন রাসূলুল্লাহ ﷺ নিজ হাতে,
হিজরি নবম বা দশম সালে।
হাদীস শরীফে বর্ণিত হয়েছে —

> عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ:
وَقَّتَ رَسُولُ اللَّهِ ﷺ لِأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ،
وَلِأَهْلِ الشَّامِ الْجُحْفَةَ،
وَلِأَهْلِ نَجْدٍ قَرْنَ الْمَنَازِلِ،
وَلِأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ،
فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ مِمَّنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ.

— (সহিহ বুখারী, হাদীস: 1524; সহিহ মুসলিম: 1181)
অর্থ: ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত — রাসূলুল্লাহ ﷺ বলেন:
➤ মদীনার অধিবাসীদের জন্য যিলহুলাইফাহ,
➤ শামের জন্য জুহফাহ,
➤ নাজদের জন্য কারনুল মানাজিল,
➤ ইয়েমেনের জন্য ইয়ালামলাম —
মিকাত নির্ধারণ করেছেন।
এই স্থানগুলো শুধু ঐ দিকের বাসিন্দাদের জন্যই নয়, যে কেউ ঐ দিক থেকে আসবে - তার জন্যও একই মীকাত নির্ধারিত।

পরে হযরত উমর (রাঃ) ইরাকের দিক থেকে আসা লোকদের জন্য পঞ্চম মীকাত
➤ যাতুল এরক নির্ধারণ করেন। (সহিহ বুখারী, ফাতহুল বারী 3/390)

🕌 🔹 মিকাতের ধরন ৫টি
মীকাতের নাম দিক যাত্রীদের উৎস

১️⃣ Dhul-Hulaifah (ذو الحليفة) উত্তর দিক মদীনা ও উত্তরের অঞ্চলের জন্য।
২️⃣ Al-Juhfah (الجحفة) উত্তর-পশ্চিম শাম, মিশর, ইউরোপ দিক থেকে আগতদের জন্য।
৩️⃣ Qarn al-Manazil (قرن المنازل) পূর্ব দিক নাজদ, রিয়াদ, তাইফ দিক থেকে আগতদের জন্য।
৪️⃣ Yalamlam (يلملم) দক্ষিণ দিক ইয়েমেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান দিক থেকে আগতদের জন্য।
৫️⃣ Dhat Irq (ذات عرق) উত্তর-পূর্ব দিক ইরাক, কুয়েত দিক থেকে আগতদের জন্য।

✈️ 🔹 বিমানযাত্রীদের জন্য নির্দেশনা

যারা সরাসরি ফ্লাইটে যাচ্ছেন (যেমন: ঢাকা–জেদ্দা, ঢাকা–মদিনা),তারা মীকাত পার হওয়ার আগে — অর্থাৎ বিমান থেকে ঘোষণা শোনার পরই ইহরাম পরে নিয়ত করবেন। বা এয়ারপোর্টেও এহরাম পরে নিতে পারেন।

✈️ ক্রুরা সাধারণত ঘোষণা দেন —

> “মিকাত আসছে, যাত্রীরা ইহরাম পরে নিন।”

📍 বাংলাদেশি যাত্রীদের মীকাত হলো Yalamlam দিক, অতএব বিমানে বসেই ইহরাম পরে নিয়ত করতে হয়।
---

🕋 🔹 সৌদি আরবের অভ্যন্তরীণ যাত্রীদের জন্য

শহর মীকাত / স্থান নির্দেশনা

🕌 মদিনা Masjid Shajarah (Dhul-Hulaifah) এখান থেকেই ইহরাম পরিধান করবেন।

🏙️ রিয়াদ / তাইফ Qarn al-Manazil এই পথেই ইহরাম পড়বেন।

🌴 জেদ্দা মিকাতের ভেতরে, তাই আগে থেকেই ইহরাম পরে প্রবেশ করতে হয়।

🕌 মক্কার আশেপাশে বসবাসকারী Masjid Aisha (Taneem) অতিরিক্ত উমরাহ করতে চাইলে এখান থেকেই ইহরাম পড়তে হয়।

🏖️ ইয়েমেন সীমান্ত দিক Yalamlam দক্ষিণ দিক থেকে আগতদের জন্য।

💧 🔹 ইহরামের আগে করণীয়

১. গোসল করুন, শরীর পরিষ্কার রাখুন
২. চুল বা দাড়ি কাটুন না
৩. পুরুষরা দুই টুকরা কাপড় পরবেন (ইহরাম)
৪. মহিলারা সাধারণ পোশাকেই নিয়ত করবেন
৫. ইহরামের আগে সুগন্ধি ব্যবহার করা জায়েজ (ইহরাম পরে নয়)

📖 রেফারেন্স:
> সহিহ বুখারী, হাদীস ১৫৩৯
সহিহ মুসলিম, হাদীস ১১৮৪
ইবনু হাজর আল-আসকালানী, ফাতহুল বারী, খণ্ড ৩, পৃষ্ঠা ৩৯৩

💭 🔹 নিয়তের দোয়া

> لَبَّيْكَ اللَّهُمَّ عُمْرَةً
উচ্চারণ: লাব্বাইকা আল্লাহুম্মা উমরাহ
অর্থ: ❝হে আল্লাহ! আমি উমরাহর নিয়ত করলাম।❞

🔹 তলবিয়া

> لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْك، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْك، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ

উচ্চারণ: লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকালাকা লাব্বাইক…
অর্থ: “হে আল্লাহ! আমি হাজির আছি, তোমার কোনো শরিক নেই; সমস্ত প্রশংসা, নিয়ামত ও রাজত্ব তোমারই।”
---

✅ সংক্ষিপ্ত সারাংশ

🔸 মীকাত অতিক্রমের আগে ইহরাম পরা ফরজ।
🔸 ইহরামের আগে গোসল ও সুগন্ধি জায়েজ।
🔸 যারা মীকাত ছাড়া প্রবেশ করবে, তাদের দম দিতে হবে।
🔸 বিমানযাত্রীরা মীকাতের আগে বিমানে ইহরাম পরবে।
🔸 সৌদির অভ্যন্তরে অবস্থানকারীরা তাদের নিকটস্থ স্থানে ইহরাম পরবে।

আল্লাহ আমাদেএ সবাইকে তার বাইতুল্লাহ জেয়ারত এর জন্য ক্ববুল করুন,এবং সঠিক ভাবে বাইতুল্লাহর হক্ব আদায় করার তাওফিক দান করুন,আমীন।

Address

Muhammad Pur
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Astha Travels and Umrah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby travel agencies