M.Alom Tours & Travel

M.Alom Tours & Travel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M.Alom Tours & Travel, Travel Company, House #79, Level #5, Block (Sikder Plaza), Chairman Bari (Soinik club) Banani, Dhaka.

✈️ ফ্লাইট মিস হলে কী করবেন?মাথা ঠান্ডা রাখুন! পরিকল্পনা করে এগিয়ে যান।ফ্লাইট মিস হওয়া দুঃখজনক হলেও, এটি সামাল দেওয়া সম্ভ...
05/11/2025

✈️ ফ্লাইট মিস হলে কী করবেন?

মাথা ঠান্ডা রাখুন! পরিকল্পনা করে এগিয়ে যান।

ফ্লাইট মিস হওয়া দুঃখজনক হলেও, এটি সামাল দেওয়া সম্ভব। দ্রুত এবং সঠিক পদক্ষেপ নিলে আপনি সমস্যার সমাধান করতে পারবেন। নিচে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হলো:

---

১. দ্রুত এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন

👉 যা করবেন:
ফ্লাইট মিস করার সঙ্গে সঙ্গেই এয়ারলাইন্সের কাস্টমার কেয়ার বা স্থানীয় এজেন্টের সাথে যোগাযোগ করুন।

👉 কেন জরুরি?
অনেক এয়ারলাইন্স "No Show" ফি কাটার পর পরবর্তী ফ্লাইটে সিট দেয়।
আপনাকে Standby List-এ যুক্ত করা হতে পারে, যা দ্রুত বিকল্প ফ্লাইটের সুযোগ দিতে পারে।

---

২. টিকিটের নিয়ম এবং শর্তাবলী জানুন

👉 ফ্লেক্সিবল টিকিট কিনেছেন?
ফ্লেক্সিবল বা রিফান্ডেবল টিকিট হলে, ফ্লাইট মিসের পরও আপনি তারিখ পরিবর্তন বা রিফান্ড নিতে পারবেন।

👉 বাজেট এয়ারলাইন্সের টিকিট?
Non-Refundable টিকিটের ক্ষেত্রে বিকল্প ফ্লাইট খুঁজে কম খরচে সমাধান করার চেষ্টা করুন।

---

৩. এয়ারপোর্টে সাহায্য চান

👉 এয়ারলাইন ডেস্কে যান:
বিমানবন্দরের এয়ারলাইন কাউন্টারে গিয়ে সমস্যার কথা খুলে বলুন।

👉 কেন দরকার?
বিশেষ পরিস্থিতিতে এয়ারলাইন ফি মওকুফ করতে পারে।
আপনাকে দ্রুত নিকটবর্তী ফ্লাইটে যুক্ত করার চেষ্টা করতে পারে।

---

৪. বিকল্প ফ্লাইট খুঁজুন

👉 কী করবেন?
এয়ারলাইন্সের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে নতুন ফ্লাইট খুঁজুন।
ট্রাভেল এজেন্টের মাধ্যমে দ্রুত বুকিং করার চেষ্টা করুন।

👉 অর্থ সাশ্রয়ের উপায়:
ভিন্ন কানেক্টিং রুট বা অন্য এয়ারলাইন্সের সাশ্রয়ী টিকিটের দিকে নজর দিন।

---

৫. ভিসা এবং থাকার ব্যবস্থা নিশ্চিত করুন

👉 কী করবেন:
ট্রানজিট ভিসা প্রয়োজন কিনা যাচাই করুন।
হোটেল বুকিং বাতিল বা পরিবর্তনের শর্তাবলী চেক করুন।

👉 পরামর্শ:
ভিসার মেয়াদ এবং হোটেলের ক্যান্সেলেশন পলিসি সম্পর্কে সচেতন থাকুন।

---

৬. মাথা ঠান্ডা রাখুন এবং কার্যকর সিদ্ধান্ত নিন

👉 যা করবেন না:
নিজেকে দোষারোপ করবেন না।

👉 যা করবেন:
পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিন। দ্রুত সিদ্ধান্ত নিলে আপনি সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন।

---

পরামর্শ:
আগাম প্রস্তুতি নিন, যেমন ভ্রমণের সময় বেশি সময় হাতে রাখা, ফ্লেক্সিবল টিকিট কেনা, এবং ভ্রমণের আগে বিমানবন্দরে সময়মতো পৌঁছানো।

বিদেশে ট্রানজিট মিস হলে করণীয়: সম্পূর্ণ গাইড ✈অনেক ভ্রমণকারী আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার জন্য এক বা একাধিক ট্রানজিট ফ্লা...
05/11/2025

বিদেশে ট্রানজিট মিস হলে করণীয়: সম্পূর্ণ গাইড ✈

অনেক ভ্রমণকারী আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার জন্য এক বা একাধিক ট্রানজিট ফ্লাইট ব্যবহার করেন। কিন্তু কখনো কখনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ট্রানজিট ফ্লাইট মিস হতে পারে। এটি হতাশাজনক হলেও, সঠিক পদক্ষেপ নিলে সমস্যা সমাধান করা সম্ভব।
এই গাইডে আমরা বিস্তারিত জানাচ্ছি, কীভাবে ট্রানজিট মিস হলে তা মোকাবিলা করবেন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর উপায় কী।

🔵 কেন ট্রানজিট ফ্লাইট মিস হতে পারে?
ট্রানজিট ফ্লাইট মিস হওয়ার বেশ কিছু সাধারণ কারণ আছে, যেমন:
✅ প্রথম ফ্লাইটের দেরি হওয়া (যান্ত্রিক সমস্যা, আবহাওয়া, এয়ারলাইনসের বিলম্ব ইত্যাদি)।
✅ ইমিগ্রেশন বা নিরাপত্তা চেকপয়েন্টে দীর্ঘ লাইন।
✅ এয়ারপোর্টের এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে বেশি সময় লাগা।
✅ ভুল গেটে চলে যাওয়া বা ভুল বোর্ডিং সময় জানা।
✅ ব্যক্তিগত অসাবধানতা বা সময়মতো এয়ারপোর্টে না পৌঁছানো।

🟢 ট্রানজিট মিস হলে কী করবেন?
✅ শান্ত থাকুন এবং দ্রুত পদক্ষেপ নিন
ট্রানজিট মিস হয়ে গেলে প্রথমেই নার্ভাস না হয়ে ঠান্ডা মাথায় সমস্যার সমাধান খুঁজতে হবে।
✅ এয়ারলাইন কাউন্টারে যোগাযোগ করুন
ফ্লাইট মিস হলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের হেল্প ডেস্কে যান এবং সমস্যাটি জানিয়ে দ্রুত সমাধানের অনুরোধ করুন। সাধারণত এয়ারলাইনের পলিসি অনুযায়ী তারা বিকল্প ফ্লাইট বা অন্যান্য সুবিধা প্রদান করে।
✅ এয়ারলাইনের নিয়ম ও বিকল্প ফ্লাইটের সুযোগ বুঝুন
🛫 যদি প্রথম ফ্লাইটের দেরির কারণে ট্রানজিট মিস হয় এবং উভয় ফ্লাইট একই এয়ারলাইনের হয়ে থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এয়ারলাইন নতুন ফ্লাইটের ব্যবস্থা করবে বিনা খরচে।
🛫 কিন্তু, যদি আপনি আলাদা এয়ারলাইনসের ফ্লাইট ব্যবহার করে থাকেন এবং ব্যক্তিগত কারণে ফ্লাইট মিস করেন, তাহলে নতুন টিকিট কিনতে হতে পারে।
✅আপনার ট্রানজিট ভিসা প্রয়োজন কি না, নিশ্চিত করুন
কিছু দেশে দীর্ঘ সময়ের ট্রানজিট থাকলে এয়ারপোর্টের বাইরে যেতে হলে ট্রানজিট ভিসার প্রয়োজন হয়।
🔹 সংযুক্ত আরব আমিরাত (দুবাই), যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ইত্যাদি দেশে দীর্ঘ ট্রানজিটের জন্য ভিসা লাগতে পারে।
🔹 যদি এয়ারলাইনের হোটেল সুবিধা পাওয়া যায়, তাহলে ট্রানজিট ভিসা লাগতে পারে কি না, তা যাচাই করুন।
✅নতুন ফ্লাইটের কনফার্মেশন নিন
এয়ারলাইনের পক্ষ থেকে নতুন ফ্লাইটের ব্যবস্থা করা হলে, সেটি নিশ্চিত করুন এবং নতুন বোর্ডিং পাস সংগ্রহ করুন। প্রয়োজনে এয়ারলাইনের মোবাইল অ্যাপে চেক করুন।
✅এয়ারপোর্টে থাকা ব্যবস্থা করুন (প্রয়োজনে)
আপনার পরবর্তী ফ্লাইট যদি অনেক ঘণ্টা পরে হয়, তাহলে এয়ারপোর্টের লাউঞ্জে অবস্থান করতে পারেন।
🔹 কিছু এয়ারলাইন বিনামূল্যে হোটেল, খাবার ও ট্রান্সপোর্ট দেয় (যেমন কাতার এয়ারওয়েজ, এমিরেটস ইত্যাদি)।
🔹 যদি লাউঞ্জ বা হোটেল না পাওয়া যায়, তবে এয়ারপোর্টের নিরাপদ জায়গায় বিশ্রাম নিতে পারেন।
✅ট্রাভেল ইন্স্যুরেন্স থাকলে চেক করুন
অনেক ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি ফ্লাইট মিস হলে ক্ষতিপূরণ বা বিকল্প ফ্লাইটের খরচ বহন করে।
📌 আপনার ইন্স্যুরেন্স পলিসি অনুযায়ী কী সুযোগ-সুবিধা আছে, তা যাচাই করুন।

🔴 ভবিষ্যতে ট্রানজিট মিস এড়ানোর টিপস
✔ ট্রানজিট টাইম পর্যাপ্ত রাখুন – অন্তত ৩-৪ ঘণ্টার গ্যাপ রাখুন, বিশেষ করে যদি বড় এয়ারপোর্ট হয়।
✔ ফার্স্ট ফ্লাইটের দেরির আপডেট রাখুন – মোবাইল অ্যাপে ফ্লাইট স্ট্যাটাস চেক করুন।
✔ এয়ারপোর্ট ম্যাপ চেক করুন – বড় এয়ারপোর্ট হলে আগেভাগে গেটে যাওয়ার পথ চিনে নিন।
✔ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হাতের কাছে রাখুন – বোর্ডিং পাস, পাসপোর্ট, ভিসা, টিকিট প্রিন্ট কপি সাথে রাখুন।
✔ সংকটকালীন জরুরি নম্বর সংরক্ষণ করুন – এয়ারলাইনের কাস্টমার সার্ভিস নম্বর সংগ্রহে রাখুন।
✔ অতিরিক্ত পোশাক ও চার্জার সাথে রাখুন – লম্বা অপেক্ষার সময় কাজে আসতে পারে।

✨ শেষ কথা
ট্রানজিট মিস হওয়া একটি সাধারণ সমস্যা হলেও, সচেতন হলে এর সমাধান সম্ভব।
📌 পরিকল্পনা ও পর্যাপ্ত প্রস্তুতি থাকলে যেকোনো যাত্রী ট্রানজিট সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন।
📌 ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য বুকিংয়ের সময় ট্রানজিট টাইম ঠিকমতো যাচাই করুন।

#ট্রানজিটম্যানেজমেন্ট #ট্রানজিটমিস

04/11/2025

📢 সৌদি আরবে জরুরি নিয়োগ চলছে! 🇸🇦
👉 ভিসা রেডি – দ্রুত প্রসেসিং – সীমিত সময়ের জন্য
🧳 কাজের ধরণ ও বেতন:
🔹 ইলেকট্রিশিয়ান — 💰 ১৫০০ রিয়াল + ওভারটাইম
🔹 ওয়্যারহাউজ ওয়ার্কার — 💰 ১৪০০ রিয়াল + ওভারটাইম
🔹 ইনডোর ক্লিনার — 💰 ১২০০ রিয়াল + ওভারটাইম
🔹 হাউজ ড্রাইভার — 💰 ১৬০০ রিয়াল + ওভারটাইম
🔹 রেস্টুরেন্ট ওয়ার্কার — 💰 ১৪০০ রিয়াল + ওভারটাইম
✨ সুবিধাসমূহ:
✅ ডিউটি ১০ ঘণ্টা
✅ থাকা কোম্পানির
✅ সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী সব সুবিধা
📞 যোগাযোগ করুন এখনই:
📱 01886-958503(WhatsApp)
01886958508
📍 M. ALOM TOURS & TRAVEL
RL: 2183, M/S ALTAYRIAT INTERNATIONAL
বাড়ি নং ৮০/১ (৫ম তলা), মামা হোটালের পাশে, সৈনিক ক্লাব মোড়, নিউ এয়ারপোর্ট রোড, বনানী, ঢাকা ১২১৩
🚀 ভালো কাজ, ভালো বেতন, নিরাপদ ভবিষ্যৎ – আজই আবেদন করুন

বিশ্বের বিভিন্ন দেশের ভিসা চেক করার লিংক ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:১। তানজানিয়া www.tanzania.go.tz২। কাতার w...
04/11/2025

বিশ্বের বিভিন্ন দেশের ভিসা চেক করার লিংক

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:
১। তানজানিয়া www.tanzania.go.tz
২। কাতার www.moi.gov.qa/site/english
৩। কুয়েত www.moi.gov.kw
৪। পাকিস্তান www.moitt.gov.pk/
৫। সৌদি আরব www.moi.gov.sa/
৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
৭। মিশর www.moiegypt.gov.eg/english/
৮। বাংলাদেশ www.moi.gov.bd
৯। সাইপ্রাস http://moi.gov.cy/
১০। নেপাল http://www.moic.gov.np/
১১। আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। জামবিয়া http://www.moi.gov.gm/
১৩। জর্দান http://www.moi.gov.jo/
১৪। ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। কেনিয়া www.labour.go.ke/
১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। সিংগাপুর: www.mom.gov.sg/
সিঙ্গাপুরের ভিসা চেক করতে: http://singapore.embassyhomepage.com/
১৮। গ্রীস www.mddsz.gov.si/en
১৯। শ্রীলংকা: www.labourdept.gov.lk/
২০। দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১। ইরান: www.irimlsa.ir/en
২২। গানা www.ghana.gov.gh/
২৩। থাইল্যান্ড: www.mfa.go.th
২৪। বাহরাইন: www.mol.gov.bh
২৫। ভূটান www.molhr.gov.bt/
২৬। কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
২৭। কানাডা: www.labour.gov.on.ca/english/
২৮। বারবাডোস www.labour.gov.bb/
২৯। কোরিয়া: www.moel.go.kr/english
৩০। জাপান www.mhlw.go.jp/english/
৩১। সাইপ্রাস www.mfa.gov.cy/
৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪। নামিবিয়া www.mol.gov.na/
৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। মায়ানমার www.mol.gov.mm/
৩৭। লেবানন www.labor.gov.lb/
৩৮। পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯। ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০। বুলগেরিয়া www.mlsp.government.bg/en
৪১। আমেরিকা www.dvlottery.state.gov/ESC www.dol.gov/
৪২। স্পেন: www.mtin.es/en
৪৩। ইউক্রেইন www.mlsp.gov.ua/
৪৪। উগান্ডা www.mglsd.go.ug/
৪৫। পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬। ব্রুনাই: www.labour.gov.bn/
৪৭। ইয়ামেন: www.dol.gov/
৪৮। নেদারল্যান্ড: english.szw.nl/
৪৯। জামবিয়া: www.mlss.gov.zm
৫০। অষ্ট্রেলিয়া: www.workplace.gov.au/
৫১। জিমবাবুয়ে www.dol.gov/
৫২। ফিলিফাইন: www.dole.gov.ph/
৫৩। মালয়েশিয়া: www.mohr.gov.my
৫৪। রাশিয়া: www.labour.gov.on.ca/
৫৫। ভারতীয় ভিসা আবেদন: www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
৫৬।UAE ভিসা চেক: http://united-arab-emirates.visahq.com/
৫৭।কানাডা : www.cic.gc.ca/english/index.asp
৫৮।ওমান : www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
৫৯। ওমানের ভিসা : www.rop.gov.om/
৬০। Entry Permit চেক করার জন্য www.moi.gov.ae/
৬১। বাহরাইন www.markosweb.com/www/mol.gov.sa/
৬২। সৌদি আরব: www.saudiembassy.net/
৬৩। হাঙ্গেরী: www.huembwas.org/

ইউরোপের সেনজেন ও নন সেনজেন ভুক্ত দেশের তালিকা।🔰🔰ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা।➡️দেশের নাম🔰🔰🔰অস্ট্রিয়াবেলজিয়ামচেক র...
04/11/2025

ইউরোপের সেনজেন ও নন সেনজেন ভুক্ত দেশের তালিকা।🔰🔰

ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা।

➡️দেশের নাম🔰🔰🔰
অস্ট্রিয়া
বেলজিয়াম
চেক রিপাবলিক
ডেনমার্ক
এস্তোনিয়া
ফিনল্যান্ড
ফ্রান্স
জার্মানি
গ্রিস
হাঙ্গেরি
আইসল্যান্ড
ইতালি
লাটভিয়া
লিয়েসথেন্সটাইন
লিথুনিয়া
লুক্সেমবার্গ
মালটা
নেদারল্যান্ডস
নরওয়ে
পোল্যান্ড
পর্তুগাল
স্লোভেকিয়া
স্লোভেনিয়া
স্পেন
সুইডেন
সুইজারল্যান্ড
রোমানিয়া
বুলগেরিয়া
ক্রোয়েশিয়া

ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা।

➡দেশের নাম🔰🔰🔰
আলবেনিয়া
অ্যান্ডোরা
আর্মেনিয়া
আজারবাইজান
বেলারুশ
বসনিয়া এবং হার্জেগোভিনা
তুর্কি
সাইপ্রাস
জর্জিয়া
কসোভো
ম্যাসেডোনিয়া
মলদোভা
মন্টিনিগ্রো
ইউক্রেন
রাশিয়া
সার্বিয়া
ইংল্যান্ড

ভিসা পেলেই সব শেষ নয়—বিদেশ যাওয়ার আগে পরিকল্পনা করুন! ✈️বিদেশ যাওয়া স্বপ্নের মতো, কিন্তু পরিকল্পনা ছাড়া যাওয়া মানে ...
04/11/2025

ভিসা পেলেই সব শেষ নয়—বিদেশ যাওয়ার আগে পরিকল্পনা করুন! ✈️

বিদেশ যাওয়া স্বপ্নের মতো, কিন্তু পরিকল্পনা ছাড়া যাওয়া মানে সমস্যার দিকে দৌড়ানো! অনেকেই ভিসা পেয়েই আনন্দে চাকরি ছেড়ে দেন, লাগেজ বোঝাই করে নিয়ে যান, আর ভাবেন যে "লন্ডনের কাকা" বাসায় তুলে নেবে। এই ভুলগুলো করলে বিদেশে গিয়ে না খেয়ে থাকতে হতে পারে!

🔴 বিদেশ যাওয়ার আগে যেসব ভুল করা যাবে না

✅ ভিসা আসার আগেই চাকরি ছেড়ে দেওয়া

ভিসা আসার আগেই চাকরি ছাড়বেন? কষ্ট করে জমানো টাকা সব শেষ হয়ে গেলে কী করবেন? টিকিটের টাকা, প্রুফ অব ফান্ড এবং প্ল্যান বি থাকা খুব জরুরি!

✅ লাগেজ বোঝাই করে নিয়ে যাওয়া

১৫ কেজির চাল, ১০ কেজি গুঁড়ো দুধ আর ৫ সেট পাঞ্জাবি নেবেন? ওজন বেশি হলে এয়ারপোর্টে ফাইন দিতে হবে, আর কিছু কিছু খাবার কাস্টমস আটকে দিতে পারে!

✅ বিদেশে থাকা ‘হেল্পার’-এর ওপর পুরোপুরি নির্ভর করা

"ভাই, তুমি চলে আসো, সব হয়ে যাবে!"—এই কথায় ভরসা করে কেউ কেউ যান, আর পরে ফোন করলে শোনেন, "ভাই, একটু সমস্যায় আছি!" নিজের থাকার ব্যবস্থা আগে থেকেই নিশ্চিত করুন!

✅ পুরো পরিকল্পনা গোপন রাখা

সবকিছু একদম গোপন রাখা ভালো নয়। বিশ্বাসযোগ্য মানুষদের সঙ্গে পরামর্শ করুন, যাতে ভুল সিদ্ধান্ত এড়ানো যায়। তবে অতিরিক্ত শেয়ার করাও বিপদজনক!

✅ ভিসার কাজের নিয়ম না জানা

"ফলানার দেশে স্টুডেন্ট ভিসায় কাজ করা যায়" শুনে কেউ কেউ ধরে নেন, সব দেশেই একই নিয়ম! নিজের ভিসার শর্ত ভালোভাবে বুঝে নিন, নয়তো বিদেশে গিয়ে বিপদে পড়বেন।

✅ পর্যাপ্ত টাকা না নিয়ে যাওয়া

আপনি কি ভাবছেন বিদেশে নামলেই প্রথম দিনেই চাকরি পেয়ে যাবেন? ভুল ভাবছেন! প্রথম কিছু মাসের জন্য টাকা না থাকলে বাসা ভাড়া, ট্রান্সপোর্ট ও খাবারের খরচ কীভাবে চালাবেন?

✅ বিদেশ যাওয়ার আগে পরিকল্পনা করুন!

বিদেশ যাওয়া শুধু ভিসা পাওয়ার বিষয় নয়, সেখানে টিকে থাকা ও সফল হওয়ার জন্য সঠিক প্রস্তুতি নিতে হবে। সঠিক তথ্য জেনে, পরিকল্পনা করে, বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নিন—তাহলেই আপনার বিদেশের স্বপ্ন সফল হবে!

⚠️বিমানবন্দরে সন্দেহ বসতো বেআইনি অফলোড – জানুন আপনার করণীয় !অনেক বাংলাদেশি নাগরিক বৈধ পাসপোর্ট, ভিসা ও টিকেট নিয়েও ইমিগ...
04/11/2025

⚠️বিমানবন্দরে সন্দেহ বসতো বেআইনি অফলোড – জানুন আপনার করণীয় !
অনেক বাংলাদেশি নাগরিক বৈধ পাসপোর্ট, ভিসা ও টিকেট নিয়েও ইমিগ্রেশন থেকে অফলোডের শিকার হন। অথচ কোনো লিখিত কারণ বা সুনির্দিষ্ট আইনি ভিত্তি ছাড়া অফলোড করা সম্পূর্ণ বেআইনি এবং নাগরিক অধিকার লঙ্ঘন।
🛑 কেন এটি বেআইনি?
👉 বাংলাদেশ সংবিধানের Article 36 অনুযায়ী – প্রত্যেক নাগরিকের বিদেশ ভ্রমণের অধিকার আছে।
👉 Article 31 ও 32 – প্রত্যেকের আইনের আশ্রয় পাওয়ার অধিকার এবং ব্যক্তিস্বাধীনতা রক্ষা পাবে।
👉 বৈধ নথি থাকা সত্ত্বেও অফলোড করা হলে এটি সরাসরি Fundamental Rights Violation।
⚖️ আইন কী বলে?
🔹 দণ্ডবিধি ধারা 166 → কোনো সরকারি কর্মচারী ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করলে, এবং তাতে নাগরিক ক্ষতিগ্রস্ত হলে, সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড বা জরিমানা হতে পারে।
🔹 দণ্ডবিধি ধারা 220 → বেআইনিভাবে আটকানো বা ভ্রমণ বাধা দিলে, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড + জরিমানা হতে পারে।
🔹 সংবিধানের Article 102 → নাগরিকরা সরাসরি High Court Division-এ রিট মামলা করতে পারেন। এর মাধ্যমে বেআইনি অফলোডকে অবৈধ ঘোষণা করা যায় এবং ক্ষতিপূরণ দাবি করা যায়।
🚨 নাগরিকের করণীয় (Step by Step)
1️⃣ প্রমাণ সংগ্রহ করুন – বোর্ডিং পাস, টিকেট, ভিসা, পাসপোর্টের কপি, দায়িত্বপ্রাপ্ত অফিসারের নাম, ডিউটি শিফট, এবং সম্ভব হলে সাক্ষীর তথ্য নিন।
2️⃣ অভিযোগ করুন –
ইমিগ্রেশন শিফট ইনচার্জ বা ডিউটি অফিসারকে লিখিত অভিযোগ দিন।
পাসপোর্ট অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ সেলে লিখিত আবেদন করুন।
3️⃣ ফৌজদারি মামলা করুন –
ধারা 166 ও 220 অনুযায়ী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করা যায়।
4️⃣ হাইকোর্টে রিট করুন –
Article 102 অনুযায়ী Mandamus (বেআইনি কার্যক্রম বন্ধ), Certiorari (সিদ্ধান্ত বাতিল), Compensation (ক্ষতিপূরণ) দাবি করা যায়।
5️⃣ মানবাধিকার সংগঠন ও মিডিয়ার সহায়তা নিন –
যেমন ASK, BLAST, HRPB ইত্যাদি। এতে জনমত সৃষ্টি হবে এবং প্রশাসনের জবাবদিহি বাড়বে।
🏛️ বাস্তবে কী দাবি করা যায়?
✔️ বেআইনি অফলোডকে অবৈধ ঘোষণা করা।
✔️ ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধে নীতিমালা ও জবাবদিহি নিশ্চিত করা।
✔️ ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য আর্থিক ক্ষতিপূরণ আদায় করা।
✊ আমাদের দাবি
আমরা চাই –
🔸 ইমিগ্রেশনে স্বচ্ছতা ও জবাবদিহি
🔸 নাগরিক অধিকার রক্ষা
🔸 বেআইনি হয়রানির অবসান
কারণ, ইমিগ্রেশন আমাদের জন্য নিরাপত্তা, কিন্তু তা যেন কখনো হয়রানির জায়গা না হয়।

অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম?দেশের বাইরে যাওয়ার জন্য আপনি ঘরে বসেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য ...
04/11/2025

অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম?

দেশের বাইরে যাওয়ার জন্য আপনি ঘরে বসেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করার জন্য ল্যাপটপ/কম্পিউটার/স্মার্টফোন থাকলেই হবে। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করুন।

ধাপ ১ঃ অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করার জন্য pcc.police.gov.bd এই লিংকে ক্লিক করুন। তারপর Registration অপশনে ক্লিক করে আবেদনকারীর যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

ধাপ ২ঃ এরপর মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এখন মেন্যুবার থেকে Apply ক্লিক করলে Application form আসবে।

ধাপ ৩ঃ এই Application form এ আবেদনকারীর সকল তথ্য দিতে হবে। এই ফর্মে কোন তথ্য ভুল দিলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন না।

ধাপ ৪ঃ এখন এই ধাপে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যানকপি Upload করুন।

ধাপ ৫ঃ এরপর পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশন ফি পরিশোধ পরিশোধ করতে হবে। আবেদন ফি ৫০০ টাকা সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে পরিশোধ করা যাবে। এছাড়াও বিকাশ, নগদ, রকেট ও উপায় এর মাধ্যমেও এই ফি পরিশোধ করতে পারবেন।

শেষ ধাপঃ আবেদন ফি পরিশোধ করার চালান কপি সংগ্রহ করতে হবে। তারপর চালানের কপি upload করে পেমেন্ট কনফার্ম করুন।

মূলত এই ৬টি ধাপ অনুসরণ করে সহজেই অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।

Address

House #79, Level #5, Block#M (Sikder Plaza), Chairman Bari (Soinik Club) Banani
Dhaka
1213

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.Alom Tours & Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share