Qibla Path

Qibla Path Trusted expert journey to the city of peace

বাইতুল্লাহর মাতাফ থেকে, সুবহে সাদিক থেকে মধ্যাহ্ন, জুমাবার-সময়: ১১:০০। কাবা চত্ত্বরে চোখের সামনে দেখা দুটি দৃশ্য : ১ম দৃ...
11/09/2026

বাইতুল্লাহর মাতাফ থেকে,
সুবহে সাদিক থেকে মধ্যাহ্ন,
জুমাবার-সময়: ১১:০০।
কাবা চত্ত্বরে চোখের সামনে দেখা দুটি দৃশ্য :
১ম দৃশ্য বৃদ্ধা মা ও সন্তান :
তাওয়াফ করে মায়ের পা ব্যাথা করছে। সন্তান মা-কে এক পাশে বসিয়ে দীর্ঘ সময় পা টিপে দিচ্ছে। "নবী সাঃ বলেছেন: মা-বাবা তোমার জান্নাত অথবা জাহান্নাম।"

২য় দৃশ্য যৌবন পেরিয়ে বার্ধক্যে ঝুকে পড়া স্বামী-স্ত্রী :
তাওয়াফরত ক্লান্ত ও রোদে পুড়া স্ত্রীকে এহরামের কাপড় দিয়ে ছায়া ও বাতাস দিয়ে আগলে রাখছেন তার স্বামী। "কোরআনের ভাষায় : স্বামী-স্ত্রী দুজন-দুজনার ছায়া।"

এমন সৌন্দর্য প্রতিটি ঘরে ঘরে ফুটে উঠুক। আমীন
মাওলানা Md Rakib Hosain হাফি:

বিস্ময়কর হলেও সত্য যে, সৌদি আরবে এখনও তৃতীয় খলিফা হযরত ওসমান (রা.) নামে দলিল করা প্রপার্টি রয়েছে। রয়েছে ব্যাংক অ্যাকাউন্...
10/09/2026

বিস্ময়কর হলেও সত্য যে, সৌদি আরবে এখনও তৃতীয় খলিফা হযরত ওসমান (রা.) নামে দলিল করা প্রপার্টি রয়েছে। রয়েছে ব্যাংক অ্যাকাউন্টও।

আরও মজার বিষয় হল- মাস ফুরালে এখনও তার নামেই আসে গ্যাস ও বিদ্যুতের বিল। সম্প্রতি শুরু হয়েছে ওসমান (রা.) মালিকানাধীন বিলাসবহুল হোটেল নির্মাণের কাজ!

অবাক করা এ ঘটনার বিস্তারিত জানতে ইতিহাসের পথ ধরে আপনাকে একটু পেছনে নিয়ে যেতে চাই। রাসূলের (সা.) যুগে। মহানবী (সা.) নবুওয়াত প্রাপ্তির ১৩তম বছর। মুসলমানরা মাত্র মক্কা ছেড়ে মদিনায় এসেছেন। অচেনা পরিবেশে দেখা দেয় সুপেয় পানির তীব্র সংকট।

মদিনায় ‘বিরেরুমা’ বা রুমার কূপ নামে ইহুদির একটি কূপ ছিল। ইহুদিরা এ সুযোগে কূপের পানি মুসলমানদের কাছে চড়া দামে বিক্রি করতে শুরু করল।

সাহাবারা রাসূলকে (সা.) এ বিষয়ে অবগত করলে তিনি বললেন, ‘তোমাদের মধ্যে কে আছো, যে এই কূপ মুসলমানদের জন্য ক্রয় করে দিবে। মুসলমানদের এই কূপ যে খরিদ করে দেবে আল্লাহ তাকে জান্নাতে ঝর্ণা দান করবেন।’

রাসূলের (সা.) কথায় হযরত ওসমান (রা.) ইহুদির কাছে এই কূপ ক্রয়ের ইচ্ছা প্রকাশ করলেন। ইহুদি তার প্রস্তাব ফিরিয়ে দিলে তিনি বললেন, পুরো কূপ বিক্রি না করলে অর্ধেক বিক্রি করুন। এতে একদিন কূপের মালিক হব আমি আর আরেক দিন হবেন আপনি।

ওসমান (রা.) অর্ধেক কূপ ক্রয় করে বিনামূল্যে পানি বিতরণ করতে লাগলেন। লোকজন ওসমান (রা.) ক্রয় করা নির্ধারিত দিনে পানি সংগ্রহ করত এবং পরের দিনের জন্যও পর্যাপ্ত পরিমাণে মজুদ করে রাখত।

ইহুদির দিনে কেউ পানি সংগ্রহ করতে যেত না। ফলে তার পানির ব্যবসা মন্দা হওয়ায় নিজেই পুরো কূপ বিক্রির জন্য ওসমানের (রা.) কাছে প্রস্তাব পেশ করে।

ওসমান (রা.) ৩৫ হাজার রৌপ্য মুদ্রায় কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন।

এ সময় এক ধনী লোক ওসমান (রা.) থেকে কূপটি দ্বিগুণ দামে খরিদ করতে চাইলে তিনি বলেন, আমার চাহিদা এর চেয়ে আরও অনেক বেশি। লোকটি মূল্য বাড়িয়ে বলতে লাগল। ওসমান (রা.) জবাবে আমার চাহিদা এর চেয়ে আরও বেশি বলতে লাগলেন।

শেষে ধনী লোকটি বলল, এমন কেউ আছে যে আপনাকে কূপটির মূল্য ১০ গুণ বলেছে? ওসমান (রা.) জবাবে বলেন, আমার আল্লাহ আমাকে প্রতি নেকিতে ১০ গুণ বাড়িয়ে দেয়ার কথা বলেছেন।

হযরত ওসমান (রা.) শাসনামলে এই কূপের চারপাশে খেজুর বাগান তৈরি হয়। সময়ের চাকা ঘুরে বহু উত্থান-পতনের পর সৌদি রাজপরিবার সৌদি আরবের রাজসিংহাসনে বসার সময় এই বাগানে খেজুর গাছের সংখ্যা ১৫৫০টিতে পৌঁছায়।

সরকার বাগানের চারদিকে দেয়াল তৈরি করে দেয়। এই ভূসম্পত্তি ওসমান (রা.) নামে দলিল করে দেয় এবং তার নামে খুলে একটি ব্যাংক অ্যাকাউন্ট।

সৌদির কৃষি মন্ত্রণালয় এই বাগানের খেজুর বিক্রি করে অর্জিত অর্থ ওসমানের (রা.) অ্যাকাউন্টে জমা রাখে। সঞ্চিত অর্থ দিয়ে মদিনায় একটি বড় প্রপার্টি ক্রয় করা হয়েছে।

যেখানে ‘হোটেল ওসমান বিন আফফান’ নামে একটি আবাসিক হোটেল নির্মাণের কাজ চলছে। এই হোটেল থেকে প্রতি বছর ৫০ মিলিয়ন রিয়াল আয় হবে বলে আশা করছে সৌদি সরকার।

এই অর্থের অর্ধেক অসহায়-দুস্থদের মানবতার সেবায় ব্যয় করা হবে আর অর্ধেক হযরত ওসমানের (রা.) ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

ওসমান (রা.) এ দান আল্লাহ এমনভাবে গ্রহণ করে নিয়েছেন যে, কেয়ামত পর্যন্ত তা চালু থাকবে। ওসমান (রা.) আখেরাতের অ্যাকাউন্টেতো সওয়াব জমা হচ্ছেই দুনিয়ার অ্যাকাউন্টের ব্যালেন্সও ফুরাবার নয় ইনশাআল্লাহ।

(সংগৃহীত)

লিবিয়ার মরুভূমি
05/09/2026

লিবিয়ার মরুভূমি

প্রিয় গেট। আব্দুল আজিজ গেট। গেট নাম্বার ১।এখানে মাগরিব এবং এশা পড়তে খুব ভালো লাগে। সাউন্ড সিস্টেম এখান হতে খুব সুন্দর আ...
02/09/2026

প্রিয় গেট। আব্দুল আজিজ গেট। গেট নাম্বার ১।

এখানে মাগরিব এবং এশা পড়তে খুব ভালো লাগে। সাউন্ড সিস্টেম এখান হতে খুব সুন্দর আসে।

ঘটনাটি সকাল আটটার সময়। মাতাফে ভিড় মোটামুটি কম। তাওয়াফ শেষে বের হবার সময় দৃশ্যটি  দেখলাম। ক্লক টাওয়ারের সামনে একটা  জা...
01/09/2026

ঘটনাটি সকাল আটটার সময়। মাতাফে ভিড় মোটামুটি কম। তাওয়াফ শেষে বের হবার সময় দৃশ্যটি দেখলাম। ক্লক টাওয়ারের সামনে একটা জায়গা আছে যেখান থেকে সোজা তাকালে সরাসরি কাবা ঘর দেখা যায়।

এ মানুষটি পরিচ্ছন্নতা কাজের থাকার সাথে যুক্ত। হয়তো কাজের তাড়া আছে তাই মাতাফ পর্যন্ত যেতে পারছেন না। তাই দূর থেকে দাঁড়িয়ে কাবার পাণে আকুতি, কাবার প্রভুর সকাশে মিনতি, কন্ঠ জুড়ে আকুলতা, য়া রব্বানা...

উমরাহ সফর প্রায় শেষের দিকে। ফিরে যাবো মাতৃভূমিতে, প্রতিমুহূর্তে কাবাঘর দূরে হয়ে যাবে, চোখের আড়াল হবে সবুজ গম্বুজের মদিনা,

তারপর..

হৃদয় ধারণ করা কাবার দৃশ্যগুলো মনে করে, কাবার প্রভুর কাছে আমাদেরও মিনতিগুলোও তুলে ধরার বিনম্র প্রয়াস,

জীবনের শেষ দিন পর্যন্ত ইনশাআল্লাহ....

কা'বা
22/08/2026

কা'বা

পৃথিবীর সকল ঝগড়া, বিবাদ, কলহের উৎপত্তিস্থল। এখানেই দুই ভাই হাবিল-কাবিলের ঘটনাটি ঘটে।
22/08/2026

পৃথিবীর সকল ঝগড়া, বিবাদ, কলহের উৎপত্তিস্থল। এখানেই দুই ভাই হাবিল-কাবিলের ঘটনাটি ঘটে।

17/08/2026

মাদীনায় যেতে হয় হৃদয়ভরা ভালোবাসা নিয়ে, চোখভরা আবেগ নিয়ে।

কারণ আপনি যাচ্ছেন সেই শহরে, যেখানে শায়িত আছেন আমাদের হৃদয়স্পন্দন, আমাদের কলিজার টুকরো প্রিয়তম নাবী সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম।

13/08/2026

سيَكْسِرُ الدُّعَاءُ الْمُسْتَحِيلَاتِ، فَلَا تَبْرَحُوا حَتَّى تَبْلُغُوا.

অর্থ: দোয়া অসম্ভবকেও ভেঙে দেবে। তাই লক্ষ্য অর্জন না করা পর্যন্ত দোয়া করতে থাকো।

১. তাকওয়া অবলম্বন করা২. বেশি বেশি ইস্তিগফার ও তাওবা করা৩. পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখা৪. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা৫. সাম...
12/08/2026

১. তাকওয়া অবলম্বন করা
২. বেশি বেশি ইস্তিগফার ও তাওবা করা
৩. পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখা
৪. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা
৫. সামর্থ্য অনুযায়ী সাদাকাহ করা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Qibla Path posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category