23/02/2026
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ শাবাবেরা,
আশা করি ভালো আছেন।
কিছুদিন আগে ৪৯জনের একটি ইয়্যাং কাফেলা নিয়ে আমরা উমরাহতে গিয়েছিলাম। মক্কা-মদীনায় আমরা যেদিনগুলো কাটিয়েছি, তাতে আমাদের অন্তর তৃপ্ত হয়নি। আমরা অনুভব করেছি—এই ভূমিতে আরও বেশি সময় থাকা দরকার। সিরাতের নির্দিষ্ট কিছু বিষয় শোনা নয়, হাঁটতে হাঁটতে অনুভব করা দরকার। অন্তত ৪০ দিনের একটি পূর্ণাঙ্গ আধ্যাত্মিক সফর।
হজ্ব ইসলামের একটি মহান ফরজ ইবাদত। এটি শুধু একটি সফর নয়, বরং জীবনের পূর্ণ আত্মসমর্পণের ঘোষণা। যে ব্যক্তি সামর্থ্য রাখে, তার উপর হজ্ব আদায় করা ফরজ—এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি আহ্বান।
আলহামদুলিল্লাহ, ২০২৭ সালে আমরা “শাবাব হজ্ব কাফেলা” নিয়ে যাচ্ছি ইন শা আল্লাহ।
হজ্বের প্রতিটি আহকাম আমরা চেষ্টা করবো সেই চেতনায় পালন করতে—যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সরেজমিনে আদায় করেছেন। শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সিরাত ও সুন্নাহভিত্তিক চর্চা থাকবে এই কাফেলার মূল ভিত্তি।
একটি সাধারণ কাফেলায় বয়সভিত্তিক ব্যবস্থাপনা একরকম হয়। কিন্তু যখন একটি ইয়াং কাফেলা গড়ে ওঠে, তখন গতি, প্রস্তুতি, ফোকাস ও আধ্যাত্মিক চর্চা—সবকিছুই ভিন্ন মাত্রা পায়। আমরা সেই কাঠামোতেই এগোতে চাই ইন শা আল্লাহ।
শাবাব হজ্ব কাফেলার নির্ধারিত মূল্য: ৫৫০,০০০ টাকা (কুরবানী ছাড়া)
প্রাথমিক বুকিং চলছে মাত্র ৩০,০০০ টাকায়
আবার যারা এখনই পূর্ণ পেমেন্ট দিয়ে বুকিং সম্পন্ন করবেন, তাদের জন্য ৫% বিশেষ ছাড় থাকবে ইন শা আল্লাহ।
যোগাযোগ ডিটেইলস কমেন্টে।