13/09/2026
মিশরীয়দের রুটির প্রতি আলাদা একটা টান আছে।
এখানে রুটি শুধু খাবারের সঙ্গে খাওয়ার জিনিস না, অনেক খাবারেরই মূল সঙ্গী। ফুল, ফালাফেল, ডিম, মাংস, যাই হোক, পাশে আইশ বালাদি থাকবেই।
দোকানে গিয়ে অনেক সময় দেখবেন, একজন মানুষ একসঙ্গে অনেকগুলো রুটি নিয়ে বের হচ্ছে। বাসায় খাবার আছে, তবুও রুটি লাগবে। বাইরে খেতে গেলেও রুটি লাগবে।
সবচেয়ে মজার ব্যাপার, আইশ শব্দের অর্থই জীবন।
আমাদের দেশে ভাত নিয়ে যে আবেগ, মিশরে রুটি নিয়ে ব্যাপারটা অনেকটা সেরকম।
মনে হয়, খাবারের সঙ্গে আর কিছু লাগবে কিনা জিজ্ঞেস করলে মিশরীয়দের উত্তর খুব সহজ, রুটি দেন।
Egyptians have a special relationship with bread.
Here, bread is not just something you eat with your food. For many dishes, it is almost a must. Ful, falafel, eggs, meat, whatever is on the table, there will probably be some Aish Baladi next to it.
You will often see people leaving a bakery with a big stack of bread. There is already food at home, but bread is still necessary. Eating outside is the same story.
And the funny part is that Aish means life in Arabic.
Just like rice has a special place in our lives back home, bread has that place in Egypt.
If you ask whether they need anything else with their food, the answer is usually simple.
Some bread, please.