Rihalat ilal haramain

Rihalat ilal haramain "RIHLAT ILAL HARAMAIN"
A TRUSTED & AUTHORISED HAJJ, UMRAH, ZIYARAH SERVICE PROVIDER. ( YOUR MONEY YOUR SERVICE)

15/08/2026

বাবা - মা ও পরিবার কে নিয়ে প্রশান্তিময় ওমরাহ সফরে যাওয়ার নিয়ত করেছেন? দেরি না করে আজই আমাদের অভিজ্ঞ টিমের সাথে যোগাযোগ করুন।

15/08/2026

🕋 পরিবার নিয়ে ওমরাহ—শুধু সফর নয়, স্বস্তির একটি স্মৃতি! 🤍

বাবা-মা, স্ত্রী-সন্তান কিংবা পুরো পরিবারকে নিয়ে যখন আল্লাহর ঘরের মেহমান হওয়ার সুযোগ আসে, তখন প্রশ্নটা শুধু “কত খরচ হবে?” হওয়া উচিত নয়—

প্রশ্ন হওয়া উচিত, “কীভাবে সবাইকে নিয়ে স্বস্তিতে ওমরাহ করতে পারবো?”

বাজেট প্যাকেজে খরচ তুলনামূলক কম হতে পারে, তবে অনেক সময় থাকতে পারে—
✔ দূরের হোটেল ও বেশি হাঁটাহাঁটি
✔ সীমিত সুযোগ-সুবিধা
✔ বয়স্ক বাবা-মায়ের জন্য বাড়তি কষ্ট
✔ পরিবারের ছোট-বড় সবার প্রয়োজন মেলাতে কিছুটা অসুবিধা

অন্যদিকে Premium Package বেছে নিলে গুরুত্ব দেওয়া হয়—
➤ মানসম্মত ও আরামদায়ক হোটেল
➤ সুবিধাজনক লোকেশন
➤খাবারের সুবিধা
➤সার্বিক সহযোগিতা
➤পরিবার ও বয়স্ক হাজীদের স্বস্তির বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা

কারণ বাবা-মায়ের বয়স হলে তাঁদের কষ্ট কমানো, সন্তানদের সঙ্গে স্বস্তিতে ইবাদত করা—এটাই তো আমাদের সবচেয়ে বড় চাওয়া। 🥹

তাই পরিবার নিয়ে ওমরাহর পরিকল্পনা করলে,
শুধু কম খরচ নয়—বেছে নিন এমন একটি প্যাকেজ, যেখানে আপনার পরিবারের স্বস্তিটাও গুরুত্বপূর্ণ।

Rihlat Hajj Group — Premium Umrah Package
আপনার পরিবারকে নিয়ে পবিত্র সফর হোক স্বস্তি, যত্ন ও সুন্দর স্মৃতিতে ভরপুর।

📞 01901108850 | 01901108852 | 01901108855

#ওমরাহ #পরিবার_নিয়ে_ওমরাহ #বাবা_মায়ের_সাথে_ওমরাহ

15/08/2026

স্বপ্নের গন্তব্যে স্বস্তিময় সফরে।
২৭ আগস্ট | ১০ ও ২৫ সেপ্টেম্বর
পবিত্র ওমরাহর এই সৌভাগ্যের সফরে
আমাদের কাফেলায় আপনিও যুক্ত হোন।

15/08/2026

🕋 ওমরাহর একটি গুরুত্বপূর্ণ মাসআলা

ইহরাম অবস্থায় পুরুষের জন্য মাথা ঢেকে রাখা নিষেধ। তবে ছাতা ব্যবহার করা যাবে—কারণ ছাতা মাথার সঙ্গে লেগে থাকে না।

ওমরাহে যাওয়ার আগে এমন ছোট ছোট গুরুত্বপূর্ণ মাসআলা জেনে নিন, যাতে ইবাদত হয় সঠিকভাবে।

আল্লাহ আমাদের সঠিকভাবে ওমরাহ পালনের তাওফিক দান করুন। আমিন।

15/08/2026

আবু লাহাবের স্ত্রী ছিলো উম্মে জামিল।

তাদের ঘর আর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘর পাশাপাশি ছিলো।

দীর্ঘদিন ধরে রাসূলুল্লাহর ওপর কুরআন নাযিল না হলে উম্মে জামিল বলে- "কী? তোমার কাছে সেই শয়তান আর আসে না?"

উম্মে জামিল মূলত জিবরাঈল আলাইহিসসালামকে 'শয়তান' বলে উল্লেখ করে। নাউজুবিল্লাহ!


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর ওহী আসতো ৬/৭ ভাবে। তারমধ্যে একপ্রকার ছিলো জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপে আসতেন।

তিনি যেই সাহাবীর রূপধারণ করে ওহী নিয়ে আসতেন তিনি ছিলেন দিহইয়া আল কালবী রাদিয়াল্লাহু আনহু।


আবু লাহাব-উম্মে জামিল ইসলামের শত্রু হলেও তাদের সন্তানরা ইসলাম গ্রহণ করে।

উম্মে জামিলের এক মেয়ে ছিলো দুররাহ বিনতে আবি লাহাব রাদিয়াল্লাহু আনহা।

তিনি ইসলাম গ্রহণ করেন।

তাঁর বিয়ে হয় দিহইয়া আল কালবী রাদিয়াল্লাহু আনহুর সাথে; জিবরাইল আলাইহিস সালাম যেই সাহাবীর রূপধারণ করে ওহী নিয়ে আসতেন।


যেই উম্মে জামিল জিবরাইল আলাইহিস সালামকে শয়তান বলে উল্লেখ করে, তার মেয়ের বিয়ে হয় সেই সাহাবীর সাথে জিবরাইল আলাইহিস সালাম যার রূপধারণ করে আসতেন!

এটা কাকতালীয়?

আল্লাহর পরিকল্পনা।

সীরাত এভাবে পড়লে আমরা উপভোগ করতে পারবো।

#দ্যা সিরা সার্কেল

14/08/2026

ওমরাহ—শুধু একটি সফর, নাকি জীবনের পরিবর্তনের একটি সুযোগ? আপনার মতামত কী?

14/08/2026

🌿 সব দেরি মানেই প্রত্যাখ্যান নয়

জীবনে এমন অনেক সময় আসে, যখন আমরা কোনো একটি জিনিসের জন্য অনেক দোয়া করি, অনেক চেষ্টা করি—কিন্তু তারপরও তা আমাদের জীবনে আসে না।

তখন আমরা ভাবি,
“আল্লাহ কি আমার দোয়া শুনছেন না?”
“আমার জন্যই কেন এত দেরি?”

কিন্তু মনে রাখবেন—
দেরি হওয়া মানেই প্রত্যাখ্যান হওয়া নয়।

হয়তো আল্লাহ আপনাকে এমন একটি সময়ের জন্য অপেক্ষা করাচ্ছেন, যখন সেই জিনিসটি আপনার জন্য আরও কল্যাণকর হবে।
হয়তো আপনি যেটাকে এখন আপনার জন্য ভালো মনে করছেন, আল্লাহ জানেন—তার মধ্যে আপনার জন্য অকল্যাণ রয়েছে।

তাই দোয়া বন্ধ করবেন না।
চেষ্টা থামাবেন না।
আর আল্লাহর সিদ্ধান্ত নিয়ে হতাশ হবেন না।

আপনি শুধু বলুন—
“হে আল্লাহ, আমি আমার চাওয়া আপনার হাতে ছেড়ে দিলাম। আমার জন্য যা কল্যাণকর, সেটিই আমাকে দান করুন।”

কারণ আমরা শুধু আজটা দেখি,
আর আল্লাহ জানেন আগামীকাল এবং পুরো ভবিষ্যৎ।

“হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ কর অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে।”
— সূরা আল-বাকারা: ২১৬

#সংগৃহিত

 #জুমআ'র দিনে অল্প সীরাহ পড়ি #আবু লাহাবের স্ত্রী ছিলো উম্মে জামিল।তাদের ঘর আর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল...
14/08/2026

#জুমআ'র দিনে অল্প সীরাহ পড়ি #

আবু লাহাবের স্ত্রী ছিলো উম্মে জামিল।

তাদের ঘর আর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘর পাশাপাশি ছিলো।

দীর্ঘদিন ধরে রাসূলুল্লাহর ওপর কুরআন নাযিল না হলে উম্মে জামিল বলে- "কী? তোমার কাছে সেই শয়তান আর আসে না?"

উম্মে জামিল মূলত জিবরাঈল আলাইহিসসালামকে 'শয়তান' বলে উল্লেখ করে। নাউজুবিল্লাহ!


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর ওহী আসতো ৬/৭ ভাবে। তারমধ্যে একপ্রকার ছিলো জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপে আসতেন।

তিনি যেই সাহাবীর রূপধারণ করে ওহী নিয়ে আসতেন তিনি ছিলেন দিহইয়া আল কালবী রাদিয়াল্লাহু আনহু।


আবু লাহাব-উম্মে জামিল ইসলামের শত্রু হলেও তাদের সন্তানরা ইসলাম গ্রহণ করে।

উম্মে জামিলের এক মেয়ে ছিলো দুররাহ বিনতে আবি লাহাব রাদিয়াল্লাহু আনহা।

তিনি ইসলাম গ্রহণ করেন।

তাঁর বিয়ে হয় দিহইয়া আল কালবী রাদিয়াল্লাহু আনহুর সাথে; জিবরাইল আলাইহিস সালাম যেই সাহাবীর রূপধারণ করে ওহী নিয়ে আসতেন।


যেই উম্মে জামিল জিবরাইল আলাইহিস সালামকে শয়তান বলে উল্লেখ করে, তার মেয়ের বিয়ে হয় সেই সাহাবীর সাথে যিনি জিবরাইল আলাইহিস সালামের রূপধারণ করে আসতেন।

এটা কাকতালীয়?

আল্লাহর পরিকল্পনা।

সীরাত এভাবে পড়লে আমরা উপভোগ করতে পারবো।

সংগ্রহীত

#রিহলাত হজ্জ গ্রুপ #মক্কা #মদীনা #ওমরাহ #হজ্জ

14/08/2026

আজকে থেকে ওমরা ভিসায় নতুন নিয়মে ক্যাটারিং নুসুক নিতে হবে। যার ফলে ওমরা ভিসা খরচ আবার নতুন করে বৃদ্ধি পাবে।

14/08/2026

🕋 কখনো কি মনে হয়—“ইশ! যদি এখনই মক্কায় থাকতে পারতাম…”?

দুনিয়ার কত জায়গায় যাওয়ার ইচ্ছা আমাদের।
কত স্বপ্ন, কত পরিকল্পনা—কিন্তু মক্কা-মদিনায় যাওয়ার স্বপ্নটা যেন হৃদয়ের একেবারে আলাদা জায়গায়। ❤️

কাবার দিকে তাকিয়ে দাঁড়ানো,
মসজিদুল হারামে নামাজ আদায় করা,
মদিনার সবুজ গম্বুজের সামনে দাঁড়িয়ে সালাম দেওয়া—
এসব অনুভূতি শুধু কল্পনা করে বোঝা যায় না, অনুভব করতে হয়। 🥹

হয়তো আজ আপনার সামর্থ্য নেই,
হয়তো সময়ও অনুকূলে নয়।
তবুও দোয়া থামাবেন না।

যিনি অন্তরে এই আকাঙ্ক্ষা সৃষ্টি করেছেন,
তিনিই একদিন আপনাকে তাঁর ঘরের মেহমান করার ক্ষমতা রাখেন।

আল্লাহ আমাদের সবাইকে বারবার পবিত্র মক্কা-মদিনা জিয়ারতের তাওফিক দান করুন। আমিন।

#ওমরাহ #মক্কা #মদিনা #হারামাইন #কাবা #ওমরাহ_২০২৬ #পবিত্র_যাত্রা #আল্লাহর_ঘরের_মেহমান

Address

Opposite Of North Gate Baitul Mukarram, Siddik Mension, Lift 3rd Floor, Purana Paltan Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rihalat ilal haramain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category