07/05/2025
“বৈষম্যবিরোধী বাংলাদেশ” শুধু কথায় নয়, বাস্তবেও চাই!
একদিকে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন কোরবানির ঈদে পূর্ণ ১০ দিনের ছুটি। অন্যদিকে দেশের কোটি কোটি বেসরকারি চাকরিজীবীরা পাচ্ছেন মাত্র ৩-৪ দিন!
একটা পরিবারে এক ভাই সরকারি চাকরিজীবী, আরেক ভাই বেসরকারি—একজন ঈদের পুরো আনন্দ উপভোগ করবেন, আরেকজন অফিসে রিপোর্ট করবেন।
এই কি তাহলে আমাদের “সবার জন্য সমান অধিকার” নীতি?
দেশ গড়ছে শুধু সরকারি নয়, বেসরকারি কর্মীরাও। তাহলে ছুটির বেলায় এ বৈষম্য কেন?
ঈদ সবার জন্য—শুধু কিছু শ্রেণির জন্য নয়।
চাই সমান সুযোগ, সমান ছুটি—এটাই হোক আমাদের দাবি।