নব উদ্যম ট্যুর এন্ড ট্রাভেলস- nutat"

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • নব উদ্যম ট্যুর এন্ড ট্রাভেলস- nutat"

নব উদ্যম ট্যুর এন্ড ট্রাভেলস- nutat" Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নব উদ্যম ট্যুর এন্ড ট্রাভেলস- nutat", Travel Company, bottola Road, board bazar, Gazipur.

13/01/2026
12/01/2026

Explore Bangladesh with Nobo Uddym Tours!”

“Your Dream Tour Starts Here 🌄✈️”

“Adventure Awaits – Join Nobo Uddym Today!”

ঈদের আনন্দ শেষে আবারও অফিসে ফেরা।এখন থেকে সপ্তাহে ৬ দিন — সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আমরা আপনাদের সেবায় প্রস্তুত...
07/04/2025

ঈদের আনন্দ শেষে আবারও অফিসে ফেরা।
এখন থেকে সপ্তাহে ৬ দিন — সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আমরা আপনাদের সেবায় প্রস্তুত।

নেপালের অপার প্রকৃতি, থাইল্যান্ডের রঙিন সমুদ্র, মালয়েশিয়ার বৈচিত্র্য, শ্রীলঙ্কার ঐতিহ্য, মালদ্বীপের নীল স্বপ্ন কিংবা বাংলাদেশের নয়নাভিরাম স্থান—
ভ্রমণ সংক্রান্ত যেকোনো প্রয়োজনেই আমরা আছি আপনাদের পাশে।

আমাদের অফিসে এসে এক কাপ চায়ের সাথে জমে উঠুক আড্ডা,আর সেই আড্ডায় গড়ে উঠুক আপনার পরবর্তী স্মরণীয় ট্যুরের পরিকল্পনা।

ভ্রমণের প্রথম পদক্ষেপ হোক আমাদের সাথে।
অফিসে স্বাগতম।

25/03/2025
09/11/2024

নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতি
বাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু vfs ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হবেনা এবং ভিসা ইস্যু হবে ডকুমেন্টস বেজড্। আমি এটাকে সুখবর ই বলবো ।
৩ নভেম্বর, ২০২৪ থেকে, ভিএফএস গ্লোবাল (VFS Global) জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা প্রদান করবে। জাপান দূতাবাস এর পর সরাসরি ভিসার আবেদন গ্রহণ করবে না।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
১. এপ্লিকেশন ফর্ম
২. ভেলিড পাসপোর্ট ও ফটোকপি
৩ .পুরনো পাসপোর্ট ও ফটোকপি
৪ .ছবি ২ কপি – ৩৫*৪৫
৫ .এয়ারলাইন্স বুকিং কপি
৬ .হোটেল বুকিং কপি
৭ . ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট ( লাস্ট ৩ বছরের )
৮ .ব্যাংক স্টেমেন্ট ( বিগত ছয় মাসের )
৯ . ভিজিট শিডিউল
১০ .এন ও সি
১১ কাভার লেটার
** এক্সট্রা বৈধ ডকুমেন্টস
যদি গ্যারান্টার থাকে
১ .ইনভাইটেশন লেটার গ্যারান্টেরের কাছ থেকে
২ .গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রত্যয়িত বা ব্যাখ্যা করার নথি
৩ .ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের সর্বশেষ (ব্যক্তিগত/কোম্পানী) যদি ভ্রমণ খরচ জাপানে বসবাসকারী একজন গ্যারান্টার দ্বারা বহন করা হয়
৪ .গ্যারান্টি লেটার
কারোও কোন তথ্য লাগলে নক দিতে পারেন।

আমাদের সেবাসমূহঃ• কর্পোরেট প্রতিষ্ঠান,ফ্যামিলি বা ছোটো বড় গ্রুপের পিকনিক/বনভোজন/কর্পোরেট মিটিং বা গেট-টুগেদার সহ যেকোনো...
05/11/2024

আমাদের সেবাসমূহঃ

• কর্পোরেট প্রতিষ্ঠান,ফ্যামিলি বা ছোটো বড় গ্রুপের পিকনিক/বনভোজন/কর্পোরেট মিটিং বা গেট-টুগেদার সহ যেকোনো আয়োজনের জন্য আমরা প্রস্তুত আছি।

• ঢাকা এবং এর আশেপাশে আমাদের রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রিসোর্ট এবং কটেজের ব্যাবস্থা। এসব রিসোর্টে ৫০ থেকে ১০০০ লোকের একোমোডেশনের জন্য সবধরনের সুবিধা আছে। আছে সুইমিং পুল, খেলার মাঠ। আপনার প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী রিসোর্ট নির্ধারণ, খাবারের মেনু, কালচারাল প্রেগ্রাম সহ যাতায়াত বিষয় গুলো আলোচনা সাপেক্ষে।

✅আমাদের আছে সাপ্তাহিক ইভেন্ট প্রোগ্রাম সীতাকুণ্ড, সিলেট, সুনামগঞ্জ হাওর, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সাজেক ভ্যালী, কক্সবাজার, সেন্টমাটিন, কুয়াকাটা, কাঞ্চনজঙ্কা,সুন্দরবন।

• হজ্জ ও ওমরাহ সহ নিম্নের সকল সেবাসমূহ একই ছাদের নিচে পেতে এবং ভ্রমণ সম্পর্কিত

তথ্য পেতে লাইক দিয়ে সাথে থাকুন।

• আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান টিকেট • হজ্জ ও ওমরাহ প্যাকেজ

• সব ধরণের ভিসা প্রসেসিং

• হোটেল বুকিং

• আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণ প্যাকেজ • কর্পোরেট এবং গ্রুপ ভ্রমণ প্যাকেজ।

যোগাযোগ করুন আমাদের সাথে,,,,,,
আপনার চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে আমরা অঙ্গিকার বদ্ধ।
স্বল্প টাকায় ঘুরবো দেশ
জানবো সোনার বাংলাদেশ।

customer is always right

 #পাসপোর্ট করলে কী কী সুবিধা পাবেন?★★অনেকেই মনে করেন, "এখন তো বিদেশ যাবো না, পাসপোর্ট করে কী হবে?"শুধুমাত্র বিদেশ যাবার ...
13/10/2024

#পাসপোর্ট করলে কী কী সুবিধা পাবেন?
★★অনেকেই মনে করেন, "এখন তো বিদেশ যাবো না, পাসপোর্ট করে কী হবে?"

শুধুমাত্র বিদেশ যাবার প্রসেস হলেই পাসপোর্ট করবেন, এমন না।
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার পাসপোর্ট থাকাটা খুবই জরুরি। পাসপোর্ট থাকলে আপনি বিভিন্ন সুবিধা পাবেন, যেটা পাসপোর্ট ছাড়া সম্ভব না।

পাসপোর্ট থাকলে কী কী সুবিধা পাবেন? আসুন দেখে নিই:⤵️

১.ভিসা-ফ্রি দেশে যাবার সুবিধা:

★★বাংলাদেশী পাসপোর্ট দিয়ে প্রায় ৪০টি দেশে ভিসা-ফ্রি বা অন-এরাইভাল সুবিধা পাওয়া যায়। সেসব দেশে খুব সহজেই ভ্রমণ করতে পারবেন আপনার যদি একটা পাসপোর্ট থাকে।

★★অর্থাৎ, শুধুমাত্র লন্ডন-আমেরিকা যাবার জন্যই পাসপোর্ট না। ঐসব দেশ ছাড়াও অনেক দেশে পাসপোর্ট ছাড়া যাওয়া যায়।

২.ইমার্জেন্সি চিকিৎসা সুবিধা:

★★আপনার যদি হঠাৎ এমন কোনো অসুখ হয় যেটার চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকা আবশ্যক। সেই মুহূর্তে সময়ের অনেক মূল্য। ইমার্জেন্সি পাসপোর্ট করতে যতোদিন সময় লাগবে, এতোদিনে আপনার চিকিৎসা হবে না। এজন্য পাসপোর্ট থাকা দরকার।

৩.পাসপোর্ট হলো ইন্টারন্যাশনাল আইডেন্টিটি কার্ড:

★★আপনার ভোটার আইডি কার্ড বা যেটাকে ন্যাশনাল আইডি কার্ড বলা হয়, এটা দেশের মধ্যেই ব্যবহার করতে পারবেন। কিন্তু, বিদেশের কোনো কিছু করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে। এমনকি আপনি দেশে থেকে বিদেশে ব্যবসা করতে গেলে, অনেক কোম্পানিতে জব করতে গেলে আপনার পাসপোর্ট লাগতে পারে।

৪.স্কলারশিপের আবেদন, কনফারেন্সে যাবার সুযোগ:

★★বেশিরভাগ ভার্সিটিতে আবেদনের সময় পাসপোর্ট লাগে। শুধু তাই না, বিদেশী অনেক ভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রাম থাকে যেখানে ফ্রি-তে যাবার সুযোগ থাকে। অনেকসময় আপনি যে কলেজ-ভার্সিটিতে পড়েন, সেখানকার উদ্যোগেও ঐসব কনফারেন্সে যাবার সুযোগ মিলে।

এরকম শর্ট-নোটিশে যেতে চাইলে পাসপোর্ট থাকতে হয়।

অনেকেই আছে যাদের শুধুমাত্র পাসপোর্ট না থাকার কারণে অনেক কনফারেন্সে সুযোগ থাকা সত্ত্বেও তারা অংশগ্রহণ করতে পারেনি।

৫.পরীক্ষা দিতে পাসপোর্ট প্রয়োজন:

★★বাংলাদেশে থেকেও বিভিন্ন পরীক্ষা দিতে চাইলে পাসপোর্ট প্রয়োজন। যেমন: IELTS, GRE, GMAT, SAT, TOEFL ইত্যাদি।

৬. ডুয়েল কারেন্সী ডেবিট কার্ড:
দেশের বাহিরে অনলাইনে ই-কমার্স বা ইন্টারন্যাশনাল ট্রাঞ্জেকশন করতে অবশ্যই বাংলাদেশের ব্যাংকের কার্ড পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্স্মেন্ট করে নিতে হবে।
এক্ষেত্রেও পাসপোর্ট লাগবে।

যারা পাসপোর্ট করবেন তারা আগে সার্টিফিকেট,এনআইডি কার্ড, পিতা-মাতার এনআইডি কার্ডে আপনার নাম,পিতা/মাতার নাম যেনো একই থাকে লক্ষ্য রাখবেন যদি অমিল থাকে আগে সব কিছু ঠিক করবেন তারপর পাসপোর্ট করবেন অন্যথায় ভোগান্তিতে পড়বেন

নব উদ্যম ট্যুর এন্ড ট্রাভেলস- nutat"

Address

Bottola Road, Board Bazar
Gazipur
GAZIPUR

Telephone

+8801945792525

Website

Alerts

Be the first to know and let us send you an email when নব উদ্যম ট্যুর এন্ড ট্রাভেলস- nutat" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নব উদ্যম ট্যুর এন্ড ট্রাভেলস- nutat":

Share

Category