Arabi Hajj Group Bangladesh

Arabi Hajj Group Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arabi Hajj Group Bangladesh, Travel Agency, Arabi nogor, West Joydebpur, Natun Bazar, Near Tabligi Jame Mosjid, Ward-26, Gazipur Mohanagar, Gazipur Sadar, Gazipur, Gazipur.

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজ্ব ও ওমরা পালনে একমাত্র বিশ্বস্ত
Arabi hajj group Bangladesh & fahmid travels & tours.Travels agency & Hajj licence no(15431,765 )(IATA no : 42344455)
Air Ticketing
Umra Visa proces
Hotel Booking

ভিজিট করুন আরাবী হজ্ব গ্রুপের ওয়েবসাইটে
14/08/2026

ভিজিট করুন আরাবী হজ্ব গ্রুপের ওয়েবসাইটে

ট্রাভেলস এজেন্সি এন্ড হজ্ব লাইসেন্স নাম্বার নং: ১৫৪৩১ | ৭৬৫

ভিজিট করুন আরবী হজ্ব গ্রুপের ওয়েবসাইট
12/08/2026

ভিজিট করুন আরবী হজ্ব গ্রুপের ওয়েবসাইট

ট্রাভেলস এজেন্সি এন্ড হজ্ব লাইসেন্স নাম্বার নং: ১৫৪৩১ | ৭৬৫

05/08/2026

বাংলাদেশসহ চার দেশের ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সৌদি আরব। নতুন এই নীতির আওতায় ওমরাহ ভিসা পেতে হলে যাত্রীদের প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলকভাবে ‘নুসুক’ ফুড ভাউচার কিনতে হবে। এর জন্য প্রতিদিন গুনতে হবে প্রায় ২০ সৌদি রিয়াল, যা সরাসরি ওমরাহ ভিসার মোট ফির সঙ্গে যুক্ত করা হবে। মঙ্গলবার (৪ আগস্ট) সংবাদমাধ্যম দ্য নিউজ পাকিস্তানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আগামী রবিউল আউয়াল মাসের ১ তারিখ থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিসরের ওমরাহযাত্রীদের ওপর নতুন এই নিয়ম কার্যকর হবে। নতুন এই ব্যবস্থায় ওমরাহযাত্রীদের হোটেল বুকিং, পরিবহন, খাবারসহ বিভিন্ন সেবা একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বয় করা হবে। এই উদ্যোগের অংশ হিসেবে পবিত্র মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে নুসুক অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রতিটি ওমরাহযাত্রীর ভিসার সঙ্গে একটি স্বতন্ত্র কোড যুক্ত থাকবে, যা ব্যবহার করে অনুমোদিত খাবারের দোকান ও রেস্তোরাঁ থেকে সহজেই খাবার সংগ্রহ করা যাবে।

সৌদি কর্তৃপক্ষের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ওমরাহযাত্রীদের জন্য মানসম্মত ও সুশৃঙ্খল খাবার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি অনিবন্ধিত সেবা প্রদানকারীদের কার্যক্রম নিরুৎসাহিত করা। এর মাধ্যমে ওমরাহযাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। তবে নতুন এই নিয়মের কারণে ওমরাহ প্যাকেজের মোট খরচ বেশ কিছুটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর ট্রাভেল এজেন্সিগুলোকে তাদের বর্তমান ওমরাহ প্যাকেজ ও খরচের হিসাব নতুন করে পর্যালোচনা করতে হবে।

02/08/2026
30/07/2026

হাজীদের সাক্ষাৎকার

বেসরকারী ব্যবস্থাপনায় হজ্জ-২০২৭ Hajj Agencies Association of Bangladesh - HAAB  (হাব) কর্তৃক প্যাকেজ ঘোষণাঃবেসরকারি ব্যব...
22/07/2026

বেসরকারী ব্যবস্থাপনায় হজ্জ-২০২৭ Hajj Agencies Association of Bangladesh - HAAB (হাব) কর্তৃক প্যাকেজ ঘোষণাঃ

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য ০৩টি হজ প্যাকেজ করা হয়েছে।

প্যাকেজ সমূহ: (০১) হজ প্যাকেজ-০১ (বিশেষ) সর্বমোট মূল্য: ৭,৯১,০৬০.২২ (সাত লক্ষ একানব্বই হাজার ষাট টাকা বাইশ পয়সা)

(০২) হজ প্যাকেজ-০২ (সাধারণ) সর্বমোট মূল্য। ৫,৯৫,৫৮০.২৮ (পাঁচ লক্ষ পচানব্বই হাজার পাঁচশত আশি টাকা আঠাশ পয়সা) ও

(০৩) হজ প্যাকেজ-০৩ (সাশ্রয়ী) সর্বমোট মূল্য: ৫,১৩,৫৪৫.০৬ (পাঁচ লক্ষ তের হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা ছয় পয়সা) নির্ধারণ করা হয়েছে। এছাড়াও এজেন্সিসমূহ হজযাত্রীর চাহিদা অনুযায়ী আরও ০১টি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবেন।

প্যাকেজের বিভাজনসমূহ নিম্নরূপ: ০১ সৌদি রিয়াল ৩৩.২০ টাকা। (বিঃ দ্রঃ পরবর্তীতে সৌ। রি: রেটে কোন পরিবর্তন আসলে তা প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় করা হবে)

বেসরকারি ব্যবস্থাপনার "হজ প্যাকেজ-১ (বিশেষ)" বৈশিষ্ট্য ও সুবিধাদি।

(ক) মক্কায় হারাম শরীফের বহি:চত্ত্বর হতে হোটেলের দূরত্ব ৬০০ মিটারের মধ্যে উন্নত মানের হোটেল।
(খ) মদিনায় মারকাজিয়া এলাকায় ৩০০ মিটারের মধ্যে উন্নত মানের হোটেল।
(ঘ) মিনার জোন-৫ এ তাঁবুর অবস্থান ও মিনা-আরাফায় 'তাঁবুর সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটিগরিসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ।
(গ) খাবার ও কুরবানি প্যাকেজের অন্তর্ভুক্ত।
(ঙ) মক্কার হোটেল বা বাড়ী হতে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুজদালিফা-মিনা বাস/ট্রেনযোগে যাতায়াত। (চ) এটাচড বাথসহ মক্কা ও মদিনায় হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৪/৫ জনের আবাসন।
(ছ) কক্ষে/ফ্লোরে রেফ্রিজারেটর ও পানির জারের ব্যবস্থা থাকবে।
(জ) রুম/বাথরুম/টয়লেট ইত্যাদি পরিষ্কার, পরিচ্ছন্ন হোটেল কর্তৃপক্ষ করবে। হ্যান্ড ওয়াশ/টয়লেট পেপার হোটেল কর্তৃপক্ষ সরবরাহ করবে।
---

বেসরকারি ব্যবস্থাপনার "হজ প্যাকেজ-০২ (সাধারণ)" বৈশিষ্ট্য ও সুবিধাদি:

(ক) মক্কায় হারাম শরীফের বহি: চত্ত্বর হতে হোটেলের দূরত্ব ০১ কি.মি. হতে ০১.২ কি.মি মধ্যে।
(খ) মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন।
(গ) খাবার ও কুরবানি প্যাকেজের অন্তর্ভুক্ত।
(ঘ) মিনার জোন-৫ এ তাঁবুর অবস্থান ও মিনা-আরাফায় 'তাঁবুর সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটিগরিসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ।
(ঙ) মক্কার হোটেল বা বাড়ী হতে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুজদালিফা-মিনা বাস/ট্রেনযোগে যাতায়াত।
(চ) এটাচড বাথসহ মক্কা ও মদিনায় হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৫/৬ জনের আবাসন।
(ছ) কক্ষে/ফ্লোরে রেফ্রিজারেটর ও পানির জারের ব্যবস্থা থাকবে।
(জ) রুম/বাথরুম/টয়লেট ইত্যাদি পরিষ্কার, পরিচ্ছন্ন হোটেল কর্তৃপক্ষ করবে। হ্যান্ড ওয়াশ/টয়লেট পেপার হোটেল কর্তৃপক্ষ সরবরাহ করবে।
---

বেসরকারি মাধ্যমে হজ প্যাকেজ-০৩ (সাশ্রয়ী) বৈশিষ্ট্য ও সুবিধাদি:

(ক) হারাম শরীফের বহিঃচত্ত্বর হতে হোটেলের দূরত্ব সর্বোচ্চ ০৩ কিলোমিটারের মধ্যে।
(খ) হারাম শরীফে পাচ ওয়াক্ত নামাজ আদায়ের লক্ষ্যে যাতায়াতের জন্য এসি বাসের (সালাওয়াত) ব্যবস্থা।
(গ) মদিনায় মারকাজিয়া (সেন্ট্রাল এরিয়া) এলাকার বাহিরে ১০০০ মিটারের মধ্যে আবাসন।
(ঘ) খাবার ও কুরবানি প্যাকেজের অন্তর্ভুক্ত।
(ঙ) মিনার জোন-৫ এ তাঁবুর অবস্থান ও মিনা-আরাফায় 'প্যাকেজ-০৩' ক্যাটিগরি সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ।
(চ) মক্কার হোটেল বা বাড়ী হতে বাসযোগে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুজদালিফা-মিনা বাস/ট্রেনযোগে যাতায়াত।
(ছ) এটাচ বাথসহ মক্কা ও মদিনায় হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন।
(ঝ) রুম/বাথরুম/টয়লেট ইত্যাদি পরিষ্কার, পরিচ্ছন্ন হোটেল কর্তৃপক্ষ করবে। হ্যান্ড ওয়াশ/টয়লেট পেপার হোটেল কর্তৃপক্ষ সরবরাহ করবে।

21/07/2026

ATAB Democratic Unity

Address

Arabi Nogor, West Joydebpur, Natun Bazar, Near Tabligi Jame Mosjid, Ward-26, Gazipur Mohanagar, Gazipur Sadar, Gazipur
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Arabi Hajj Group Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arabi Hajj Group Bangladesh:

Shortcuts

Share

Category