03/08/2026
শোকবার্তা
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, দক্ষিণ নাঠৈ নিবাসী মরহুম মাওলানা মোঃ ইসমাইল হোসেন মুন্সী ইন্তেকাল করেছেন।
চাঁদশী ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদ-এর পক্ষ থেকে মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলা তাঁর সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচায় পরিণত করুন। আমীন।
শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা তাঁদের এই অপূরণীয় শোক ধৈর্য ও ঈমানের সাথে বহন করার তাওফীক দান করুন। আমীন।
চাঁদশী ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদ
"মানবকল্যাণে ঐক্য, সেবায় অঙ্গীকার।"