Idean Consulting

Idean Consulting iDEAN Consulting - The #1 Ecosystem for Intelligent Business Strategy & AI Powered Growth in Bangladesh.

এই বছরটি আপনার জন্য হোক 'Year of Growth'!প্রুভেন ফ্রেমওয়ার্ক কাজে লাগিয়ে বিজনেসে গ্রোথ আনতে জয়েন করুন মার্ক অনুপম মল্লিক...
12/04/2026

এই বছরটি আপনার জন্য হোক 'Year of Growth'!

প্রুভেন ফ্রেমওয়ার্ক কাজে লাগিয়ে বিজনেসে গ্রোথ আনতে জয়েন করুন মার্ক অনুপম মল্লিক এর 'গ্রোথ কোড চ্যালেঞ্জ' এ।

আগামী 15 এপ্রিল বুধবার এবং 16 এপ্রিল বৃহস্পতিবার রাত নয়টায় (9 pm) জুমে এই লাইভ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে।

চ্যালেঞ্জ শেষে — আপনি শুধু মাইন্ডসেট না, বরং সঠিক গ্রোথ এপ্রোচ এবং প্রুভেন ফ্রেমওয়ার্ক কাজে লাগিয়ে গ্রোথ আনতে প্রস্তুত হয়ে উঠবেন।

দুই দিনের এই লাইভ প্রোগ্রামের রেজিস্ট্রেশন ফি 99 টাকা।

Growth Code Challenge সম্পর্কে জানতে এবং রেজিস্ট্রেশন করতে কমেন্ট এ দেয়া লিংকে ক্লিক করুন…

গতকাল গ্র‍্যাজুয়েশন সিরোমনির মধ্য দিয়ে শেষ হলো iMBA 1.0 ব্যাচের দীর্ঘ 6 মাসের ট্রেইনিং জার্নি।আইডিয়ান কনসাল্টিং এর জন্য ...
12/04/2026

গতকাল গ্র‍্যাজুয়েশন সিরোমনির মধ্য দিয়ে শেষ হলো iMBA 1.0 ব্যাচের দীর্ঘ 6 মাসের ট্রেইনিং জার্নি।

আইডিয়ান কনসাল্টিং এর জন্য এটি একটা বিশেষ দিন ছিল।

​এই ব্যাচের সবারই একাধিক বিজনেস আছে। এই 6 মাসে তারা প্র্যাক্টিক্যালি বিজনেস স্ট্র্যাটেজি শিখেছে। এরপর সেগুলো নিজেদের বিজনেসে কাজে লাগিয়েছে।

6 মাসের ​এই জার্নিতে তাদের অর্জনগুলো সত্যিই অসাধারণ। এই লার্নিং এপ্লাই করে তারা বিজনেসে 2X - 10X গ্রোথ এনেছে। কেউ কেউ জব ছেড়ে এখন ফুল-টাইম এন্ট্রাপ্রেনার হিসেবে কাজ করছে।

আবার কেউ কেউ তার ফ্যাক্টরি বড় করেছে। একজন লোকাল মার্কেট থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে পা রাখতে যাচ্ছে। সাকসেসফুলি নতুন প্রজেক্টও লঞ্চ করেছে অনেকে।

​তারা এখন প্রত্যেকেই সার্টিফাইড বিজনেস স্ট্র্যাটেজিস্ট। র‍্যান্ডম ডিসিশন, বা অন্যের মার্কেটিং কপি করা, বা শর্টকাট এর পিছনে তারা এখন ছুটে না। কারণ তারা জানেন কখন কোন স্ট্র্যাটেজি এপ্লাই করতে হয়। প্রত্যেকেই এখন সাসটেইনেবল গ্রোথ নিয়ে কাজ করছেন।

​এই জার্নিতে তাদের প্রত্যেকের মাঝে দারুণ এক সম্পর্ক তৈরি হয়েছে। একে অপরের বিজনেস প্রবলেম নিয়ে তারা প্রায়ই আলোচনা করেন। এমনকি পার্টনারশিপে নতুন বিজনেসও লঞ্চ করেছেন অনেকে।

​এই গ্র্যাজুয়েশন সিরোমনির মাধ্যমে আজ থেকে তাদের নতুন পথচলা শুরু হলো।

​iMBA 1.0 ব্যাচের সবার জন্য অনেক শুভকামনা।

ভাগ্য আর অনুমানের ওপর নির্ভর করে বিজনেসে গ্রোথ আনার চেষ্টা করা এন্ট্রাপ্রেনার এর সবচেয়ে বড় ভুল।বিজনেসে ট্রায়াল এন্ড এরর ...
11/04/2026

ভাগ্য আর অনুমানের ওপর নির্ভর করে বিজনেসে গ্রোথ আনার চেষ্টা করা এন্ট্রাপ্রেনার এর সবচেয়ে বড় ভুল।

বিজনেসে ট্রায়াল এন্ড এরর করে সময় এবং টাকা নষ্ট করার দিন শেষ।

GrowthX 1.0 ব্যাচের মেম্বাররা এই রিয়েলিটি খুব দ্রুত বুঝতে পেরেছিল।

তারা জানতো সাসটেইনেবল বিজনেস দাঁড় করাতে হলে ব্লাইন্ডলি মার্কেটিং করলে হবে না। দরকার প্রুভেন ফ্রেমওয়ার্ক এবং সলিড ফাউন্ডেশন।

3 মাসের এই ইন-ডেপথ ট্রেনিংয়ে তারা ঠিক সেটাই শিখেছে।

Guesswork এর বদলে কাস্টমার সাইকোলজি বুঝা, নিশ ডিফাইন করা, লিড ম্যাগনেট ও ট্রিপ ওয়্যার তৈরি, লিডারশীপ, গ্রোথ হ্যাকিং, ব্র‍্যান্ড বিল্ডিং, ডাটা দেখে সিদ্ধান্ত নেয়া এবং প্রফিটেবল স্কেলিং করা সবকিছুই তারা প্র্যাক্টিক্যালি এক্সিকিউট করেছে।

অনেকেই ইতিমধ্যে স্ট্র‍্যাটেজি কাজে লাগিয়ে মার্কেট ডমিনেট করছে। কেউ কেউ পূর্বের তুলনায় তার বিজনেসে ম্যাসিভ গ্রোথ নিয়ে আসছে। এই অর্জন কোনো সাধারণ টোকেন অফ এপ্রিসিয়েশন নয়।

এটি একজন সাধারণ এন্ট্রাপ্রেনার থেকে একেকজন সার্টিফাইড গ্রোথ স্ট্র্যাটেজিস্ট হিসেবে ট্রান্সফর্ম হওয়ার বাস্তব প্রমাণ।

জুলাই 2025 এ GrowthX 1.0 ব্যাচের গ্র‍্যাজুয়েশন সিরোমনির মধ্য দিয়ে তাদের 3 মাসের ইন-ডেপথ এই ট্রেইনিং জার্নি শেষ হয়েছে ।

সঠিক মাইন্ডসেট এবং প্রুভেন স্ট্র্যাটেজি জানা থাকলে বিজনেসের যেকোনো হার্ডল পার হয়ে ম্যাসিভ গ্রোথ এচিভ করা সম্ভব।

Congratulations to the pioneers of Batch 1.

10/04/2026

আমরা কি দিনরাত এভাবে তেলের লাইনেই দাঁড়িয়ে থাকবো নাকি পাশাপাশি সমাধান গুলোও খুঁজে বের করবো?

হরমুজ প্রণালী বন্ধের কারণে গ্লোবাল ফুয়েল ক্রাইসিস এবং কিছু সম্ভাব্য সমাধান নিয়ে কথা বলেছেন আইডিয়ান কনসাল্টিং এর ফাউন্ডার মার্ক অনুপম মল্লিক।

08/04/2026

এআই (AI) আপনার ক্যারিয়ারকে ঝুঁকিতে ফেলার আগেই সতর্ক হোন!

এআই এর যুগে সারভাইভ করার মাইন্ডসেট শিখতে পারবেন এই ভিডিও তে। আপনার কাজে আসবে।

07/04/2026

ফেসবুক কিভাবে আগে থেকেই আপনার মনের কথা জেনে যায়?

মেটার রেকমেন্ডেশন ইঞ্জিন বা Gem অনেকটা শার্লক হোমসের মতো কাজ করে।

এটি আপনার প্রতিটি এক্টিভিটি এনালাইসিস করে সবচেয়ে প্রাসঙ্গিক এডটি আপনার সামনে তুলে ধরে।

এই বিষয়ে দারুণ কিছু তথ্য ভিডিও তে আলোচনা করা হয়েছে।

06/04/2026

আপনার বিজনেসের প্রফিট দ্বিগুণ করতে চান?

অনেকেই ভাবেন প্রফিট বাড়াতে হলে সেলস বাড়াতেই হবে।

কিন্তু এভারেজ অর্ডার ভ্যালু (AOV) বাড়িয়েও এটি সম্ভব।

এই ভিডিওটা আপনাকে প্রফিট ম্যাক্সিমাইজ করতে হেল্প করবে।

05/04/2026

ইন্ডাস্ট্রি এক্সপার্ট Shuvashish Bhowmick "দ্যা গ্রোথ কোড" বইটিকে কেন মাস্টার কপি বলছেন?

বিজনেসে গ্রোথ আনতে যারা সিরিয়াস তাদের জন্য বইটিতে কী আছে?

Shuvashish Bhowmick এর কাছ থেকেই শুনে নিন বইটির এক্সক্লুসিভ রিভিউ।

03/04/2026

দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট এর মধ্যে ইলেকট্রিক বাইক এর শোরুম কেন??

এই ভিডিওতে আইডিয়ান কনসাল্টিং এর ফাউন্ডার Mark Anupom Mollick এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে যা আপনাকে শুধুমাত্র এড এর বাইরে গিয়ে মার্কেটিং নিয়ে চিন্তা করতে সাহায্য করবে!

02/04/2026

কাস্টমার প্রোডাক্ট কেনে না, তারা কেনে গল্প। আপনার ব্র্যান্ডের গল্পটা কী?

কিংবা আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাস্টমারকে ঠিক কী বলা উচিত?

আপনার প্রোডাক্ট সেরা হলেই যে আপনি মার্কেটে লিডিং পজিশনে যাবেন এটা সম্পূর্ণ ভুল ধারণা।

আপনি একটি ছোট পেজ চালান বা বড় কোম্পানি, আপনার ব্র্যান্ডের গল্পটা কাস্টমারের কাছে কীভাবে তুলে ধরছেন তার উপরই নির্ভর করে আপনার গ্রোথ।

​আইডিয়ান কনসাল্টিং এর ফাউন্ডার Mark Anupom Mollick এবং Rokomari.com এর চেয়ারম্যান এবং কো-ফাউন্ডার মাহমুদুল হাসান সোহাগ ভাই আরো 5 বছর আগেই স্টোরিটেলিং এর গুরুত্ব নিয়ে আলোচনা করেছে।

কীভাবে একটি প্রুভেন ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনার মেসেজকে কাস্টমারের কাছে আরও স্পষ্ট করে তুলবেন এই বিষয়ে আরো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও টি এখনই দেখুন।

01/04/2026

কিভাবে আপনার ক্যারিয়ারকে recession-proof করবেন?

প্যান্ডেমিক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সামলে ওঠার আগেই ইরান এটাক, হরমুজ প্রণালী বন্ধ এবং oil crisis আমাদের জন্য ভয়াবহ বিপদ নিয়ে আসছে।

কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। একটা global recession প্রায় অবশ্যম্ভাবী।

এই পরিস্থিতিতে আপনার সামনে দুইটা রাস্তা খোলা আছে -

Path A - ‘কপালে যা আছে খন্ডানো যাবে না’ মনে করে চুপচাপ বসে থাকা

Path B - নিজের ভবিষ্যতে রক্ষা করতে এখনই সুচিন্তিত এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা

সম্ভাব্য Energy crisis এবং অর্থনৈতিক মন্দার হাত থেকে ক্যারিয়ার, ইনকাম এবং পরিবারকে রক্ষার জন্য আপনি নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন।

1. Cut Your Expenses, Save the Difference

অনেক বেশি বাইরের খাবার খাওয়া, অপ্রয়োজনীয় গেজেট কিংবা জামাকাপড় কেনা, না হলেও চলে এমন খাতে অতিরিক্ত খরচ বাদ দিয়ে সাশ্রয় করার দিকে মনোযোগী হোন। যে বাড়তি অর্থটুকু বাঁচবে সেগুলো নিরাপদ খাতে বিনিয়োগ করুন। এক্ষেত্রে Waliullah Bhuiyan ভাই এর কাছ থেকে লার্নিং নিয়ে কাজে লাগান।

2. Create Multiple Income Sources

মাত্র একটা ইনকাম সোর্সের উপর নির্ভর করাটা অত্যন্ত রিস্কি। আপনার এক্সপেরিয়েন্স এবং নলেজ কাজে লাগিয়ে তাই মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করুন।

রেগুলার জব বা বিজনেসের পাশাপাশি পার্টটাইম সেকেন্ড জব, সহজে করা যায় এমন অপেক্ষাকৃত সেইফ বিজনেস, কনসাল্টেন্সি সার্ভিস, ইনফরমেশন প্রোডাক্ট তৈরি, ট্রেইনিং, ফ্রিল্যান্সিং ইত্যাদি অনেক হোয়াইট কলার ইনকাম স্কোপ রয়েছে এই আল্ট্রা-ডিজিটাল দুনিয়াতে। আপনার জাস্ট রিসার্চ করার, ইফোর্ট দেবার, পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে।

3. Develop Rare and Valuable Skill

অনলাইনে কোটি কোটি সস্তা ভ্যালুলেস কোর্স, রাতারাতি এক্সপার্ট বনে যাওয়া লাখ লাখ মেন্টর, মাথা নষ্ট করা সব ডিসকাউন্ড এসব দেখে বিভ্রান্ত হবেন না।

প্রথমে আপনার ক্যারিয়ার গ্রোথের সাথে সামঞ্জস্যপূর্ণ স্কিলসেট খুজে বের করুন। মাথায় রাখবেন যে আপনাকে এই স্কিলগুলোকে monetize করতে হবে। তারপর সময় নিয়ে স্ট্র্যাটেজিক্যালি একটা একটা করে স্কিল ডেভেলপ করুন।

এজন্য সস্তা রিসোর্সের পিছনে না ছুটে বিশ্বের সবচেয়ে কোয়ালিটি রিসোর্স খুজে বের করুন। AI তে দক্ষ হওয়া কে নাম্বার ওয়ান প্রায়োরিটি সেট করুন।

আপনার টার্গেট - স্পেসিফিক এরিয়া বা niche এ বিশ্বসেরা হওয়া। একের পর এক নামকাওয়াস্তে কোর্স সার্টিফিকেট ডাউনলোড করা আপনার লক্ষ্য না।

4. Become a Linchpin

Linchpin হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি অর্গানাইজেশনের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার অর্গানাইজেশনে আপনি Indispensable (অপরিহার্য) হন।

5. Provide Massive Value

আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা শুধুমাত্র নিজের মধ্যে না রেখে পাবলিকলি শেয়ার করতে শুরু করুন।

প্রথম প্রথম লজ্জা লাগবে, ভয় লাগবে, অনেক ভুল হবে। কিন্তু ধীরে ধীরে আপনি নিজেকে আবিষ্কার করা শুরু করবেন। সঠিক রাস্তাটা আপনার সামনে ধরা দেবে। আজকে যা অসম্ভব মনে হচ্ছে সেগুলোই একদিন খুব সহজ হয়ে যাবে। জীবিকার প্রয়োজনে আড়ষ্টতা ভেঙ্গে বাইরে বের হয়ে আসুন।

শেষ করার আগে summerise করি, নিচের পাঁচটি পদক্ষেপ আপনার ক্যারিয়ারকে recession-proof করতে সাহায্য করবে -

1. Cut Your Expenses, Save the Difference
2. Create Multiple Income Sources
3. Develop Rare and Valuable Skill
4. Become a Linchpin
5. Provide Massive Value

আপনি কি নিজের ক্যারিয়ারকে recession-proof করার জন্য প্রস্তুত? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।

Written by Mark Anupom Mollick

বিজনেস চলছিল, সেলসও আসছিল। কিন্তু একটা জায়গায় এসে গ্রোথ পুরোপুরি আটকে ছিল। GrowthX 2.0 ব্যাচের অনেকেরই শুরুর গল্পটা ছিল ...
30/03/2026

বিজনেস চলছিল, সেলসও আসছিল। কিন্তু একটা জায়গায় এসে গ্রোথ পুরোপুরি আটকে ছিল। GrowthX 2.0 ব্যাচের অনেকেরই শুরুর গল্পটা ছিল ঠিক এমন।

র‍্যান্ডম মার্কেটিং এবং Guesswork দিয়ে তারা এই আটকে থাকা অবস্থা থেকে বের হওয়ার চেষ্টা করছিল। কিন্তু গ্রোথের জন্য দরকার হয় প্রুভেন ফ্রেমওয়ার্ক, প্রব্লেম আইডেন্টিফিকেশন এবং স্ট্র্যাটেজিক ব্রেক থ্রু।

3 মাসের এই ইনটেন্সিভ ট্রেনিংয়ে তারা ঠিক সেটাই শিখেছে। কিভাবে বিজনেসের বটলনেকস দূর করতে হয়, গ্রোথ হ্যাকিং করতে হয়, ব্যারিয়ার ভাঙতে হয়, ফ্রিকশন কমাতে হয়, ব্র‍্যান্ড বিল্ড করতে হয় সবকিছুই তারা প্র্যাক্টিক্যালি এক্সিকিউট করেছে।

পূর্বে তাদের বিজনেসগুলো একটি নির্দিষ্ট গণ্ডিতে আটকে ছিল। কিন্তু এখন তারা নতুন স্ট্র্যাটেজিতে তাদের বিজনেস গুলোতে ম্যাসিভ গ্রোথ নিয়ে আসছে। প্রত্যেকেই এখন সার্টিফাইড গ্রোথ স্ট্র‍্যাটেজিস্ট।

আগস্ট 2025 এ GrowthX 2.0 ব্যাচের গ্র‍্যাজুয়েশন সিরোমনির মধ্য দিয়ে তাদের 3 মাসের ইন-ডেপথ এই ট্রেইনিং জার্নি শেষ হয়েছে । প্রপার গাইডলাইন এবং প্রুভেন সিস্টেম জানা থাকলে যেকোন স্ট্যাগনেন্ট বিজনেসকেই প্রফিটেবল ট্র্যাকে ফিরিয়ে আনা সম্ভব।

Best wishes to the problem solvers of Batch 2.

Address

Putijuri, Bahubal
Habiganj
3310

Alerts

Be the first to know and let us send you an email when Idean Consulting posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Idean Consulting:

Share