20/04/2025
ব্যাংকক ১৭ এপ্রিল ২০২৫ - থাইল্যান্ড ইমিগ্রেশন ব্যুরো ঘোষণা করেছে যে ১ মে ২০২৫ থেকে দেশে প্রবেশের আগে সকল বিদেশী নাগরিকদের থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড (TDAC) আবশ্যক।
পর্যটক, ব্যবসায়িক ভ্রমণকারী এবং দীর্ঘমেয়াদী বাসিন্দা সহ সকল বিদেশী পাসপোর্টধারীদের জন্য TDAC সম্পন্ন করা বাধ্যতামূলক হবে ।
তাই যারা থাইল্যান্ডে ভ্রমণের পরিকল্পনা করছেন, এখন থেকে ভিসা ছাড়াও এই গুরুত্বপূর্ণ নিয়মটি মেনে চলতে হবে।
নতুন নিয়মাবলি:
থাইল্যান্ডে প্রবেশের আগে TDAC ফর্ম পূরণ করতে হবে
যাত্রার কমপক্ষে ৩ দিন আগে অনলাইনে ফর্ম জমা দিতে হবে
TDAC সম্পর্কে আরও তথ্যের জন্য, ইমিগ্রেশন ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
tdac.immigration.go.th
ভিসা প্রসেসিং, টিকিট বুকিং ও যেকোনো সহায়তায় সবসময় পাশে আছে জীবন ট্রাভেল এজেন্সী।